সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রামঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

কুশখালী ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সাংগঠনিক স্থবিরতার কারনে গত ৯ ডিসেম্বর ২২ তারিখে সদর উপজেলা যুবলীগের সভাপতির নির্দেশক্রমে সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম কুশখালী ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের নেতৃত্বে ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, জেলা ছাত্রনেতা গোলাম খায়রুল্লাহ আরাফাত, সরকারি কলেজ ছাত্রনেতা সাকিল,মির্জা ইব্রাহিম, আশিকুর রহমান,রিপন, নাইম, সরোয়ার,সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিথুন, ৩নং সভাপতি সোহাগ, ৪নং সাধারণ সম্পাদক শাহিন, ৭নং সাধারণ সম্পাদক সুজন, ৯নং আহবায়ক মেহেদিসহ সদর পৌর সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, সাতক্ষীরাতে আর কখনো অগ্নি সন্ত্রাস জামায়াত-বিএনপিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্রলীগ যতদিন থাকবে। ততদিন সাতক্ষীরার মাটিতে অগ্নি সন্ত্রাসীদের রুখে দেওয়া হবে। ছাত্রলীগ মাঠে থাকতে মানুষ জিম্মি করার অপরাজনীত আর করতে দেওয়া হবে। যে কোন সময় আন্দোলন সংগ্রামে অংশ নিতে জেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত।

আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সকল অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্ছার থাকার জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সমাবেশের নামে সারাদেশে বি এন পির নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজপথে কঠোর অবস্থান নিয়েছে।

শুক্রবার বিকালে জেলা স্বেচ্ছাসেবকলীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক শরিফুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আয়শা সিদ্দিকার সঞ্চালনায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

মিছিল মিছিল ও মোটরসাইকেল র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। আরো উপস্থিত ছিলেন আকতারুল ইসলাম, কনক সরকার, আবুল কালাম, শেখ আজাদ হোসেন, রবিউল ইসলাম, অমৃত কুমার সানা, লিটন, মিহির কান্তি সরকার, হারুন,শহীদ, আলীমসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর প্রমুখ নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, মানবন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও জেলা প্রশাসন সাতক্ষীরার সার্বিক সহযোগীতায় শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা খুলনার রোড মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে সামনে মানববন্ধনে মিলিত হয়।
পরে মানববন্ধন শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. এ. কে. এম শফিউল আযম এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে ২০২২ সালে সাতক্ষীরা সদর উপজেলার “জয়িতা অন্বেশনে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচীর আওতায় ৫জন শ্রেষ্ঠ নারী ও জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচ ক্যাটাগরীতে ৫জন শ্রেষ্ঠ নারীকে জয়িতা পুরস্কার প্রদান করেন ডিডিএলজি এর উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) কাজী আরিফুর রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

এসময় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, জয়ীতাদের মধ্যে বক্তব্য রাখেন চায়না ব্যানার্জী, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহামিনা ইসলাম, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীকে সম্মান করা প্রতিটি পুরুষের দায়িত্ব। সমাজে মেয়েদের ইভটিজিং করা হয়। যারা ইভটিজিং করে তাদের চিন্তা করতে হবে নিজের ঘরেও মা বোন আছে। আমাদের এই দিবস থেকে শিক্ষা নিতে হবে। নারীরা সমাজে পিছিয়ে থাকবে না। তাদেরকে স্বশিক্ষায় শিক্ষা প্রদান করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় মহান বিজয়ের ৫১ তম বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কোরাইশী ফুড পার্কে ব্যাঘ্রতট এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি।
মূল প্রবন্ধ উপস্থান করেন কথাসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী।

ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, নাগরিক আন্দোলন মঞ্চের নেতা মশিউর রহমান পলাশ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কবি স ম তুহিন, সহযোগী অধ্যাপক শফিকুর রহমান পরাগ, এড. সালাউদ্দীন ইকবাল লোদী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ বহুকাল থেকেই সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিলো ধর্ম নিরপেক্ষতা। আজও সেই দাবি বাস্তবায়িত হয়নি। কিছু মানুষ মিথ্যে ভারত বিরোধীতা করে। কিন্তু ভারত আমাদের অপ্রীতম বন্ধু। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ এখনো গড়ে তোলা সম্ভব হয়নি। ধর্মের নামে কিছু মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে চলেছে। বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতার বিষ উপড়ে ফেলতে হলে অবশ্যই ৭২’র সংবিধানে ফিরে যেতে হবে। প্রয়োজনে ৭২’র এর সংবিধান থেকে আমাদের শুরুটা করতে হবে। আর এ জন্য প্রয়োজন দল নিরপেক্ষ সাংস্কৃতিক বিপ্লব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

০৯ ডিসেম্বর বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ ও কৃষকনেতা বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সরদার আনিছুর রহমানের ১৩ম মৃত্যু বাষিকী।

এদিনটি উপলক্ষে তার পরিবার আশাশুনি দূর্গাপুর গ্রামের বাড়ীতে এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে। তিনি দুরাগ্য রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ২০০৯ সালে এইদিন খুলনা সার্জিক্যাল হাসপাতালে সকাল সাড়ে ১০ টায় ইন্তেকাল করেন। দীর্ঘকর্ম জীবনে তিনি দৈনিক কাফেলা’র উপ-সম্পাদক, দৈনিক পত্রদূত’র প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা সম্পাদক ও এন,জেট ফাউন্ডেশনের সভাপতি ছিলেন।

বণার্ঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি’র কৃষি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ’র জাতীয় গঠনতন্ত্র প্রস্তুত উপ-কমিটির সদস্য, খুলনা বিভাগীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের শীর্ষস্থানে থেকে তিনি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের তাহলে উপজেলা শাখার পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে গত ২৬ শে নভেম্বর তালা উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
৮ই ডিসেম্বর ২০২২ তালা উপজেলার পাটকেলঘাটা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফফর রহমান।

তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সনৎ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিউর রহমান, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্বাস আতিয়ার রহমান, মাহফুজুর রহমান মধু, শাইদুজ্জামান পাইলট, আহসানুল্লাহ টিটু, মিনহাজ মুনমুন, এবং তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সকল স্থলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগকে গতিশীল করার লক্ষ্য। উপজেলা মৎস্যজীবি লীগের নেতাকর্মীদের নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তারা আরো বলেন আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে দেশের উন্নয়ন প্রচার করতে হবে। শেখ হাসিনার জন্য নৌকা জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব এস এম সোহাগ হোসেন রানা। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জুলফিকার আলীঃ সাতক্ষীরা সদর উপজেলার বাশঁদহা ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে  বুধবার সকাল ১০টায় বাশঁদহা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমানের সভাপতিত্বে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বাঁশদহা ইউনিয়ন কৃষি উপসহকারী উত্তম কুমার সাহা, যথাক্রমে ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, মফিজুল ইসলাম, মোশারফ হোসেন, হাফেজ জাহাঙ্গীর হোসেন, গওসুল আযম মনি, বদরুজ্জামান খোকা,শাহাজাহান আলী, সংরক্ষিত মহিলা সদস্যা রাশিদা খাতুন, রিজিয়া খাতুন,সাবেক ইউপি সদস্য আরিজুল ইসলাম প্রমুখ।

বিতরণী অনুষ্ঠানে ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি উচ্চ ফলনশীল( উফশি) জাতের ধানের বীজ ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest