সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

সাতক্ষীরায় স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার গ্রুপের বৃক্ষরোপন

সাতক্ষীরার স্বপ্নসিঁড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ আগস্ট বিকালে শহরের মিনি মার্কেটস্থ খালের পাড়ে মাল্টার গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও গ্রুপ সম্পাদক মো. আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের সহ-সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন, গ্রুপ সম্পাদক আলতাফ হোসেন, দিবা-নৈশ কলেজের আরএসএল আব্দুল্লাহ আল মামুন, বৃক্ষরোপন উপ কমিটির আহবায়ক অহিদুল ইসলাম,

বিশ্বজিৎ ঘোষ, সেলিম হোসেন, ফাহাদ হোসেন, সৈয়দা আয়শা বিনতে আহমেদ, ওয়াহেদুজ্জামান সোহাগ, স্বপ্নসিড়ি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আল মামুন, বেগম নিশাত আরা, ইরিন আক্তার, রজনী সুলতানা, তায়িব হাসান, তাসনুভা সুলতানা জেরিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের মুন্ডাপাড়া ঘুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ঢাকার বিশিষ্টজনেরা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মুন্ডাপাড়া ঘুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবদিকদের সাথে মতবিনিময় করলেন ঢাকার বিশিষ্টজনেরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে তারা এ মতবিনিময় করেন।
বিশিষ্টজনেদের মধ্যে ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবাইদা নাসরিন, কাপেং ফাউন্ডেশনের নির্বাহি পারিচালক পল্লব চাকমা, এলআরডি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য কল্যাণ ব্যাণার্জি, মানবাধিকার কর্মী মাধব দত্ত, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, দৈক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, আসাদুজ্জামান আসাদ,

মনিরুল ইসলাম মনি, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক এম বেলাল হোসাইন, এসকে কামরুল হাসান, সুশীলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান, গণফোরামের জেলা সভাপতি আলীনুর খান বাবুল, মানবাধিকার কর্মী লুইস রানা গাইন, আফজাল হোসেন প্রমুখ।

এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রক্সিন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং জানান, তারা ঢাকা থেকে আসার পর সোমবার শ্যামনগর উপজেলার ধুমঘাট মুন্ডাপাড়য় গিয়ে সেখানে সন্ত্রাসীদের হাতে নিহত নরেন্দ্র মুন্ড ও আহত তিন নারীর পরিবাররের খোাঁজ খবর নেন। গত ১৯ আগষ্ট সকালে তাদের উপর বর্বরোচিত হামলার ঘটনার বর্ণনা তাদের মুখ থেকে শুনে তারা এ সময় আতকে ওঠেন। হামলাকারিদের রাজনৈতিক পরিচয় দিতে যেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলায় শুনে তারা আরো হতাশ হন। এমনকি এতবড় ঘটনায় শুধুমাত্র পাঁচজন আসামী গ্রেপ্তার হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তোলেন। তারা পিছিয়ে পড়া জনগোষ্টীর সদস্য হিসেবে তাদেরকে সার্বিক সহায়তা করার জন্য তাদের পাশাপাশি সাংবাদিকদেরও অনুরোধ জানান।

তিনি আরও বলেন,সমাজ কতটা গণতান্ত্রিক,তা নির্ভর করে সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায় কেমন আছে তার উপর। এ যাবত যারা মুন্ডা সম্প্রদয়ের জমি নানাভাবে জবরদখল করে নিয়েছে ওইসব জমি উদ্ধারের ব্যবস্থা করতে হবে। তাদের জমি তাদের ফিরিয়ে দিতে হবে। সোমবার ঘটনাস্থল যেয়ে জানতে পেরেছেন, হামলার পর থেকে মুন্ডারা চরমভাবে আতঙ্কিত। ভয় তাদের গ্রাস করেছে। নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে হবে। এরআগে তারা সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মুন্ডা সম্প্রদায়ের উপর হামলার ঘটনা নিয়ে মতবিনিয় করেন করেন। জেলা প্রশাসক তাদের আশ^স্ত করে বলেছেন, তিনি সব ধরণের পদক্ষেপ নেবেন। এ হামলার ঘটনা জেলা প্রশাসক ন্যাক্কারজন ও দু:খজনক বলেও উল্লেখ করেন।

ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবাইদা নাসরিন বলেন, শ্যামনগরের আদিবাসী নরেন্দ্র মুন্ডা হত্যার ১২দিন অতিবাহিত হলেও প্রধান আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে হবে। নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন’ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন

শ্যামনগর প্রতিনিধি: কৃষি ও ধানের উপর লবণাক্ততার প্রভাব নিয়ে গবেষণা হলেও গৃহস্থালী সামাজিক জীবনে লবণাক্ততার প্রভাব নিয়ে খুব বেশি গবেষণা হয়নি।

সাতক্ষীরার শ্যামনগরের ১২টি ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বছরব্যাপি ধারাবাহিক গবেষণার মাধ্যমে প্রাত্যহিক জীবনের নানাক্ষেত্রে লবণাক্ততার প্রভাব নিয়ে ১৬টি বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন একদল তরুণ গবেষক। কেবল জনগোষ্ঠী নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ লবণাক্ততা বিষয়ে কি ধরণের কাজ করছেন বইটিতে সেটিও তুলে ধরা হয়েছে।

বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকে কর্মরত এই গবেষকগণ সকলেই উপকূল অঞ্চলের বাসিন্দা এবং জন্ম থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লবণাক্ততার প্রভাব উপলব্ধি করছেন। বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় শ্যামনগর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার বারসিক প্রকাশিত এই গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কৃষি অফিসার এনামুল ইসলাম, মৎস্য অফিসার তুষার মজুমদার,সমাজসেবা অফিসার আরিফুজ্জামান আরিফ,ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম,প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, বেসরকারি উন্নয়ন সংগঠন, গণমাধ্যমকর্মী, যুব ও জনসংগঠন প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় লেখক-গবেষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বইটির গবেষকগণ তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এসময় বারসিকের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সেলের পরিচালক এবং বইটির সমন্বয়ক গবেষক পাভেল পার্থ বইটির সম্পর্কে মূল প্রবন্ধ সর্ম্পকে আলেঅচনা করেন। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন পর শ্যামনগরে একটি গবেষণা কাজের প্রকাশনা অনুষ্ঠান হল এবং উপকূলের লবণাক্ততার সমস্যা নিয়ে একটি বই প্রকাশিত হল।

লবণাক্ততা নিরসন এবং এর সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প, গবেষণা ও কর্মসূচি গ্রহণে এই বইটির গবেষণাগুলো বেশ কাজে লাগবে বলে উল্লেখ করেন বক্তারা। বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, চম্পা রানী মল্লিক, মফিজুর রহমান, বিশ^জিৎ মন্ডল, পার্থ সারথী পাল, বাবলু জোয়ারদার, দিলরুবা ইয়াসমীন, মননজয় মন্ডল ও ফজলুল হক

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর.ও মেশিনের পানি নিরাপদ কিনা পরীক্ষার দাবি

শ্যামনগর প্রতিনিধি : পানির সংকট যেন উপকূল অঞ্চলের নিত্যসঙ্গী। পুকুর, পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ), বৃষ্টির পানি, বোতলজাত পানির পর বর্তমানে উপকূলের মানুষ আর.ও মেশিনের পানি কিনে পান করছেন। কিন্তু দিনে দিনে অনেক এলাকার আরও মেশিনের (রিভার্স অসমোসিস) পানিতে খুব বিকট রাসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছে। কখনো কখনো পানির স্বাদ বদলে যায়। এই পানি পান করে অনেকে পেটের পীড়া, বদহজম এবং নানা অসুখে ভুগছে। পানি বিক্রেতার জিজ্ঞেস করলে তারা জানায়, হয়তো কিছু ক্যামিকেল (রাসায়নিক) বেশি পড়েছে।

দীর্ঘদিন ধরে বিক্রি হতে থাকা এইসব আরও মেশিনের পানি নিয়মিত পরীক্ষা ও মনিটরিং করার কোনো কার্যকর ব্যবস্থা চালু হয়নি। আরও মেশিনের পানি পানযোগ্য ও নিরাপদ কীনা তা দ্রæত পরীক্ষা করার জোর দাবি জানিয়েছে এসএসটি, সিডিও এবং শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি। মঙ্গলবার শ্যামনগর উপজেলা চত্বরে যুব সংগঠনের প্রতিনিধি, কৃষক, জেলে, বনজীবী, মুন্ডা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী এবং উন্নয়নকর্মীরা এক মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্যামনগরের সকল আরও মেশিনের পানি পরীক্ষা করে সেখানে কি কি রাসায়নিক আছে তার রিপোর্ট জনসম্মুখে প্রচারের দাবি জানান। প্রতিটি আরও মেশিনের পানি নিয়মিত পরীক্ষা এবং তা জনস্বাস্থ্যের জন্য কতোটা নিরাপদ সেই ব্যবস্থা দ্রæত গ্রহণের দাবিও জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন,কৃষক নেতা নজরুল ইসলাম, উন্নয়ন কর্মী পিযুষ বাবুলিয়া পিন্টু,সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান, এসএসটির রাইসুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী বৃন্দ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া কমিটির প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে উপজেলা ভিত্তিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সাধারণ সম্পাদক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোস্তফা নাহিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান,

এসআই নুর নবী, উপজেলার ৮টি সাবজুনের সাবজুন প্রধানগন উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় উপজেলা পর্যায়ে আসন্ন গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ড বল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতা আগামি মাসের ৭তারিখ থেকে আয়োজনসহ এসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের  শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্ত: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় ফুলেল শুভেচছা প্রদান করেন সংগঠনের সভাপতি জাতীয় দৈনিক নব অভিযান পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,

সাধারণ সম্পাদক দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক মো.আব্দুর রহমান, আরো উপস্থিত ছিলেন এম. বেলাল হোসাইন, মো. রেজাউল করিম, মো. সেলিম হোসেন, মেহেদী আলী সুজয়, রাহাত রাজা, শহীদুজ্জামান শিমুল, ফিরোজ হোসেন, মাসুদ আলী, ফাহাদ হোসেন, গাজী ফরহাদ, ইয়ারুল ইসলাম প্রমুখ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাতে  ওয়াস উদ্যোক্তা, টয়লেট ব্যবহারকারী, এমএফআই প্রতিনিধিদের সাথে ফলোআপ সংলাপ

সাতক্ষীরা পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত করার জন্য হাপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
চলমান প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ৩০ আগস্ট ২০২২ তারিখ রোজ মঙ্গলবার ম্যানগ্রোভ সভাঘর, সাতক্ষীরাতে পৌরসভার ওয়াস উদ্যোক্তা, টয়লেট ব্যবহারকারী, এমএফআই প্রতিনিধিদের সাথে সংলাপের আয়োজন করা হয়।

সংলাপ অনুষ্ঠানে কমিউনিটি পিপুল, ওয়াস উদ্যোক্তা, ও এমএফআই প্রতিনিধিরা নিজ নিজ জায়গা থেকে উন্নত টয়লেট ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণের পদ্ধতি সম্পর্কে তুলে ধরেন। কমিউনিটির পক্ষে থেকে বক্তব্য রাখেন সেলিনা খাতুন, মোস্তাক আহম্মেদ সিদ্দিকী, ময়নাসহ অন্যান্য।

ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং আশা’র ঋণ কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর সাথে কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত বিভিন্ন সুযোগ সুবিধা ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় ওয়াস উদ্যোক্তা খাতে ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করার বিষয়ে আলোচনা করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক-২ আলমগীর হোসেনসহ অন্যান্য।

উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মনিরা খাতুন ও সালমা খাতুনসহ অন্যান্য। অনুষ্ঠানের মাধ্যমে উন্নত টয়লেট তৈরী ও তার রক্ষণাবেক্ষণের জন্য সকলের সহযোগিতা থাকবে বলে সকলে একমত পেষণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শফিকুল আলম বাবু। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, রাবেয়া পারভীন, নুর জাহান বেগম, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, সাংবাদিক ফারুক রহমান, প্রেরণা নারী উন্নয়ন সংস্থার পরিচালক শম্পা গোস্বামী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাপস কুমার মল্লিক, সাংবাদিক এম. বেলাল হোসাইন। নন্দিতা রানীর দত্ত’র ব্যবস্থাপনাায় অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থা’র টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে হাবিবের মুক্তির দাবি

নিজস্ব প্রতিনিধি :
তালা উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নানা ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হলেও তৃণমূলের নেতাকর্মীরা সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবীতে সরব ছিলেন।

সমাবেশে স্থলে হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড দেখো যায়।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

তালা উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (২৯ আগস্ট) বিকালে কপোতাক্ষ হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রউফ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী এ্যাড.সাহানারা পারভীন বকুল। এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তারিকুল হাসানসহ জেলা, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে আগত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা খালিদ আহমেদ বলেন, তালা-কলারোয়র গণমানুষের নেতা হাবিবুল ইসলাম হাবিবের রাজনৈতিক মেধা, প্রজ্ঞা ও জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। এজন্য ডাহা মিথ্যা একটা মামলা দিয়ে তাকে জেলে রেখেছে সরকার। আমরা হাবিবের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে এই ফ্যাসীবাদী সরকার জেলে ভরে রেখেছে। আমরা আমদের নেতার মুক্তি চাই। উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জিল্লুর রহমান বলেন, জোর করে জেলে ভরে রেখে হাবিবের জনপ্রিয়তাকে ঠেকিয়ে রাখা যাবে না। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মীদের সকলের একটায় দাবি হাবিবের মুক্তি চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest