সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

সাতক্ষীরায় রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর আয়োজনে সাতক্ষীরা জেলা রোভারের বাস্তবায়নে ৩৫৪ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ ই মে সকাল সাড়ে ১০টায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে এই কোর্সের উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে কোর্স এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কোর্স লিডার ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শহিদুল ইসলাম (এল টি)। এসময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক যথাক্রমে আফরোজ সরকার,

ফাতেমা-তুজ-জোহরা, ইমদাদুল হক, ইয়াসিন আলি, এ এস এম আব্দুর রশিদ, এস এম আসাদুজ্জামান, তানভীর হোসেনসহ সাতক্ষীরার বিভিন্ন কলেজের রোভার নেতাবৃন্দ। ৫ দিনব্যাপী এই কোর্স আগামী ১৬ ই মে সমাপ্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে আইনজীবী সহকারী সমিতি ভবনের ২য় তলায় সাবেক সভাপতি
মো. গোলাম নবী সভাপতিত্বে ও সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শিমুল’র সঞ্চালনায় দায়িত্ব অর্পন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নির্বাচিত কমিটির সভাপতি মো.আব্দুস সাত্তারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি মো. গোলাম নবী।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি মো. রমজান আলী, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাবলু ,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শিমুল, সহ-সম্পাদক দেবাশীষ সরকার কোষাধ্যক্ষ নরেশ মল্লীক ,

নির্বাচিত সদস্য মো.কামরুল ইসলাম,ধর্ম বিশ্বাস মোহন, আবু সাঈদ (৩) আনোয়ার হোসেন, মো. আবু সাঈদ বিশ্বাস সিনিয়র আইনজীবী সহকারী আব্দুল হান্নান, বিমল কৃষ্ণ সরকার, আব্দুর রহমান, সুনীল মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য- গত ১৬ মার্চ ২০২২ ইং তারিখে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ২টি প্যানেল অংশগ্রহন করেন
নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডেসটিনির পরিচালক রফিকুলের ১২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক :
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের ৪ বছর, পলাতক আসামি জসিম উদ্দিন ভূঁইয়ার ১০ বছর এবং মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১২ মে দিন ধার্য করেছিলেন।

মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ মোট আসামি ৪৬ জন। তাদের মধ্যে জামিনে রয়েছেন লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ, মিসেস জেসমিন আক্তার (মিলন), জিয়াউল হক মোল্লা ও সাইফুল ইসলাম রুবেল। কারাগারে আছেন এমডি রফিকুল আমীন ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। অন্য ৩৯ আসামি পলাতক।

পলাতক আসামিরা হলেন- ডেসটিনির উপ-ব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক, পরিচালক মেজবাহ উদ্দিন, ফারাহ দীবা, সাঈদ-উর-রহমান, সৈয়দ সাজ্জাদ হোসেন, জমশেদ আরা চৌধুরী, ইরফান আহমেদ, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, এসএম আহসানুল কবির, জুবায়ের হোসেন, মোসাদ্দেক আলী খান, আবদুল মান্নান, আবুল কালাম আজাদ, আজাদ রহমান, মো. আকবর হোসেন সুমন, মো. সুমন আলী খান, শিরীন আকতার, রফিকুল ইসলাম সরকার, মো. মজিবুর রহমান, ড. এম হায়দারুজ্জামান, মোহাম্মদ জয়নাল আবেদীন, কাজী মো. ফজলুল করিম, মোল্লা আল আমীন, মো. শফিউল ইসলাম, ওমর ফারুক, সিকদার কবিরুল ইসলাম, মো. ফিরোজ আলম, সুনীল বরণ কর্মকার ওরফে এসবি কর্মকার, ফরিদ আকতার, এস সহিদুজ্জামান চয়ন, আবদুর রহমান তপন, মেজর (অব.) সাকিবুজ্জামান খান, এসএম আহসানুল কবির (বিপ্লব), এএইচএম আতাউর রহমান রেজা, গোলাম কিবরিয়া মিল্টন, মো. আতিকুর রহমান, খন্দকার বেনজীর আহমেদ, একেএম সফিউল্লাহ, শাহ আলম, মো. দেলোয়ার হোসেন ও মো. শফিকুল হক।

অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা করেছিলেন।

২০১৪ সালের ৪ মে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মোজাহার আলী সরদার। এতে ডেসটিনির গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ আনা হয়।

এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্ল্যানটেশন লিমিটেডে দুর্নীতির মামলায় ১৯ জনকে আসামি করা হয়। দুই মামলায়ই আসামি হারুন-অর-রশিদ ও রফিকুল আমিন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সাল থেকে মাল্টিপারপাস কো-অপারেটিভ প্রজেক্টের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করেছিল ১ হাজার ৯০১ কোটি টাকা। সেখান থেকে ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে দুদকের অনুসন্ধানে ধরা পড়ে। ওই অর্থ আত্মসাতের ফলে সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী ক্ষতির মুখে পড়েন।

ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ৪৪৫ কোটি টাকা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত হন সাড়ে ১৭ লাখ বিনিয়োগকারী।

অভিযোগপত্রে আরও বলা হয়, ডেসটিনি গ্রুপের নামে ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি ছিল নামসর্বস্ব। আসামিরা প্রথমে প্রজেক্টের টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে জমা করতেন। এরপর বিভিন্ন ব্যাংকের হিসাবে তা স্থানান্তর করা হতো। দুদক ৩৪টি ব্যাংকে এমন ৭২২টি হিসাবের সন্ধান পায়, যেগুলো পরে জব্দ করা হয়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার ধানদিয়া ইউপির ভোট পুনঃগণনার আদেশ

নিজস্ব প্রতিনিধি : অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালার ধানদিয়া ইউপি নির্বাচনের ব্যালট পূনঃগণনার নির্দেশ প্রদান করেছে সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল। গত ২৮এপ্রিল সাতক্ষীরা নির্বাচনী ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী এ আদেশ দেন। আদালত সুত্রে জানা যায়, গত ২০২১ সালের ২০সেপ্টেম্বর দেশে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতিকের প্রার্থী দিদারুল ইসলাম অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১/২০২১।

দীর্ঘদিনের পর চলতি বছরের ২৮ এপ্রিল এ মামলায় ব্যালট গণনার নির্দেশ দেয় আদালত। আদেশে আগামী ১৯মে ব্যালট পুনঃগণনার জন্য তালা নির্বাচন কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান ও তালা শিক্ষা অফিসারসহ বাদী ও বিবাদী পক্ষের কৌশালীদের হাজির থাকার নির্দেশ প্রদান করা হয়।
মামলার বাদী দিদারুল ইসলাম জানান, ২০২১ সালে ২০ সেপ্টেম্বর দেশের প্রথম ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করি। নির্বাচনে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, বর্তমান চেয়ারম্যান ও টেবিল ফ্যান প্রতিকের প্রার্থী জাহাঙ্গীর আলম, নৌকা প্রতিকের শহিদুল ইসলাম, আনারস প্রতিকের হামিজউদ্দীন। নির্বাচনের রেজাল্ট শীটে মোট ৪৭০টি নষ্ট ভোটসহ ১৩৮৬৫টি ভোট দেখানো হয়। এর মধ্যে নৌকা প্রতিকের প্রার্থী শহিদুল ইসলাম ১৬৭৩টি, আনারস প্রতিকের প্রার্থী হামিজউদ্দীন ১৫৯৪টি, টেবিল ফ্যান প্রতিকের প্রার্থী ৫৩৫৬টি ও আমি নিজে মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৭৭২টি ভোট দেখানো হয়।

তিনি অভিযোগ করে আরো বলেন, অধিকাংশ জায়গায় আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। সবশেষে আমাকে কারচুপির মাধ্যমে আমাকে ৫৮৪ ভোটের ব্যবধানে পরাজয় দেখানো হয়। বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে আমি সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেও তার প্রতিকার পায় নি। তাই বাধ্য হয়ে আমি গত বছরের নভেম্বর মাসে সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করি। মামলা নং-১১/২১। মামলার দীর্ঘপ্রক্রিয়া শেষে চলতি বছরের ১৯মে ভোট পুনঃগণনার নির্দেশ দেয় আদালত। সঠিক ভাবে ব্যালট পুনঃগননা হলে তার বিজয়ী হওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিয়ের প্রলোভনে মেলামেশায় অন্তঃস্বত্তা: অবৈধ গর্ভপাতে ভিকটিমের মৃত্যু

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিধবার সাথে মেলামেশায় অন্তঃস্বত্তা হলে তাকে উঠিয়ে নিয়ে অবৈধ গর্ভপাতের ফলে ভিকটিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিধবার মৃতদেহ উদ্ধার করেছে। মৃত বিধবার ছেলে বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছে। ঘটনা ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নে।
মধ্যম বড়দল গ্রামের মৃত লিয়াকত গাজীর ছেলে তাজবীর আহম্মদ (১৮) বাদী হয়ে দাখিলকৃত এজাহার ও পারিবারিক সূত্রে জানাগেছে, ১৩ বছর পূর্বে তার পিতা ইন্তেকাল করেন। একই গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে কামাল হোসেন তাদের বাড়িতে গিয়ে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশা করতে থাকে।

একপর্যায়ে তিনি অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ প্রয়োগ করেন। এবং ষড়যন্ত্রমূলক ভাবে ২৫ এপ্রিল আসামীদের সহযোগিতায় কামাল তার মাকে ভুল বুঝিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি। গতকাল বুধবার (১১ মে) সকাল ৬.৩০ টার দিকে বাদীর চাচাত ভাই আব্দুল্লাহ তাদের বাড়িতে গিয়ে বলে, বাদীর মায়ের মৃতদেহ উত্তর একসরা গ্রামে তার দাদা কাশেম মালীর বাড়িতে অজ্ঞাত ৩/.৪ ব্যক্তি নিয়ে রেখেছে। বাদীর বিশ্বাস তার মাকে কোন ক্লিনিকে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটানোয় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। পুলিশ ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে মেডিকেল টেষ্ট করতে থানা হেফাজতে নিয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ সংক্রান্তে এজাহার (নং ১৩ তাং ১১/৫/২২) দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যহত রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের মুন্সীগঞ্জে স্কুল ছাত্রী ছুরিকাহত

মাহফুজুর রহমান তালেব ঃ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের নবম শ্রেণীর ছাত্রীকে হত্যার উদ্দেশ্যে ১১ মে বিকাল ৫টার সময় মুখোশধারী মটরসাইকেল আরোহী কর্তৃক ছুরিকাহতের ঘটনা ঘটেছে।

আহত ছাত্রী মোহনা কর্মকারের বক্তব্যে জানা যায়, সে প্রতিদিনের ন্যায় তার অন্যান্য বান্ধবীদের সঙ্গে সিংহড়তলী গ্রামের ধল নামক স্থানে শিক্ষক সুশান্ত কুমার মন্ডলের বাড়ীতে প্রাইভেট পড়তে যায়।

পড়াশেষে সে বাড়ীর বাহিরে এসে তার সাইকেলটি তালাবদ্ধ দেখে এবং সাইকেলের চাবিটি সেখানে না থাকায় সে খোঁজাখুঁজির এক পর্যায়ে কিছু দূরে মাটিতে ফেলানো অবস্থায় চাবিটি খুঁজে পায়। এরপর সে তার সাইকেলযোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয় ততোক্ষণে তার সঙ্গীয় বান্ধবীরা বেশ কিছুটা সামনে অগ্রসর হয়েছে।

সে একা কামরুল ইসলাম সরদারের পোল্ট্রির ফার্মের সম্মূখে পৌঁছালে পিছন থেকে মুখোশধারী এক ব্যক্তি মটর সাইকেল যোগে এসে তার সাইকেলের গতি রোধ করে এবং পিছন থেকে হাত দিয়ে তার মুখ চেপে ধরে ছুরি দিয়ে গলায় আঘাতের চেষ্টা করে। এসময় উক্ত ছাত্রীটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার হাত মারাত্মক জখম হয়ে ফিংকি দিয়ে রক্ত ঝরতে থাকলে আক্রমণকারী ভয়ে পালিয়ে যায়। তখন সে তার বান্ধবীদের সহায়তায় উদ্ধার হয় এবং তার পরিবারের লোকজনের সহায়তায় হরিনগর বাজার সংলগ্ন পল্লী চিকিৎসক ডাক্তার শিবপদ মন্ডলের চেম্বারে ভর্তি হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ওসি তারক বিশ্বাস সঙ্গীয় স্টাফ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং শ্যামনগর থানার এস,আই সুভাষ তার সঙ্গীয় স্টাফসহ মেয়েটির সাক্ষাৎকার নিয়ে আসামীর অনুসন্ধানে খোঁজখবর নিতে ঘটনাস্থলের দিকে রওনা হন। আহত মোহনা কর্মকার বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং সে মথুরাপুর গ্রামের নরোত্তম কর্মকার ছোট কণ্যা। আকস্মিক এ ঘটনায় এলাকার চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এখবর লেখা পর্যন্ত থানায় মামলা করার প্রস্তুতি চলছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এলাকায় এমপি রুহুল হক 
 দেবহাটা,প্রতিনিধি :  সাতক্ষীরার দেবহাটার ঈদগাহ বাজারে বাংলাদেশের সরকারের  সাবেক স্বাস্থ মন্ত্রী আ,ফ,ম রুহুল হক এমপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবরে নিতে এসেছেন মাঠ পর্যায়ে।
তিনি আগামী নির্বাচনকে নিয়ে কিছু গঠনমূলক আলোচনা করেন এবং ও গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,যুগ্ন আহবায়ক আনোয়ারুল হক,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী ইউপি সদস্য নজরুল ইসলাম ,হারুন অর রশিদ,৷
আব্দুল আলিম সাহিন উল্লা, দেলোয়ার হোসেন বাচ্চু, রফিকুল ইসলাম, দুলাল ঘোশ,,মিলোন চৌধুরী, রুহুল আমিন,   দেবহাটা কলেজের ছাত্র লীগের সভাপতি  আহছানউল্লা কল্লোল প্রমুখ
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ: ১লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার সাকার মোড়ের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও সুলতানপুর বড়বাজারে অভিযান চালিয়ে ৭শ’ ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন জানান,সাতক্ষীরা-মাছখোলা রোডের শারমিন ডিপার্টমেন্টাল স্টোরে ভোজ্যতেল মজুদ রয়েছে,এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিপার্টমেন্টাল স্টোরের ভেতরের কক্ষ থেকে আগের দামের ৩৫ কার্টুন সয়াবিন তেল জব্দ করা হয়।

এর মধ্যে ২০ কার্টুন ৫লিটারের ৮০ বোতল আর ১৫ কার্টুন ১লিটারের ৮০ বোতল তেল রয়েছে।

আগে কমদামে কেনা তেল বর্তমানে বেশি দামে বিক্রি করে লাভবান হওয়ার অভিপ্রায়ে মজুদ রাখার অভিযোগে ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ইয়াসিন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান,সুলতানপুর বড়বাজারে মেসার্স নুরানী স্টোরে দ্বিতীয় ধাপে অভিযান পরিচালনা করে ২শ’৭০ লিটার তেল জব্দ করা হয়। একই অভিযোগে স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest