সর্বশেষ সংবাদ-
আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটকজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ: থানায় জিডিসাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত

লাগামহীন বাজার; বোরো সংগ্রহে ব্যর্থ সরকার

চালের বাজার লাগামহীন হওয়ায় অভ্যন্তরীণ বাজার থেকে লক্ষ্য অনুযায়ী বোরো সংগ্রহে ব্যর্থ হয়েছে সরকার। সরকারকে নির্ধারিত মূল্যে চাল সরবরাহ করছে না মিল মালিক ও কৃষকরা। তাই বোরোতে ধান-চাল সংগ্রহ থেকে পিছু হটতে হয়েছে সরকারকে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বোরোতে ১৫ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও সোয়া ২ লাখ টনের বেশি আসছে না সরকারের গুদামে। তাই ১২ লাথ ৭৫ হাজার টন ধান-চালই সংগ্রহ করতে পারবে না খাদ্য বিভাগ।

দেশের সবচেয়ে বড় ফসল বোরো। সংকট মোকাবেলায় খাদ্যের মজুদ গড়ে তুলতে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের সংগ্রহের বড় অংশটিও হয় বোরো থেকেই। তাই বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সরকারের মজুদ সংকট সহসাই কাটছে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

অভ্যন্তরীণ বাজার থেকে এবার বোরোতে ধান-চাল সংগ্রহের শেষ সময় চলতি মাসের ৩১ আগস্ট। চার মাসের মধ্যে সাড়ে তিন মাসে ধানের লক্ষ্যমাত্রার ১ শতাংশও সংগ্রহ করতে পারেনি সরকার। আর চালের ক্ষেত্রে প্রায় ২৫ শতাংশ সংগ্রহ করা হয়েছে।

গত ১৬ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও ৮ লাখ টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়। মূল্য নির্ধারণ করা হয় প্রতি কেজি চালের দাম ৩৪ টাকা ও ধানের ২৪ টাকা। গত ২ মে থেকে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়।

কিন্তু এরপরই চালের দাম বাড়তে শুরু করে। সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, খুচরা বাজারে মোটা চালের দাম প্রতি কেজি ৪৩-৪৫ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ) মো. আতাউর রহমান বলেন, ‘যেটুকু সংগ্রহ হয়েছে এরপর আর বোরো সংগ্রহ নিয়ে আমরা ভাবছি না। কারণ হাওরে বোরো ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো উৎপাদন হয়নি। আমরা চাল আমদানি করে মজুদ বাড়ানোর দিকে নজর দিচ্ছি।’

খাদ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট পর্যন্ত ৭ লাখ টনের বিপরীতে ধান সংগ্রহ করা হয়েছে এক হাজার ৯৬৫ টন, যা লক্ষ্যমাত্রার দশমিক ২৫ শতাংশ। আট লাখ টনের বিপরীতে চাল সংগ্রহ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৯৫৪ টন। যা লক্ষ্যমাত্রার ২৫ শতাংশের মতো।

খাদ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৬ আগস্ট সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ছিল ৪ লাখ ৩৬ হাজার টন। এরমধ্যে চাল ২ লাখ ৯২ হাজার টন, বাকিটা গম। গত বছর একই সময়ে চালের মজুদের পরিমাণ ছিল ৬ লাখ ৪৬ হাজার টন।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী বলেন, ‘বাজারে চালের যে দাম সরকার সেই অনুযায়ী মূল্য নির্ধারণ করেনি বলে বোরো চাল সরবরাহ করতে পারিনি। চুক্তি করায় অনেক মিল মালিককে লস দিয়ে হলেও চাল সরবরাহ করতে হয়েছে। অনেকে বাজার সহনীয় হওয়ার অপেক্ষা করছেন।’

খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকারের ভান্ডারে এই মুহূর্তে চালের মজুদের পরিমাণ খুবই কম। সরকার মনে করছে, সরকারি আদর্শ মজুদের পরিমাণ ১০ লাখ টন হওয়া উচিত। সে লক্ষ্যেই পদক্ষেপ নেয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ টন চাল এবং ৫ লাখ টন গম আমদানি করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পেনের পর এবার ফিনল্যান্ডে হামলা

ফিনল্যান্ডের একটি শহরে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ওই হামলাকারী ব্যক্তিকে গুলি করে ধরে ফেলে।

শুক্রবার (১৮ আগস্ট) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে সুইডিশভাষী তুর্কু শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারছে না পুলিশ। তবে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

ছুরিকাঘাতের পরই আশপাশের এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে ধরে ফেলে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, স্পেনের বার্সেলোনার লাস রামব্লাস পর্যটন এলাকায় ভয়াবহ গাড়ি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১শ’ জন আহত হয়েছেন। এই গাড়ি হামলার পর সতর্কাবস্থায় ছিলো ইউরোপের নিরাপত্তা বাহিনী। তার মধ্যেই শুক্রবার স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এই ঘটনা ঘটলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই টেস্ট খেলতে ঢাকায় পা রাখলেন স্মিথ-ওয়ার্নাররা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে অবশেষে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা ছিল দুই বছর আগে, ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় সেই সফর পিছিয়ে যায়। এ বছরও সব দিন-তারিখ চূড়ান্ত হয়ে যাওয়ার পরও আশঙ্কা ছিল যে সফরটি শেষ পর্যন্ত হবে কি না।

এবার বেতন-ভাতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হচ্ছিলেন না ক্রিকেটাররা। হুমকি দিয়েছিলেন বাংলাদেশ সফর বয়কটের। তবে শেষ পর্যন্ত তেমনটা করতে হয়নি স্টিভেন স্মিথদের। দুই পক্ষের সমঝোতা হওয়ায় নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছেন তাঁরা।

বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ফতুল্লায়। এরপর ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সেচ্ছাসেবকলীগের শোক দিবস পালন

কালিগঞ্জ ব্যুরো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পূর্ব মুহুর্ত্বে উপজেলার ফুলতলা মোড় সেচ্ছাসেবকলীগ কার্যালয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবকলীগগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে বাংলাদেশ হতো না। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট গভীর রাতে সেনাবাহিনীর মধ্যে থাকা ঘাতকরা স্ব-পরিবারে কাপুরুষের মতো জাতির পিতাকে হত্যা করেছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা ভাগ্যক্রমে দেশের বাহিরে থাকায় জীবনে বেঁচে যায়। বঙ্গবন্ধুকে হত্যা পর তারা মনে করে ছিল এই সোনার দেশটি পাকিস্থানের হাতে তুলে দেবে। কিন্তু সে আশা তাদের পূর্ণ হয়নি। তাই বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে কিন্ত বাংলার সাধারণ মানুষ বারবার তা প্রতিহত করেছে। বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে ১৯৯৬ সালে নির্বাচনে অংশ গ্রহন করে দেশের হাল ধরেন। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে অধিক আসন নিয়ে পুনরায় দেশের ক্ষমতায় আশায় সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। সেই সুত্রে সাতক্ষীরাবাসি একটি মেডিকেল কলেজ পেয়েছে। উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, দেবহাটা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান মাহাবুবুল আলম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, বিষ্ণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহ আলম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কিডনি নষ্ট পুত্রকে বাঁচাতে অসহায় পিতার সাহায্যের আবেদন

কে এম রেজাউল করিম : দেবহাটায় ২টি কিডনি নষ্ট ছেলেকে বাঁচাতে অসহায় পিতা সাহায্যের হাত বাড়াতে সকলের নিকট আবেদন জানিয়েছেন। পুত্রের চিকিৎসার খরচ জোগাড় করতে অসহায় দরিদ্র পিতা সমাজের বিত্তবান ও সকলের কাছে আকুল আবেদন করেছেন। দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের লোকমান হোসেন জানান, তার ছেলে আল আমিন পড়াশুনা করে। সে গত কয়েকমাস আগে হঠাৎ অসুস্থ হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে তাকে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়। সকল পরীক্ষা নিরীক্ষা করানোর পরে তার ছেলের ২টি কিডনি নষ্ট বলে জানানো হয়। লোকমান হোসেন জানান, তিনি গরিব মানুষ হলেও সহায় সম্পদ বিক্রয় করে তিনি তার ছেলেকে আরো উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে নিয়ে যান। সেখানেও তার ছেলের ২টি কিডনি নষ্ট বলে চিকিৎসকগণ জানিয়ে দেন। তার ছেলেকে বাঁচাতে অন্তত ১টি কিডনি প্রতিস্থাপন করতে বলে জানানো হয়। ছেলের চিকিৎসা বার কিডনি লাগানোর জন্য বাংলাদেশি প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন বলে তিনি জানান। কিন্তু এতো টাকা তার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই তিনি তার ছেলেকে বাচাতে সমাজের বিত্তবানসহ সকল মানুষের প্রতি সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। যদি কোন সহ্নদয়বান মানুষ সাহায্য করতে চান তাহলে তিনি তার নিজের বিকাশ নং- ০১৯৮৬-৬২০৫৮৫ তে পাঠানোর জন্য অনুরোধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্তমান সরকার অসম্প্রদায়িক সোনার বাংলা গড়াতে কাজ করে যাচ্ছেন -ব্যাংদহায় নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্যাংদহায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ব্যাংদহা বাজার চান্নি চত্ত্বরে বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হোসেন মিঠু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শ্যামুয়েল ফেরদৌস পলাশ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফার রহমান, সাধারণ সম্পাদক সামছুর রহমান, যুগ্ম-সম্পাদক মহাদেব চন্দ্র ঘোষ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডা.গোবিন্দ কুমার দাশ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে যে ওয়াদা দিয়েছিলেন তা এক এক করে বাস্তবায়ন করছেন। তিনি অসম্প্রদায়িক সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান বিভিন্ন খাতে উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে দেশে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিলো ক্ষমতায় আসার পর ৬ হাজার মেগাওয়াটে উন্নতি হয়েছে। ২০১৮ সালের মধ্যে ২১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। ইতিমধ্যে সাতক্ষীরা-এল্লারচর-ব্যাংদহা পর্যন্ত রাস্তা সংস্কার করা হচ্ছে বলে প্রধান অতিথির বক্ত্যবে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, দেশকে স্বাধীন করতে ৩০ লক্ষ মানুষের রক্ত ঝরাতে হয়েছে। ২ লক্ষ মা-বোনের ইজ্জ¦তের বিনিময়ে স্বাধীন হয়েছে। বিগত দিনে জামাত বিএনপি ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে, রাস্তা-ঘাট অবরোধ করেছিল, অনেকের ধনসম্পদ লুটপাট করেছে। দেশ অনেক পিছিয়ে ছিলো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আর পিছিয়ে নেই উন্নয়নে দেশ এগিয়ে গেছে। ইতিমধ্যে জাতীয় সংঘ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে নি¤œ মধ্যম আয়ের দেশ হিসেবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আজমীর হোসেন বাবু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরেছিলেন যিনি!

পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরে বিয়ে হয়েছিল ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন। যেহেতু রাজপরিবারের বধূ এই পোশাকটি পরেছিলেন, কাজেই এর ভিন্ন আবেদন রয়েছে।
তবে অনেকেই এটার মূল্য নির্ধারণ করতে পারেন না।

এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের সময় ক্যাথরিন পরেছিলেন আলেকজান্ডার ম্যাককুইন-এর একটি গাউন। এর দাম ছিল আড়াই লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকারও বেশি। এটাই এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান পোশাক যা বানানো হয়েছে।

ডাচেস ক্যাথেরিনের পোশাকের পরই তার প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়নার বিয়ের পোশাকটিও কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি পোশাকের একটি। ওটা বিখ্যাতও বটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৃথিবীতে প্রাণ আসার রহস্যভেদ বিজ্ঞানীদের!

পৃথিবীতে প্রাণ আসার রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা। তাদের মতে, ৬৫ কোটি বছর আগে শ্যাওলাতেই প্রথম প্রাণের সঞ্চার হয়েছিল।
কালে কালে সেখান থেকেই বিবর্তনের মাধ্যমে জীব জগতের আবির্ভাব।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকরা এমনটাই দাবি করেছেন। জানা গেছে, মধ্য অস্ট্রেলিয়ার পর্বত থেকে পাললিক শিলা সংগ্রহ করেন তারা। সেগুলো গুঁড়ো করে যে অনু তারা পান তার ওপর গবেষণা করেই এই যুগান্তকারী দাবি তাদের।

গবেষকদলের প্রধান জশেন ব্রুকস বলেছেন, ‘‌এই অনুগুলো বিশ্লেষণ করে বুঝতে পারি ৬৫ কোটি বছর আগে কী হয়েছিল। বাস্তুতন্ত্রের বিপ্লবের ফলে শ্যাওলার আবির্ভাব ঘটে। ’‌

তারও প্রায় ৫ কোটি বছর আগে চলেছিল বরফ যুগ। ৫ কোটি বছর ধরে পৃথিবী ছিল শীতল। এরপর উষ্ণযুগ গ্রাস করে পৃথিবীকে। সব হিমবাহ গলে যায়। পাহাড় থেকে পৌষ্ঠিক পদার্থ নেমে আসে সমুদ্রে।

ব্রুকের দাবি, সমুদ্রে অতিমাত্রায় পুষ্ঠিকর পদার্থে ভরে যায়। আর বরফ যুগের পরে পৃথিবী বসবাসের পক্ষে কিছুটা মনোরম হয়ে ওঠে। তাতে শ্যাওলারা দ্রুত বেড়ে যায়। এরপর বিবর্তনের মাধ্যমে জটিল প্রাণের উদ্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest