সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করতে ভাড়াটিয়া  বাহিনী নিয়ে প্রাচীর ভাংচুর ও হয়রানি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাল টাকা নিয়ে আটক হওয়া রানা কর্তৃক দীর্ঘদিনের পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করতে ভাড়াটিয়া বাহিনী নিয়ে প্রাচীর ভাংচুর ও খুনসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন, দক্ষিণ কাটিয়া রেজিস্ট্রি পাড়া গ্রামের শেখ জিল্লুর রহমান জুয়েলের স্ত্রী তহমিনা পারভীন।

লিখিত অভিযোগে তিনি বলেন, কাটিয়া মৌজায় এস.এ ১৩৬৬ নং খতিয়ানের সাবেক ১৮৮৬ দাগের ৫৪ শতক ভূমির পূর্বাংশে ২৭ শতক ভূমি বাদে পশ্চিমে সাড়ে ১৩ শতক পশ্চিমাংশে দক্ষিনাংশে মধ্যস্থলে সাড়ে ৬ শতক সম্পত্তির মধ্যে ৬ শতক জমির উপর ভবন নির্মাণ করে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি।

সম্প্রতি কাটিয়া (রেজি: অফিস পাড়া) এলাকার মৃত শেখ আব্দুর রশিদের পুত্র শেখ আব্দুর রানা ও শেখ আব্দুর রাজ্জাক রাজু এবং রেজাউল ইসলামের কু নজর পড়ে আমার উক্ত সম্পত্তির উপর।

এর জের ধরে উল্লেখিত ব্যক্তিরা বর্নিত সম্পত্তি গায়ের জোরে দখলের চেষ্টা করলে গত ৩ জুলাই ২০২২ সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে দেঃ ৩৪৬/২২ (সাতঃ ) নং মামলা করিলে বিজ্ঞ আদালত তাদের ১০ দিনের মধ্যে হাজির হয়ে কারন দর্শাইতে নির্দেশ দেন। গত ৪ আগস্ট ২০২২ আদালতে হাজির হইয়া সময়ের আবেদন করে। মামলা চলমান অবস্থায় গত ইং ২৫.০৮.২০২২ সন্ধ্যার পরপরই শেখ আব্দুর রহমান রানা, শেখ আব্দুর রাজ্জাক রাজুসহ ২০/২৫ জন ভাড়াটিয়া বাহিনী লাঠিসোটা লইয়া গায়ের জোরে বর্নিত সম্পত্তি দখলের পায়তারা করলে বাধা দেওয়ায় রানা ও রাজুল আমাদের মারপিট করে রক্ত্যক্ত ফোলা জখম করে।

একপর্যায়ে আমার প্রাচীরের দেওয়াল ভাংচুর করে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তখন ডাকচিৎকার দিলে এগিয়ে আসলে আমার স্বামী সহ আমার পরিবারকে হত্যার হুমকি ও বিভিন্ন ধরনের গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমার স্বামী জিল্লুর রহমান অসুস্থ্য বোধ করলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। এক্ষুনে আমি আমার ভাঙ্গা প্রাচীর মেরামত করিতে চাইলে তারা বাধা দিচ্ছে। আমার স্বামী অসুস্থ্য মানুষ। আমরা অত্যান্ত অসহায় প্রকৃতির হওয়ায় উল্লেখিত রানা এবং রাজু কালো টাকার প্রভাব খাটিয়ে আমার বাড়িঘর অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা আইন আদালত কোন কিছুই মানে না। উল্লেখিত আব্দুর রহমান রানা জাল টাকা নিয়ে পুলিশের হাতে আটক হয়। মামলাটি চলমান রয়েছে। এছাড়া উল্লেখিত শেখ আব্দুর রাজ্জাক রাজু ঢাকায় থাকাকালিন সময়ে ফারইস্ট ইন্সুরেন্স কোম্পানির ৩/৪ শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে গোপনে বাড়িতে আসে। কোম্পানির টাকা হাতিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে জমি ক্রয় করেছে রাজু। এখন রাজুর কু নজর পড়েছে আমাদের মত অসহায় পরিবারের সম্পত্তি উপর। প্রকাশ্যে রাজু ও রানা হুমকি প্রদর্শণ করে বলছেন, বেশি বাড়াবাড়ি করলে আমার বাড়ির সামনে গেট বাসাবে, সিড়ি ভেঙে দেবে। এছাড়া খুন জখমের হুমকি তো রয়েছে। আমি স্বামী সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি ওই পর সম্পদলোভী রাজু ও রানার কবল থেকে আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত পুলিশ সুপারকে দেবহাটা রিপোটার্স ক্লাবের  শুভেচ্ছা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ৩০ আগষ্ট দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে দেবহাটা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত মতবিনিময়ে পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যানে সাংবাদিকগনকে সঠিক সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি সংবাদপত্রকে সমাজের দর্পন উল্লেখ করে বলেন, সাধারন মানুষের কল্যানে কাজ করার জন্য সাংবাদিকদের ভূমিকা অগ্রগন্য।

পুলিশ সুপার সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সমাজকে কাজ করার আহবান জানান। এসময় রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্যকরী সদস্য কে.এম রেজাউল করিম, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম বাদল প্রমুখ। এসময় রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সভা

নিজস্ব প্রতিনিধি : মহান শতাব্দীর মহা নায়ক স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে মাস ব্যাপি কর্মসূচির আওতায় সাতক্ষীরায় স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে ম্যানগ্রোভ সভা ঘরে স্মরন সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু।

এ সময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি বাবু নিত্যানন্দ আমিনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ মোনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার শীলসহ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম লিটারে ৫ টাকা কমলো

অর্থনীতির খবর: দেশে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৯ আগস্ট) রাত থেকেই এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। এ বিষয়ে রাতেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর পরদিনই দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার।

নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রোল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।

চলতি মাসের ৫ তারিখ রাতে হঠাৎ লিটার প্রতি সর্বোচ্চ ৪৬ টাকা দাম বাড়িয়ে ঘোষণা আসে। জ্বালানি তেলের দামের হঠাৎ এই বৃদ্ধিতে প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম।

এতে দ্রব্যে লাগামহীন ঊর্ধ্বগতির চাপে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। এ নিয়ে গত কয়েকদির তুমুল আলোচনা-সমালোচনার পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসার দরগা শরীফের খাদেমের বিরুদ্ধে কতিপয় ভূমিদস্যু কর্তৃক চাঁদাবাজির মামলাসহ খুন জখমের হুমকি

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার লাবসার পীর কুতুবুদ্দীন আরব, পীর সাহাবুদ্দীন আরব ও আলী শাহ্ ওরফে মিয়া সাহেবের দরগা শরীফের সম্পত্তি উদ্ধারের চেষ্টা করায় উক্ত দরগার খাদেমের বিরুদ্ধে কতিপয় ভূমিদস্যু কর্তৃক চাঁদাবাজির মামলাসহ খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মৃত শেখ আলী আহম্মেদের পুত্র ভুক্তভোগী শেখ ফারুক হোসেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি থানাঘাটা পীর কুতুবুউদ্দীন আরব ও শাহাবুদ্দিন আরব মাজার শরীফের সাধারণ সম্পাদক (খাদেম)। লাবসা ইউনিয়নের থানাঘাটায় পীর কুতুবুউদ্দীন আরব, পীর শাহাবুদ্দীন আরব, পীর আলীসাহা ওরফে মিয়া সাহেবের দরগাহ শরীফের নামে গোপীনাথপুর মৌজায় ১৫৭৪ ও ৪৮২ নং এসএ খতিয়ানে (নিস্কর) মোট জমির পরিমান ৯ একর ৭৯ শতক জমি রয়েছে।

এছাড়া ৮১১৫/১৯৭৪ নং দলিলে আরো ২৯ শতক জমি বিগত ৯ ডিসেম্বর ১৯৭৪ সালে পীরের নামে দান করেন শ্রী সন্তোষ রায়। এই ২৯ শতকসহ উল্লেখিত ৯একর ৭৯ শতক নিস্কর সম্পত্তি মৃত রুহুল কুদ্দুসের গংরা নিজেদের নামে রেকর্ড করেছেন। যার বর্তমান বি আর এস রেকর্ড নং ২৬৫, ৩৫৫, ৪৭৭, ১৫২৪, ১৯১২।

মৃত. রুহুল কুদ্দুসের পোতা মৃত কাজী আবু কালামের পুত্র দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন কাজী আবু কামাল, মৃত. কাজী আবুল হোসেনের পুত্র কাজী আবু তাহের ও আবু তোরাব উক্ত পীরত্ব সম্পত্তি অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে আসছেন। ইতিমধ্যে পীরত্ত্ব সম্পত্তি খন্ড খন্ডভাবে অনেক সম্পত্তি তারা বিক্রয় করে আত্মসাৎ করেছেন। সম্প্রতি আমিসহ গ্রামবাসী উক্ত দরগাহ’র সম্পত্তি দখলমুক্ত করার চেষ্টা করলে উল্লেখিত ভূমিদস্যু কাজী আবু কামাল-গং ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গত পহেলা আগস্ট ২০২২ তারিখে আমাকে (খাদেম শেখ ফারুক হোসেনকে) খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন। এছাড়া শুক্রবারে দরগাহ শরীফে দোয়া অনুষ্ঠান করতে দেবে না, দরগাহের ক্ষতি সাধন করবে ইত্যাদি মর্মে হুমকি ধামকি প্রদর্শন করেন। এরপর আমার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করে সাতক্ষীরা ১নং আদালতে চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন।

তিনি বলেন, বিগত ২০ জুরাই ২০১৬ তারিখে কুতুবুদ্দীন আরব ও শাহাবুদ্দিন আরব মাজার শরিফের খাদেম হিসেবে আমাকে মনোনীত করেন। এরপর ২০১৬ সালে উক্ত সম্পত্তি রক্ষার জন্য আমাদের আবেদনের প্রেক্ষিতে ১০৪০০১৬০৫১৮৪০৮৭০০-৮ নং স্মারকে তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)। এরপর সহকারী কমিশনার ভূমি মনিরা পারভীন তদন্তের প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমাকে রেকর্ড সংশোধনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, উক্ত পীরত্ত্ব সম্পত্তিতে থাকা ৬ বিঘা আয়তনের দিঘি এবং তিন বিঘা জমিতে থাকা দুটি পুকুর কাজী আবু তাহের ও আবু হায়দার গং জনৈক ব্যক্তির কাছে লীজ দিয়ে লক্ষ লক্ষ টাকা বছরের পর বছর আত্মসাত করে যাচ্ছেন। কাজী আবু তাহের তার জবান বন্দিতে বলেছেন উক্ত দিঘী ও জলাশয় লীজ দিয়েছেন রসুলপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের পুত্র মনিরুল ইসলামের কাছে। ওই কাজী আবু তাহের ও আবু হায়দার গংয়ের কবল থেকে পীরত্ত্ব সম্পত্তি উদ্ধার করতে গিয়ে আজ চাঁদাবাজির মামলার কবলে পড়েছি। মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে চরম উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত করছি। এছাড়া প্রকাশ্যে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকিও প্রদর্শন করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত ভূমিদস্যু কাজী আবু তাহের ও আবু হায়দার গংয়ের কবল থেকে পীরত্ত সম্পত্তি উদ্ধার ও মিথ্যা চাঁদাবাজির মামলার দায় থেকে অব্যাহতি পেতে এবং পীরত্ত্ব সম্পত্তি দখলকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার সাথে ওয়াস ব্যবসায়ী মহিলা সমবায় সমিতির সদস্যদের লিংকেজ বিষয়ক ফলোআপ সভা

সাতক্ষীরা পৌরসভার সাথে ওয়াস ব্যবসায়ী মহিলা সমবায় সমিতির সদস্যদের লিংকেজ বিষয়ক ফলোআপ সভা আয়োজন করা হয়। ২৯ আগস্ট ম্যানগ্রোভ সভা ঘর, সাতক্ষীরাতে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিক-উদ-দৌলা সাগর ও প্রধান অতিথির আসন গ্রহন করেন সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলন ।

সভায় বিশেষ অতিথির আসন গ্রহণ করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলামর, সাতক্ষীরা পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরজাহান বেগম ৪,৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ওয়াস এসডিজি প্রকল্পের ফোকাল পার্সন ও সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্য়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম বেলাল হোসেন, উদ্যোক্তা সালমা খাতুন, জেসমিন আরা, ফরিদা খাতুন, মনোয়ারা খাতুন, কনজুমার গ্রুপ সভানেত্রী ফতেমা খাতুনসহ অন্যান্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। সভায় সাতক্ষীরা পৌরসভার নারী ওয়াস সমবায় সমিতির সদস্যবৃন্দ তাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অতিথিরা সার্বিক সহযোগিতা প্রদান করার আশ^াস প্রদান করেন এবং সাথে সাথে বলেন এলাকার যে সকল মানুষ ওয়াস সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত তাদের উন্নত ওয়াস সেবা নিশ্চিত করার জন্য আমরা সকলে একত্রে কাজ করব।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত পুলিশ সুপারকে বিবিসি ফাউন্ডেশন সাতক্ষীরার ফুলেল শুভেচ্ছা

বিবিসি ফাউন্ডেশন সাতক্ষীরার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত এ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, বিবিসি ফাউন্ডেশন সাতক্ষীরার চেয়ারম্যান মাহমুদুল আলম বিবিসি, ক্রাইম রিপোর্টার নাঈম, ইব্রাহিম পাড়,

আজহারুল ইসলামসহ পৌর শ্রমিকলীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেনসহ বিবিসি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের নরেন্দ্র মুন্ডা হত্যার দ্রুত বিচার বাস্তবায়ন ও দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহি, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ডাঃ সুশান্ত কুমার ঘোষ, এড. মনিরউদ্দীন, জি এম মনিরুজ্জামান, সদস্য সচিব আলীনুর খান বাবুল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ শ্যামনগর উপজেলায় আদিবাসি মুন্ডাদের উপর ভুমিদস্যুরা হামলা চালিয়ে নরেন্দ্র নাথ মুন্ডাকে হত্যা করে এবং জোর পূর্বক তাদের জমি দখল, জাল কাগজ পত্র তৈরি করে যারা মুন্ডা সম্প্রদায়ের জমি নিজেদের বলে দাবি করছে সেই সকল জমির দলিল বাতিল করা, নরেন্দ্র নাথ মুন্ডার হত্যাকান্ডের মামলাটি গুরুত্ব সহকারে দেখা এবং দ্রুত মূল আসামিদের গ্রেফতার। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের কনারডাঙ্গা মন্দিরে মুর্তি ভাংচুর, তালা উপজেলার সরুলিয়ায় শত বছরের পুরনো আশ্রমের জায়গা দখল করে দোকান নির্মাণের বিষয়সহ আগামী অক্টোবর মাসে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সুষ্ঠ ভাবে পালন করতে পারে সেই জন্য সকল পুজাম-প গুলিতে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান।

মতবিনিময়কালে জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং তিনি বলেন আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের জমি বিষয় নিয়ে ইতোমধ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন। এছাড়া নরেন্দ্র নাথ মুন্ডার হত্যাকান্ডের মূল আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি পুলিশ সুপারের সাথে কথা বলবেন। সরুলিয়ার আশ্রমের জায়গা বিষয়ে আশ্রম কমিটিকে আবেদন করার জন্য বলেন। এছাড়া সাতক্ষীরাতে সাম্প্রদায়িক সহিংসতা কোন মহল যাতে করতে না পারে এবং সংখ্যালঘু সম্প্রদায় সুষ্ঠু ভাবে দূর্গা পুজা করতে পারে সেই ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest