সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

সাতক্ষীরার বিনেরপোতায় কর্দমাক্ত সড়কে প্রাণ গেল দুজনের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় বেতনা নদী খননের মাটি বহন ট্রাক্টর চলাচলে মাটি পড়ে পিচের কাদায় পিচ্ছিল হয়ে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা সড়কে আব্দুর রহমান কলেজের সামনে এ দুঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী তিন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বজলুর রহমান (৫৫) মোটরসাইকেল আরোহীকে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে আব্দুস সালাম মোটরসাইকেল আরোহীর আঙঙ্খাজন অবস্থা হলে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে সিবি হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যাক্তি হলেন সদর উপজেলার পলাশপোল এলাকায় সাহা কাদেরের ছেলে বজলুর রহমান (৫৫) একই এলাকার মইন আলীর ছেলে সালাম (৪২)। অপরদিকে  আহত হয়েছেন সদর উপজেলার  একই এলাকার  নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (৪৫)।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বেতনা নদী খননের  বিনেরপোতা সড়ক দিয়ে নদী খননের মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে করে মাটিবহন ট্রাক্টর থেকে সড়কে মাটি পড়ে শুক্রবার বিকেলে হালকা বৃষ্টিতে পিচে কাদায় পরিণত হয়। একপর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বিনেরপোতায় আব্দুর রহমান কলেজের সামনে  টিভিএস কোম্পানির এ্যাপাসি ১৫০ সিসি মোটরসাইকেল পৌছালে ওই পিচের রাস্তায় পরিণত হওয়া কাদায় সীল্পে পড়ে ঢাকা মেট্রো ছ ৭১-০৫৩৬ এ্যাম্বলেন্সের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল তিন আরোহী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের নিয়ে গেলে আহতদের মধ্যে বজলুল রহমানের মৃত্যু ঘোষনা করেন চিকিৎসক।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, বেতনা নদী খননের মাটি সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে বহনের ফলে সেই মাটি রাস্তায় পড়ে ধুলাবালিতে পরিণত হচ্ছে। বৃষ্টি হলেও কাদার সৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছে। আজ দুই জন নিহত হয়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ^জিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় এসে পৌছালে পেছন থেকে দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে বজলুর রহমান মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সালাম। হাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিদর্শক (তদন্ত)। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

 

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাদাঘাটা গ্রাম থেকে জয়তুন বিবি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশের একটি দল।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে শোবার ঘরের আড়ার সাথে ওড়নায় গলা পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী।

খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে।

নিহত গৃহবধূ জয়তুন বিবি আবুল কালামের স্ত্রী, আবুল কালাম জিবি কার তাগিদে ঢাকায় কাজকরে তাদের পরিবারে ১৫ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু এলাকাবাসীর মধ্যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে এটি কি হত্যা নাকি আত্মহত্যা।

এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানান, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রি বার্ষিক কাউন্সিল

মেহেদী হাসান মারুফঃ শুক্রবার বিকালে স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ ও সাধারণ সম্পাদক হিসাবে পরাণপুর এ রউফ মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ দেবব্রত মন্ডলকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।

নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলার সভাপতি অধ্যাপক সুশান্ত কুমার মন্ডল।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা সম্পাদক শিক্ষক হাবিবুর রহমান, জেলা নেতা শিক্ষক পার্থ সারথী, শিক্ষক সাজাহান সিরাজ, মাওঃ আঃ রউফ, মাওঃ হাফিজুর রহমান, শ্যামনগর গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম, চিংড়াখালী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, প্রধান শিক্ষক মতিউর রহমান,শিক্ষক রনজিৎ বর্মন, সহ অধ্যাপক পলাশ চন্দ্র মন্ডল, সহ অধ্যাপক ডালিয়া পারভীন, শিক্ষক মামুনুর রশিদ,মনোদ্বীপ সরকার প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাজী আব্দুল লতিফের লেখা বই “কোয়েল” এর প্রকাশনা

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ গাজী আব্দুল লতিফের লেখা বই “কোয়েল” এর প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

কাজী মুহম্মদ অলিউল্লাহ। প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল হামিদ, কিশোরীমোহন সরকার, কবি সুভ্র আহমেদ, পল্টু বাসার। এসময় সাতক্ষীরার সাহিত্য অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুন্সিগঞ্জে নিখোঁজের তিনদিন পর চুনা নদী থেকে যুবকের লাশ

শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনা নদী থেকে নিখোঁজের তিনদিন পর হালিম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে ৫টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের চুনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

হালিম মুন্সিগঞ্জ ইউনিয়নের সলেমান গাজীর ছেলে। দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন হালিম পূর্বের জীবন বৃত্তান্ত অনুযায়ী হালিম মুন্সিগঞ্জ বাজারে আখের রস, শরবত ও ফল বিক্রেতা ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চুনা নদীতে একটি লাশ ভাসছে। পরবর্তীতে লাশটি উদ্ধার করেও ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯৮ রানের বিশ্বরেকর্ড!

খেলার খবর: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এ রেকর্ড গড়ে ইংলিশরা।

টসে হেরে ব্যাট করতে নাম ইংল্যান্ড পুরো ৫০ ওভার খেলে ৪৯৮ রান করেছে। উইকেট গেছে মাত্র ৪টি।

এর মধ্য দিয়ে ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ রান করার নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলে তারা।

অবশ্য আগের সর্বোচ্চ রানের রেকর্ডটাও ছিল ইংল্যান্ডের দখলে। তারা ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামশায়ারে ৬ উইকেট হারিয়ে ৪৮১ রান করেছিল।

ম্যাচটিতে তিন ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার, ডেভিড মালান এবং ফিল সল্ট সেঞ্চুরি হাঁকান। এর মধ্যে মালান ১২৫ এবং সল্ট ১২২ রান করে আউট হন। অন্যদিকে বাটলার ৭০ বল খেলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট

দেশের খবর: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বন্যা ভয়াবহ রূপ ধারণ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবং বাসাবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন মানুষ।

এদিকে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত।

তিনি বলেন, বানভাসি মানুষকে উদ্ধার করা আমাদের প্রথম চ্যালেঞ্জ। যেভাবে পানি বাড়ছে তা অবশ্যই চিন্তার বিষয়। বন্যাকবলিত অঞ্চলে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে সেনাবাহিনীর সঙ্গে আলাপ করা হয়েছে। আমরা আশা করছি, অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম বানভাসি মানুষকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসবে।

এদিকে সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, লামাকাজী, বিশ্বনাথ এবং ওসমানীনগরসহ সবকটি এলাকায় পানিতে টইটুম্বুর করছে। অনেক জায়গায় নদ-নদীর পানি বিপৎসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সেইসঙ্গে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়াতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, আমার জীবনে আমি অনেক বন্যা দেখেছি। কিন্তু এ ধরনের পরিস্থিতির শিকার কখনো হয়নি। পানি যেভাবে বাড়ছে, তাতে আতঙ্কিত না হয়ে উপায় নেই।

জৈন্তাপুর উপজেলার বাসিন্দা শাহিদ হাতেমীর সঙ্গে আলাপকালে জানান, এই বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। একদিকে যেমন টানা বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পাহাড়ি ঢলে পুরো উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা শাকিল মোরশেদ বলেন, সন্ধ্যার পর থেকেই আমার ঘরে বন্যার পানি প্রবেশ করেছে। কিন্তু এখন আমার ঘরে হাঁটুর ওপরে পানি। এই অবস্থায় বউ-বাচ্চা নিয়ে কার শরণাপন্ন হব? নিরাপদ আশ্রয় নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

বন্যার কারণে জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জের নিম্নাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আগে থেকেই বন্ধ হয়ে যাওয়ায় এসব এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে শঙ্কা দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার জন্য এসব এলাকার লাখো মানুষ আকুতি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: বর্ষার শুরুতে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর ঘটনা। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে দেশের আটটি জেলায় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ময়মনসিংহে বজ্রপাতে এক দিনে মারা গেছেন ছয়জন। সিরাজগঞ্জে মারা গেছেন দুইজন। এছাড়া নওগাঁ, বগুড়া, জামালপুর, রাজশাহী, ঢাকা ও নাটোর জেলায় একজন করে মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest