সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

দেবহাটায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেবহাটা ব্যুরো : দেবহাটায় এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কতিপয় ব্যক্তির মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোটার্স ক্লাবে বৃহষ্পতিবার ৩০ জুন, ২২ ইং সকাল ১১ টার সময় উক্ত সংবাদ সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আনছার আলী (যার মুক্তিযোদ্ধা গেজেট নং ৭৯৬)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গেজেটভুক্ত একজন মুক্তিযোদ্ধা। ১৯৮৭ সালের ২৫ জানুয়ারী তৎকালীন এরশাদ সরকারের সময়ে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশিত হয়। সেখানে তার (আনছার আলী) নাম বৃহত্তর জেলার দেবহাটা উপজেলার তালিকাতে ২১ নং সিরিয়ালে আছে।
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ২০০৫ সালের ২৭ জুন প্রকাশিত বেসামরিক গেজেটের ৬৯৪৩ নং পাতায় ২০১ নং সিরিয়ালে তার নাম প্রকাশিত হয়।
আনছার আলী বলেন, ১৯৯৪, ১৯৯৭, ২০১৩ সালে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকার প্রতিটিতে তার নাম রয়েছে। ২০০৪ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে তাকে সাময়িক সনদপত্র প্রদান করা হয় এবং সর্বশেষ গত বছর জামুকা থেকে যে যাচাই বাছাই করা হয় সেখানে সরকার নির্ধারিত যাচাই বাছাই কমিটির সকলের মতামতের ভিত্তিতে ২৫৮ নং ক্রমিকে ০১৮৭০০০৪৫০১ নং পরিচিতি নম্বরে তার নাম মোঃ আনছার আলী, পিতা- শহর আলী গাজী, গ্রাম- বসন্তপুর, ডাকঘর- দেবহাটা, উপজেলা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা এবং প্রমানকের বিবরন হিসেবে (বেসামরিক গেজেট ৭৯৬) সংরক্ষিত রয়েছে।
তিনি বলেন, উপজেলার বসন্তপুর গ্রামের মোহর আলী (৬৫), পিতা- মৃত দৌলত পাড় গ্রামের একজন দুষ্টু প্রকৃতির লোক। মোহর ইতিপূর্বে চোরাই পথে ব্যবসা করত। বর্তমানে সে একজন জামায়াত কর্মী এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে মোহরের সাথে তার কিছুদিন পূর্বে বিরোধ বাধলে সে বিভিন্নভাবে তাকে হয়রানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। খানজিয়া গ্রামের আব্দুস সাত্তার মোহরের আত্মীয় হওয়ার কারনে মোহরের সাথে সাত্তার ও এলাকার আরো ২/৩ জন ব্যক্তি মিলে তার (আনছার) বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক নানাভাবে ষড়যন্ত্র করছে। আনছার আলী বলেন, তিনি দেশের জন্য নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজন ফেলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন। যারা তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা প্রেসক্লাবের একটি অংশের পক্ষে সদস্য সুভাষ চৌধুরী যে বিশেষ সাধারণ সভার আহবান করেছেন তা আদালতের নির্দেশনা বহির্ভূত ও আদালত অবমাননার সামিল। আদালত বর্তমান কমিটিকে ১০ জন সদস্য নিয়ে প্রেসক্লাবের তালিকাভুক্ত করে নির্বাচনের ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।
প্রকাশ থাকে যে, সাব জজ সদর কোর্ট কর্তৃক গত ০৮.০৫.২০২২ তারিখের আদেশ মোতাবেক বর্তমান কমিটিকে উক্ত ১০ জন সদস্যকে তালিকাভুক্ত করে ৪৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে  জজ কোর্টে একটি আপিল করা হয়।
শুনানি শেষে যুগ্ম জেলা জজ  ১ম আদালত গত ২২.০৬.২০২২ তারিখের আদেশে নিন্ম আদালতের রায় বহাল রেখেছেন। তবে নিন্ম আদালত আদেশাংশে যে নির্দেশনা প্রদান করেছেন তা এখতিয়ার বহির্ভূত উল্লেখ করা হয়েছে। বিধায় উক্তরূপ নির্দেশনা অকার্যকর, সে কারণে বর্তমান কমিটি বিশেষ সাধারণ সভা আহবান করে নির্বাচনের ব্যবস্থা করবে।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৫ (২) ধারার “গ” তে প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও সরকারি নির্দেশনাসহ অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না হলে কার্যকরী পরিষদের মেয়াদকাল ৪৫ দিন বাড়ানো যেতে পারে। যা করোনাকালীন সময়ে বাড়ানো হয়েছিল।
তারপর মামলার আদেশ মতে আরও ৪৫ দিন মেয়াদকাল বাড়ানো হয়। আদালতে প্রতি সম্মান দেখিয়ে সকল সদস্য তা মেনে চলছেন। গঠনতন্ত্রে বিশেষ কারণে ৪৫ দিনের মধ্যেও নির্বাচন করতে ব্যর্থ হলে ৫১ ভাগ সাধারণ সদস্যদের যুক্ত স্বাক্ষরে আহুত সাধারণ পরিষদের সভায় ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা যেতে পারে। এর মধ্যে আরও ৪৫ দিন পার হয়ে গেলে কি করতে হবে তা গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ না থাকায় আদালতের নির্দেশ মতে বর্তমান কমিটি বিশেষ সাধারণ সভা আহ্বানসহ পরবর্তী কার্যক্রম পরিচালনা করে যাবেন।
সুভাষ চৌধুরী ডাকা সাধারণ সভা আদালত অবমাননার সামিল, এক্তিয়ার বহির্ভূত ও গঠণতন্ত্র পরিপন্থী। তার ডাকা সাধারণ সভায় প্রেসক্লাবের কোনো সদস্যকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ  জানানো হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষককে পিটিয়ে হত্যা করা সেই ছাত্র জিতু গ্রেফতার

দেশের খবর: ঢাকার সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার ঘটনার পর জিতু পালিয়ে যায়। সে বেশ কয়েক জায়গা বারবার স্থান পরিবর্তন করে। তবে ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জিতুর বাবা উজ্জ্বলকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ জুন) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত জিতুর বাবা উজ্জ্বলের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি উজ্জ্বলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এমদাদুল হক। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ জুন স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুন) ভোরে মৃত্যু হয় শিক্ষক উৎপল কুমারের।

এ ঘটনায় নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় ওই ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর: মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেশের খবর : মানসম্মত সেবা (ভয়েস কল ও ইন্টারনেট) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

বুধবার দুপুরে বিষয়টির অনুমোদনের পরে বিটিআরসি এক নির্দেশনা গ্রামীণফোনে পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না গ্রামীণফোন। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলেই নতুন সিম বিক্রি করতে পারবে অপারেটরটি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না- এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

নিষেধাজ্ঞার বিষয়টি সত্য জানিয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, অপারেটরটি মানসম্মত সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না।

বিটিআরসির প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা (চলতি বছরের মে পর্যন্ত) ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুদের করোনার টিকাদান শুরু জুলাইয়ের শেষে

অনলাইন ডেস্ক: শিশুদের জন্য টিকা জুলাইয়ে হাতে আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওই মাসের শেষের দিকে এ কার্যক্রম চালু করা যাবে।

সচিবালয়ে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘টিকা কার্যক্রম চলমান। শিশুদের জন্য টিকা জুলাই মাসে পেয়ে যাব। এটা হাতে আসলে জুলাইয়ের শেষে টিকা কার্যক্রম চালু করতে পারব।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ে চিন্তিত, তবে শঙ্কিত নই। আমাদের প্রস্তুতি আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিলে ডিসিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ
 দেবহাটা ব্যুরো : দেবহাটায় প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা থেকে এক ভুয়া মুক্তিযোদ্ধা নাম বাতিল করতে জেলা প্রশাসক ও ইউএনওসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে।
দেবহাটা উপজেলার গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা আকবর ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও বীর মুক্তিযোদ্ধা সাবুর আলীসহ এলাকাবাসী লিখিতভাবে মন্ত্রনালয়ের সচিব, সাতক্ষীরা জেলা প্রশাসক ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগটি দায়ের করেছেন।
লিখিত অভিযোগ মতে জানা গেছে, উপজেলার বসন্তপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে আনছার আলী একজন ভূয়া মুক্তিযোদ্ধা। দেবহাটা উপজেলার জনৈক আব্দুল মান্নানের জন্মস্থান ভারতে। মান্নান ঢাকায় চাকরী করার সুবাদে সরকারের বিভিন্ন সংস্থার সাথে তার যোগাযোগ ছিল। বিবাদী আনছার আলী উক্ত মান্নানের ঢাকার বাসায় কেয়ার টেকার হিসেবে কাজ করত। যার কারনে মান্নান অবৈধ যোগাযোগের মাধ্যমে উক্ত আনছার আলীকে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অর্ন্তভূক্ত করায়। সেসময় থেকে আনছার মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।
পরে যাচাই বাছাই শুরু হলে আনছার আলী তার পক্ষে স্বাক্ষর দেয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা আকবর ঢালী, আব্দুল করিমসহ বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছে অনুনয় বিনয় করে। কিন্তু সে (আনছার) ভূয়া হওয়ার কারনে তারা তার পক্ষে স্বাক্ষর বা স্বাক্ষীতে নাম দেয়নি।
পরে আনছার আলী কালীগজ্ঞ উপজেলার খানজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে সমাজসেবা অফিসে তার একটি স্বাক্ষর বাকি আছে বলে ডেকে এনে সমাজসেবা অফিসের পিয়ন সাব্বির হোসেনের সহযোগীতায় আনছারের পক্ষে স্বাক্ষর দিয়ে নেয়। আব্দুস সাত্তার লেখাপড়া না জানার কারনে উক্ত কাগজে সই দিয়ে দেয়।
কিন্তু আনছার আলী প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে এবং তার ছেলেমেয়েরাও মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে চাকরী করছে। সঠিকভাবে যাচাই বাছাই করলে উক্ত আনছার আলীর মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে না তালিকাভুক্তকরনের বিষয়টি প্রমানিত হবে। তাই অভিযোগকারীরা উক্ত আনছার আলীর বিরুদ্ধে অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট আবেদন জানিয়েছেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কথিত জনকল্যাণ সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জমাকৃত সমূদয় টাকা ফেরত পেতে অভিযোগ করেছে ভূক্তভোগি গ্রাহকরা।

বাঁকাল বারুই পাড়ার কার্তিক মজুমদারের ছেলে দিলীপ মজুমদারের অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মুনজিতপুর এলাকার ভাড়াটিয়া জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি ও শহরের খান মার্কেটের মাতৃ জুয়েলার্স এর ভাগ্না কার্তিক, ক্যাশিয়ার মো. বিল্লাল হোসেন, গোপাল, উজ্জলসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতি বাঁকাল- সাতক্ষীরা, রেজিঃ ১৩/সাত
সঞ্চয় ও ঋণ পাশ বই নামে ২০০৭ সাল থেকে যাত্রা শুরু করে এবং ডিপিএস. এফ.ডি.পিএস এর নামে অধিক মুনাফার লোভ দেখিয়ে ৫ বছর, ৬ বছর ও ১০ বছরসহ বিভিন্ন মেয়াদী মাসিক ১০০০,২০০০,৪০০০ ও ৫০০০ টাকা হারে সঞ্চয় সংগ্রহ শুরু  করে।

বাঁকাল এলাকার গ্রাহক ছাড়াও অধিকাংশ গ্রাহক শহরের খান মার্কেট ও আশ পাশের স্বর্ণকার এবং স্বর্ণ শ্রমিকদের ২০১৯ সালে অনেকের সঞ্চয়ের মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার পরও টাকা পরিশোধ না করে তালবাহানা শুরু করে।

এমতাবস্থায় গত ০৩/০৬/২০২২ তারিখে ভূক্তভোগি গ্রহকরা বাঁকাল অফিসে গিয়ে সঞ্চয়ের টাকা ফেরত চাহিলে গ্রাহকরা টাকা পাবেনা বলে দেয় এবং হুমকি-ধামকি প্রদর্শণ করে জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির কর্মকর্তরা। যে কারণে ভূক্তভোগিরা সমূদয় টাকা ফেরত পেতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করে।

বুধবার (২৯ জুন) শহরের খান মার্কেটে গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক স্বর্ণ শ্রমিক তাদের সঞ্চয়ের বই নিয়ে সমূদয় টাকা ফেরত পেতে বিক্ষোভ করছে।

এসময় গ্রাহক দিলীপ মজুমদার বলেন, আমার ৫টা সঞ্চয় বই আছে আমি মোট ১৮ লক্ষ টাকা পাবো, গ্রাহক বিল্লাল হোসেন সে পাবে ১১ লক্ষ টাকা, বিশ্বজিৎ ৬৩ হাজার টাকা, সুশান্ত কুমার চৌধুরী ১ লক্ষ ১০ হাজার টাকা, অমল সরকার ৬৫ হাজার টাকা, মুকুন্দ ঢালী ২ লক্ষ টাকা, দেবাশীষ ১ লক্ষ টাকা, বিশ্বনাথ ১ লক্ষ টাকা, বাতেন মোল্যা ২ লক্ষ টাকা, উজ্জল ১ লক্ষ টাকা ও বিশ^দেব ভারতী ১৩ হাজার
টাকাসহ অসংখ্য গ্রাহক কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির কাছে প্রায় ১ কোটির মত টাকা পাবে গ্রাহকরা। এব্যাপারে জেলা সমবায় অফিসার খন্দকার মনিরুল ইসলাম বলেন, আমরা এখনও কোন অভিযোগ পায়নি।

অভিযোগ পেলে কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেব। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, এব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি এসআই ইসমাইল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এব্যাপারে কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি কার্তিক বলেন, আমরা পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা ফেরত দেব বলে জানান।

ভূক্তভোগি গ্রাহকরা যে কোন মূহুর্তে কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি মাতৃ জুয়েলার্স এর কারখানায় কর্মরত কার্তিকসহ কর্মকর্তাদের উপর চড়াও হয়ে গণধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest