সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

দেবহাটায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ
দেবহাটা ব্যুরো :  দেবহাটার নাজিরের ঘের স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ঐ মাদ্রাসার ৫ম শ্রেণির  শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে শনিবার ২ জুলাই, ২২ ইং তারিখ সকালে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর পিতা নাজিরের ঘের এলাকার আব্দুস সামাদ মোড়লের ছেলে কামরুল ইসলাম মাদ্রাসার ম্যানেজিং কমিটি বরাবর উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত আবেদন করেছেন। উক্ত অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন, তার কন্যা উক্ত মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী।
বিগত ৩০-০৬-২২ ইং তারিখ বৃহষ্পতিবার সকাল ৭ টার দিকে অত্র মাদ্রাসার শিক্ষক নাজিরের ঘের এলাকার মৃত ছফেদ আলী সানার ছেলে আব্দুল বারী সানা তার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির পাশর্^বর্তী মাদ্রাসার অফিস কক্ষে একা পেয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং তার মেয়েকে জাপটে ধরে যৌন হয়রানি করে এবং একথা যেন বাড়ি যেয়ে না প্রকাশ করে সেজন্য তাকে প্রাননাশের হুমকি প্রদান করে।
অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, বেশ কিছুদিন যাবৎ আব্দুল বারী সানা তার মেয়েকে এমন অমানুষিক নির্যাতন করে আসছে। তিনি উক্ত শিক্ষকের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।
সূত্র মতে জানা গেছে, উক্ত ননএমপিও মাদ্রাসাটিতে ১জন প্যারা শিক্ষকসহ মোট ৫জন শিক্ষক রয়েছেন। ১ম থেকে ৫ম ¤্রনেী পর্যন্ত মোট ৬২ জন শিক্ষার্থী আছে। মাদ্রাসাটির প্রধান শিক্ষক মোঃ সামিউল্লাহ জানান, তিনি আব্দুল বারী সানার বিরুদ্ধে অভিযোগটি পেয়েছেন।
আগামীকাল (৩জুন, ২২ ইং) সকাল ১০ টায় ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়েছে। প্রধান শিক্ষক আরো জানান, বারী সানার বিরুদ্ধে এর আগেও ২ বার এধরনের অনৈতকি কর্মকান্ডের অভিযোগ আছে। তখন স্থানীয়ভাবে বারী সানা মুচলেকা দিয়ে মাফ চেয়ে রক্ষা পায়। মিটিংয়ে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
ম্যানেজিং কমিটির সভাপতি মুছা সানা জানান, এধরনের কাজ একটি প্রতিষ্ঠান ও এলাকার জন্য অত্যন্ত দুঃখজনক। ম্যানেজিং কমিটিতে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অভিযুক্ত শিক্ষক আব্দুল বারী সানা জানান, তিনি চিকিৎসার কাজে গত ২ দিন আগে ঢাকায় এসেছেন।
তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো বলে জানান, তার বিরুদ্ধে মাদ্রাসার প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ কয়েকজন ষড়যন্ত্র করছে যাতে তিনি মাদ্রাসায় চাকরি করতে না পারেন।
তিনি বলেন, গত কয়েকদিন আগে ঐ শিক্ষার্থী একটি বানান না পারার কারনে তার হাত ধরে তিনি মারেন। যার কারনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে বারী সানা জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থানাঘাটায় সরকারি টিউবওয়েলে পিতার নামে নামক ফলক দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের থানাঘাটায় সরকারি টিউবওয়েল নিজের পিতার নামে নামক ফলক দেওয়ার অভিযোগ উঠেছে মামুন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামীর এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। এঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
ওই স্বাস্থ্য কর্মকর্তা থানাঘাটা গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের পুত্র শেখ আব্দুল বাকি।
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা গেছে, আব্দুল বাকি স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। বিগত ২০১৩ সালে ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী হওয়ায় তড়িঘড়ি করে খুলনায় বদলীয় হন।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। থানাঘাটা এলাকার মানুষের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য মহিলা ইউপি সদস্য ফেরদৌস আরা মিস্টি সরকারের কাছ থেকে একটি টিউবওয়েল স্থাপন করে দেন।

টিউওয়েলের সামনে গ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবদান সরকারি টিউবওয়েল নামক একটি সাইনবোর্ড স্থাপন করেন। কিন্তু আব্দুল বাকি ওই সাইনবোর্ড ছিড়ে ফেলে নিজের পিতার নামের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এছাড়া পীরত্ত্ব সম্পত্তির উপর জোরপূর্বক প্রাচীন নির্মান করে বাড়ি ঘর নির্মান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গ্রামবাসীর পক্ষে শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ শাহীন হোসেন ও মেহেদী হাসান উত্তম জানান জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশ হিসেবে এখানে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কিন্তু শেখ আব্দুল বাকি অনিয়তান্ত্রিকভাবে নিজের পিতার নামে নামকরণ করেছেন। তারা এঘটনায় গ্রামাবাসী ওই নাশকতা মামলার আসামী আব্দুল বাকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক- ৪

দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল, ৫০ গ্রাম গাঁজা ও একাধিক চুরি মামলার আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল,

মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০১/০৭/২০২২ তারিখ, এসআই(নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এসআই (নিঃ) শরিফুল ইসলাম ও এএসআই(নিঃ) শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামস্থ সাতক্ষীরা টু শ্যামনগরগামী মহাসড়ক সংলগ্ন চারাবটতলার জনৈক আবু তালেবের চায়ের দোকানের পাশ থেকে ১৫ (পনের) বোতল ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১. ওলিউল্লাহ সরদার @ সাদ্দাম @ ওলি(২৯), পিতা- মৃত আব্দুল বারী সরদার, গ্রাম- নারিকেলি, উপজেলা- দেবহাটা, জেল- সাতক্ষীরা,

২. সাকিব হোসেন (২০), পিতা- আনারুল ইসলাম, গ্রাম- মাঝ সখিপুর, উপজেলা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। একই তারিখ পৃথক-পৃথক অভিযানে পারুলিয়া ইউনিয়নের অর্ন্তগত উত্তর পারুলিয়া (সন্নাসখোলা) গ্রামস্থ সাতক্ষীরা টু কালীগঞ্জ গামী মহাসড়ক সংলগ্ন সন্নাসখোলা পূজামন্দিরের সামনে থেকে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী

৩। জামির হোসেন গাজী (২৪), পিতা- জাকির হোসেন গাজী, গ্রাম- ইটাগাছা, (৭ নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা) উপজেলা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় দুইটি মাদক মামলা রুজু করা হয়। একই তারিখ সিআর ৯৬০/২১ এর আসামী ৪। এস.এম আফতাবুজ্জামান, পিতা- এস.এম শফিকুল, সাং-মাঝ সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে আসামীদেরকে ইং- ০২/০৭/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র সাথে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির শুভেচ্ছা বিনিময়

তালা-কলারোয়া-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ এর সাথে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে সাংসদের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী,সহ-সভাপতি মফিজুর রহমান, নাজমা খাতুন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, আবু সেলিম, রিয়াজুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে ভূমিহীন নেতৃবৃন্দ পূর্বের ন্যায় ভূমিহীনদের পাশে থাকার আহ্বান জানালে সাংসদ ভূমিহীনদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ জুলাই) দুপুরে কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির
কমিটির আয়োজনে মন্দির কমিটির উপদেষ্টা অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো.
নজরুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দ্বীনবন্ধু মিত্র, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, সহ-সভাপতি শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রশান্ত রায়, সমীর কুমার বসু, অমীয় দত্ত, বলাই দে, বিমল স্যান্নাল,

তপন হালদার প্রমুখ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় মন্দির কমিটির আয়োজনে ৮দিন ব্যাপি প্রতিদিন দুপুরে ২ হাজার থেকে প্রায় ৩ হাজার ভক্তদের খাওয়ানো ও প্রতিদিন সন্ধ্যায় ভগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার রায়। এসময় সদর সার্বজনীন পূজা মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০২ জুলাই) ১২টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

সাতক্ষীরা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১শ’ ৮৮টি পরিবারের মাঝে ১৮৩ বান ঢেউটিন ও ৮টি প্রতিষ্ঠানের মাাঝে ১৭ বান ঢেউটিন বিতরণ করা হবে। বিনামূল্যে মোট ২০০ বান ঢেউটিন এবং গৃহ-নির্মাণ
বাবদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হবে। এসময় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষকদের উপর নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ নড়াইলের মীর্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পরানো ও আশুলিয়ার শিক্ষক উৎপল সরকারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাসহ দেশব্যাপি শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে সভাপতিত্ব করেন ’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার।

বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, জাসদ নেতা প্রভাসক ইদ্রিস আলী, বাসদ নেতা শিক্ষক নিত্যানন্দ সরকার, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী,

প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি, সাংবাদিক রঘুনাথ খাঁ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, আওয়্মাী লীগ নেত্রী ও প্রধান শিক্ষক লায়লা পারভিন সেঁজুতি,জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, জয়মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মণ্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, সিপিবি নেতা আবুল হোসেন,

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এনামুল হক,অধ্যক্ষ শিবপদ গাইন, অধ্যাপক আনিসুর রহিম. অ্যাড. ইব্রাহীম লোদী, জাসদ নেতা সুধাংশু শেখর সরকার, নিত্যানন্দ আমিন, সাংবাদিক মুনসুর আলী, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার, অ্যাড. মুনিরউদ্দিন, রুবেল হাসান, আলী নুর খান বাবুল প্রমুখ।

বক্তারা বলেন,শিক্ষা জাতীর মেরুদন্ড এবং তা নির্ভর করে শিক্ষকদের অবদান ও সুশিক্ষার উপর। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির উগ্র মানুষের দ্বারা শিক্ষকরা নির্যাতনের শিকার হচ্ছেন।

ঘটনা পরস্পরে দেখা যায়, এসবের পিছনে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন ঘটনার যোগসাজস রয়েছে।
কোন প্রকারেই অসাম্প্রদায়ীক বাংলাদেশকে সা¤্রদায়ীক মৌলবাদিদের বিচরন ক্ষেত্র হতে দেওয়া যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে পিস্তল ও গুলি এক অস্ত্র ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জব্দকৃত দুটি পিস্তলের মধ্যে একটি বিদেশী ও একটি দেশী তৈরি।
আটক অস্ত্র ব্যবসায়ীর নাম বদরুজ্জামান (৩৪)।

তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাচালানী ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়।
জব্দকৃত অস্ত্র দুটির বাজার মূল্য ১ লাখ ১০ হাজার ২৪০ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest