সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা ডেস্ক: জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে। ওই দিন থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রাফিক পুলিশই মানছেনা ট্রাফিক আইন !

নিজস্ব প্রতিনিধি: দেশের যানজট এবং সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ট্রাফিক আইন প্রণয়ন করলেও সেই আইন বাস্তবায়নের দায়িত্বে থাকা খোদ ট্রাফিক পুলিশের অনেক সদস্যই মানছেনা ট্রাফিক আইন। কেবলমাত্র ট্রাফিক পুলিশই নয় পুলিশের অন্যান্য বিভাগের সদস্যরাও ট্রাফিক আইন ভঙ্গ করে চলছেন দেদারছে অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিন্দুমাত্র নজির দেখা যায় না।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরায়ও এর ব্যতিক্রম নয়। সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে-মোড়ে পুলিশের অভিযান চললেও সেসব অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করার পরও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া হয় না। আর পুলিশে কর্মরতদেরকে তো দাঁড় করানোই হয়না। অথচ এ জেলার সাধারণ মানুষদের অভিযোগ বাড়ি থেকে পুলিশের অভিযানের জন্য মোটরসাইকেল নিয়ে বের হযওয়াই এখন দুষ্কর হয়ে পড়েছে। সামান্য পান থেকে চুন খসলেই যেন আর রেহাই নেই। গুনতে হচ্ছে মোটা অংকের জরিমানা, সাথে পুলিশের দুর্ব্যবহার তো আছেই।

শনিবার (২১ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মোটরসাইকেল চালক জানান, সাতক্ষীরার ট্রাফিক পুলিশেরা যেন বেপরোয়া হয়ে উঠেছে। মোড়ে মোড়ে তাদের অভিযান চলছে। অনেক সময় সকল প্রকার ডকুমেন্টস সাথে থাকার পরও বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে পুলিশ। অথচ এমন অনেককেই দেখা যায় যাদের কাছে কোন প্রকার গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স অথবা হেলমেট নেই কিন্তু বিশেষ সুবিধা নিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে।

তারা আরও জানান, ট্রাফিক পুলিশের জনহয়রানি এবং ঘুষবাণিজ্য তো এখন ওপেন সিক্রেট। সবাই এ অনিয়মগুলো দেখেন অথচ এর বিরুদ্ধে কথা বলার কেউ নেই। অন্যদিকে সাধারণ জনগণ কোন ভুল করলেই তাদের আর রেহাই নেই।

এদিকে শনিবার (২১ আগস্ট) সাতক্ষীরা প্রতিদিনের ক্যামেরায় ধরা পড়েছে ট্রাফিক পুলিশের ট্রাফিক আইন ভঙ্গ করার দৃশ্য। এদিন বেলা চারটার দিকে শহরের গার্লস স্কুল মোড় সংলগ্ন ব্রিজ পার হয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। যার মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন নম্বর সাতক্ষীরা-হ ১৪ ২৪ ৩১। তিনি গার্লস স্কুল ব্রীজ মোড় থেকে বামে মোড় নিলেও সিগন্যাল লাইট না জ্বালিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। আবার সড়কে মোটর সাইকেল চলাকালীন অবস্থায়ও তার মাথায় হেলমেট নেই।

শুধু এই এক ট্রাফিক পুলিশই নয় পুলিশের অন্যান্য বিভাগের সদস্যরাও হরহামেশাই এভাবে ট্রাফিক আইন ভঙ্গ করে চলেছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এবিষয়ে সাতক্ষীরার ট্রাফিক ইন্সপেক্টর শ্যামল কুমার চৌধুরীর বক্তব্য জানার জন্য তার কাছে সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা ০৭:১০ মিনিট থেকে ০৭:১৩ মিনিটের মধ্যে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করে উল্টো কেটে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টায় কর্মঘণ্টা কমিয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে সকল সরকারি ও স্বায়ত্তশাসিত অপিস খোলা থাকবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি আরও জানান, এখন থেকে সকল ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমনের সেচের সুবিধার জন্য আগামী ১২-১৫ দিন গ্রামে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা

জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা টাইগার প্লাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রি সৈয়দ দিদার বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল,কালিগঞ্জ উপজেলার সভাপতি সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান,শ্যামনগর উপজেলা জাতীয় পাটির সভাপতি এ্যাডভোকেট রশিদুর রহমান,

সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, দেবাহাটা উপজেলার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ফজল হোসেন,আশাশুনি উপজেলার সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক প্রফেসর ইয়াহিয়া, তালা উপজেলার সহ সভাপতি মাস্টার আব্দুল আজিজ, কলারোয়া পৌরসভার সভাপতি সামছুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাখায়াতুল করিম পিটুল,জেলা জাতীয় পার্টির যুগ্ন সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা যুব সংহতির সভাপতি আতিকুজ্জামান বাপ্পি, জেলা সেচ্ছাসেবক পার্টির আমিনুল হোসেন ফিরোজ,জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু মিটিং ও বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু মিটিং ও বৃক্ষ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও রোভার নেতা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ক্রু মিটিং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান।

মিটিং এ কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট কর্ণ বিশ্বাস কেডি, সহকারী সিনিয়র রোভার মেট ইমতি জামিল, ভারপ্রাপ্ত সিনিয়র গার্ল ইন রোভার বুবলি আক্তার, সহকারী সিনিয়র গার্ল ইন রোভার জেরিন আক্তারসহ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা রোভার পদত্ত বিভিন্ন প্রজাতির গাছের চারা রোভার স্কাউট গ্রুপের সদস্যদের মাঝে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা রিলাক্স সেন্টারে সন্ত্রাসী হামলায় লক্ষাধিক টাকার ক্ষতি

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা সদরের দেবহাটা কলেজের পাশে অবস্থিত রিলাক্স সেন্টার ইলেকট্রনিক্স শোরুমে সন্ত্রাসী হামলা হয়েছে।

এসময় সন্ত্রাসীরা দোকানের ১ ছেলে ও ১ মহিলা কর্মচারীকে মারধর করে এবং নগদ টাকা লুটপাট ও লক্ষাধিক টাকার ইলেকট্রনিরক্স সামগ্রী ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে।

এ ঘটনায় উক্ত দোকানের মালিক দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেক করে এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ মতে জানা গেছে, ২২ দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে দেবহাটা কলেজে দেবহাটা ও বসন্তপুর গ্রামের ছেলেরা মারপিট করে। এবিষয় কে কেন্দ্র করে বাদী জাকির হোসেনের রিলাক্স সেন্টারে সাফি (২১) পিতা- মাহমুদ, লিটন (২৪) পিতা- ফজর আলী, বেল্লাল (১৯) পিতা- অজ্ঞাত মাতা- মনু খাতুন, রিয়াজ হোসেন (১৯) পিতা- জামাল উদ্দীন, সর্ব সাং- দেবহাটা, সান (২০) পিতা- আব্দুল আলিম, সাং- মাঘরী, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন এসে দোকানের কর্মচারী ফরহাদ হোসেনকে আক্রমন করে মারপিট করে।

এসময় দোকানের অপর মহিলা কর্মচারী মনিরা ও কর্মচারী মামুন তাদেরকে ঠেকাতে গেলে আসামীরা তাদেরকেও মারপিট করে। একপর্যায়ে আসামীরা দোকানে থাকা টেলিভিশন, মোবাইল সেট, ফ্রিজ, রাইচ কুকার ভাঙচুর করে এবং ৮টি স্মার্ট ফোন ও দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ১ লক্ষ ৩৮ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এবিষয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটের দণ্ড

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে হাবিবুল্লাহ (২৫) নামে এক বখাটেকে ৫০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত হাবিবুল্লাহ একই গ্রামের মাজিদ শেখের ছেলে।

গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম জানান, সোমবার বেলা আড়াইটার দিকে কলেজ শেষে স্কুলছাত্রীরা বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ নামে এক বখাটে তাদের পথরোধ করে হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় তাকে হাতেনাতে ধরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতে ওই বখাটেকে ৫০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ওই বখাটে কলেজ পড়ুয়া ছাত্রীদের কয়েক মাস যাবৎ উত্ত্যক্ত করে আসছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউ.এন.ও) মোঃ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়াস উদ্যোক্তাদের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি বিষয়ক প্রদর্শণী

হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে। এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ২২ আগস্ট ২০২২ সোমবার বদ্দিপুর, সাতক্ষীরাতে ওয়াস উদ্যোক্তাদের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি বিষয়ক প্রদর্শণী সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত। সভায় সেশন পরিচালনা করেন স্যানিটারি ব্যবসায়ী মোঃ আঃ আলিম, পানি ব্যবসায়ী রাবেয়া খাতুন, ও শাপলা স্যানিটারি ন্যাপকিন প্রোমোটর রীমা খাতুন ও গৃহ বর্জ্য সংগ্রহকারী মোঃ রমজান আলি।

ব্যবসায়ীরা তাদের নিজ নিজ পণ্যের বৈশিষ্ট্য, গুনাগুণ ও সুযোগ সুবিধা তুলে ধরেন। সভায় কমিউনিটি থেকে উপস্থিত সদস্যরা বিভিন্ন সেবা সম্পর্কে প্রশ্ন করেন ও পণ্যের গুনাগুণ সম্পর্কে ধারনা লাভ করেন এবং বর্ণিত সভার মাধ্যমে কমিউনিটির মানুষের সাথে ওয়াস ব্যবসায়ীদের সরাসরি সংযোগ স্থাপন হয় এবং উপস্থিত সদস্যরা অনুষ্ঠান থেকে ওয়াস পণ্যের সুযোগ গ্রহণ করেন যার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে উন্নত ওয়াস সেবা নিশ্চিত হবে বলে বিশ^াস করা হয় । পরবর্তীতে ব্যবসায়ীরা শহরের অন্যান্য এলাকায় একই ধরনের সেশন নিজেরা পরিচালনা করবেন বলে মন্তব্য করেন। কনজুমার গ্রুপ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাতী রায়, চ্যামেলী দাস ।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

২২.০৮.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest