সর্বশেষ সংবাদ-
বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিত

সাতক্ষীরার সন্তান সহকারী জজের ভাবমুর্তি ক্ষুন্ন করতে কুচক্রী মহলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের শিবপুরের সন্তান সহকারী জজ আজহারুল ইসলাম সোহাগের ভাবমুর্তি ক্ষুন্ন করতে কুচক্রী মহল কর্তৃক সংবাদ সম্মেলন ও মানববন্ধনকারীবিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান জগন্নাথপুর গ্রামের মো: রুহুল আমিনের পুত্র মনিরুল ইসলাম আলিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের গ্রামের শহীদুল ইসলামের পুত্র আজহারুল ইসলাম সোহাগ আনুমানিক ২০১৯ সালে সহকারী জজ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

নিয়োগ পেয়ে সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসার পাশাপাশি ছুটিতে বাড়ি এসে মানবিক কাজ করে যাচ্ছেন।

কিন্তু অত্র এলাকার স্বাধীনতা বিরোধী চক্র তার এসব মানবিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে তাকে বিভিন্নভাবে হয়রানির চক্রান্ত করতে থাকে। এছাড়া গত ইউপি নির্বাচনে চাচা জুলফিকার মেম্বর পদে ভোটে অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বি হিসেবে কাজী আবু সুলতান তুষার অংশগ্রহণ করে। এনিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে তারা জজের পরিবারকে হয়রানি করতে মরিয়া হয়ে ওঠে একই এলাকার ওয়ার্ড জামায়াতের সভাপতি ফকির আলীর পুত্র নজরুল ইসলাম, সায়েম, হাবিব, কাজী মিজানুর রহমান, মাদক ব্যবসায়ী আব্দুল জলিল, মোকলেছুর রহমান, জামায়াত ইসলামীর সংগঠক মো: আসমত আলী ও ওয়ার্ড শিবিরের সভাপতি মো: শরিফুল ইসলাম, মো: আব্দুর রহমান এবং আব্দুল জাহাঙ্গীর। এদিকে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ জগন্নাথপুর ঈদ গাহে হওয়ার কথা থাকলেও ঈদগাহটিতে সংস্কার কাজ চলার কারনে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

যান্ত্রিক ত্রুটির কারনে কয়েকজন মুসুল্লী নামাজের তাকবির সঠিকভাবে শুনতে না পাওয়ায় তাদের নামাজে ব্যঘাত ঘটলে তারা হট্টগোল শুরু করে। সেখানে উপস্থিত থাকা জজ সাহেবসহ মুসুল্লীরা দ্বিতীয় জামায়াত করার তাগিদ দেন এবং বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে সদর থানা পুলিশের এস আই তন্ময় ঘটনাস্থলে যান। তিনি ঘটনার বিস্তারিত উপস্থিত মুসুল্লীসহ সকলের কাছে শোনেন এবং অশান্তি সৃষ্টি না করতে অনুরোধ জানান। এর পর থেকে এলাকায় শান্তি বিরাজ করছিল। জামায়াত নেতার পুত্র নজরুল ইসলাসহ তার সহযোগীরা চক্রান্ত অব্যাহত রাখে। একপর্যায়ে জজ সাহেব এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করে। উক্ত সংবাদ সম্মেলনে এবং মানববন্ধনে অংশগ্রহনকারী অধিকাংশ শিবপুরের লোক নন। এছাড়া মানবববন্ধনে বক্তব্য দিয়ে অজয় সরকার দাবি করেছেন তাকে এবং মহাদেবকে উচ্ছেদের চেষ্টা করছেন জজ সাহেব এবং তার পরিবার। তা সম্পূর্ণ মিথ্যা। অজয় নিজেই একজন ভূমিদস্যু। সে নিজের বিধবা কাকীর সম্পত্তি দখল চেস্টাসহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের অসহায় মানুষদের উচ্ছেদের পায়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জজ সাহেব এবং তার পরিবারকে জামায়াত পরিবার দাবি করেছে। অথচ জজ সাহেবের পিতা শহীদুল ইসলাম ২০১১ সালে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্যভুক্ত হয়ে অদ্যবধী আওয়ামীলীগের দলীয় কর্মসূচি পালন করে আসছেন। তার পুরোপরিবার আওয়ামীলীগের সদস্য। তাকে কেন আওয়ামীলীগের প্রত্যয়ন দেওয়া হয়েছে এ নিয়েই মিথ্যাচার করেছেন নজরুল গং। ২০১৩ সালে নজরুল ইসলাম গং গাছকাটা, নাশকতা মূলক কর্মকান্ড চালিয়েছিল। কয়েক দিন পূর্বেই ইউনিয়নের সরকারি গাছ কেটে আত্মসাত করে কাজী মিজান। তার বিরুদ্ধে চলমান মামলার নং- জিআর- ১৯৩/২২, সদর থানার মামলা নং- ২৮/২২। তিনি কুচক্রী মহল এবং তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং

দেশের খবর : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা চলছে তার আচ পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে, বাদ যায়নি বাংলাদেশও। এমন অবস্থায় আগামিকাল মঙ্গলবার থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক শেষে তারা এ কথা জানান । বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন প্রমুখ।

এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত বিষয়ে তৌফিক-ই-এলাহী বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় লোডশেডিং থাকবে তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে। দিনে অন্তত এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইউক্রেনের যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু আমাদেরও যুদ্ধ। ওই যুদ্ধের প্রভাব পড়ছে আমাদের ওপর।’

তিনি আরও বলেন, ‘যাদের অর্থের অভাব নেই, তারাও কিন্তু লোডশেডিং করছে। যুক্তরাজ্যে হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে। উৎপাদনকে কমিয়ে খরচ যাতে সহনশীল হয়, সে পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। ডিজেলের বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম, তাতে অনেক টাকা সাশ্রয় হবে। মনে রাখতে হবে, ডিজেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে।’

তৌফিক–ই–এলাহী চৌধুরী বলেন, ‘আমাদের ধারণা, এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে। এতে দিনে এক থেকে দেড় ঘণ্টা এবং কোনো কোনো জায়গায় দুই ঘণ্টাও লোডশেডিং হতে পারে। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এবং পৃথিবীর এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অফিসের সময় এক-দুই ঘণ্টা কমিয়ে আনা যায় কিনা, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামীসহ আটক -২

নিজস্ব প্রতিনিধি :

শামনগরের আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি লাল্টুসহ দুই জনকে আটক করেছে র‍্যাব সদস্যরা।
রবিবার বিকালে তার গ্রেপ্তারের প্রতিবাদের সমাবেশ শেষ হওয়ার পরপরই তাদেরকে আটক করা হয়।

র‍্যাবের একটি চৌকস টীম গোপন সংবাদ থেকে নিশ্চিত হওয়ার পর অভিযানে নামেন। এ সময় রাত ৭ টার দিকে যশোর জেলার মনিরামপুর ঝাপা ইউনিয়ানে অভিযান চালিয়ে লাল্টু বাহীনির প্রধান আব্দুল হামিদ লাল্টু ও বাবলু গাজীকে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ বাংলাদেশ

অর্থনীতির খবর: মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে কানাডাভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ভিজুয়াল ক্যাপিটালিস্টের করা জরিপে এ তথ্য উঠে এসেছে।

ভিজুয়াল ক্যাপিটাল এবার ১০৪ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক জিডিপির ভিত্তিতে ১৯১ দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের অর্থনীতি ৪১তম অবস্থানে রয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপির আকার ৩৯৭ বিলিয়ন বা ৩৯ হাজার ৭০০ কোটি ডলার। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ভারতই বাংলাদেশের উপরে রয়েছে। দেশটির জিডিপির আকার ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা তিন লাখ ৩০ হাজার কোটি ডলার। বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ।

জিডিপির ভিত্তিতে শীর্ষ ৫০-এ ভারত আর বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ নেই।

প্রতিবেদনে মূলত ট্রিলিয়ন ডলারের মানদণ্ডের ওপর ভিত্তি করে বৈশ্বিক অর্থনীতির পরিধি পরিমাপ করা হয়। বিশ্ব অর্থনীতির আকার ২০২০ সালে ছিল ৮৮ ট্রিলিয়ন ডলার। ২০২১ সালে তা বেড়ে ৯৪ ট্রিলিয়ন ডলার হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ২০২২ সালেই বিশ্ব অর্থনীতির আকার (জিডিপির ভিত্তিতে) হবে ১০৪ ট্রিলিয়ন ডলার।

নতুন এই মানদণ্ডের ওপর ভিত্তি করে করা জরিপের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জিডিপির আকার ২৫ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক মোট জিডিপির চার ভাগের এক ভাগ। ১৯ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে এর পরের অবস্থানই চীনের। দেশটির দখলে বৈশ্বিক জিডিপির পাঁচ ভাগের এক ভাগ।

৪ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার নিয়ে জাপানের অবস্থান তিন নম্বরে। ইউরোপের দেশগুলোর মধ্যে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে সবচেয়ে বেশি জিডিপি জার্মানির। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান চতুর্থ।

৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার নিয়ে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম। ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে তালিকায় ফ্রান্সের অবস্থান সপ্তম। কানাডার জিডিপির আকার ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার, বৈশ্বিক অবস্থান অষ্টম।

ইতালির জিডিপি ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের, দেশটির অবস্থান নবম। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে সবার ওপর ব্রাজিল। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান দশম। আফ্রিকার দেশগুলোর মধ্যে ৫১১ বিলিয়ন ডলার নিয়ে সবেচেয়ে বড় অর্থনীতির দেশ নাইজেরিয়া। তালিকায় দেশটির অবস্থান ৩১তম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১১ হাজার কোটি টাকা ব্যয় বাড়ছে মেট্রোরেলে

অনলাইন ডেস্ক: অবশেষে মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে মেট্রোরেল মেগা প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর প্রস্তাব। প্রস্তাবনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ বাড়ছে দেড় বছর। ব্যয় বাড়বে ১১ হাজার ৫১৪ কোটি টাকা। একইসঙ্গে দৈর্ঘ্য বাড়বে ১ দশমিক ১৬ কিলোমিটার। মোট ব্যয় দাঁড়াবে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯৯ লাখ টাকা। সর্বশেষ মেট্রোরেলের ব্যয় নির্ধারিত ছিল ২১ হাজার ৯৫৮ কোটি টাকা।

এজন্য বর্তমান উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করছে মেট্রোরেল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংশ্লিষ্টদের প্রস্তাবনা যাচাই-বাছাই করা হয় পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে।

প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানো প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ বলেন, নানা কারণে নতুন করে চলমান মেট্রোরেল-৬-এ ব্যয় ও মেয়াদ বাড়ছে। মেট্রোরেলের দৈর্ঘ্য বাড়ার পাশাপাশি স্টেশন প্লাজা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ খাতেও ব্যয় বাড়ছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ বলতে গেলে শেষ। চলতি বছরের ডিসেম্বরে এ অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেও। তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত নেওয়ায় প্রকল্পের কাজ বেড়ে গেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার ধরে মেট্রোরেলের রুট দাঁড়াচ্ছে ২১ দশমিক ২৬ কিলোমিটার। কাজ বাড়ার কারণে বেড়েছে ব্যয়ও। ডিপিপির দ্বিতীয় সংশোধন প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা।

প্রকল্প সংশোধনের কারণ: ১৩ থেকে ১৭টি নতুন করে স্টেশন প্লাজার জন্য ভূমি অধিগ্রহণ, মতিঝিল থেকে কমলাপুর লাইনে সিভিল ওয়ার্কস ও রোলিং স্টকস মডিফিকেশন কাজ করা হবে। ভূমি অধিগ্রহণ খাতে ভূমির পরিমাণ ও ব্যয় বৃদ্ধি, জেনারেল পরামর্শক খাতে জন মাসের পরিমাণ ও ব্যয় বৃদ্ধি, পুনর্বাসন সহায়তা পরামর্শক, মেইন লাইনে সিভিল এবং স্টেশন ওয়ার্ক কাজ করা হবে।

ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট কন্সালটেন্সি , বৈদেশিক ঋণের সুদ, রোলিং স্টক অ্যান্ড ইক্যুইপমেন্ট, প্রাইস কন্টিনজেন্সি, সিভিল এবং বিল্ডিং ওয়ার্ক কাজ করা হবে। মেইন লাইনে সিভিল এবং স্টেশন ওয়ার্ক ইত্যাদি খাতের ব্যয় বাড়ানো এবং প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ১ বছর ৬ মাস বাড়ানোর প্রস্তাব এসেছে।

আগের প্রকল্প প্রস্তাবনা অনুসারে, ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ের মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকাই ছিল জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণের। বাকি টাকা সরকারি তহবিলের। নতুন করে যে ব্যয় বাড়ছে, সেখানে জোগানের জন্য জাইকা থেকে ঋণ চাওয়া হবে আরও তিন হাজার ৮১ কোটি ১১ লাখ টাকা। সরকারি তহবিল থেকে দেওয়া হবে আট হাজার ৪০৫ কোটি ৮১ লাখ টাকা। নতুন অর্থ জাইকা দিলে তাদের ঋণ দাঁড়াবে ১৯ হাজার ৭১৮ কোটি ৪৬ লাখ টাকা। এ প্রকল্পে সরকারি তহবিলের ব্যয় দাঁড়াবে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বাস্তবায়নাধীন প্রকল্পটির প্রাথমিক মেয়াদকাল ছিল ১ জুলাই ২০১২ থেকে ৩০ জুন ২০২৪। তবে কাজ বেড়ে যাওয়ায় প্রকল্প শেষ করতে সময় লাগবে আরও এক বছর ছয় মাস। সেক্ষেত্রে এটির মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সময় ও ব্যয় বাড়িয়ে প্রকল্প প্রস্তাবনা সংশোধন প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বাড়তি অংশে ভূমি অধিগ্রহণ, নির্মাণ ও ইঅ্যান্ডএম সিস্টেম সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের (টিওডি) জন্য ভূমি বরাদ্দ ও নকশা তৈরি, ট্রেন পরিচালনার বিদ্যুৎ খরচ এবং এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম সংগ্রহ করা হবে। এছাড়া স্টেশনে যাত্রী ওঠানামার জন্য লিফট, এস্কেলেটর ও সিঁড়ি তৈরি, ফুটপাত নির্মাণ, পরামর্শক ব্যয় এবং আনুষঙ্গিক কার্যক্রম চলবে। এসবের কারণে প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় বাড়ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমল

দেশের খবর: আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশেও বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে।

সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং ভোজ্যতেলের আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানির মালিক-প্রতিনিধিদের বৈঠক শেষে সর্বসম্মতভাবে তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়।

বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৯ টাকা। সেটি কমে হবে ১৮৫ টাকা।

খোলা সয়াবিন তেল বিক্রি করে আরও কম দামে, লিটারে ১৬৬ টাকা করে। অনুরূপভাবে প্রতি লিটার পাম অয়েলের নতুন দাম হবে ১৪৮ টাকা।

বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১৮০ টাকা করে। পামঅয়েল বিক্রি হচ্ছে ১৫৪ টাকা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খোলাবাজারে ডলার ১০০ টাকা ছাড়িয়েছে

অর্থনীতির খবর: খোলাবাজারে ডলারের দাম আবারও ১০০ টাকা ছাড়িয়েছে।

রোববার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত প্রতি ডলার বিক্রি হয়েছে ১০০ টাকা ২০ পয়সা। এর আগে গত মে মাসের মাঝামাঝি খোলাবাজারে ১০২ টাকায় উঠেছিল।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকেও ডলারের দর বাড়ছে। গত এক বছরে আন্তঃব্যাংকে প্রতি ডলারে ৯ টাকা ১৫ পয়সা দর বেড়ে ডলার এখন ৯৩ টাকা ৯৫ পয়সায় বিক্রি হচ্ছে। আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছুঁইছুঁই।

ডলারের দর বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৯৬ কোটি ডলার পরিশোধের পর গত ১২ জুলাই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। গত বছরের আগস্টে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলারের ওপরে। এরকম পরিস্থিতিতে রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানি ব্যয় কমানো, ডলার সরবরাহ বাড়ানো, আইএম থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উদ্যোগ চলমান আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের ২৩ জেলায় তাপপ্রবাহ বইছে

দেশের খবর : দেশের ২৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই প্রভাবে দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এরপর গরমের তীব্রতা কমে আসবে।

রোববার (১৭ জুলাই) দুপুরে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্তমানে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা ও সিলেট বিভাগের চার জেলাসহ মোট ২৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, রংপুরে ৩৬.৮ ডিগ্রি, রাজারহাটে ৩৬.৫ ডিগ্রি, টাঙ্গাইল, দিনাজপুর, ডিমালা ও ঈশ্বরদীতে ৩৬.২ ডিগ্রি, সিলেট, শ্রীমঙ্গল, বগুড়া, যশোরে ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest