সর্বশেষ সংবাদ-
সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা পৌর তাঁতী লীগের কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ তাঁতী লীগ সাতক্ষীরা পৌর শাখার কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. আল আমীনকে সভাপতি ও মো. রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে মো: আল আমিনকে সভাপতি,

মো: রাসেল হোসেন কে সাধারণ সম্পাদক ও মো. মামুন হোসেনকে সাংগঠনিক সম্পাদক সম্পাদক ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে রাস্তা কেটে নষ্ট করার অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মহব্বত আলী গাজী বিরুদ্ধে মানুষের চলাচলের পথ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে।

(৫ জুলাই) মঙ্গলবার সকাল ১০: ৩০ মিনিট এর দিকে এক‌ই এলাকার মৃত সেকেন্দার আলী গাজীর পুত্র মহব্বত আলী ও মিজান গাজী সাহাদাত এর পুত্র জালাল গাজী নেতৃত্বে ৮ থেকে ১০ জন এর একটি সংঘবদ্ধ দল তাদের দেশীয় অস্ত্র নিয়ে হামিদ গাজী ও হারুন সহ তাদের ৪ পরিবারের ৭২ বছরের ভোগদখলে থাকা চলাচলের পথ কোদাল দারা কাটতে থাকে।

সেই সময় বাঁধা দিলে অতরকৃত হামলা চালিয়ে দুইজন কে মারধোর করে। আহতরা হলেন হারুন গাজী স্ত্রী মরিওম খাতুন, আব্দুল হামিদ গাজী স্ত্রী সুফিয়া খাতুন কে মারধোর করে। তাদের কে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।

হামলা কারিরা চলাচলের পথ কেটে নষ্ট করে এবং চলাচলের অনুপযোগী করে দেয়। এঘটনায় বাংলাদেশ সরকারের সহযোগি হেল্প লাইন ৯৯৯ ফোন দিলে শ্যামনগর থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সুমারেস কুমার ও রেজাউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

আহতদের পরিবারের পক্ষ থেকে আব্দুল হামিদ গাজী তথ্য নিশ্চিত করেন। আরো বলেন এঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

মাদ্রাসা শিক্ষক মহব্বত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ব্যাস্ত আছি ঘন্টা খানেক পর কথা বলবো বলে ফোন কেটে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাদ্রাসার শিক্ষককে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার নাজিরের ঘের এলাকার মৃত. ছফেদ আলীর পুত্র ও নাজিরের ঘের ইবতেদায়ী মাদ্রাসা সহকারী শিক্ষক আব্দুল বারী সানা।

লিখিত অভিযোগে তিনি বলেন, দেবহাটার নাজিরের ঘেরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে সহকারী শিক্ষক হিসেবে সুনামের সাথে শিক্ষাদান করে আসছি। অল্প কিছুদিন আমার চাকুরির বয়স রয়েছে। মাদ্রাসায় চাকুরি করলেও আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি পারুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

কিন্তু অত্র এলাকার অধিকাংশ মানুষই জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আমাকে নানাভাবে হয়রানির ষড়যন্ত্রে লিপ্ত তারা। এমনকি আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করার চক্রান্তও চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। কোন ভাবেই আমাকে ফাঁসাতে না পেরে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছে এমন মিথ্যা গল্প সাজিয়ে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ওই কুচক্রী মহলটি। এরপর ওই কুচক্রী মহল এলাকার কতিপয় ব্যক্তিদের দিয়ে আমার বিরুদ্ধে একটি মানববন্ধন করে। আমার বয়স প্রায় ৬০ এর কাছাকাছি এ বয়সে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি করা আমার পক্ষে কিভাবে সম্ভব। এছাড়া আমি শারিরীকভাবে মারাত্মাক অসুস্থ আমি মাদ্রাসার গিয়ে ক্লাস রুমে গিয়ে ক্লাস নেওয়া ছাড়া কোথায় যাই না। ক্লাসের মধ্যে এভাবে একটি শিশু কন্যার গায়ে হাত দেবো অন্যরা দেখতে পাবে না এটি কিভাবে হতে পারে।

প্রকৃতপক্ষে ওই কুচক্রী মহল ছলে বলে কৌশলে আমাকে ওই প্রতিষ্ঠান থেকে তাড়াতে চান। এ কারনেই একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষকের বিরুদ্ধে এধরনের জঘণ্য মিথ্যা অপবাদ দিয়ে শুধু আমাকেই অপমানিত এবং হেয় করা হয়নি, শিক্ষক সমাজের মাথাকে হেয় করা হয়েছে। এখানেই শেষ নই, পত্র-পত্রিকায় ওই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে নিয়ে প্রায়ই সংবাদ প্রচার করা হচ্ছে। ফলে আমি এবং আমার পরিবারের সদস্যরা রাস্তায় বের হতে পারছি না। চরমভাবে আমার মান সম্মানের হানি ঘটেছে। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই কুচক্রী মহলের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ৫৪ জন বনদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ৫৪ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‌্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুদের আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (৫জুলাই )বেলা ১২ টায় শ্যামনগরের মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডে ৫৪ জন আত্মসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ বরিশালের লিগ্যাল অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

ঈদ সামগ্রি বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

ঈদ সামগ্রি পাওয়ার পর এক প্রতিক্রিয়া আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্যরা বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে দুইজনের মৃত্যু

নিজস্ব   প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনির শ্রীউলায় মৎস্য ঘেরের বাসায় বিদ্যুৎ স্পৃষ্টে মৎস্য ঘের কর্মচারী ও ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন ঘেরের মুহুরী শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের আলহাজ্ব গফুর আলী সরদারের পুত্র শামীম হোসেন(৩৫) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর পুত্র আলম গাজী(২৫)।

ঘেরের অন্য কর্মচারী সূত্রে জানা গেছে, দুপুরের গোসল সেরে কাপড় নাড়তে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লেগে ঘেরের মুহুরি শামীম হোসেনের। তাকে বাঁচাতে গিয়ে ঘেরের বাসায় থাকা ভ্যানচালক আলম গাজীও বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মৃত্যুবরণ করেন।

এসময় ঘেরের বাসায় থাকা অন্য কর্মচারীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে আশাশুনি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করার পূর্বেই তাদের মৃত্যু হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ঘটনাস্থলে গেছেন। ##

০৫.৭.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনার
 দেবহাটা ব্যুরো : দেবহাটা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ জুলাই, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত ৫০ জন কৃষক অংশগ্রহন করেন।
এসময় বক্তারা, সরকারের উপর নির্ভর না করে নিজেরা নিজেদের উপর নির্ভরশীল হওয়ার জন্য কৃষকদের আহবান জানিয়ে বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারনে অনেক সময় কৃষকদেরকে অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই সরকারের দেয়া বিভিন্ন কৃষি পরামর্শ মেনে চলতে হবে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকার যে কর্মসূচী গ্রহন করছে সেগুলো যথাযথভাবে মেনে চাষাবাদ করতে হবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে অচেতন করে  চুরি
বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র।
রবিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত সিদাম কুন্ডুর ছেলে স্বপন কুন্ডু (মাখম কুন্ড) (৮০) ও তার স্ত্রী ঊষা রানী কুন্ডু (৬৫)কে ভাতের সঙ্গে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে এ সংঘবদ্ধচক্র।
স্থানীয়রা জানান,
সোমবার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় দুধওয়ালা ডলি রানী তার বাড়িতে দুধ নিতে এসে দেখে খাওয়ার প্লেটের পাশে ঊষা রানী ও ঘরের ভিতরে খাটের উপরে স্বপন কুন্ডু অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তিনি পার্শ্ববর্তী লোকজনকে ডাকলে তারা এসে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে স্থানীয় গ্রাম্য ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চেতনা নাশক ঔষধ নাকি স্প্রে করে অজ্ঞান করেছে এবং স্বর্ণালংকার সহ নগদ কত টাকা নিয়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, বিষয়টা আমাদের কেউ জানায়নি এইমাত্র আপনি বলছেন তাই শুনলাম। সেখানে পুলিশ পাঠিয়েছি অচেতন ব্যক্তিদের চিকিৎসা চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা একটি সংঘবদ্ধচক্র এই সংঘবদ্ধচক্রকে খুঁজে বের করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রায় ১ শ বছরের দখলীয় সংখ্যালঘু সম্পত্তি দখল চেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের হাবাসপুরে প্রায় ১ শ বছরের দখলীয় সংখ্যালঘু সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
এঘটনায় পরিত্রাণ চেয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার হাবাসপুর মৌজায় খতিয়ান নং এসএ ২১, হাল ১৯৫, ১৭, দাগ নং- ৩১২, ৩১৪, ৩১৩ জমির পরিমান ৫১ শতকের মধ্যে ৪৫ শতক সম্পত্তি দীর্ঘ প্রায় ১শ বছর ধরে আশাশুনির কুলতিয়া গ্রামের মৃত. কালিপদেরপুত্র জগবন্ধু ঘোষসহ অন্যান্য শরিকরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

কিন্তু সম্প্রতি আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের মৃত মোছেল উদ্দীন সানার পুত্র জিয়াউর রহমানগং উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। একপর্যায়ে গত ৪ জুলাই ২২তারিখে জিয়াউর রহমানের নেতৃত্বে কুল্যা গ্রামের মৃত গোলাম সরদারের পুত্র ওজিয়ার সরদার, ওজিয়ার সরদারের পুত্র রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, গুনাকরকাটি গ্রামের মোসেল উদ্দীন, হাবাসপুর গ্রামের মৃত মিয়ারাজ আলীর পুত্র আব্দুল হান্নান,

নজরুল ইসলাম, আ: রহিম, ভালুকাচাঁদপুর গ্রামের মৃত কলিম উদ্দীন সরদারের পুত্র আব্দুল মুজিদ, আব্দুল আজিত, জোড়দিয়া গ্রামের আব্দুল গফুরসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে অবৈধভাবে দখলের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় আমাকে, আমার ভাইপো সঞ্জয়, ভাই অরবিন্দু ঘোষ, দীনবন্ধু ঘোষ,

অশোক কুমার ঘোষকে মারপিটের হুমকির ধামকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী সংখ্যালঘু জগবন্ধু ঘোষ গং এর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।
১শ বছরের দখলীয় সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest