সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

আশাশুনিতে নজরুল ইসলামের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম।

বুধবার সকালে আশাশুনি উপজেলার ৮ নং খাজরা ইউনিয়ন গণসংযোগ করেন। এর আগে প্রতাপনগর, আনুলিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শামসুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, বর্তমান সভাপতি এসএম আশিকুর রহমান, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম হাসানুর জামান হোসেন, খাজরা ইউনিয়নের চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, আওয়ামী লীগ নেতা মিলন কান্তি মন্ডল, রমজান আলী মোড়লসহ খাজরা ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, উন্নয়নের ধারা ধরে রাখার জন্য ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও ১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদের নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন এবার নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। মন্দির মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় উপাসনালয় গুলোর প্রতি বিশেষ নজর রাখবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল ‘স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বৃক্ষরোপন ওগাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
ল’স্টুডেন্টস ফোরামের উদ্যোগে সাতক্ষীরা ল কলেজ ক্যাম্পাসে বিভিন্ন গাছের চারা রোপন করা হয় এবং ল কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে ফলজও, বনজও গাছের চারা বিতরণ করা।

৩১ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ল’স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার।

বিশেষ অতিথি ছিলেন, এড. হোসনেরা হক, ল কলেজের শিক্ষক এড. মুনির উদ্দীন, এড. সাহিদ হাসান, এড. সিরাজুল ইসলাম, এড. লাকি ইয়াসমিন, ল স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাজু, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এস এম বিপ্লব।

এছাড়া উপস্থিত ছিলেন ল’স্টুডেন্টস ফোরামের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির আহ্বায়ক সিনিয়র সহ-সভাপতি সীমা পারভীন, সদস্য সচিব মোঃ ফিরোজ আলী যুগ্মসাধারণ সম্পাদক, সহ-সভাপতি এস কে ফারুক, সাধারণ সম্পাদক মীর শাহরিয়ার অপু, যুগ্ম সম্পাদক,শরিফুল ইসলাম, তামীম কবির, যুগ্ম সম্পাদক(মহিলা) স্বপ্না খাতুন, সাংগঠনিক সম্পাদক সানজিদা অহিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর কবির, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সহ ল কলেজের সকল শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সালাউদ্দীন রানা সভাপতি ল’স্টুডেন্টস ফোরাম।

৩১.০৮.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় মাছের ঘের খনন করে বালি উত্তোলনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলার মিঠাবাড়িতে মাছের ঘের খনন করে বালি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হবে।

সূত্র জানায়, তালা উপজেলার মিঠাবাড়ি গ্রামের সিরাজুল ইসলাম মৎস্য ঘেরে মধ্যে থেকে বালু উত্তোলন করছেন।
তিনি টাকা পয়সা লেনদেন এর মাধ্যমে কৃষি জমি এবং মাছের ঘের খননপূর্বক বালি উত্তোলন করছে।

উক্ত মাছের ঘেরের মধ্যে আমাদের অংশীদারিত্ব থাকা সত্ত্বেও আমাদের কথা মূল্যায়ণ না করে টাকার লোভে কৃষিজমি ও ঘেরের গতি প্রকৃতি এবং আকৃতি পাল্টে ফেলা হচ্ছে,যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে বালু উত্তোলন বন্ধ করার অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা

সাতক্ষীরা পৌরসভার মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার কনফারেন্স রুমে ইউ এম.আই এম সি সি/ ইউ এস এম এল প্রকল্পের আওতায় ইসলভ ইন্ট. লিমিডেটে এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার তো মেয়র তাজকিন আহমেদ চিশতি।

দ্বি মাসিক সভার অগ্রগতি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, জিআইজেড কর্মকতা, এনজিও কর্মকর্তা ও সিডিসি কমিটির নেতাগন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার আলীপুরে কু প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিকভাবে   গৃহবধুকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার আলীপুরে ননদের স্বামীর কু প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিকভাবে এক গৃহবধুকে শ^শুর-শ^াশুড়ি দিয়ে মারপিটসহ বিভিন্নভাবে হয়রানি করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদরের ভবানীপুর গ্রামের শ্রী দেবেন চন্দ্র দাসের কন্যা ভুক্তভোগী শীলা দাস।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আনুমানিক ৬ বছর পূর্বে আলীপুর গ্রামের নগেন দাসের পুত্র সুমন দাসের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়।

বিয়ের পর থেকে আমার শ^শুর বিভিন্ন সময়ে আমার কাছে যৌতুক দাবি করে। যৌতুক দিতে না পারায় শ^শুর নগেন এবং শ^াশুড়ী মিনা আমাকে বিভিন্ন অত্যাচার নির্যাতন করতে থাকে। একপর্যায়ে ঘেরের হারির জন্য আমার পিতার কাছ থেকে চাপপ্রয়োগ ১লক্ষ ৩৭ হাজার টাকা গ্রহণ করে। আবারো ৫০ হাজার টাকা দাবি করে আসছে শ^শুর নগেন দাস।

স্বামী সুমন দাস তার বাবা মার সামনে প্রতিবাদ করতে সাহস পায় না। তারপরও নিরবে সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু সম্প্রতি আমার ননদ আলো দাসের স্বামী সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের গোবিন্দ মাস্টারের পুত্র বেনু গোপাল আমার স্বামী সুমন দাস সারাদিন কাজের জন্য বাইরে থাকার সুযোগে কু প্রস্তাব দিতে থাকে। আমি বেনু গোপালের প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করে।

একপর্যায়ে বিভিন্ন কৌশলে আমার শ^শুর ও শ^াশুড়ীকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। বেনু গোপালের উস্কানিতে শ^শুর নগেন ও শ^াশুড়ী মিনা আমাকে প্রায়ই মারপিট করতে থাকে। এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে তাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে থাকে। সর্বশেষ গত ২৭ আগস্ট ২০২২ তারিখে আমার স্বামী সুমন কাজে চলে যাওয়ার পর বেনু গোপাল, আমার শ^শুর নগেদ ও শ^াশুড়ী মিনা আমার বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের ঘটনা শুনে আমার পিতা-মাতা আমার শ^শুর বাড়ীতে গেলে তাদেরও মারপিট করে আমাকেসহ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার পিতা মাতা আমাকে নিয়ে অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, আমি একজন নির্যাতিতা নারী।

ননদের চরিত্রহীন স্বামী বেনু গোপাল, অর্থলোভী শ^শুর ও শ^াশুড়ির কারনে আমার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে। সব কিছু জেনেও আমার স্বামী নিরব ভূমিকায় রয়েছে। অথচ আমাদের একটি পুত্র সন্তান রয়েছে। তাদের অত্যাচারে আমি বর্তমানে দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় ওই চরিত্রহীন বেনু গোপালসহ শ^শুর নগেন দাস ও শ^াশুড়ী মিনা দাসের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ৫ম শ্রেণীর ছাত্রী আখির রহস্যজনক মৃত্যু

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় আখি খাতুনের (১০) রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে পুলিশ তালা উপজেলা সুকদেবপুর গ্রাম থেকে মৃতের লাশ উদ্ধার করেছে। আখি সুকদেবপুর গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আখি খাতুন ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পোস্ট মর্ডামের জন্য পাঠিয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে, তার হাতে একটা দাগের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারনটি সঠিক ভাবে বলা যাচ্ছে না, পোস্ট মর্ডামের পর বিষয়টি খোলসা হবে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে  চা বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আস্দাুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের উপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলাকাটা পুরুষের লাশ দেখে তাকে খবর দেন।

তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে দুর্বত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরে এক নারী এসে ওই লাশ তার স্বামী ইয়াছিনের বলে জানায়। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবদ করছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, গলাকাটা লাশটি শহরের সুলতানপুরের চা ব্যবসায়ি ইয়াছিন আলীর। পুরাতন সাতক্ষীরায় তার চায়ের দোকান আছে।

তবে তার মুণ্ডু পাওয়া যায়নি। স্থানীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিকের অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।

নোংরা পরিবেশ, লাইসেন্স নবায়ন না থাকা, ডাক্তার নার্স না থাকায় শহরের শিমুল ক্লিনিককে চার হাজার, স্বপ্ন ক্লিনিকে ৬ হাজার, আল নুর হাসপাতালকে ১০ হাজার, এম আলী পলি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমানে অভিযান চলছে।

অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমারসহ সঙ্গীয় ফোর্স।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার জানান, অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক যাদের পরিবেশ অপরিচ্ছন্ন ও লাইসেন্স নবায়ন নেই এসব ক্লিনিক হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে দেখছি অধিকাংশ ক্লিনিকে লাইসেন্স নবায়ন নেই, অপরিচ্ছন্ন পরিবেশ, নেই চিকিৎসক নার্স। এসব ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সতর্ক স্বরুপ জরিমানা করা হচ্ছে। আগামীতে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest