ডেস্ক রিপোর্ট: সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা এক মামলায় নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। ২৭ নভেম্বর পর্যন্ত জামিন স্থগিত করে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে ১০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় মান্নাকে জামিন দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। গতকাল রোববার চেম্বার বিচারপতি আবেদনটি নিয়মিত বেঞ্চে আজ শুনানির জন্য পাঠান। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলি আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে স্বাস্থ্যগত যুক্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করেন মান্না।

বিনোদন ডেস্ক: তখন ফেসবুক লাইভে ছিলেন তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডি। হঠাৎই এক ইউজার তার স্তনের সাইজ জানতে চান। প্রশ্ন শুনে ভয়ানকভাবে রেগে যান তিনি। ওই অনুরাগীকে বলেন, ‘প্রশ্নটা আগে তোমার মাকে কর।’ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ’ইত্যাদি’। সব বয়সী দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আসছে ১৮ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে দর্শক নন্দিত এ অনুষ্ঠান।
বিনোদন ডেস্ক: কেউ পুরনো ৫০০, ১০০০ টাকার পুরনো নোট বদলাতে চাইছেন, কেউ চাইছেন জমা দিতে। কেউ বা এটিএমের লম্বা লাইনে দাঁড়িয়েছেন। এ পরিস্থিতিতে কেউ মোদির ‘নোট নীতির’ প্রশংসা করছেন, কেউ বা দৈনন্দিন অসুবিধের কারণে সমালোচনায় বিদ্ধ করেছেন। গত পাঁচদিনে পুরো দেশের চালচিত্র অনেকটা এমনই। এ পরিস্থিতিতে এবার মোদি ঐশ্বরিয়া রাই বচ্চনকে পাশে পেলে আর কী চায়!
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা এখন গ্রামের মাঠে। তাঁরা চষে বেড়াচ্ছেন গ্রাম, ইউনিয়ন ও উপজেলার সব জনপদে।
অনলাইন ডেস্ক: শীতকালীন সবজির মধ্যে ফুলকপি খুব পরিচিত একটি নাম। ফুলকপি ছোটবড়, সবারই খুব পছন্দের সবজি। ফুলকপি সাদা রঙের হলেও এতে রয়েছে প্রচুর ভিটামিন। আসুন জেনে নেই, ফুলকপির খাদ্য উপাদানগুলো কী।
অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সুনামি সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের অভিবাসন নীতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দায়িত্ব নেওয়ার পর অপরাধে জড়িয়ে থাকা প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।