সর্বশেষ সংবাদ-
বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিত

শ্যামনগরে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনার মামলায় নিরাপরাধ মানুষকে জড়িয়ে মামলায় জড়িয়ে হয়রানি

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালীতে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নিরাপরাধ ও নিরিহ মানুষকে জড়িয়ে হয়রানির প্রতিবাদ এবং মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার কালিঞ্চি গ্রামের আলী আজগর বুলুর স্ত্রী মোছাঃ রনজু আক্তার লিজা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৮ জুলাই ২০২২ তারিখে শ্যামনগরের টেংরাখালীর আরশাদ আমিনের মোড়ে ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বারি ও বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু গ্রুপের সাথে ফ্যান মেরামত নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষ ঘটে। এতে দুই গ্রুপের অনেকেই আহত হলেও বারী গ্রুপের আব্দুল কাদের ও আমির হোসেন নামের দুজন মারা যান। যা একটি ন্যাক্কার জনক ঘটনা। ঘটনাটি আমাদের ব্যথিত করেছে। এঘটনায় আব্দুল বারী বাদী হয়ে গত ১৩ জুলাই শ্যামনগর থানায় ৭৩ জনের উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

যার মামলা নং-১৩। মামলায় ২নং আসামী করা হয়েছে আমার স্বামীকে। এছাড়া আমার ভাসুর আজবাহার, মুজিবুর, আজিবর, মুকুল, আজবাহারের পুত্র জাকির, মৃত. কাশেম গ্ইানের পুত্র গফফার গাইন, মুকুল গাজীর পুত্র মুন্না, হাকিম গাজীর পুত্র হাফিজুর রহমানকে। ঘটনার সাথে আমার স্বামী ৯নং ওয়ার্ড সদস্য আলী আজগর বুলুসহ তার ভাই, ভাইপোদের কোন সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমার স্বামী এবং ভায়েরা সেখানে ছিলেন না। অথচ মামলার এজাহারে আমার স্বামীকে আসামী করা হয়েছে। অথচ ঘটনার সময় আমার স্বামী মসজিদের আসরের নামাজ আদায় করে কালিঞ্চি প্রাইমারী স্কুল সংলগ্ন রফির মার্কেটে ইউপি সদস্যের নিজ অফিসে অবস্থান করছিলেন এবং মাগরিবের নামাজও সেখানে আদায় করেন। সেখানে কালিঞ্চি গ্রামের শতাধিক মানুষ ছিলো।

ওই অফিস থেকে সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় ৬ কিলোমিটার দুরে। অথচ উক্ত ঘটনাকে পুঁজি করে ইউনিয়নের বহু অসহায় নিরাপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমার স্বামীসহ তার চার ভাই ও ভাইপোদের ওই মামলায় জড়িয়ে দিয়ে আমার পুরোপরিবার আজ পুরুষ শূণ্য। অথচ আমার ভাসুর পুত্র জাকির জীবিকার তাগিদে ঘটনার ১৫দিন পূর্বে ঢাকায় রিকসা চালাতে গেছে। ঢাকা শহরের সিসি ক্যামেরা চেক করলে প্রমান পাওয়া যাবে। তাকেও আসামী করা হয়েছে। প্রকৃতপক্ষে গত ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন আমার স্বামী আলী আজগর বুলু। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর গফফর পরাজিত হন।

অন্যদিকে ৮নং ওয়ার্ডের পরাজিত হন আব্দুল বারী। আব্দুর বারী ও গফফার অত্র ইউনিয়নের সরকারি জমি এবং অসহায় মানুষের জমি যৌথভাবে দখল করে আসছেন। ফলে তাদের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। এছাড়া জমি জমা নিয়ে আব্দুল গফফারের সাথে আমার স্বামীর বিরোধ রয়েছে। নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভ এবং জমি-জমা বিরোধ নিয়ে আমার স্বামীকে হয়রানি করতে উক্ত গফফার আমার স্বামীসহ ভাসুর এবং ভাইপোকে ওই মামলায় আসামী করেছে। রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে নিরাপরাধ মানুষদের আসামী বানিয়ে হয়রানি করতে গফফার ও বারী একত্রে বসে আসামীদের তালিকা প্রস্তুত করেছে। বর্তমানে পুরুষ শূন্য থাকায় তাদের লোকজন বাড়ির নারী ও শিশুদের উপর নির্মম নির্যাতনসহ তারা আমাদের বাড়িঘর ভাংচুর, মৎস্যঘের দখল ও লুটপাট চালিয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত মামলা থেকে তার স্বামীসহ তার ভাই, ভাইপো ও নিরাপরাধ কর্মীসমর্থকদের অব্যাহিত প্রদান এবং সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের মামলায় অন্তর্ভূক্ত করার দাবিতে জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেকে বলিউডের অনেক উপরে দাবি করলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: এবারের ঈদে মুক্তি পেয়েছে ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের ছবি ‘দিন: দ্য ডে’। ছবিটি নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে নিজের নানা অবদানের কথা বলেছেন। বলিউডে সুযোগ পেলে কাজ করবেন কী না- এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেছেন, ‘বলিউডেরও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি।’

অনন্ত জলিল আরও বলেন, ‘ইরানের সঙ্গে ছবি করা তো চাট্টিখানি কথা না। ছোটবেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুরস্কের সঙ্গে ছবি করেছি।’

অনন্ত জলিল আরও বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতের কলাকুশলীরা কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন: দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’, যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানলে সহস্রাধিক মৃত্যু

বিদেশের খবর: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দাবানলে মৃত্যু এক হাজার ছাড়িয়েছে। সোমবার ফ্রান্সে এ যাবৎকালের সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। যুক্তরাজ্যেও তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। ইতালি, জার্মানি, গ্রিস, স্পেন, পর্তুগালের দিনের বেলায় চরম উষ্ণতা। বনে বনে লাগছে দাবানল। বলা হচ্ছে, তাপমাত্রার হিসেব রাখার পর থেকে এযাবৎকালে উষ্ণতমদিন রেকর্ড হচ্ছে ইউরোপজুড়ে। সংবাদমাধ্যম বিবিসি আজ সোমবার এসব তথ্য জানিয়েছে।

এক সপ্তাহে দক্ষিণ ফ্রান্সের ২৭ হাজার একর বনভূমি পুড়ে গেছে দাবানলে। ১৫ হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়েও নেওয়া হয়েছে। বনের আগুন নেভাতে তিন হাজার দমকলকর্মী কাজ করছেন। সমুদ্রতীরগুলোতে আরাম পেতে বেড়েছে মানুষের ভিড়।

যুক্তরাজ্যে ৪১ ডিগ্রি সেলসিয়াস বা এযাবৎকালের উষ্ণতম দিনের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ইয়র্ক ও ম্যানচেস্টার থেকে লন্ডন ও দক্ষিণ-পূর্ব পর্যন্ত ব্রিটেনের বড় অংশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি অংশেও উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের রেল কর্তৃপক্ষ সোম ও মঙ্গলবার ট্রেনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

স্পেনেও সোমবার ৪০ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির অন্তত ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে পুড়ে গেছে সাড়ে তিন হাজার হেক্টর বনভূমি।

পর্তুগালেও চলছে উষ্ণতম দিন। দেশটিতে দাবানলে পুড়ে গেছে ১৫ হাজার হেক্টর বনভূমি। মারা গেছে দুইজন, আহত হয়েছেন শত শত মানুষ। হেলিকপ্টার দিয়ে আগুন নেভাতে গিয়ে মারা গেছেন একজন। হাজার হাজার মানুষকে নেওয়া হয়েছে ত্রাণ শিবিরে।

সোমবার স্পেনের তাপমাত্রাও ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দাবানল দেখা দিয়েছে অনেক বনে।

ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, গ্রিস ও ইতালিতেও দেখা দিয়েছে তীব্র দাবদাহ। বন পুড়ছে দাবানলে। কৃষি অঞ্চলগুলোতে দেখা দিয়েছে খড়া। ঠান্ডা থেকে বাঁচতে ইউরোপে উইনটারাইজেশন ব্যবস্থা থাকলেও, গরম থেকে বাঁচতে নেই শীতাতপ নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা। তাই মানুষজন পরিবার নিয়ে ছুটছেন গরম থেকে বাঁচতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিবিসির প্রতিবেদন: এশীয় দেশগুলোর জন্য শ্রীলঙ্কা এক সতর্কবার্তা

বিদেশের খবর: নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। উচ্চমাত্রায় ঋণগ্রস্ত এশিয়ার অন্য দেশগুলোর জন্য শ্রীলঙ্কার পরিস্থিতিকে এক সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে লাওস, পাকিস্তান, মালদ্বীপ ও বাংলাদেশের অর্থনীতির নানা বিষয় তুলে ধরা হয়েছে।

শনিবার আইএমএফ প্রধান বলেন, এশিয়ার অন্য উন্নয়নশীল দেশগুলোতেও চার মাস ধরে টেকসই মূলধনের বহিঃপ্রবাহ দেখা যাচ্ছে। এতে তাদের উন্নত অর্থনীতিকে ছোঁয়ার স্বপ্ন ঝুঁকিতে পড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ ঋণ করেছে শ্রীলঙ্কা। গত মাসে দেশটি বৈদেশিক মুদ্রা পরিশোধের ক্ষেত্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত ২০ বছরে দেউলিয়া হওয়া প্রথম দেশ এটি। আশঙ্কা করা হচ্ছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মুনাফার হার বৃদ্ধি, মুদ্রার অবমূল্যায়ন, উচ্চমাত্রার ঋণ ও বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার মতো এসব বৈশ্বিক প্রতিকূলতা প্রভাব ফেলতে পারে এ অঞ্চলের অন্য দেশগুলোর অর্থনীতিতেও।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক অ্যালান কিনান বলেন, ‘শ্রীলঙ্কায় সৃষ্ট সংকটের পেছনে চীনের দায় রয়েছে। দেশটি এমন সব ব্যয়বহুল অবকাঠামো প্রকল্পকে উদ্বুদ্ধ করছে, যার বদলে কোনো বড় ধরনের অর্থনৈতিক অর্জন আসছে না।’

বাংলাদেশ সম্পর্কে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত মে মাসে মুদ্রাস্ফীতির হার ৭ দশমিক ৪২ শতাংশে পৌঁছেছে, যা ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় জরুরি নয়, এমন পণ্য আমদানি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নিয়েছে সরকার। প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স পেতে বিভিন্ন বিধান শিথিল করা হয়েছে। কর্মকর্তাদের বিদেশে ভ্রমণও কমিয়ে দেওয়া হয়েছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের বিশ্লেষক কিম এং তান বিবিসিকে বলেন, ‘আমদানি আয় ও রপ্তানি ব্যয়ের ক্ষেত্রে অর্থনৈতিক ঘাটতিতে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরকারকে ভর্তুকি বাড়াতে ব্যাপক প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে। পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্থনৈতিক সহায়তার জন্য এরই মধ্যে আইএমএফ ও অন্য দেশের সরকারের দ্বারস্থ হয়েছে। বাংলাদেশকে সরকারি ব্যয়ের বিষয়টিকে পুনঃঅগ্রাধিকার দিতে হবে এবং ভোক্তা পর্যায়ে কেনাকাটার ওপর বিধিনিষেধ আরোপ করতে হবে।

এদিকে, ৭৫ লাখের বেশি মানুষের বসতি সংবলিত পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটি কয়েক মাস ধরে বিদেশি ঋণ শোধ করতে না পেরে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দেশটিতে তেলের দাম বেড়েছে, বেড়েছে খাদ্যপণ্যের দামও।

জলবিদ্যুৎকেন্দ্র ও রেলওয়ের মতো বড় বড় প্রকল্পগুলোর জন্য সাম্প্রতিক বছরগুলোতে লাওসকে প্রচুর পরিমাণে ঋণ দিয়েছে চীন। লাওসের কর্মকর্তাদের বক্তব্যের বরাতে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, গত বছর এক হাজার ৬০০ কোটি ডলার মূল্যের ৮১৩ প্রকল্পে একাই অর্থায়ন করেছে বেইজিং। বিশ্বব্যাংকের তথ্য মতে, ২০২১ সালে লাওসের সরকারি ঋণের পরিমাণ ছিল দেশটির মোট জিডিপির ৮৮ শতাংশ। এ ঋণের প্রায় অর্ধেকই চীনের কাছ থেকে নেওয়া।

পাকিস্তানে মে মাসের শেষ থেকে পাকিস্তানে জ্বালানির দাম প্রায় ৯০ শতাংশ বেড়েছে। সরকার জ্বালানি ভর্তুকি বন্ধ করে দেওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হয়। দেশটি এখন তাদের খরচের লাগাম টানতে চাইছে। পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। শ্রীলঙ্কা ও লাওসের মতো পাকিস্তানেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে। গত বছরের আগস্ট থেকে তা প্রায় অর্ধেকে নেমে গেছে।

অন্যদিকে, মালদ্বীপে সাম্প্রতিক বছরগুলোতে সরকারি ঋণের পরিমাণ বাড়তে দেখা গেছে। এ ঋণের পরিমাণ তাদের জিডিপির তুলনায় ১০০ শতাংশের বেশি। পর্যটন খাতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল এ দেশের অর্থনীতিতেও করোনা মহামারির প্রভাব পড়েছে। বিশ্বব্যাংক বলছে, দ্বীপ রাষ্ট্রটি সুনির্দিষ্টভাবে জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত ঝুঁকিতে আছে। কারণ, দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য নেই।

২০২৩ সালের শেষ নাগাদ মালদ্বীপ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে বলে জানায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাঞ্জাবের ভোটে জয়ের পথে ইমরান, আগাম নির্বাচনের আহ্বান

বিদেশের খবর: পাকিস্তানের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়িয়েছেন ক্ষমতা হারানো ইমরান খান। গুরুত্বপূর্ণ পাঞ্জাবের উপনির্বাচনে বাজিমাত করেছে তাঁর দল পিটিআই। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজাকে সরিয়ে আবারও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রাদেশিক পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে পিটিআই। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

এমন পরিস্থিতিতে ইমরান খান আবারও সরকারকে আগাম জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটিতে ২০২৩ সালের অক্টোবরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে ২০ আসনের উপনির্বাচনে পিটিআই জয়ে পেয়েছে ১৫টিতে। অপরদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন পেয়েছে মাত্র চার আসন। আর স্বতন্ত্র প্রার্থীর দখলে গেছে একটি।

৩৭১ আসনের পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিটিআইয়ের আসনসংখ্যা এখন ১৭৮টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৮৬ আসনের প্রয়োজন হলেও চিন্তা নেই ইমরানের। কারণ, মিত্রদের ১০টি আসন নিয়ে পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠতা এখন পিটিআইয়ের। অন্যদিকে, পিএমএল-এনের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭। মিত্র পিপিপির আসন সাতটি।

আগামী শুক্রবার, ফের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন হবে। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজাকে সরিয়ে এখন জয়ের দ্বারপ্রান্তে পিটিআই।

সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পাঞ্জাবের উপনির্বাচনের ফলাফল পুরো পাকিস্তানের রাজনীতির জন্য গেইম চেঞ্জার হতে পারে। পিটিআইয়ের প্রধান ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেওয়ার পর দেশটিতে প্রথম কোনো নির্বাচন এটি।

দলের জয়ের পর আবারো আন্দোলন এবং নির্বাচনের দাবি তোড়জোড় শুরু করেছেন ইমরান খান। আবারো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে বাংলাদেশ ৮৮’র বৃক্ষরোপন

নিজস্ব প্রতিনিধি :
পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ ফোরাম বাংলাদেশ ৮৮ এর মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে।

১৮ জুলাই সোমবার দুপুরে সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ।

বাংলাদেশ ৮৮ সাতক্ষীরা জেলা প্যানেলের কো-অর্ডিনেটর কাজী কবির এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মাতার দাফন সম্পন্ন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কৃতিসন্তান একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ৮টায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু বরন করেন তিনি। মনুয়ারা খানম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

পাশাপাশি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। গত ১৭ জুলাই আফজাল হোসেনের পিতা ডাঃ আলী আরশাফের মৃত্যুবার্ষিকী ছিল। আর এই দিনে মনুয়ারা খানম ইন্তেকাল করেন।

খ্যাতিমান অভিনেতার মা মৃত্যু কালে ২ পুত্র এক কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে পরপারে পাড়ি জমান। এদিকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহনে সোমবার বাদ আসর পারুলিয়া সেড মসজিদ ঈদগাহ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমা মনুয়ারা খাননকে দাফন করা হয়। খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মাতার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৩৫ গৃহহীন পরিবার পাবে ভূমি সহ নতুন ঘর

নিজস্ব প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ৩৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২১জুলাই উদ্বোধন করে সংশ্লিষ্ট উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। সোমবার (১৮জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এ তথ্য জানান।

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়েকালে সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, যুগিখালীর ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কেড়াগাছির ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেরালকাতার ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা শাহা তপন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ¦

শাহিদ আলী গাজি, কলারোয়া পৌরসভার কাউন্সিলর শফিউল আলম শফি, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি সরদার ইমরান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র সহ.সভাপতি সরদার জিল্লুর, সহ.সভাপতি আলম হোসেন, রুহুল আমিন,যুগ্ম সম্পাদক আঃ সালাম, সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক সেলিম খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ.দপ্তর সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক সোহাগ হোসেন,

কোষাধ্যক্ষ ইমরান হোসেন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম, সহ. ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসানুল কবীর, কার্য নির্বাহী সদস্য আজগর আলী, মিজানুর রহমান, মনিরুজ্জামান, আলি হোসেন, খান নাজমুল হুসাইন, ইমাদুল ইসলাম, আলামিন গাজীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest