সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল ইঞ্জিন ভ্যান চালকের

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকচাপায় ইঞ্জিনভ্যান চালক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মে) সকাল ১০টার দিকে পাটকেলঘাটা গরুহাট রোডে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।

নিহত ভ্যানচালক শেখ আবু তাহের (১৭) পাটকেলঘাটার চৌগাছা গ্রামের নাসির উদ্দীন শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা শেখ হাফিজুর রহমান বলেন, হেলপার ট্রাকটি চালাচ্ছিল। ইঞ্জিনভ্যানচালকে চাপা দিয়ে হেলপার গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। দ্রুত ইঞ্জিনভ্যান চালক যুবককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইঞ্জিনভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি তবে ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অর্থনীতির খবর: এনআরবি গ্লোবাল ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সম্পদের অনুসন্ধানে নেমেছে ভারতের অর্থ গোয়েন্দা সংস্থা ইডি।

শুক্রবার (১৩ মে) পশ্চিমবঙ্গ রাজ্যে পিকে হালদার সংশ্লিষ্ট ১০টি স্থানে অভিযান চালিয়েছে সংস্থাটি।

পরে সংস্থার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের নাগরিক প্রশান্ত কুমার হালদার, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাঁদের সহযোগীদের সম্পদের খোঁজে বেশ কয়েকটি স্থানে ইডি অভিযান চালিয়েছে।

প্রশান্ত কুমার হালদার এখানে শিবশঙ্কর হালদার নাম ধারণ করে অবস্থান করেন। নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। এই ভুয়া পরিচয়ে তিনি ভারতে সরকারি পরিচয়পত্র যেমন— পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, পিএএন এবং আধার কার্ডের মালিক হয়েছেন। একইভাবে প্রশান্ত কুমার হালদারের সহযোগীরাও এ ধরনের সরকারি কার্ড সংগ্রহ করেছেন।

ইডি অনুসন্ধানে আরও জানতে পেরেছে, এই বাংলাদেশি নাগরিকেরা ভারতে জালিয়াতির মাধ্যমে সংগৃহীত বিভিন্ন সরকারি পরিচয়পত্র ব্যবহার করে একাধিক কোম্পানি খুলেছেন। পাশাপাশি কলকাতা মহানগরীর অভিজাত এলাকায় বেশ কয়েকটি স্থাবর সম্পত্তি কিনেছেন।

প্রশান্ত কুমার হালদার এবং তাঁর সহযোগীরা বাংলাদেশে কোটি কোটি টাকা জালিয়াতির ঘটনায় অভিযুক্ত। তাঁরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার ভারতের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করেছেন বলেও উল্লেখ করেছে ইডি।

এ পর্যন্ত ১০টি স্থানে অভিযান চালিয়েছে ইডি। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় রহস্যজনক ডাকাতির ঘটনায় দেড় লক্ষ টাকা খোঁয়া

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় অস্ত্রের মুখে জিম্মি করে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। ৪/৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ি মালিক বিপ্লব ঘোষকে বেঁধে রেখে ঘরের আলমারীতে সংরক্ষিত প্রায় দেড় লক্ষ টাকা লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে তালার রায়পুর গ্রামে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে। খবর পেয়ে রাতেই স্থানীয় খলিলনগর ফাঁড়ি ও তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাযায়, ঘটনার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তালা ৪ জনের একদল মুখোশধারী ডাকাত দল উপজেলার রায়পুর গ্রামের মৃত লক্ষণ ঘোষের বাড়িতে হানা দেয়। দরজা খোলা থাকায় তারা বিনা বাঁধায় ঘরে ঢুকে লক্ষনের ছোট ছেলে বিপ্লবকে অস্ত্রের মুখে জিম্মি করে শাড়ী দিয়ে বেঁধে খাটের উপর রেখে দেয়।

এরপর আলমারীতে রক্ষিত গরু বিক্রির ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এসময় বিপ্লবের গোঙানির শব্দে প্রতিবেশী সন্তোষ ঘোষ ও বাইরে অবস্থানরত তার বড় ভাই গৌতম ঘোষ ঘরে ঢুকে তার বাঁধনমুক্ত করলে সে বিস্তারিত ঘটনাটি খুলে বলে।
প্রতিবেশী সন্তোষ ঘোষ জানায়, ঘটনার সময় তার বড় ভাই গৌতম বাইরে বসে কথা বলছিল এবং তার মা পুষ্পরাণী ঘোষ প্রতিবেশী এক বাড়ীতে ধর্মীয় অনুষ্ঠানে ছিল। এদিকে ডাকাতির ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন প্রতিবশীরা।

ঘটনার সময় তার বড় ভাই বাইরে বসে কথা বলছিলেন। ডাকাতরা বাড়ীর ভেতরে ঢোকার সময় কিংবা ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের কারো সাথে দেখা হয়নি। এমনকি তাকে বেঁধে রেখে তার কাছে না জেনে আলমারীর উপর থেকে চাবি নিয়ে খুলে রক্ষিত টাকা নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয়। আর গোটা ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে।
এব্যাপারে তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পৌছে কোন ডাকাতির আলামত পায়নি। বিষয়টি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশু সাদিয়াকে হুইলচেয়ার উপহার দিলেন তালার ইউএনও

তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সাদিয়াকে হুইলচেয়ার উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস। শুক্রবার (১৩ মে) সকালে তিনি এ হুইলচেয়ার উপহার দেন। এবিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস বলেন, তালার আমরা বন্ধু ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন সাদিয়াকে নিয়ে একটা ডকুমেন্ট তাদের ফেসবুক পেজে প্রকাশ করে। সেটি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে আমরা সাদিয়াকে হুইলচেয়ার উপহার প্রদান করি। শিশু সাদিয়ার দাদা নজরুল শেখ বলেন, আমার পুতিœকে হুইলচেয়ার দেওয়ায় ইউএনও স্যারকে ধন্যবাদ।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম হায়দার, আমরাবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান, আমরাবন্ধু তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকার, হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত, অর্ঘ ঘোষ, ইমরান সানা, রাহাদ হোসেন শোভন, ইয়াকুব্বর বিশ^াস প্রমুখ।
প্রসঙ্গত, তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নলতা গ্রামের সাইদ শেখের ১৫ বছরের মেয়ে শিশু সাদিয়া। সাদিয়ার জন্মের পর থেকে শারীরিক ও মানসিক বিকাশ আর দশ জন স্বাভাবিক শিশুর মত না। সাদিয়ার জন্য একটি হুইলচেয়ার চেয়ে আমরাবন্ধু ফাউন্ডেশনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস এগিয়ে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু আহত
 দেবহাটা ব্যুরো।। দেবহাটায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সংখ্যালঘু গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধুকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় আহত ঐ গৃহবধুর ছেলে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালী গ্রামের সুকুমার মন্ডলের ছেলে ধর্মেন্দ্র মন্ডল বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে,
বাদী ধর্মেন্দ্র মন্ডলের গত ১ মাস পূর্বে একটি মোবাইল ফোন চুরি হয়। বিবাদী একই গ্রামের অর্থ্যাৎ ঢেপুখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাহিনুর রহমান এলাকার একজন পেশাদার চোর হওয়ার কারনে বাদীর মা সুলতা মন্ডল শাহিনুরের কাছে তার ছেলের মোবাইল ফোন চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে গত ইং ১১ মে, ২২ ইং তারিখ সকাল সাড়ে ৭টার দিকে শাহিনুর সুলতাকে মারপিট করে।
এলাকাবাসী আসলে সে পালিয়ে যায়। পরে সুলতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগটি তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুইভাইকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। ১৩ মে সকাল ৮টার দিকে খানপুর এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন,

খানপুর গ্রামের আলহাজ্ব ছমির উদ্দীন আহম্মদের পুত্র মারুফ ও মাসুদ।
এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়েরকরা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, খানপুরের পরানদহা মৌজায় ৪৫ ডি,পি ৮৪২ সহ অন্যান্য দাগের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ, ধানচাষাবাদ করে ভোগদখল করে আসছিলেন তিন ভাই মারুফ, মাসুদ ও মশিউর রহমান। কিন্তু একই এলাকার মৃত দরবেশ মোল্যার পুত্র আখের আলীগং বিভিন্ন সময়ে চাঁদাদাবি করতে থাকে।

চাঁদা না দিলে সেখানে ঘের করতে দেবে মর্মে হুমকি ধামকিও প্রর্দশন করে। একপর্যায়ের গত ১৩ মে সকালে মারুফ ও মাসুদ তাদের মৎস্যঘেরে গেলে পূর্ব থেকে ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে উৎপেতে থাকা আখের আলী, আহাদ আলী, আহাদের পুত্র লিটন, সাইদুর, আখের আলীর পুত্র আলতাফ@খোকন, রিপন, মিলনসহ ৪/৫ জনের একটি বাহিনী পুনরায় চাঁদা দাবি করে।

তারা চাঁদা দিতে অস্বীকার করলে মারুফ ও মাসুদের উপর অতর্কিত হামলা করে তাদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় কয়েকজন ছুটে এসে মারুফ ও মাসুদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহত মাসুদের অবস্থায় সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার মাথায় ২৮টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও মারুফকেও একাধিক সেলাই দিতে হয়েছে।

এঘটনায় ভুক্তভোগী মারুফ ও মাসুদের ভাই মশিউর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এবিষয়ে প্রতিপক্ষ আখের আলী বলেন, মারুফ ও মাসুদসহ তাদের লোকজন আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ ইকবাল ও মেহেদী গুরুতর আহত হয়েছি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তবে মশিউর রহমান আখের আলীর বক্তব্যে বিরোধীতা করে বলেন, তারা মিথ্যা মামলা করার জন্য নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এবিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বিশ্বজিত অধিকারী বলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় দুই পক্ষের আহত রয়েছে। যেহেতু দুইপক্ষের আহত রয়েছে। সেকারনেই উভয়পক্ষের মামলা নেওয়া হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিচালি কাটা মেশিনে ক্ষত-বিক্ষত কিশোরের হাত !

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের বালিথায় বিচালি কাটার মেশিনে হাত ঢুকে গুরুতর আহত হয়েছে এক কিশোর।
আহত কিশোর বালিথা গ্রামের সিরাজ মোড়লের ছেলে সাকিব আল হাসান (১১) বালিথা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শুক্রবার দুপুরে বালিথা গাজীর বাগানে এঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তার হাত বের করে।

পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। তবে তার অবস্থা গুরুতর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সদর হাসপাতালের চিকিৎসকরা।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, খামারের গরুর জন্য বিচালি কাটা মেশিনে নেপিয়ার ঘাষ কাটছিল স্কুল ছাত্র সাকিব।

এসময় অসাবধানতাবশ মেশিনের মধ্যে ঢুকে ক্ষতবিক্ষত হয় তার হাত। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয়। তবে সাকিবের হাত বের করতে না পারায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থি হয়ে মেশিন ভেঙে তার হাত বের করেন। ততক্ষণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানান স্টেশন অফিসার অর্ঘ্য।
বালকের পিতা সিরাজ মোড়ল জানান,পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে রক্তক্ষরণ বন্ধ না হওয়াসহ তার অব¯’ার অবনতিতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

মেহেদী হাসান মারুফ শ্যামনগর : সাতক্ষীরা’র শ্যামনগরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বে বিকল্প নেই বিশ্ব স্বাস্থ্য সেবা করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ানো এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন প্রতিপাদ্যকে সামনে রেখে ১২মে বৃহস্পতিবার সকাল ৯ টায়া র‍্যালিটি হাসপাতাল থেকে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালে যেয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে হাসপাতাল হল রুমে নার্সিং সুপারভাইজার লতিফ হাসিনা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও কেক কাটেন উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে। এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালে নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনা করেন, নার্সিং কর্মকর্তা মোমেনা নাহার লাকি ও শাহেদ রাজিব হোসেন রাজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নার্সিং কাজ একটি মহৎ পেশা, কেননা ২৪ ঘন্টা সাধারণ মানুষের সেবা দিয়ে যায়। মহামারী করোনায় যখন মানুষ ঘরবন্দি তখনও নার্সেরা জীবন বাজি রেখে মানুষের সেবা করে গেছে। আগামীতে আপনাদের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে এটা আমি বিশ্বাস করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest