সর্বশেষ সংবাদ-
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

দেবহাটায় ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণের উদ্বোধন
 দেবহাটা ব্যুরো।। দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ কার্ডের চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এসময় চাউল বিতরন করেন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এছাড়া সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফা,
উপজেলা সহকারী প্রোগ্রামার  (ICT) ও ইউনিয়ন ট্যাগ অফিসার ইমরান হোসেন, ইউপি সচিব গোলাম রব্বানী, মহিলা ইউপি সদস্যা সাজু পারভীন, রেহানা খাতুন ও জুলেখা খাতুন, ১নং সদস্য মোখলেছুর রহমান, ২নং সদস্য নূর মোহাম্মাদ, ৩নং সদস্য রবিউল ইসলাম, ৪নং সদস্য নাজিম উদ্দিন,
৫নং সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ৬নং সদস্য নির্মল কুমার মন্ডল, ৭নং সদস্য নজরুল ইসলাম, ৮নং সদস্য আবুল হোসেন, ৯নংসদস্য আবুল কালামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

আশাশুনি প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনি সদরের পল্লী চিকিৎসক সাবেক সাংবাদিক ও বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা শাখার সভাপতি আশুতোষ সানা (৬০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা হতে মোটরসাইকেল যোগে আশাশুনি আসার পথে চাপড়া সড়কের কেয়ার রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুটিতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত পল্লী চিকিৎসক আশুতোষ সানা কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত জীবন কৃষ্ণ সানার ছেলে। বর্তমানে তিনি আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামে বসবাস করেন।
খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়েতাকে উদ্ধার করে তার বাড়িতে পৌছানোর ব্যবস্থা করেন।

তার এই মৃত্যুতে আশাশুনি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলা নাগরিক সমাজ সহ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বুকে কাঁচি ঢুকে শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি :
পাঁচিলের উপর থেকে পড়ে যেয়ে ধীমান মন্ডল নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাটিতে পড়ে থাকা কাঁচি বুকের পাশ দিয়ে ভিতরে ঢুকে যাওয়ায় অধিক রক্তক্ষরনে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ধীমান একই গ্রামের মুদি ব্যবসায়ী বাসুদেব মন্ডলের দুই পুত্রের মধ্যে ছোট।

নিহতের দাদি অর্চনা মন্ডল জানান, মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে ধীমান রান্না ঘরের পাশর্^বর্তী ৩/৪ ফুট উঁচু সীমানা প্রাচীরের উপর বসে খেলছিল। এসময় প্রতিবেশী এক ভাড়াটিয়া ধীমানকে ধরতে গেলে সে নিচে পড়ে যায়।

এসময় মাটিতে বিপদজনকভাবে থাকা চুল কাটা কাঁচি শিশুটির ডান বুকে ঢুকে যায়। শ্যামনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

শ্যামনগর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মিলন হোসেন বলেন, কাঁচি বুকে ঢুকে শিশুটির ইন্টারনাল জুবুরি আঠারী কেটে যাওয়াতে অধিক রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর মৃতদেহ তার স্বজনরা নিয়ে গেছে। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে নগ্ন দৃশ্য পোষ্ট করায় শ্যামনগরে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

শ্যামনগর প্রতিনিধি : গোপন ক্যামেরায় ধারনকৃত গোসলের নগ্ন দৃশ্য ফেসবুকে পোষ্ট করার লজ্জা ও অপমানে সাতক্ষীরার শ্যামনগরে নবম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) আত্মহত্যার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার সকালে নিজ শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না ঝুলিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোসলের দৃশ্য ফেসবুকে পোষ্টের পর পিতাকে হত্যাসহ গোপন ক্যামেরায় ধারনকৃত আরও নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় সে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবারের দাবি।

অভিযুক্ত বখাটে তরুণ আল আমিন (১৮) শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের স্বর্ন ব্যবসায়ী আফছার হোসেনের ছেলে। তিনি গোবিন্দপুর কলেজিয়েট স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঘটনার শিকার কিশোরীর পিতা জানান, গত ৯ জুন আল আমিন নামের স্থানীয় এক বখাটে তরুণ রাস্তার মধ্যে তার মেয়েকে মারধর করে তার মুটোফোন ছিনিয়ে নেয়। যার প্রেক্ষিতে ১৬ জুন তিনি নিজে বাদি হয়ে মেয়েকে উত্যক্তসহ মারধরের ঘটনায় অভিযুক্ত তরুনকে আসামী করে শ্যামনগর থানায় মামলা (যার নং ৩৩) করেন।

তিনি আরও জানান, মামলা দায়েরের ঘটনায় ক্ষুব্ধ আলআমিন গত ৫ জুলাই একাধিক ‘ভূয়া’ ফেসবুক আইডি হতে তন্নির গোসলের পুর্ব মুহুর্তের খোলামেলা দৃশ্য ফেসবুকে পোষ্ট করে। এঘটনার তিনদিন আগে মামলা প্রত্যাহার করা না হলে গোপন ক্যামেরায় ধারনকৃত তার মেয়ের গোসলের দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল সে।

কিশোরীর ভগ্নিপতি অভিযোগ করেন, আল আমিন কৌশলে গোপন ক্যামেরায় কিশোরীর গোসল দৃশ্যের ভিডিও ধারন করে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আবার বুধবার বিকালে ঐ বখাটে তরুনের মা বাড়িতে ডাকিয়ে এনে মামলা প্রত্যাহার না হলে গোপন ক্যামেরায় ধারনকৃত আরও অসংখ্য নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়াসহ তার পিতাকে হত্যার হুমকি দেয়।

এসব ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল আটটার দিকে শোবার ঘরের দরজা জানালা লাগিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। খোঁজাখুজির একপর্যায়ে ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযুক্ত আলআমিনের সাথে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা সত্ত্বেও তার মুটোফোন বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত তরুনের পিতা আফছার হোসেন জানান, মামলা হওয়ায় বাড়ি থেকে পালিয়ে যাওয়া আলআমিন পরিবারের কারও সাথে যোগাযোগ করছে না। তিনি অনুরোধ করেন বিষয়টি মিটমাটের জন্য মেয়ের পরিবারকে বোঝাতে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মিলন হোসেন জানান, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টাকারী কিশোরী এখন অনেকটা শংকামুক্ত।

ইভটিচিং এর অভিযোগে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, অবস্থান ট্রেস করতে না পরায় আসামীকে ধরা যাচ্ছে না। তবে তাকে গ্রেফতারের জন্য সোর্স নিয়োগ করা হয়েছে। আত্মহত্যার চেষ্টা একটি অপরাধ জানিয়ে তিনি বলেন, মেয়েটির নগ্ন ভিডিও ফেসবুকে দেয়ার ঘটনায় তার পরিবার চাইলে অভিযুক্তের বিরুদ্ধে পৃথক মামলা করতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখাটাই কঠিন হয়ে পড়েছে : প্রধানমন্ত্রী

দেশের খবর: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্র চালু রাখা ‘কঠিন হয়ে পড়েছে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশীয় পণ্যের দাম যেমন বেড়ে যাচ্ছে, পাশাপাশি যে সমস্ত পণ্য আমদানি করতে হচ্ছে, তারও দাম বেড়েছে যাচ্ছে। সব কিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে বিদ্যুৎকেন্দ্রগুলো চালিয়ে রাখা… আমাদের নিজস্ব যতটুকু গ্যাস আছে, তা ছাড়া বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই একটা কষ্টকর ব্যাপার হয়ে গেছে। অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। সেই বিষয়টাও আপনাদের আমি জানাতে চাই।

বুধবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’, ‘শেখ জামাল ডরমিটরি’ এবং ‘রোজী জামাল ডরমিটরি’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিকে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়ছে। ভোজ্য ও জ্বালানি তেল ছাড়াও বিদ্যুৎ, সার, গমসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বাড়ছে। ডিজেলের ওপর আমাদের আমদানি নির্ভরতা রয়েছে। আগামী দিনে ডিজেলের দাম আরও বাড়তে পারে। ভবিষ্যত ফাইন্যান্সিয়াল মেকানিজম কী হবে, এটার উত্তর কেউ দিতে পারছে না।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যে যুদ্ধ পরিস্থিতি একটা বিশ্ব সংকট তৈরি করেছে। যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা ও ইউরোপের রাশিয়ার ওপর দেওয়া বিভিন্ন নিষেধাজ্ঞার ফলাফলটা এমন দাঁড়িয়েছে, এখন তেলের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এলএনজির দাম বেড়ে যাচ্ছে।

আমদানি করা গ্যাস দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার জন্য সরকারকে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে যে ভর্তুকি দিয়ে যাচ্ছে, সেটা কতক্ষণ দিতে পারবে। কারণ, আমাদের মানুষের খাদ্য দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, গৃহহীনদের ঘর দিতে হবে… প্রতিটি ক্ষেত্রে তাদের দিকে আমাদের নজর দিতে হবে।

এ সংকট সামাল দিতে নিজের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন একটাই উপায়, ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি, প্রত্যেক এলাকাভিত্তিক কখন, কোন এলাকায় কত ঘণ্টা লোড শেডিং হবে, এটার একটা রুটিন তৈরি করে সেভাবেই লোড শেডিং। যেন মানুষ সেই সময়টায় প্রস্তুত থাকতে পারে। মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি। সেই বিষয়টাই এখন আমাদের নজরে নিতে হবে। আমি আশা করি দেশবাসী অন্তত এই ব্যাপারে আমাদের সাথে সহযোগিতা করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০ লাখ মুসল্লি নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

বিদেশের খবর: ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন তাঁবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ তাওয়াফ করেন। এর মধ্যদিয়ে শুরু হয়ে গেছে এবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

করোনা মহামারির কারণে গত দুই বছর পবিত্র হজে ছিল নানা বাধ্যবাধকতা। তবে এবার অনেকটা মুক্ত অবস্থায় পালিত হচ্ছে হজ। তাই হজযাত্রীদের মধ্যে অন্যরকম এক আবেগ কাজ করছে। তারা মুখে মাস্ক ছাড়াই হজ করতে পারছেন। করোনা ভাইরাসের অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন- এমন ১০ লাখ হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে ৮ লাখ ৫০ হাজার হজযাত্রী বিদেশি। বাকিরা সৌদি আরবের নাগরিক।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাওয়া এসব হজযাত্রী বুধবার সমবেত হন কাবা শরীফে। সেখানে পবিত্র কাবাকে তাওয়াফের মাধ্যমে তারা এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

তারপর গত রাত থেকেই তারা মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে এরই মধ্যে পৌঁছে গেছেন। বাকিরা আজ সেখানে সমবেত হবেন। পবিত্র মিনায় নিজ নিজ তাঁবুতে অবস্থান করে সারাদিন ও বৃহস্পতিবার রাতে আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এরপর শুক্রবার ফজরের নামাজ আদায় করে তারা রওনা দেবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলে ৫ দিন ধরে। তার মধ্যে আরাফাতের দিবসকে ধরা হয় মূল হজ হিসেবে। মিনা থেকে এদিন ভোর থেকেই হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে আরাফাতের ময়দানে সমবেত হবেন। তাদের সমস্বরে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের আকাশ বাতাস। ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। দুপুরে হজের খুৎবা শুনবেন। তারপর এক আযানে হবে জুমা ও আসরের নামাজ। সূর্যাস্তের পর হজযাত্রীরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে আবার তারা এক আযানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।

তারপর পাথর সংগ্রহ করবেন জামারায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য। এদিন রাতে খোলা আকাশের নিচে অবস্থান করবেন তারা। তারপর শনিবার সকালে সূর্যোদয়ের পর পাথর নিক্ষেপ করবেন হজযাত্রীরা। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন। কোরবানি করে মাথা মুণ্ডন করবেন। এহরাম খুলে পরবেন সাধারণ পোশাক। আবার কাবাঘর তাওয়াফ করবেন। সাফা-মারওয়ায় সাতবার চক্কর দেবেন। এরপর আবার ফিরে যাবেন মিনায়।

গত ২০২০ এবং ২০২১ সালের চেয়ে এবারের হজের সমাবেশ অনেক বড় তবে করোনা পূর্ববর্তী স্বাভাবিক হজের চেয়ে ছোট। ২০১৯ সালে হজে প্রায় ২৫ লাখ লোকের সমাবেশ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এই বার্ষিক হজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ২০২১ সালে সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া মাত্র ৬০ হাজার সৌদি নাগরিক এবং সৌদিতে বসবাসকারী লোকদের হজ পালনের সুযোগ দেওয়া হয়। যা ২০২০ সালের চেয়ে কয়েক হাজার বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার আগেই  অর্থ বাণিজ্যের অভিযোগ  !
নিজস্ব প্রতিনিধি : গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩ টি পদে নিয়োগ পরীক্ষার আগেই ১৫ লক্ষ টাকার অর্থ বানিজ্য অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক বরাবর।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বাদী হয়ে ৬ জুলাই বুধবার জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ করে।
অভিযোগে উল্লেখ আছে আয়া, অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মী এ ৩ টি পদের বিপরীতে নয়ন দাসের কন্যা নীলা রাণী, দীনবন্ধু সানার পুত্র সুমন সানা এবং ভূমেন্দ্র দাসের পুত্র সুজন দাসকে নিয়োগ দেবে বলে তাদের নিকট হতে ১৫ লক্ষ টাকা প্রধান শিক্ষক ও আশুতোষ দাশ হাতিয়ে নিয়েছে।
অন্য আবেদনকারীরা এ কথা জানতে পেরে পরীক্ষায় অংশ গ্রহণ করবেনা বলে সিদ্ধান্ত নেয়। এদিকে অন্য আবেদনকারীরা পরীক্ষায় অংশ নেবেনা সভাপতি ও প্রধান শিক্ষক জানতে পেরে পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য আশাশুনির বুধহাটা রূপালী ব্যাংকে নামখস্তে কয়েকজনের নামে পে অর্ডার উত্তোলন করেছে বলে অভিযোগে জানা যায়।  নিয়োগ পরীক্ষা যাচাই-বাছাই করে মেধা অনুযায়ী যোগ্য প্রার্থী নেয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল। ##
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে সদ্য নির্মিত ব্রিজ ভেঙে পড়েছে

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুন্দুড়িয়া-বাঁকড়া ব্রীজ ভেঙ্গে পড়ায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার সকালে ব্রিজটির মাঝখানের অংশ বসে গেলে ব্রিজের প্রায় অর্ধেকাংশ প্রায় ৪-৫ হাত ভেঙে বসে গেছে।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৬- ২০১৭ অর্থ বছরে ৫৪ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা ব্যয় বরাদ্দে ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থে বক্স টাইপের ব্রিজটি নির্মাণ করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পাইকগাছার মেসার্স জিএম হাসিব ট্রেডার্স কাজটি বাস্তবায়ন করেন। ৫ বছর পার না হতেই ব্রিজের মাঝ বরাবর অংশ বসে গেলে ব্রিজের বড় অংশ ভেঙে যায়। এলাকার জনপ্রতিনিধিসহ সচেতন ব্যক্তিবর্গ জানান, নদীটি দীর্ঘকাল পলি পড়ে ভরাট হয়ে গেলে খেয়া পারাপারসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার প্রয়োজনের কথা বিবেচনা করে এবং এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে নদীতে ব্রীজ নির্মান করা হলে ভালভাবেই নদী পারাপারের কাজ চলে আসছিল।

কিন্তু পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি নদী খনন কাজ করেছে। খনন কাজের সময় এ্যাস্কিমিটার মেশিনের সাহায্যে ব্রিজের একেবারেই কাছ থেকে এমন ভাবে মাটি কাটা হয়ে যাতে ব্রিজের অবস্থা দুর্বল হয়ে পড়ে। ফলে ব্রিজটি ভেঙে গেছে। এব্যাপারে পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও এসও’র সাথে মোবাইলে যোগাযোগ করলেও কথা বলা সম্ভব হয়নি।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest