সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় যক্ষ্মারোগ প্রতিরোধে রোগী সনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাটাবের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়েত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. ত্রিনেত্র ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, বার্তা সম্পাদক এম রফিক, আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহীন গোলদার, দৈনিক যশোর পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক জন্মভূমি পত্রিকার জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, নাটাব সাতক্ষীরা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ডিপিও উজ্জ্বল কুমার পাল, মানবকষ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়, ঢাকা টাইমস’র জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, যুগের বার্তার স্টার রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সাতঘরিয়ার মফস্বল সম্পাদক আব্দুর রহমান, সুপ্রভাত সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি মাহফিজুল ইসলাম আককাজ, দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক আহাদুর রহমান জনি, দৈনিক লাখো কষ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, দৈনিক সাতঘরিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ আলী প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ন ও সঞ্চালনায় ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তরুণ কুমার বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে যক্ষ্মা রোগির সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার। এরমধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৯৪২ জনকে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির মূল লক্ষ বাংলাদেশকে যক্ষ্মা মুক্তকরা এবং দেশ থেকে যক্ষ্মারোগে আক্রান্ত রোগির সংখ্যা মৃত্যুর হার ও সংক্রামন এমন পর্যায়ে নামিয়ে আনা যেন দেশে যক্ষ্মা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিদ্যমান না থাকে। ইতোমধ্যে যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকার একেবারে প্রত্যান্ত অঞ্চলে জিনএক্সপার্ট মেশিন পৌছে দেওয়া হয়েছে। যক্ষ্মারোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষ্মা একটি জীবানু ঘঠিত সংক্রমক রোগ।

এক নাগাড়ে দু সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। হাঁসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। পরিবারে একজন যক্ষ্মা রোগী থাকলে পরিবারের অন্যদেরও বিশেষ করে শিশু এবং প্রাপ্ত বয়ষ্কদের যদি এক সপ্তাহ যাবত কাশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া সাতক্ষীরার চৌরাঙ্গী মোড়ে যক্ষ¥া রোগীদের সম্পূর্ণ ফ্রিতে পরিক্ষা এবং সেবা দেওয়ার জন্য একটি টিবি ডায়াগনস্টিক চালু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : মাত্র ২০ হাজার টাকার জন্য জবাই করে হত্যা করায় সাতক্ষীরার আলোচিত চা দোকানী ইয়াছিন আলীকে। আটক হওয়া হত্যাকান্ডের প্রধান আসামী জাকির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কথা স্বীকার করেছেন বলেন রোববার সকাল ১০টায় র‌্যাব-৬ সাতক্ষীরা আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লে:কর্ণেল মোস্তাক মোর্শেদ জানান।

আটক জাকির হোসেন খুলনা শহরের বাচ্চু শেখের পুত্র। সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার বিবাহ করে দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আসছিল।
র‌্যাব জানান, ভিকটিম খুনির পূর্ব ব্যবসায়িক পার্টনা। ব্যবসার সুবাদে খুনি ভিকটিমের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিলো। কয়েকবার তাগিদ দেওয়া সত্বেও টাকা পরিশোধ করে নাই। যে কারণে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৩০ আগষ্ট রাত ৯টার দিকে বাইপাস সড়কে ঘর উঠানোর কাজ করার কথা বলে সাতক্ষীরা বাইপাস সড়কে নিয়ে আসে ইয়াছিন আলীকে। রাত গভীর হলে সুযোগ বুঝে রাত আনুমানিক ১২ টার দিকে ইয়াছিনের গলায় দিয়ে কোপ মারে।

ইয়াছিন আলী মাটিতে পড়ে গেলে তখন এলোপাতাড়ী কুপিয়ে ইয়াছিনের শরীর হতে মস্তক আলাদা করে অভিযুক্ত জাকির হোসেন। পরবর্তীতে মাথাবিহীন মৃত দেহ টেনে রাস্তার পার্শ্বে পানিতে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কিলোমিটার দুরে ব্রিজের নীছে ডোবার মধ্যে মাথা ফেলে যায়। পরের দিন ৩১ আগষ্ট এলাকার লোকজন রাস্তায় পার্শ্বে পানিতে লাশ পড়ে আছে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় হত্যা মামলা দায়ের। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র‌্যাবে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাথাবিহীন লাশের হত্যাকারীকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলী পুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত জাকির হোসেন গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে মাথাবিহীন লাশের মাথা উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সাড়ে ৭ কেজি রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের অদূরে আলিপুর পাচানি মোড় এলাকা থেকে রূপাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. ইব্রাহিম হোসেন (২৬) এবং কাথন্ডা এলাকার রইচ উদ্দীন সরদারের ছেলে আব্দুল ওয়াজেদ (৪২)।

ঘটনাস্থল থেকে এএসআই আনোয়ার হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এসআই মিনহাজের নেতৃত্বে তিনি রূপাসহ দুই চোরকারবারীকে আটক করেত সক্ষম হন’। অভিযানে নেতৃত্বদানকারী এসআই মিনহাজ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘রূপাসহ আটককৃতদের থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা শাওন কে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য এ্যাড.তোজাম্মেল হক,জেলা বিএনপি সদস্য আয়নুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর থানা বিএনপি সভাপতি এডঃ নুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষকদলের সভাপতি আহসানুল কাদির স্বপন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন লিটন, রবিউল ইসলাম,জাজাসের সেক্রেটারী ফারুক হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব, সাতক্ষীরা পৌর ছাত্রদল এর সদস্য সচিব শাহিন ইসলাম সহ বিএনপির সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুলি করে হত্যা করে যাচ্ছে। মানুষকে হত্যা করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগন একদিন এর উচিত জবাব দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলার ভবানীপুর ইউনাইডেট মাধ্যমিক বিদ্যালয়ের বিশিস্ট প্রবীণ বিজ্ঞান শিক্ষক বি,এস,সি খোন্দকার মীজান স্যার তথা ওল্ড মীজান স্যার প্রায় ৩৯ বছর দীর্ঘ শিক্ষাকতা জীবন শেষে আগামী ইংরেজী ০৫/০৯/২০২২ তারিখ রোজ- সোমবার মোতাবেক ২১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ ০৮ সফর ১৪৪৪ হিজরী তিনি তাঁর দীর্ঘ শিক্ষাকতা জীবন থেকে অবসর গ্রহণ করতে যাচ্ছেন।

বিধায়, তিনি তাঁর বন্ধু, স্বজন, সুভানুধ্যায়ী, প্রিয়জন বিশেষ করে ১৯৮৪ ইং তারিখ থেকে ২০২২ ইং তারিখ পর্যন্ত সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্যারকে বিদায় জানানোর জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বি,এস,সি খোন্দকার মীজান স্যার,ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়র,মোবা: ০১৭২০ ৫৮৯৪৯০। প্রেস বিজ্ঞপ্তি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গাবুরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলায় শ্যামনগর থানার গাবুরা ইউনিয়ন এর বিভিন্ন চর থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ এমন অভিযোগ উঠেছে। দুই সেপ্টেম্বর শুক্রবার সকালে অনেকে অভিযোগ করেন গাবুরা ইউনিয়ন এর পাশশেমারি সংলগ্ন এলাকায় নদীর চর থেকে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু বনখেগু। ঘটনার সত্যতা জানতে ঘটনা স্থলে পৌঁছালে দেখা যায় নদীর চর থেকে দশ বারো টি গেওয়া, গোরান সহ গোলপাতা গাছ কেটে ফেলা হয়েছে, তবে এই বিষয়ে স্থানীয় জনগণের সাথে কথা বললে তারা ভয়ে কিছু বলতে চান নি। এই বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহজ্ব জি এম মাছুদুল আলম এর সাথে কথা বললে তিনি জানান আমি এই সংবাদ টি শুনেছি আমি অনেক বার লিখিত সহ ফোন করেছি প্রশাসন ও বন বিভাগ কে কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না।

আর যারা গাছগুলো কাটছে তারা অনেক শক্তিশালী। উল্লেখ্য এই গাছ গুলো জন্য গাবুরা ইউনিয়ন অনেক প্রাকৃতিক দুর্যোগ এর হাত থেকে বিভিন্ন সময় রক্ষা পেয়ে আসছে। এই বিষয়ে গাবুরা ইউনিয়ন এর বন ও পরিবেশ নিয়ে কাজ কথা কিছু সেচ্ছাসেবোক এর সাথে কথা বললে তারা বলেন এই গাছ গুলোর জন্য গাবুরা ইউনিয়ন এখনো টিকে আছে এভাবে যদি গাছ গুলো কেটে ফেলা হয় তাহলে খুব দ্রুত আবার ও প্লাবিত হবে গাবুরা ইউনিয়ন, এমন কি চির দিনের জন্য বাংলাদেশ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে গাবুরা ইউনিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সাতক্ষীরা সদর উপজেলা ফুচকা চটপটি ভাজা মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমেটেড এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে কামালনগরাস্থ লেক ভিউতে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।

সংগঠনের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ডা: আবুল কালাম বাবলা, সহ-সভাপতি মো: মোস্তাকিম, ইয়াছিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ শাহিনুর রহমান শাহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ; সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় পুত্রবধু কর্তৃক শ্বশুর শ্বাশুড়ী ও ননদের স্বামীর বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আলীপুর তালবাড়িয়া গ্রামের মৃত. গ্রীশদাসের পুত্র নগেন দাশ।

লিখিত অভিযোগে তিনি বলেন, আনুমানিক গত ৬ বছর পূর্বে ভবানীপুর গ্রামের শ্রী দেবেন চন্দ্র দাসের কন্যা শীলা দাসের সাথে আমার পুত্র সুমন দাসের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকে আমার পুত্রবধু শীলা দাশ শ^শুর শ^াশুড়ির কোন তোয়াক্কা না করে ইচ্ছামত উশৃঙ্খলভাবে চলাফেরা করতে থাকে এবং বিভিন্ন পুরুষ মানুষের সাথে অবাধ ঘোরাফেরা করতে থাকে।

এতে বাধা দেওয়ায় পুত্রবধু আমাদের উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে পুত্রবধু সব সময় আমাকে এবং আমার স্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। গত ২৭ আগস্ট ২০২২ পুত্রবধুর শীলার মাতা ভগমতি, পিতা দেবেন, দাদা শ্যামল, জ্যাঠা গণেশসহ আরো দুই জেঠিমা আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীসহ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে।

এর প্রতিবাদ করায় উভয়পক্ষের মধ্যে ঠেলাঠেলি হয়। সেখানে কোন ধরনের মারপিটের ঘটনা ঘটেনি। এঘটনার পর পূত্রবধু শীলা তার পিতা মাতার সাথে পিতার বাড়িতে চলে যায়। এছাড়া সেখানে আর কোন ঘটনা ঘটেনি।

অথচ পরবর্তীতে মাতা ভগবমতির কু পরামর্শে জঘন্য মিথ্যাচার করে আমার স্ত্রী, আমাকে এবং আমার জামাতা বেনু গোপালকে জড়িয়ে সংবাদ সম্মেলন করে পুত্রবধু শীলা দাশ। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। আমি কখনো যৌতুকের জন্য চাপ দেয়নি। এছাড়া তার পিতার কাছ থেকে একটি টাকাও গ্রহণ করিনি। আমার জামাতা বেনু গোপাল রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে। সে থাকে ইটাগাছায় তার নিজের বাড়িতে।

তার অত সময় নেই যে আমার বাড়িতে গিয়ে অযথা সময় নষ্ট করবে। চারিত্রিক সমস্যা রয়েছে পুত্রবধু শীলা দাসের এবং তার মায়ের। শীলার বিভিন্ন কর্মকান্ডে বাধা দেওয়ার কারণে আজ আমার জামাতাসহ আমাদের বিরুদ্ধে এই জঘন্য মিথ্যাচার। বিবাহের সময় কোন যৌতুক গ্রহণ তো দূরের কথা পুত্রবধু শীলার পিতা আমার পুত্রকে একটি মটরসাইকেল দিতে চাইলেও আমি নিতে রাজি হয়নি। অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেন নগেন দাশ।
তিনি পুত্রবধু শীলা এবং তার মায়ের চক্রান্তের হাত রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest