সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা বারি’র মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল বারি আর নেই।

(ইন্নালিল্লাহি—-রাজিউন। তিনি শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত সোহরাব হোসেনের পুত্র।

তিনি শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ছিলেন। এছাড়া টানা তিন বার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে তিনি হটাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে ১০ টার দিকে তিনি মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা মহামারী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বড় ভূমিকা রেখেছে: সাবেক স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও জীবন: করোনা মহামারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি।

তিনি বলেছেন, সাধারণ মানুষের ধারণা সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু সেটি ভুল। করোনা মহামারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে বড় ভূমিকা রেখেছে। অক্সিজেনসহ প্রয়োজনীয় অনেক কিছু হয়েছে যেটা অন্য সময়ে হয়তো এত দ্রুত হতো না। এই সময়ে আমাদের সক্ষমতা জানান দেওয়া হয়েছে যে একদিনে এক কোটি ২০ লাখ টিকা আমরা দিতে পারি।
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বিএসএফ কনভেনশন হলে শুক্রবার (১ জুলাই) ‘হেলথ বন্ধু’র ডিজিটাল হেলথকেয়ার ইকোসিস্টেমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল হক বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো। কিন্তু বেসরকারি হাসপাতালের ন্যায় ব্যবস্থাপনায় কিছুটা পিছিয়ে। হঠাৎ অসুস্থ হলে রোগীকে দ্রুত সময়ে কোথায় নেওয়া যেতে পারে সেটি ডিজিটাল মাধ্যমে পাওয়া যেতে পারে। নতুন ডিজিটাল হেলথকেয়ার সিস্টেম ‘হেলথ বন্ধু’ সেই ভূমিকা রাখবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সব সময়ই সেবা পৌঁছানো কঠিন। তাই ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে এ সেবা নিশ্চিত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে অন্যান্য সব কিছুর মতো স্বাস্থ্য ব্যবস্থাও পুরোপুরি ডিজিটালে রূপান্তর করতে হবে।

অনুষ্ঠানে মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধামন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, কোভিড নিয়ন্ত্রণে বিশ্বের বড় বড় দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতে লাখ লাখ মানুষ করোনায় মারা গেছে। সেসব দেশে কোটি কোটি মানুষ আক্রান্ত। সেখানে আমাদের অনেক কম। পৃথিবীর ১২১টি দেশের মধ্যে আমরা পঞ্চম। আরও এগিয়ে যেতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর: দেশের জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ বিভিন্ন স্থানে গত জুন মাসে ৩ হাজার ১১০ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১ হাজার ৪৭ জন নিহত ও ২ হাজার ৬২২ জন্য আহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেভ দ্য রোড’। ২১টি গণমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত দুর্ঘটনার খবরের ভিত্তিতে এ জরিপ করেছে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি। প্রতিবেদনটি পাঠ করেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জুন মাসে ৮৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৭৫২ জন আহত এবং ২৭৬ জন নিহত হয়েছেন। ট্রাক দুর্ঘটনা ঘটেছে ৬১৮টি। এর মধ্যে আহত ৪৫৬ ও নিহত ১৫৬ জন। ৯৩৮টি বাস দুর্ঘটনায় আহত ৭৫১ ও নিহত ৪২০ জন। এ ছাড়া পাড়া-মহল্লায়, মহাসড়কে অসাবধানতার কারণে লরি, পিকআপভ্যান, নসিমন, করিমন, ব্যাটারি ও সিএনজিচালিত ও রিকশা-সাইকেলে ৬৯৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৯৫ ও আহত হয়েছেন ৬৬৩ জন।

এছাড়া জুন মাসে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১২২টি। এতে আহত ৪৭৭ জন ও নিহত ২৪ জন। রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১৯৭টি। এতে আহত ১৭২ জন ও নিহত ১৭ জন। তবে আকাশপথে দুর্ঘটনা না হলেও বিমানবন্দরে অব্যবস্থাপনার কারণে বিভিন্ন সময় ৭৩ জন চিকিৎসা নিয়েছেন বলে জানানো হয়।

মোটরসাইকেলের ক্ষেত্রে দ্রুত গতিতে চালানো, ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট ব্যবহারে অনিহা দুর্ঘটনার কারণ। অপর দিকে, অসাবধানতাু ও ঘুমন্ত চোখে ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ট্রাক দুর্ঘটনা ঘটেছে। বাসে যেসব দুর্ঘটনা ঘটেছে এর পেছনে কারণ রাস্তার খানাখন্দ, অচল রাস্তাঘাট ও সড়ক পথে নৈরাজ্য।

যাত্রাপথ দুর্ঘটনামুক্ত করতে সেভ দ্য রোডের পক্ষ থেক সাতদফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— বঙ্গবন্ধু ফুটবল লীগের খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কপথ দুর্ঘটনায় নিহত অর্ধশত শিশু-কিশোরের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করতে হবে।ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। সড়কপথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধ এবং কমপক্ষে অষ্টমশ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ব্যতিত চালক-সহযোগী নিয়োগ বন্ধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর পদক্ষেপ নিতে হবে। স্থল, নৌ, বিমান ও রেলপথ দুর্ঘটনায় নিহতদের সরকারিভাবে কমপক্ষে ১০ লাখ ও আহতদের ৩ লাখ টাকা ক্ষতি পূরণ দিতে হবে। ট্রান্সপোর্ট ওয়াকার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করতে হবে। পথ দুর্ঘটনার তদন্ত ও সাজা ত্বরান্বিতকরণের মধ্যদিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠনের আগ পর্যন্ত হাইওয়ে পুলিশ, নৌপুলিশসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা-সহমর্মিতা-সচেতনতার পাশাপাশি সবপথের চালক-শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। স্পিড গান, সিসিটিভি ক্যামেরা, ইউলুপ বৃদ্ধি, পথ-সেতুসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়

দেশের খবর: চালের বাজার স্থিতিশীল রাখতে শর্তসাপেক্ষে ৯৫ জন আমদানিকারককে ভারত থেকে ৪ লাখ ৯ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুন) খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান ও অতিরিক্ত সচিব মুজিবর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেয়া হয়।

চিঠির শর্তানুযায়ী, ২১ জুলাইয়ের মধ্যে চালের এলসি খুলতে ও ১১ আগস্টের মধ্যে আমদানি করা চাল দেশে বাজারজাত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। আমদানি করা চালের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

সময়মতো এলসি খুলতে বা আমদানি করতে ব্যর্থ হলে সেসব ব্যবসায়ীর চাল আমদানির অনুমতি বাতিল হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়।

দেশে উৎপাদিত চালের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় গত বছরের ৩১ আগস্ট থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতিতে চালের বাজার ঊর্ধ্বগতি রুখতে সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে।

এদিকে বর্তমানে দেশের খুচরা বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৫৬ টাকা ও স্বর্ণা চাল ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, চলতি মাসের মধ্যে চাল আমদানি ও বাজারজাত শুরু হবে। সরবরাহ বাড়লে চালের বাজারমূল্য কিছুটা কমে আসবে।

বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকার কথা জানিয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, তবে নতুন করে চাল আমদানি শুরু হলে বন্দরে দ্রুত খালাসের সব ব্যবস্থা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় কেককাটা

নিজস্ব প্রতিনিধি :
ঢাকা বিশ^বিদ্যালয়ের ১০১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ম্যানগ্রোভ সভাঘরে ঢাকা এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়াস এর সভাপতি প্রফেসর আব্দুল হামিদ।

সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ম্যানেজার আব্দুর রহিম, সাতক্ষীরা মহিলা কলেজের প্রভাষক রবিউল হাসান, শরিফ উল আলম

,খুলনা বিএল কলেজের আবু তালেব, সাতক্ষীরা সরকারি কলেজের শাহাদত হোসেন রনি, সীমান্ত কলেজের প্রভাষক হাবিবুর রহমান, দেবহাটা কলেজের আকবর হোসেন প্রমুখ।
এসময় কেক কেটে ঐতিহ্যবাহী ঢাকা বিশ^বিদ্যালয়ের ১০১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাথযাত্রা পালিত

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন হিন্দুধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাথযাত্রা পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে চারটায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মন্দির সমিতির সহসভাপতি গোষ্ট বিহারী মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সহসভাপতি   অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, ইস্কন মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারি, প্রাণনাথ দাস, বিকাশ দাস, আনন্দ মোহর সরকার, নিত্যানন্দ আমিন, পলাশ দেবনাথ ,রণজিৎ সরকার, সুজন সরকার প্রমুখ।
হিন্দু নেতারা বলেন, শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা একটি হিন্দু পরম্পরা। দেশ ও জাতির কল্যাণে যুগযুগ ধরে এ রথযাত্রা পালিত হয়ে আসছে। তবে মহামারী করোনার কারণে দুই বছর ধরে এ অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এক সময় ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে ঐতিহ্যবাহি রথযাত্রা শুরু হলেও তা আজ বিশ্বের বিভিন্ন দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি গোষ্ঠীর কারণে দেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।
এরপর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মায়ের বাড়ি থেকে রথে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে রথে বসিয়ে যাত্রা শুরুতে ফিতে কেটে এর উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি। কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুর অংশ গ্রহণে বিভিন্ন বাদ্যযন্ত্র, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে আনন্দ উল্লাস করতে করতে রথের দড়ি ধরে টানতে শুরু করেন। র‌্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মায়ের বাড়িতে যেয়ে শেষ হয়। আগামি ৯ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে নয় দিন ব্যাপি রথযাত্রার অনুষ্ঠান।
এ ছাড়া তালা সদর, গোপালপুর, পাটকেলঘাটা, কলারোয়া, সদরের ধুলিহর, ঝাউডাঙা, দেবহাটা, কালিগঞ্জের গোবিন্দকাটি, আশাশুনি সদর ও শ্যামনগরের নকীপুরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে রনি ফিস একাদশ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ৮ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পি,এন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে রনি ফিস একাদশ। মর্নিং একাদশ। এ,আর ষ্টীল এন্ড ফার্নিচার একাদশ।

ইব্রাহিম একাদশ। কামাল নগর একাদশ। তারিফ এন্টারপ্রাইজ । ইয়াং টাইগার ও সুলতানপুর জুনিয়র একাদশ।
টুর্নামেন্টের ফাইনালে রনি ফিস একাদশ চ্যাম্পিয়ন এবং এ,আর ষ্টীল এন্ড ফার্নিচার রানারআপ হয়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইজুল এবং খোকন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরণ করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ রাশেদুজ্জামান রাশি।

উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মোস্তাফিজুর রহমান টিপু,ডাঃ জগবন্ধু,মেন্ডো প্রমুখ। খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার পুরস্কার প্রদান করা হয়।

টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা প্রিন্স, শামীম, সাহেব, ইয়াছিন, শিবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে উক্ত বীজ ও সার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার।

সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারি কৃষি অফিসার ও ইউনিয়ন কৃষি অফিসার এবং সুবিধাভোগি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

এ সময় সদর উপজেলার ১ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন ধানের ব্রিধান-৭৫ ও ব্রিধান- ৮৭ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest