ভোটগ্রহণ চলছে। নিজের ভোটটা নিজেই দিবেন বলে গর্ভবতী অবস্থাতেও লাইনে দাঁড়িয়ে অপেক্ষারত মা।
আর কিছুক্ষণ পরই ভোট দিতে ভেতরে ঢুকবে সে। এমন সময় হঠাৎ প্রসব যন্ত্রণা। শেষমেশ বুথের ভেতরই মেয়ে সন্তানের জন্ম দিলেন ওই নারী।
বুথের ভেতর ভোটের সময় জন্ম বলে, মেয়ের নামও রাখলেন ‘ব্যালট’! ঘটনাটি কেনিয়ার। কেনিয়ার প্রত্যন্ত ওয়েস্ট পোকট কাউন্ট্রিতে চলছিল ভোটগ্রহণ।
গর্ভবতী পাউলিনা চেমান্যাং তাড়াতাড়ি ভোট দেবেন বলে জানান, একটু আগেই পৌঁছে গিয়েছিলেন বুথে। বুথ থেকে সরাসরি হাসপাতালে যাবেন, এমনটাই ঠিক ছিল। কিন্তু লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ প্রসব যন্ত্রণা অনুভব করেন চেমান্যাং। ভোটকেন্দ্রে উপস্থিত মহিলাদের সাহায্যেই জন্ম দেন ফুটফুটে এক মেয়ের।
ভোটকেন্দ্রের ভেতরই মেয়ের জন্মের জন্য চেমান্যাং সদ্যোজাত মেয়ের নাম রাখেন চেপকুরা। সোয়াহিলি ভাষায় এই ‘কুরা’ মানেই হল ব্যালট।

সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো, তা আমরা অনেকেই জানি। কিন্তু এটা ঠিক কী কী উপকারে আসে কিংবা তার সুফল কেমন করে পাওয়া যায়, তা হয়তো অনেকেরই অজানা।
বল হাতে শেন ওয়ার্নের ম্যাজিক গোটা বিশ্ব দেখেছে। তাঁর বলের জাদুতে মুগ্ধ ক্রিকেট সমাজ। তবে তিনি যে কার্ডের দুনিয়ারও সম্রাট, তা কে জানত। সেটা ফাঁস করে দিলেন স্বয়ং শিল্পা শেঠী।
সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম ফুজাইরা আল বিদিয়া মাটির মসজিদ ও আবুধাবীতে নির্মিত বৃহত্তম শেখ জায়েদ মসজিদ ছাড়াও আবুধাবী, দুবাই, শারজাহ, আল আইন, ফুজাইরা, আজমান ও রাস আল খাইমা প্রদেশে বড়-ছোট মিলিয়ে প্রায় ৪ হাজার মসজিদ রয়েছে। নান্দনিক কারুকাজে নির্মিত মসজিদগুলোর সৌন্দর্য্য যেমন মুগ্ধ করে মুসল্লিদের তেমনি সুনিপূণ মায়ায় প্রতিনিয়ত আকর্ষণ করে পর্যটকদের।
এম. শাহীন গোলদার : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী বিশেষ আভিযানে তিন ফেন্সিডিল ব্যাবসায়ীসহ ১০৯ জনকে আটক করা হয়। এ সময় ২৩০ বোতল ফেন্সিডিল ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত “শিল্পের আলোয় বঙ্গবন্ধু” শিরোনামে ৩টি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মোশারেফ হোসেন, সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, শামিমা পারভিন রতœা, মনজুরুল হক, নাহিদা পরভিন পান্না,বিচারক এম এ জলিল, দিপক মৃধা, মন্টি, ও ২০০ শতাধিক প্রতিযোগী, অভিভাবকবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলা ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে নিরাপদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে এবং ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এর আর্থিক সহযোগিতায় উত্তর ফিংড়ী সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকার মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়।
শেখ হাসিনার মানবিকতাবোধ অজানা নয় কারও। সরকারের প্রধান হয়েও তিনি মূহুর্তের জন্য ভুলে যান না তার মাতৃ সত্তার কথা। আর তাইতো তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাতক্ষীরার শিশু মুক্তামনির জন্য চকলেট পাঠালেন।