সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

তালায় স্কুল ছাত্রী হত্যার অভিযোগ : পিতা- সৎ মা গ্রেপ্তার

তালা প্রতিনিধি : তালার পল্লীতে স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগ পিতা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এঘটনায় হত্যা হওয়া স্কুল ছাত্রীর মা থানায় একটি মামলা জমা দিয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত আফতাব মাহমুদে ছেলে মফিজুল মাহমুদ(৩২) ও মফিজুল মাহমুদের স্ত্রী শেফালী বেগম(২৫)।

গত মঙ্গলবার (৩০ আগস্ট) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মফিজুল মাহামুদের মেয়ে ও সুকদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আখি খাতুন রাতে নিজ ঘরে ঘুমাতে যান। বুধবার সকালে আখি ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্য তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। এলাকার স্থানীয় চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা অন্তে আখিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন।

কিন্তু অভিযোগ উঠে সৎ মা শিফালী বেগম নানান বাহানা সহ কারণ-অকারণে আখিকে মারপিট করত এবং আখির পিতা বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগিয়ে আখিকে খেতেও দিত না। ধারণা করা হচ্ছে কয়েকদিন খেতে না দেওয়াসহ অসহনীয় মারপিটের কারণে মৃত্যু বরণ করেছেন কন্যা শিশু আখি।
এঘটনায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বার) আখির গর্ভধারীনি মা অন্তরা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। যার মামলা নং-০৩ তারিখ-০১.০৯.২২।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান জানান, হত্যা হওয়া আখির মায়ের মামলা দায়ের করায় দুই জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

খেলার খবর: প্রথমবার ওপেনিংয়ে সুযোগ পেয়েই বাংলাদেশকে চমৎকার ইনিংস উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে আফিফ হোসেনসহ বাকিরাও ভূমিকা রাখলেন। তাতে এশিয়া কাপের শেষ চারে যাওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১৮৪ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।

এশিয়া কাপে আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজ করেছেন ৩৮ রান।

টানা দুই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান। এই গ্রুপের বাকি দুদল হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই দুদলের মধ্যকার লড়াইয়ে জয়ী দল যাবে আফগানদের সঙ্গে শেষ চারে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওপেনিংয়ে পরিবর্তন এনে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের ম্যাচের নাঈম-এনামুলকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে। তবে ৩ বছর পর জাতীয় দলে ফেরা সাব্বির সুযোগ কাজে লাগাতে পারেননি।

ইনিংসের তৃতীয় ওভারে ফার্নান্দের করা শেষ বলে পুল করার চেষ্টা করেন সাব্বির। ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপারের হাতে। ৫ রানে ফেরেন সাব্বির।

সাব্বির সুযোগ কাজে না লাগাতে পারলেও মিরাজ ঠিকই ওপেনিংয়ে সুযোগ পেয়ে দারুণ করেছেন। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন তিনি। তাঁর ব্যাটে চড়ে পাওয়ার প্লেতে ৫৫ রান পায় বাংলাদেশ।

তবে সপ্তম ওভারেই মিরাজের ঝড় থামিয়ে দেন হাসারাঙ্গা। লঙ্কান তারকা বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন মিরাজ। ২৬ বলে ৩৮ রান করেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই তাঁর ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস।

এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি মুশফিক (৪)। বাজে শট খেলতে গিয়ে দ্রুতই আউট হন তিনি। এরপরও অবশ্য ছন্দ হারায়নি বাংলাদেশ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়েন সাকিব। ওই জুটিতে ২৪ রান পায় বাংলাদেশ। সাকিবের বিদায়ে ভাঙে এই জুটি।

১১তম ওভারে মাহিস থিকশানার অফ স্পিনে কাটা পড়েন সাকিব। ২২ বলে ২৪ রান করে ফেরেন অধিনায়ক। সাকিব ফিরলে বাংলাদেশের রানের গতি কমতে থাকে। উইকেটে এসে মন্থর ব্যাট করেন মাহমুদউল্লাহ। তবে হাতখুলে ব্যাট চালান আফিফ। মাত্র ২২ বলে তিনি উপহার দেন ৩৯ রানের ইনিংস। ২৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ।

৫৭ রানের এই জুটি ভাঙার পর শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিনের ব্যাটে চড়ে শক্ত পুঁজি পায় বাংলাদেশ। শেষ দিকে সৈকত খেলেন ২৪ রানের ইনিংস। তাসকিন আহমেদ করেন ১১ রান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
ভোমরাস্থল বন্দরের সমাধানের লক্ষে ১৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন এস আই) উপ-পরিচালক, ডিজিআই এর শাখা ইনচার্জ, কাস্টমসের ডিসি নিয়ামুল হাসান, বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বিজিবি’র অধিনায়কের প্রতিনিধি।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিতে ভোমরা বন্দরের সৃষ্ট যে কোন সমস্যা সমাধানের লক্ষে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠুকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট বন্দর সমন্বয় কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যারা হলে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুস সবুর, আশরাফুজ্জামান আশু, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ এস মাকছুদ খান, জেলা আওয়ামীলীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ট্রান্সপোর্ট মালিক সমিতির ২ জন প্রতিনিধি, কর্মচারী এ্যাসোসিয়েশনের ১ জন প্রতিনিধি, ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৪জন প্রতিনিধি। উক্ত কমিটি প্রতি ৩ মাস অন্তর বন্দরের সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এশিয়ান গেমস ও ওয়াল্ড কার্পে অংশ নিতে সাতক্ষীরা ছেড়েছেন জাতীয় খো-খো দলের ক্যাপটেন শেখ আব্দুর রহমান রানা। ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে চায়না ও ভারতের উদ্দেশ্যে তিনি সাতক্ষীরা ছাড়েন।

শেখ আব্দুর রহমান রানা সাতক্ষীরা শহরের কাটিয়া দক্ষিণপাড়া (রেজি: অফিস পাড়া) গ্রামের মৃত আলহাজ¦ শেখ আব্দুর রশিদের পুত্র।

তিনি সাতক্ষীরা ২০১০ সাল থেকে জাতীয় খো-খো দলের ক্যাপটেন হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৬ ও ২০১৯ সালে নেপালের সাউথ এশিয়ান গেমসে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি সাতক্ষীরাবাসীর দোয়া চেয়েছেন যাতে বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে কৃতত্ব স্থাপন করে বাংলাদেশ তথা সাতক্ষীরার মুখ উজ্জল করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলায় সদ্য যোগদানকৃত সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ পারভেজ ইমন, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম,

পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান নিশান ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ হাসান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ফাহিম, পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আবিদ হাসান ও সাধারণ সম্পাদক শাহীন আলম বাবু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিশেষ প্রতিনিধি : দীর্ঘ তিন মাস সুন্দরবন প্রবেশ নিষিদ্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে সুন্দরবনে প্রবেশের অনুমতি। ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের মাঝে কর্মচঞ্চলতা বেড়েছে। সাতক্ষীরা সুন্দরবন উপকূলে এখন ব্যস্ত সময় পার করছেন বনজীবী ও পর্যটন নির্ভর মানুষরা। ইতিমধ্যে ভ্রমণের জন্য নৌকা-ট্রলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অভাব অনটনে পড়ে থাকা বনজীবীরা কষ্ট ভুলে আবারও নতুন উদ্যমে ফিরতে চান সুন্দরবনে।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি ফিরেছে এ সমস্ত পেশায় যুক্ত থাকা সাধারণ মানুষের।

সুন্দরবন উপকূলের মানুষের মধ্যে চাপা আনন্দ বিরাজ করছে। বনজীবীদের শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।অনেকেই ব্যস্ত সুন্দরবনে প্রবেশের অনুমতি পত্র নেওয়ার জন্য। পশ্চিম সুন্দরবনের বন বিভাগের রেঞ্জ অফিস গুলোতে অনুমতি পত্র গ্রহণে জন্য ভীর জমাচ্ছে জেলে ও ট্রলার মালিকরা।

গাবুরার চাঁদনীমুখা গ্রামের ইউনুস বলেন, দীর্ঘ তিন মাস সুন্দরবন বন্ধ থাকার কারণে খেয়ে না খেয়ে ঋণে জর্জরিত হয়ে গেছি। সুন্দরবন খুলে দিয়েছে এখন অভাব অনটন কিছুটা হলেও কমবে।

বনজীবী খানজাহান আলী বলেন,সবার আগে পাশ করতে এসেছি। দীর্ঘ তিন মাস সুন্দরবন বন্ধ ছিল। পারমিশন নিয়ে আগে যেতে পারলে বেশি মাছ পাব এজন্য আগে এসেছি।

অন্যদিকে পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যে পর্যটন সংশ্লিষ্টরা নতুন নতুন প্যাকেজ ঘোষণা করেছেন। ট্রলার গুলোকে নতুন নতুন রঙে সাজিয়ে তুলেছেন অনেকেই। দীর্ঘ করোনা কালীন পরিস্থিতি ও বন্ধের সময় পেরিয়ে পর্যটকদের সুন্দরবন আকৃষ্ট করার জন্যই এমন সুসজ্জিত করা হয়েছে বলে জানান ট্রলার মালিকরা।

মান্দারবাড়িয়া এক্সপ্রেসের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, করোনার সময় বন বিভাগের নিষেধাজ্ঞায় সুন্দরবন ভ্রমণ করতে পারেনি কোন পর্যটক। করোনা পরিস্থিতি শিথিল হলেও বন বিভাগের টানা তিন মাসের নিষেধাজ্ঞায় এই শিল্পটা ধ্বংসের মুখে। আমরা এই শিল্পটাকে উজ্জীবিত করতে চাই। পদ্মা সেতু খুলে দেয়ার পর থেকে দক্ষিণাঞ্চলের মানুষের সুদিন ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে একেই আমাদের সাথে যোগাযোগ করেছেন সুন্দরবন ভ্রমণের জন্য। এই সুবিধাটাকে আমরা এই শিল্পের অন্তর্ভুক্ত করতে চাই।

মুন্সীগঞ্জ ট্রলার মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান আনিস বলেন, তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে বাওয়ালী পর্যটক কেউই সুন্দরবনে প্রবেশ করতে পারেনি। জেলে বাওয়ালীদের সাথে ট্রলার মালিকসহ সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত শ্রমিকদেরও দুর্দিনে কেটেছে এসময়। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে শতাধিক পর্যটন ট্রলার আছে। পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করতে ইতিমধ্যে বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের সন্নিকটের অফিস কলাগাছিয়াকে সাজানো হয়েছে নানান রুপে।ইতিমধ্যে করমজল থেকে সংযুক্ত হয়েছে তিনটি কুমির। সংস্কার করা হয়েছে ফুট-ট্রেলসহ পর্যটকদের ঘুরে বেড়ানোর রাস্তা।

এছাড়া আরো কিছু সংযোজন করার কথা ও বলছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী। তিনি আরো বলেন, সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া আহরণ ও বোর্ড লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) আছে ২ হাজার ৯০০টি যার মধ্যে নবায়ন হয়েছে ২৭৯৬টি। বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১০৪টি। মধু মোম সংগ্রহের বিএলসি ৩০০, গোলপাতা ২৮ ও লবণপানির রয়েছে ১০টি বিএলসি।

শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার বলেন, শ্যামনগর উপজেলায় নিবন্ধিত ২৩ হাজার জেলে-বাওয়ালী রয়েছেন। এদের মধ্যে সমুদ্রে মৎস্য আহরণকারী জেলে রয়েছে ৭৯৫জন। এছাড়া শ্যামনগর উপকূলের বেশিরভাগ মানুষ সুন্দরবনের সাথে যুক্ত। উল্লেখ্য, গত ১লা জুন থেকে ৩১শে আগস্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের নির্দেশে সুন্দরবনে সবার জন্য প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট :
নিজের কিডনি বিক্রি করে দ্বিতীয় স্ত্রীকে তিন লাখ টাকা দিয়েছিলেন স্বামী আতাউর রহমান (৪০)। সেই টাকা হাতিয়ে নিয়ে আতাউরের দ্বিতীয় স্ত্রীও গোপনে আরেকটি বিয়ে করেছেন। এমন খবর শুনে অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছেন তিনি।

বুধবার দুপুরে সাতক্ষীরা উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার আইচপাড়া গ্রামের প্রয়াত লতিফ সরদারের ছেলে।

আতাউরের মা জাহানারা খাতুন জানান, উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে আতাউর। তাদের দুটি কন্যা সন্তান আছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে আতাউর।

তিনি জানান, দ্বিতীয় বিয়ের পর ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে তিন লাখ টাকা স্ত্রী রুবিনাকে দেয় আতাউর। পরে ওই টাকা পেয়ে রুবিনা আতাউরকে তালাক দিয়ে অন্য একজকে গোপনে বিয়ে করে। এই খবর শোনার পর আতাউর বিষ খেয়ে আত্মহত্যা করে।

আতাউরের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, তার মেয়ে জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে। তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, কিডনি বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন দ্বিতীয় স্ত্রী রুবিনাকে। পরে রুবিনা অন্য একজনকে বিয়ে করায় অভিমানে আত্মহত্যা করে আতাউর।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি :
নরেন্দ্র নাথ মুন্ডাকে নির্মমভাবে হত্যা এবং মুন্ডা সম্প্রদায়ের উপর হামলা বিচারের দাবিতে শ্যামনগরে অবস্থান কর্মসুচি পালন করেছে মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটি সাতক্ষীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচিতে সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহ্বায়ক আশেক ই এলাহির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য সচিব আলিনুর খান বাবুল, বাসদের সদস্য আবু তালেব, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ,

বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা জেলা সাম্যবাদী দলের তরিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্যামনগর উপজেলা দলিত পরিষদের সঞ্জয় সরকার, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশরাফ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সম আব্দুস সাত্তার সাতক্ষীরা জেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক জি এম মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জিএম আকবার কবির, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির সমন্বয়ক গাজী আল ইমরান, সুন্দরবন মুন্ডা সংস্থা (সামস)নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক দিপংকর বিশ^াস।

এছাড়া অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এবং নরেন্দ্র হত্যার বিচার কার্যক্রমে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখা, শরুব ইয়ুথ টিম, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, প্রতিজ্ঞা শ্যামনগর।

এসময় বক্তারা বলেন, নরেন্দ্র মুন্ডা কে হত্যা করে শ্যামনগরের মাটি থেকে মুন্ডাদের বিলিন করা যাবে না। নরেন্দ্র মুন্ডার রক্তের বিনিময়ে মুন্ডা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা কাদের উপর হামলা করেছেন যারা বন পরিস্কার করে আপনার অট্টলিকা তৈরিতে সহযোগিতা করেছে তাদের। এই জঘন্য হামলার সাথে যারা জড়িত এবং যারা মদদদাতা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দ্রুত হামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, ২০০৫ সালে মুন্ডাদের উপর হামলা করা হয়েছিল। ২০১৮ সালেও হামলা করা হয়েছিল। আবার ২০২২ সালেও হামলা করা হয়েছে। শুধুমাত্র সম্পত্তির লোভে তাদের উপর একের পর এক হামলা চালানো হচ্ছে। হামলাকারীদের সিন্ডিকেট ভাঙতে হবে। নরেন্দ্র মুন্ডা হত্যার বিচার নিশ্চিত করতে হলে আন্দোলনের বিকল্প নেই। এই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজন হলে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
অনুষ্ঠান শেষে আগামী ১১ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest