সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিমআশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ভেঙেছে ৫টি ঘর, চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্তরামুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধনসাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জমিয়াতুল মোদার্রেছিন এর জেলা সভাপতি এ,এ, এম ওজায়েরুল ইসলাম।

সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডক্টর আবুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন প্র্র্র্র্র্রমুখ।
বিজ্ঞান বইয়ে ১১ জন উলঙ্গ নারী পুরুষের ছবি দিয়ে তাদের লজ্জাস্থানের পরিচয় দেওয়া এবং ছেলেমেয়েদের বিভিন্ন অঙ্গের বর্ণনা দিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ঈমানহারার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া নয়টি বইয়ে শত শত মেয়ের বেপর্দা ছবি ছাপানো, ইংরেজি বইয়ে কুকুর ও নেকড়ে বাঘের ২৪ টি ছবি ছাপানো হয়েছে, যা ইউরোপীয় সংস্কৃতির অংশবিশেষ মন্তব্য করে এসব বন্ধ করা, বেসরকারি সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ মানববন্ধনে বক্তারা ১৩ দফা দাবি উপস্থাপন করেন।

মানববন্ধন শেষে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা নেতৃবৃন্দের সাথে সকল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আল আমিন আল রাজী এ নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, রফিকুল ইসলাম, মো. জালালউদ্দিন গাজী, হাফিজুর রহমান সাঁফুই, রফিকুল ইসলাম বাবু, শেখ আলমগীর হোসেন, কাজী মোফাজ্জেল কবীর পলাশ, সৈয়দ হাসানাত আলী, মো. আব্দুস সবুর, কাজী হুমায়ুন কবীর ডাবলু, সৈয়দ হেমায়েত আলী, মো. রেদওয়ান ফেরদৌস রনি, বদিউজ্জামান।

গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের পাশে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠককালে পুলিশ বিএনপিনেতা দক্ষিণ পলাশপোলের শেখ তারিকুল হাসান, কালিগঞ্জের বাজারগ্রাম কাশেমপুরের শেখ মো. নুরুজ্জামান, বাজারগ্রামের হাফিজুর রহমান ও ফতেপুরের শাহীনুর রহমানকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার ঘোষ বাদী হয়ে গ্রেপ্তার করা চারজনসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৯০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় জামিন নামঞ্জুর হওয়া আসামিরা গত ৪ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খায়রুল আলমের আদালতে অগ্রিম জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের ছয় সপ্তাহের মধ্যে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী তারা তাদের আইনজীবীর মাধ্যমে আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষে মামলাটির শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু ও অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন সাতক্ষীরার জেলে মনিরুল গাজী(২৭)।

রোববার সন্ধ্যায় দুবলার চরের আলোরকোল নামক স্থানের পাশে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সাপের কামড়ে মারা যান তিনি।

মৃত মনিরুল গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি দুবলার চরে আলোরকোল শুটকিপল্লীতে মাছ ধরার কাজ করতেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পূর্ব বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকালে মাছ ধরার সময় মনিরুল গাজী সহ আরেকজন জেলেকে একইসাথে সাপে দংশন করে।

মূমুর্ষ অবস্থায় তাদেরকে আলোরকোল শুটকিপল্লীতে আনার সময় সন্ধ্যাবেলায় মনিরুল গাজী মারা যান। আহত অপর জেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার কলারোয়ায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে পুলিশ আবু তালেব গাজী নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আবু তালেব গাজী (৬৫) ওই গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র। তার স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রয়েছে।
স্থানীয় গয়ড়া গ্রামের ইউপি সদস্য শাহানুর রহমান জানান, রবিবার দিনগত রাতে এশার নামাজ পড়তে চন্দনপুর কলেজ মসজিদে যান তিনি। নামাজ শেষে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনেরা আশ-পাশে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে গভীর রাতে পার্শ্ববর্তী আমবাগানের একটি গাছের ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পান।
পরবর্তীতে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেন।
মৃতের পুত্র গাজী মাসুদ আক্তার জানান, তার পিতার মানসিক অসুস্থ ছিলেন। এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
কলারোয়া থানার এস.আই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
নারী এবং যুবদের দক্ষতা বৃদ্ধিছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অথচ নারী ও যুবদের বাদ দিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার বাজেট করা হয়। নারী এবং যুবদের দক্ষতা বৃদ্ধিতে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহলের নেতৃবৃন্দ।

এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে গ্রামীণ নারীর সংখ্যা ৫ কোটি ৩০ লাখ। গ্রামীণ নারীর বড় অংশই প্রান্তিক,দরিদ্র ও ভূমিহীন।

অন্যদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্রে ৫২ মিলিয়ন জনগণ যুব যা মোট জনসংখ্যার ৩৩% এর বেশি। বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যার ৪২.৫ ভাগ অর্থ্যাৎ প্রায় ৬ কোটি যুবক রয়েছে। সমাজের এতবড় একটি অংশের জনগোষ্ঠীর জন্য কোন বাজেট না রাখাটা নিশ্চয় উন্নয়নের জন্য বড় বাধা বলে মন্তব্য করেন অনেকে।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় ২০২২-২০২৩ বছরে অর্থবছরে এডিপি, রাজস্ব এবং উন্নয়ন খাতে(প্রোজেক্ট) মোট ৭১ কোটি ৯৭ লক্ষ ১৪৩৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। কিন্তু দু:খজনক হলেও সত্য এত বড় বাজেটে যেটি বেশি দরকার ছিলো নারী ও যুবদের উন্নয়নের বরাদ্ধ রাখা। সেটি করা হয়নি। যদিও পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে বাজেটে এধরনের কোন ফরমেট না থাকায় ইচ্ছা থাকলেও বরাদ্দ রাখা হয়নি। তবে আগামী বাজেটে অবশ্যই নারী ও যুবদের দক্ষতা উন্নয়নে একটি বড় বরাদ্ধ রাখা হবে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী ও যুব বান্ধব বাজেট বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা স্টাডিজ বিভাগের অধ্যাপক মোঃ মিজানুর রহমান রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, দেশে উন্নয়ন হলেও বৈষম্য বাড়ছে। বৈষম্য কমাতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান অর্থাৎ ইউনিয়ন পরিষদ,পৌরসভা,উপজেলাপরিষদ, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। এ বরাদ্দ কমপক্ষে উন্নয়ন বাজেটের ৫ শতাংশ হওয়া উচিত। পাশাপাশি বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়ন ও তার আলোকে স্থানীয় সরকারের জন্য সমন্বিত আইন প্রণয়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।

যুব সংগঠক, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪২.৫ ভাগ যুবক। অর্থাৎ প্রায় ৬ কোটি যুবক রয়েছে। এই যুবকরা উন্নয়নশীল বাংলাদেশের অর্থনীতি তৈরিতে ভূমিকা রাখতে পারবে। কিন্তু আমরা দেখি স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভায় তাদের জন্য কোন বাজেট থাকে না। যুবদের মান উন্নয়নে বা কর্মসংস্থার সৃষ্টিতে ইউনিয়ন পরিষদ কোন ভূমিকা রাখে না। যুবদের কোন কর্মপরিকল্পনা বা যুব বান্ধব কোন কর্মসূচিও নেই। ফলে কি হয় যুবকরা কর্মহীন হয়ে পড়ছে। অথচ বাংলাদেশের যুবরা ড্রোন তৈরি করছে, ব্যাটারি চালিত যন্ত্র, হেলিকপ্ট্যার তৈরি করছে। ট্রেন অটোমেটিক থেকে যাবে। কিন্তু অর্থনৈতিক সহযোগিতা না পাওয়ায় যুবরা থেকে যাচ্ছে। ফলে যুবকদের শক্তিক্রমশ ছিটকে পড়ছে। দেশের উন্নয়নে যুবদের সম্পৃক্ত করতে হলে অবশ্যই তাদের জন্য বাজেট রাখতে হবে।

সাতক্ষীরার বিশিষ্ট নাগরিক নেতা এ্যাড. ফাহিমুল হক কিসলু বলেন, আমরা দীর্ঘদিন ধরে নারী ও যুবদের দক্ষতা ও ক্ষমতায়নের জন্য আন্দোলন করে আসছি। বর্তমান সময়ে এসে সকলেরই সেই উপলদ্ধি হয়েছে দেশের উন্নয়নে সবার আগে নারী ও যুবদের জন্য কাজ করতে হবে। তাদের জন্য স্থানীয় সরকারসহ বিভিন্ন দপ্তরে বরাদ্ধ দিতে হবে। সরকার টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছেন। কিন্তু প্রতিষ্ঠানগুলো শহর কেন্দ্রিক হওয়ার কারনে প্রত্যন্ত অঞ্চলের নারী ও যুবরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

যদি ইউনিয়ন পরিষদগুলোতে নারী ও যুবদের দক্ষতার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তাহলেই প্রকৃত অর্থে উন্নয়ন সম্ভব। তবে এক্ষেত্রে অবশ্যই ইউনিয়ন পরিষদের বাজেটে এই খাতে বেশি পরিমাণে বরাদ্দ রাখতে হবে। অথবা কারিগরি প্রশিক্ষণের মত কর্মমূখি প্রতিষ্ঠানগুলোকে প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠা করতে হবে।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, যুবদের জন্য বাজেটের কোন ফরমেট মন্ত্রনালয় থেকে দেওয়া হয়নি। তবে নারী ও যুবদের উন্নয়ন প্রয়োজন। সেকারনে আগামী বাজেটে অবশ্যই নারী এবং যুবদের জন্য বরাদ্ধ রাখা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাধারন মানুষদের মানববন্ধন পালিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গত প্রায় ১ বছর আগে খুলনার পাইকগাছা থেকে বদলী হয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোদগান পরবর্তী তিনি দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, অবৈধ দখলদারদের নিকট থেকে সরকারী ভূমি উদ্ধার করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান, অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটা বন্ধ করাসহ দেবহাটা উপজেলাকে একটি আধুনিক উপজেলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেন। যার কারনে কিছু অশুভ চক্রের রোষানালে পড়েন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

সেই অশুভ চক্রটি ইউএনওর বদলী করিয়েছেন বলে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ সাধারন মানুষের অভিযোগ। গত সপ্তাহে ইউএনওর বদলীর আদেশ আসলে তারা ক্ষোভে ফেটে পড়েন। যার কারনে রবিবার ১৩ নভেম্বর, ২২ ইং সকাল সাড়ে ১০ টার সময় দেবহাটা উপজেলার পরিষদের সামনে দেবহাটা-সখিপুর সড়কে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের ব্যানারে দীর্ঘক্ষন মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোফাজ্জেল হোসেন মোফা,

সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, ইউপি সদস্য হীরা, ইউপি সদস্যা ফারহানা পারভিন,প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ইউএনও খালিদ হোসেন একজন কর্মমুখর মানুষ। তিনি সার্বক্ষনিক সাধারন মানুষের সেবায় কাজ করেন। সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে তিনি কখনো কার্পন্য করেননা। বক্তারা বলেন, ইউএনও খালিদ হোসেনকে যেকোন সময় যেকোন প্রয়োজনে মানুষ কাছে পায়। তিনি যোগদানের পরে উপজেলার চেহারা পরিবর্তন করে দিয়েছেন। যেসকল অশুভ চক্র ইউএনওর নিকট থেকে অবৈধ সুবিধা নিতে পারেননি তারাই ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে বদলীর আদেশ করিয়েছে। বক্তারা ইউএনওর বদলীর আদেশ স্থগিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে, সকল কাজ বাস্তবায়ন করতে এবং সাধারন মানুষের দাবীর প্রেক্ষিতে ইউএনও খালিদ হোসেনের বদলীর আদেশটি স্থগিত করা হোক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলা মাসিক আইন-শৃংখলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইন-শৃংখলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল,

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন,

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

সভায় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার অগ্রগতি, মাদক ও চোরাচালান মামলায় দ্রুত জামিন বন্ধে পাবলিক প্রসিউকিটরদের কার্যকর ভূমিকা, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর অগ্রগতি, পৌর এলাকার জানজট নিরসনে শহরের পৌরসভার অন্তভূক্ত ইজিবাইকসহ অন্যান্য যানের কালার চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা রশিদ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি :
ভোমরায় কথিত আমদানি-রপ্তানিকারক সমিতির নামে অবৈধভাবে টাকা উত্তোলন শুরু হয়েছে। উক্ত চাঁদাবাজি বন্ধের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন। একই সাথে উক্ত চাঁদা না দেওয়ার জন্য সকল সিএন্ডএফ সদস্যগণকে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসক বরাবর ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ১২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাকক্ষে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার এর সভাপতিত্বে ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নাসিম ফারুক খান মিঠুর সমন্বয়ে কথিত ভোমরা আমদানি-রপ্তানিকারক সমিতি কর্তৃক অবৈধভাবে টাকা উত্তোলন বন্ধকরণ বিষয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আধু মুছা, কার্যকরী সদস্য আশরাফুজ্জামান আশু।

উক্ত সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে জোর দাবী জানানো হয় যে, কথিত ভোমরা আমদানি রপ্তানিকারক সমিতি’র নামে অবৈধভাবে যে টাকা উত্তোলন করা হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করতে হবে। এছাড়া আরো দাবী জানানো হয় যে, উক্ত বিষয়ে এমপি, ডিসি, এসপিসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অবহিত করা হবে। অন্যথায়, এ কারণে ভোমরা স্থলবন্দরে কোন ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে তার কোনপ্রকার দায়ভার গ্রহণ করা হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest