সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা অস্ত্র আইনে মামলার চার্জ গঠন

নিজস্ব প্রতিনিধি: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার অস্ত্র আইনের মামলায় চার্জ গঠন হয়েছে।

সাতক্ষীরার অতিািরক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক বিশ^নাথ ম-লের আদালতে ৪৯ জন আসামীর মধ্যে

তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন আসামীর উপস্থিতিতে এ চার্জ গঠন করা হয়। আগামী ২৯ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে রাস্ট্রপক্ষ জানিয়েছে।

ঘটনার বিররণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর জেলা বিএনপি’র সভাপতি ও তৎকালিন সাংসদ হাবিবুল ইসলামের হাবিব ও বিএনপি নেতা রঞ্জুর নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস(সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়।

হামলায় তৎকালিন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাথী ও সাংবাদিকসহ কমপক্ষে এক ডজন দলীয় নেতা কর্মী আহত হয়।

এ ঘটনায় থানা মামলা না নেওয়ায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোসলেমউদ্দিন বাদি হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০/৭৫ জনকে আসামী করে আদালতে দায়ের করেন। মামলায় ১৮জনকে সাক্ষী করা হয়।

বিভিন্ন আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ২০১৩ সালের ১৮ জুলাই মহামান্য হাইকোর্ট নি¤œ আদালতে মামলার কার্যক্রম নতুন করে শুরু করার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা ২০১৪ সালের ১৫ অক্টোবর অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২০১৫ সালের ১৭ মে মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি তিনটি ভাগে ভাগ হয়ে এসটিসি ২০৭/১৫, এসটিসি ২০৮/১৫ দু’টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতে বিচারাধীন।

অপর টিআর ১৫১/১৫ মামলাটি ২০২১ সালের ৪ ফেব্র“য়ারি অভিযোগপত্রে উল্লেখিত ৫০ জনের বিরুদ্ধে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন। এরমধ্যে আসামী মাহাফুজুর রহমান সাবু কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ এপ্রিল বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেলেও কারাগার থেকে বের হওয়ার আগেই ২৫ মে সুপ্রিম কোটের চেম্বর জর্জ জামিনাদেশ স্থগিত করে দেন।
সাতক্ষীরা আদালতের সরকারি কৌশলী এ্যাড. আব্দুল লতিফ জানান, অস্ত্র আইনের ১৯এর ক্যাপিটাল-এ,১৯-এর এফ ও ২৩ ধারায় মামলাটির চার্জ গঠন করা হয়েছে। আমরা আদালতে প্রাথমিকভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছি,শেখ হাসিনার গাড়ীবহওে হামলার সময় বোমা বিস্ফোরণ করা হয়েছিল । অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আজকে অস্ত্র আইনে চার্জ গঠন করা হয়েছে। বিস্ফোরক আইনের মামলায় দুজন সাক্ষী হাজিরা দিয়েছিলেন। দুটো মামলা একই সাথে চলবে। আগামী ২৯ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানান সরকারি এই কৌশলী।
এ্যাড. আব্দুল লতিফ আরও জানান,পুলিশের দেওয়া অভিযোগপত্রে থাকা ৫০ জনের মধ্যে ১জন মারা গেছেন। ৯ জন আসামী পলাতক রয়েছেন। বাকী ৪০ জন আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াবেঁকী বাজারস্থ অবৈধ স্থাপনা ভেঙে দিল শ্যামনগর উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের নওয়াবেঁকী ফেরীঘাট দিয়ে মানুষের চলাচল নিরাপদ করতে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আক্তার হোসেনের নেতৃত্বে নেওয়াবেঁকী বাজারাস্থ খোলপেটুয়া নদীর ধারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০ দোকানঘর উচ্ছেদ করা হয়।

এ সময়ে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: জাকির হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদেরকে বার বার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া পাওয়া যায় নি।

বিশেষ করে পদ্মপুকুর ও গাবুরার মানুষের নিরাপদ এবং সুষ্ঠ যাতায়াতের জন্য সরকারীভাবে ফেরীর ব্যবস্থা করা হয়েছে। মানুষ যাতে নিরাপদে এঘাট দিয়ে চলাচল করতে পারে সে লক্ষেই অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: জাকির হোসেন বলেন, আইনের প্রক্রিয়ায় ওই ব্যবসায়ীদের অবৈধ দখলকৃত সকল দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পানি উন্নয়ন বোর্ডের অবৈধভাবে দখলকৃত সকল জায়গা অবমুক্ত করা হবে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নকল ও গুজবমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সভা
প্রতিনিধি:
সাতক্ষীরায় নকল ও গুজবমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের মোটিভিয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় (৪৮৪) কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক গাজী।
বক্তব্য রাখেন কেন্দ্র সচিব মো: সেলিমুল ইসলাম, ধুলিহর ব্রহ্মরাজপুর(ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, অরুন কুমার মন্ডল, নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক বাচ্চু মুনসী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈয়েবুর রহমান তুহিন।
সভায় বক্তারা বলেন, নবারুন কেন্দ্রে ২০টি প্রতিষ্ঠান থেকে এবছর ১১২৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ১২৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১২০ জন এবং মানবিক বিভাগে ৮৭৮ জন।
সভায় বক্তারা বলেন, এবার পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট আসনে বসতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোন ঘড়ি নিতে পারবে না পরীক্ষার্থীরা। এছাড়া ডিভাইসযুক্ত কোন ক্যালকুলেটর বা কোন যন্ত্র নিতে পারবে না। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী পরীক্ষায় ২৫ অথবা ৩০টি প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। এতে সময় থাকবে ২০ মিনিট।
রচনামূলক সৃজনশীল পরীক্ষায় ৭টি প্রশ্ন থাকলে ৩টি এবং ১১টি প্রশ্ন থাকলে ৪টির উত্তর দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা সম্পূর্ণ নকল ও গুজব মুক্ত পরিবেশে পরীক্ষা দিবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানানো হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি ঃ “জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উনয়ন্নে অংশ নিন” এই স্লোগানে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও সপ্তাহ ব্যাপি প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ২০২২ শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্বোধণী র‌্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

এ সময় জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বশির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মোঃ আরিফুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধণী র‌্যালিটি জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ বশির উদ্দিনের নেতৃত্বে জেলা শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষীন করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জন্য ৪ হাজার ৯শত ২৭জন গণনকারি, ৮২৯জন সুপাভাইজার, ৪৭জন জোনাল অফিসার, ৭ জন উপজেলা জনশুমারি সম্বনয়কারি ও ২জন জেলা জনশুমারি সম্বনয়কারি কাজ করছে। ১৫ই জুন সকাল ৮টা থেকে ২১ শে জুন রাত্র ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রবীণ দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: আমাদের শ্রদ্ধা ও মনোযোগ প্রবীণদের প্রাপ্য”এই শ্লোগানে সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন বিষয়ক সচেতনতা দিবস-২০২২ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি হল রুমে উক্ত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, ভাচুর্য়ালী যুক্ত থেকে বক্তব্য রাখেন ভারত প্রবীন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জ্যোতির্ময় পাল, জেরিয়েটিক সোসাইটি অব ইন্ডিয়া এর সভাপতি ডা.কৌষিক চৌধুরী,

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আলমগীর আযম, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ প্রমুখ।

সেমিনার থেকে এ সময় প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি :
সরকারি অর্থ তছরুপের অভিযোগ প্রমানিত হওয়ায় সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৫ জুন ২০২২ তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর-১ এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৪.২২-৭৭০ নাং স্মারকের উপ- সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ এর বিরুদ্ধে বিদ্যমান বিধি- বিধান যথাযথভাবে অনুসরণ না করে মার্চ ২০১৬ হতে জুন ২০২১ পর্যন্ত সময়ে ৫৮ লক্ষ,১৯ উনিশ হাজার ৭০১ সাতশত এক টাকা পানির বিল মওকুফসহ বিল যথাযথভাবে আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

১৪২৩-১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত ৬ বছরে সাতক্ষীরা পৌরসভার হাট-বাজার ইজারা বাবদ ৬৬ লক্ষ ৩৯ উনচল্লিশ হাজার, পাঁচশত একান্ন টাকা বকেয়া রয়েছে। এছাড়া ভ্যাট, আয়কর বাবদ ৩৬ ছত্রিশ লক্ষ ৭০ হাজার ৯৭০ টাকা আদায় ও সরকারী খাতে জমা করা হয়নি এবং উক্ত সময়ের ইজারা লব্ধ অর্থ হাট-বাজার ইজারা নীতিমালা-২০১১ অনুযায়ী বন্টন না করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তকালীন সময় পর্যন্ত মোট ১ কোটি ২৬,লক্ষ ২২ বাইশ হাজার ৯৪৩ টাকার পৌরকর মওকুফ করা হয়েছে।
উক্ত পৌরকর যথাযথভাবে আদায় না করে অধিকাংশ ক্ষেত্রে মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ না করে মার্চ ২০১৬ হতে ডিসেম্বর ২০২১ পর্যন্ত সময়ে ১৪লক্ষ ১৩হাজার ৭২৬ টাকা ট্রেড লাইসেন্স ফি মওকুফ মেয়র কর্তৃক এককভাবে মওকুফ করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) মোতাবেক সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ এর বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে উল্লেখিত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর উপ-ধারা (১)(ঘ) মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দায়সারা কর্মশালা
মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দায়সারা কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিকে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আয়োজিত কর্মশালা সম্পর্কে কিছু জানতেন না  বললেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম (পিপিএম)।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১টার দিকে আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান।
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে দায়সারা এ কর্মশালায় একই স্থানে চলমান পূর্বের প্রশিক্ষণ কর্মশালার সাতক্ষীরা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস উল্লেখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, জুন মাস বিধায় আমাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে আয়োজিত কর্মশালা সম্পর্কে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানেন না, বিষয়টি আপনি কি ভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসি সাহেবকে জানানো হয়নি কিন্তু উনার একজন অফিসার সেখানে ছিলেন। যেহেতু পূর্বের কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছিলেন সেহেতু সংক্ষিপ্ত পরিসরে আমরা কর্মশালা সম্পন্ন করি। এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একই দিনে একই স্থানে দুটি দিন ব্যাপী কর্মশালা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মধ্যে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর কাউন্সিলর নান্টা আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করে সাতক্ষীরা থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তারেক বিন আব্দুল আজিজ বলেন, চাঁদাবাজী ও নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest