সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

আর্ন্তজাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরায় শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি

পহেলা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় শহরের বড় বাজার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সম্পাদক আব্দুস সামাদের নেতৃত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাংগঠনিক সম্পাদক মেয়ারাজ আলী,

মিলন, বিল্লাল, ইসমাইল হোসেন, আবুল কালাম, রেজাউল ইসলাম প্রমুখ। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা শ্রমিকদল সভাপতি আব্দুস সামাদ মে দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন, দেশে একটি শান্তিপূর্ণ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সরকার থাকলে শ্রমিকদের অধিকার আদায়ের পরিবেশ থাকে। সে জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্ন্তজাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরায় শ্রমিক ফেডারেশনের আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি :
পহেলা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার সকালে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু।
প্রধান অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, স্বপন কুমার শীল, রফিকুল ইসলাম, হিরন্ময় মন্ডল।

জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক ফেডারেশনের নেতা ডা: আলী হোসেন, সাবেক ছাত্রমৈত্রী নেতা মুজিদ চৌধুরি, সদর উপজেলা টাইলস ও মোজাউক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তীব্র সমালোচনার মুখে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত !

নিজস্ব প্রতিনিধি :
তীব্র সমালোচনার মুখে স্বাধীনতার চেতনা বিরোধী ব্যক্তিকে সভাপতি করে সদ্য অনুমোদিত সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম সাময়িক স্থাগিত করা হয়েছে। ৩০ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে সদর উপজেলা ছাত্রলীগের কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়।

গত বৃহস্পতিবার (২৮এপ্রিল) সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক পত্রে সদর উপজেলার ভাড়–খালী গ্রামের রাজিব ইমরান কে সভাপতি ও হাছানুজ্জামান কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অনুমোদনের বিষয়টি শুক্রবার প্রকাশ পাওয়ার পরই সভাপতি রাজিব এর বিরুদ্ধে স্বাধীনতার চেতনা বিরোধী, আওয়ামী বিদ্বেষীসহ বেরিয়ে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য।

ছাত্রলীগেরই বেশ কিছু নেতাকর্মীর দাবি, সভাপতি রাজিব ইমরানের বিরুদ্ধে শিবির সম্পৃক্ততা রয়েছে। বিষয়টি ছড়িয়ে পড়লে সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভে সঞ্চার হয়। জেলা জুড়ে চলে তীব্র সমালোচনা।

অভিযোগ ওঠার পর আলোচনায় এসেছে রাজিব ইমরানের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের ((https://facebook.com/rajib.spi) আগের কিছু অ্যাক্টিভিটি। তার ২০১৩ সালের ৩০ ডিসেম্বরের একটি পোস্টও ছড়িয়ে পড়েছে।

যেখানে রাজিব ইমরান তার দা হাতে একটি শিশুর ছবি পোস্ট করেছেন, যেখানে লেখা আছে, ‘আমি লেংটা মনির, নৌকায় ভোট চাইতে আইলে ঠ্যাং কাইট্টা রাইখা দিমু।’

ওই প্রোফাইলে ২০১৪ সালের ৪ জানুয়ারি শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যায়, ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে লেখা আছে, ‘হালার-পো হালা, আজ তোর একদিন, কি আমার একদিন! ভোট না দিয়ে যাবি কৈ?’

এছাড়া ২০১৮ সালের ৬ আগস্ট একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘কাদের সাহেব, “যারা হেলমেট পড়ে বা মুখ ঢেবে ছাত্রদের মারধর করে এবং লাঠি, চাপাতি নিয়ে পুলিশের সাথে ঘুড়ে বেড়ায় তাদেরকে কি বিএনপি জামাত শিবির বলে, আপনার চাইতে মখা ভাল ছিলো।”

২০১৮ সালের ৮ আগস্ট তিনি তার প্রোফাইলে একটি স্ট্যাটাসে লিখেছেন, মেজর অব শাহ আলম যা বলছিলেন সেটা এখন আমাদের কাছে পরিষ্কার, Make yourself prepared be stronger,, অনেক অস্র দেবো পরিশিক্ষণ হবে, prepared to remain ready to fight our common enymy. ce ce ce hasina lojjai বাঁচিনা।

এদিকে কমিটিতে সভাপতি পদ পাওয়ার পর শনিবার তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে ভাই, অনেক আগে থেকে আপনার সাথে আমার পরিচয়, সব সময় নিজের ছোট ভাইয়ের মত ভালবাসা দিয়েছেন, ভুলগুলো সব সময় ধরায় দিবেন, আর যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার সঠিক ব্যবহার যেন করতে পারি তার জন্য দোয়া করবেন।’

এদিকে , ধুলিহর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ-সম্পাদক মিজানুর রহমানসহ একাধিক নেতারা দাবি করেছেন, হাসানুজ্জামান আওয়ামী পরিবারের সন্তান নন। বিগত সময়ে ত্যাগী নেতাদের বঞ্চিত করে তাকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ-সম্পাদক করে পকেট কমিটি গঠন করে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ-সম্পাদক। বিগত সময়ের উপজেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিপক্ষে কাজ করেছিল।

সদর উপজেলা সাধারণ সম্পাদক হাসানুজ্জামান দাবি করেন, তিনি উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করেছিলেন, দলের বিপক্ষে নয়। ওই ঘটনাকে পুঁজি করে তার রাজনৈতিক প্রতিপক্ষরা নানা রকম অবান্তর তথ্য ছড়াচ্ছে।

এতসব অভিযোগের বিষয়ে জানার জন্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক সুমন হোসেন ও সদর উপজেলা ছাত্রলীগের সদ্য অনুমোদিত কমিটির সভাপতি রাজিব ইমরানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতার তাঁতীপাড়ায় সাতক্ষীরা জেলা তাঁতীলীগের ইফতার বিতরণ

সাতক্ষীরা জেলা তাঁতীলীগের উদ্যোগে নলতার তাঁতীপাড়ায় তাঁতীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার ২৮ রমজান জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রায় ১৫০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া দুইশতাধিক দুস্থ হতদরিদ্র পথচারীদের মধ্যে জেলা তাঁতলীগের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ,

সহ সভাপতি জাবেদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম রাজ, দপ্তর সম্পাদক শাওন মাহমুদ, আশাশুনি উপজেলা তাঁতীলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল, সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন সানা, সহ সভাপতি নাজমুল হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালা প্রেস ক্লাবের ইফতার মাহফিল

তালা প্রতিনিধি :

তালা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকালে তালা প্রেসক্লাবের হলরুমে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা ওয়ার্কার্স পাটি সভাপতি রফিকুল ইসলাম, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগনেতা ইন্দ্রজিৎ দাশ বাপী, সৈয়দ ইদ্রিস, শাহিীনুর রহমান খাঁ,

তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ^াস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, দেবাশীষ দাশ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ শফিউর রহমান ডানলাপ, ওয়ার্কার্স পার্টি নেতা সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়, সাধারণ সম্পাদক এহসান দ্বীপ, ছাত্রলীগ নেতা শেখ তুহিন, আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসান,ইউপি সদস্য শফিকুল ইসলাম খাঁ প্রমুখ।

এসময় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৌহিদুর রহমানের দোয়া মোনাজাতে তালা প্রেস ক্লাবের প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনাসহ প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ফিনল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা সাদাকা জারিয়াহ্ প্রজেক্ট এর অর্থায়নে এবং বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (৩০শে এপ্রিল) সকালে জয়নগরে মরহুম আলহাজ্ব ছাবিলুর রহমান সরদারের বাড়িতে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলী আফসার,
মাওলানা ইনতাজ আলী, মাওলানা হাবিবুল্লাহ, বীকোন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম সারোয়ার, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
এসময় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ও আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার কয়েক  শতাধিক ব্যক্তিদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
ঈদ উপহার প্রাপ্ত অসহায় ব্যক্তিরা দাতা সংস্থা সাদাকা জারিয়াহ্ প্রজেক্ট এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরাসহ আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
র‌্যাব-৮ এর বিশেষ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৮ এর অধিনায়ক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ০১ নভেম্বর ২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্য মুক্ত ঘোষণা করেন। এখন শান্তির সু—বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ—হত্যা এখন তিরোহিত।

জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ বিশেষ করে মৎসজীবিরা। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী—পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দি্রক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। মূলতঃ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব,

দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদ—উল—ফিতর উপলক্ষ্যে অদ্য ৩০ এপ্রিল ২০২২ তারিখে র‌্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে র‌্যাব—৮, বরিশাল কর্তৃক আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। তন্মধ্যে বাগেরহাট জেলার সাইনবোর্ড ৩০ জন, ভাগা ৯০ জন, মংলা ৫৭ জনকে র‌্যাব —৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ জামিল হাসান, বিপিএম (সেবা), পিপিএম এবং উপ—অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্তৃক ঈদ উপহার প্রদান করেন। এছাড়াও খুলনা জেলার জিরো পয়েন্ট ১৯ জন, আঠারো মাইল ০১ জন, তালা বাজার ০৩ জন,

শিববাড়ী ০৪ জন, কয়রা ১৮ জনকে এডি মোঃ রবিউল ইসলাম এবং সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ০৭ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব—৮ এর লিগ্যাল অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। ভবিষ্যতেও র‌্যাব—৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল, সোয়াবিন তৈল, ঘি, সেমাই, চিনি, গুড়া দুধ, লবন, বাদাম/কিসমিস, জিরা, এলাস, দারুচিনি, পেঁয়াজ, টুকরি/ব্যাগ ও যাতায়াত ভাড়া বাবদ সম্মানী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবলীগের ঈদ উপহার প্রদান

একরামুজামান জনি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল’র নির্দেশে সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র উদ্যোগে গরীব, অসহায় ও নিম্ম আয়ের মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় গরীব,অসহায় ও নিম্ন আয়ের ৫০০শত মানুষের মাঝে সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি উপস্থিত থেকে এসব শাড়ী ও লুঙ্গি বিতরন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি তাজকিন আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest