কেএম রেজাউল করিম : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাদক সেবিকে জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল আসাদ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাতক্ষীরা পলাশপোল গ্রামের মৃত সামালী শেখে পুত্র ট্রাক চালক ইয়াছিন আলী দুলালকে ১ হাজার ২ শত টাকা, একই গ্রামের নজরুল গাজী পুত্র রনি গাজীকে ৫ শত টাকা এবং বাঘেরহাট জেলার রামপাল থানার বারই পাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র কোরবান আলীকে ১ হাজার ২ শত টাকা জরিমানা করে। জানা যায়, দেবহাটা থানার এসআই আব্দুল কাদের, আল-আমি, এএসআই শামিম, আমজাদ হোসেন, এমাদুল ইসলাম মাদক বিরোধী অভিযান চালিয়ে পারুলিয়া ফুলবাড়ি ও কদবেলতলা এলাকা থেকে মাদক সেবন কালে তাদেরকে আটক করে।

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন সঙ্গীত বিভাগের শিক্ষক ড. জাহিদুল কবীর।
প্রেস বিজ্ঞপ্তি : বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আ ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সভাপতিত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিসভা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ১৮টি স্পটে জেলা আওয়ামীলীগের অঙ্গসহযোগী সংগঠনের একটি করে স্পটসহ পৌর এলাকায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৫০ স্থানে গণভোজ অনুষ্ঠিত হবে এবং আগামী ১৯ আগস্ট শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামীলীগের আহ্বানে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রতিটি ইউনিটকে যথাযথ মর্যাদায় শোক দিবসের কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান। প্রস্তুত্তি সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ আসাদুল হক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন প্রমুখ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ২ নভেম্বর। আর গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেটের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।
স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই র্যাংকিংয়ের শীর্ষে ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। সম্প্রতি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ সাফল্য পেয়ে দীর্ঘদিন পর আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে ব্রাজিল। সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে তারা। ২০১০ বিশ্বকাপের পর এই প্রথম ফুটবল র্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে সেলেসাওরা।
মোবাইল চুরির অপবাদে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আমগাছে ঝুলিয়ে দুই শিশুকে নির্যাতন করেছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় কুষ্টিয়াজুড়ে তোলপাড় চলছে।
খন্দকার আনিসুর রহমান : আবারও সাতক্ষীরায় এ কে ট্রাভেল্স গাড়ির চাকায় ভোমর মেরে পানচার করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে ইটাগাছা একে ট্রাভেল্স এর নিজস্ব গ্যারেজের পাশে রাখা ঢাকা মেট্রো ব- ১৪-৬৫২০ গাড়িটিকে পানচার করা অবস্থায় দেখা যায়।