ডেস্ক রিপোর্ট: গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক পৃথক জঙ্গি আস্তানায় পুলিশ-র্যাবের অভিযানে কমপক্ষে ৪ জঙ্গি নিহত ও বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গাজীপুরে কাছাকাছি দু’টি বাড়িতে পুলিশ-র্যাব জঙ্গি বিরোধী অভিযান চালায়। একটি বাড়িতে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। সেই বাড়িতে তল্লাশী চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক আটক করা হয়েছে। তবে এব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
চার সহযোগীসহ নিউ জেএমবির ঢাকা বিভাগীয় প্রধান আকাশ আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে গাজীপুর শহরের কাছে আরেকটি বাসা ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর কমান্ডো অপারেশন চালাচ্ছে সোয়াট। এর আগে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ।
তাদের সঙ্গে অপারেশনে যোগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি ইউনিট, ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশ। বাড়ির ভেতর জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর কমান্ডো অভিযান চালাতে ডাকা হয় সোয়াট-কে।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের সদর উপজেলার কাগমারা মির্জামাঠ এলাকায় একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে ২ জন নিহতের খবর পাওয়া গেছে।
র্যাব জানায়, মির্জামাঠ এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় জঙ্গি আস্তানার খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালানো হয়। ওই অভিযানের সময় বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়। ওই বাড়ির মালিকের নাম বাবুল বলে র্যাব জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট: প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের জার্সিতে হতাশাজনক শুরুর পর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ফিরে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ৪ গোলের সুবাদে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে অন্য গোল দুটি করেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে শান্তির প্রতীক ও মঙ্গলের প্রতীক দেবী দুর্গার আগমনে বিভিন্ন পূজা মন্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনিতে মন্ডপগুলো নতুন সাজে সেজেছে। শনিবার সকালে পৌরসভায় ডেকে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎস উৎসব উপলক্ষে অসহায় দরিদ্র হিন্দু পরিবারের পাশে দাড়ালেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর। তার ব্যক্তিগত উদ্যোগে ৯ নং ওয়ার্ডের ৬০টি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, সুজি, চিনি, তেল ও ডাউল। অন্যান্য পরিবারের মত এই অসহায় দরিদ্র মানুষগুলো দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ব্যক্তিগত নিজ অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। এ সময় কাউন্সিলর সাগর বলেন, আমি পৌরবাসীর ভালবাসায় সিক্ত। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি সকল মানুষের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌরবাসীর সেবা করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুবল কুমার বিশ্বাস ও আরিফুর রহমান প্রমুখ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের উৎসব থামিয়ে মিরপুরের প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজের এ টুর্নামেন্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা। ইমরুলের ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি। সাকিবের ঝড়ো ইনিংস। তারপরও শেষ রক্ষা হলো না টাইগারদের। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার দিনে সাকিব-ইমরুলের ৯০ বলে ১১৮ রানের দুর্দান্ত পার্টনারশিপটিও যথেষ্ট হয়নি টাইগারদের জয়ে। সর্বোচ্চ ১১২ রান করেন ইমরুল।
এম বেলাল হোসাইন: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও ক্লাস করার অভিযোগ উঠেছে। মোটা অংকের আর্থিক সুবিধা ও প্রভাবশালীদের তদবিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এভাবে অতিরিক্ত প্রায় ৩০ জন শিক্ষার্থীকে ক্লাস করার সুযোগ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
