সর্বশেষ সংবাদ-
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা

ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুদা’র মৃত্যু বার্ষিকীতে দোয়া

ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু হুদা মো: মোদাচ্ছেরুল হক এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রাস্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী অধ্যা: আব্দুল আলিম।

প্রভাষক বাসুদেব সিংহ এর সঞ্চালনায় প্রয়াত শিক্ষকের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এআরএম মোবাশ্বেরুল হক জ্যোতি, উপাধ্যক্ষ মো: ওবায়দুল্লাহ, অধ্যাপ: বিজন মিত্র,

রেজাউল করিম, মনিরুল ইসলাম, আকবর হোসেন, রেজাউল ইসলাম, সালেহা আক্তার, মামুনুর রহমান। এছাড়া মরহুমের স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন।

পরে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, প্রভাষক ওলিউল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেন্দ্রীয় আ’লীগের তিন নেতাসহ সকলের সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজ্জামেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ সকলের সুস্থতা কামনা করে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) মাগরিব বাদ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুর উদ্যোগে সাতক্ষীরা শহরের কাটিয়া শাহী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন কাটিয়া শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান। এসময় স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীসহ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি :

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মাসিক সভা

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন,

জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মফিজুর রহমান, শেখ শওকত আলী, শেখ হাফিজুর রহমান, নাজমা খাতুন, যুগ্ম সম্পাদক আবু সেলিম, আদিত্য মল্লিক বাবু, অর্থ সম্পাক আ: আলিম,

সদর উপজেলার সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি, লাবসা ইউনিয়নের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, ভূমিহীন নেতা শেখ ফারুক হোসেন, সদর উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি ইউছুপ আলী, আক্তারুল ইসলাম,

হাবিবুর রহমান, শেখ নাজির হাসান, জেলা দপ্তর সম্পাদক শেখ শাহিন হোসেন, ক্রীড়া স্মপাদক আমজাদ হোসেন লাভলু, মহিলা নেত্রী শাহানারা খাতুন রিনা, বক্তারা বলেন, খাস জমি ভূমিহীনদের দিতে হবে। প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

প্রকৃত খাস জমি ভূমি দস্যুদের কবল থেকে মুক্ত করতে হবে। ভূমিহীন ও প্রকৃত গৃহহীনদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বেঁচে থাকার জন্য নূন্যতম আয় রোজগারের ব্যবস্থা করার জন্য কাজের নিশ্চয়তা দিতে হবে। সকল ভূমিহীন এক হও লড়াই কর এই শ্লোগানের পতাকাতলে এসে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মাস্ক পরা, যথাসম্ভব জনসমাগম বর্জন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনসহ ছয়টি নির্দেশনা দিয়েছে সরকার।

এ ছয়টি নির্দেশনা বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় কমিশনারের কাছে মঙ্গলবার (২৮ জুন) চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্দেশনার চিঠিতে বলা হয়, সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে মর্মে সরকারের উচ্চমহলে আলোচনা হচ্ছে।

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির গত ১৪ জুনের সভায় গৃহীত সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধে ছয়টি নির্দেশনা বাস্তবায়নের জন্য সচিব ও বিভাগীয় কমিশনারদের অনুরোধ জানানো হয় চিঠিতে।

১. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।

২. সবক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে।

৩. ধর্মীয় প্রার্থনার স্থানগুলোতে (যেমন- মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৪. জ্বর, সর্দি, কাশি বা কোডিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

৫. দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

৬. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরিধানের বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৪৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮৭ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ১১৪০০ কোটি টাকার ঋণচুক্তি

দেশের খবর: রাজধানীবাসীকে যানজট থেকে বাঁচাতে দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পের কাজ। মেট্রোরেল লাইন-৫ প্রকল্পের আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে এবার জাপানের সঙ্গে ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে চলমান মেট্রোরেল নির্মাণ প্রকল্পে বিনিময় নোট ঋণচুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকির মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া নিজ দেশের পক্ষে এ ঋণচুক্তিতে সই করেন।

নতুন এই মেট্রোরেলের অ্যালাইনমেন্ট হলো: হেমায়েতপুর-বলিয়ারপুর-মধুমতি-আমিনবাজার-গাবতলী-দারুসসালাম-মিরপুর ১-মিরপুর ১০-মিরপুর ১৪-কচুক্ষেত-বনানী-গুলশান ২-নতুনবাজার থেকে ভাটারা পর্যন্ত।

প্রকল্পটিতে মোট ব্যয়ের মধ্যে জাইকা দেবে ৩০ হাজার ৭৫৬ কোটি ৪৬ লাখ টাকা। ২০১৯ সালের জুলাই থেকে ২০২৮ এর ডিসেম্বর পর্যন্ত মেয়াদে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে।

হেমায়েতপুর থেকে গাবতলী হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এ লাইনটির ১৪ কিলোমিটার হবে পাতাল রুট। বাকি ছয় কিলোমিটার হবে অ্যালিভেটেড (উড়াল) রুট। ফলে একই রুটে পাতাল ও উড়াল ব্যবস্থার সমন্বয়ে মেট্রোরেল স্থাপিত হবে।

প্রস্তাবিত এমআরটি রুট-৫ (নর্দার্ন রুট) এ ১৪টি স্টেশন থাকবে। এর মধ্যে নয়টি স্টেশন হবে আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ মাটির নিচে। আর বাকি পাঁচটি স্টেশন থাকবে মাটির ওপরে।

প্রস্তাবিত পাতাল স্টেশনগুলো হচ্ছে- হেমায়েতপুর, বলিয়ারপুর, মধুমতি, আমিনবাজার, গাবতলী, দারুসসালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪। অন্যদিকে, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুনবাজার ও ভাটারায় হবে উড়াল স্টেশন।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুট প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান বলেন, প্রকল্পের আওতায় বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ হাজার ৪০০ কোটি টাকা।

প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হবে। এর মধ্যে ১৩ দশমিক ৫০ কিলোমিটার হবে পাতাল, যোগ করেন তিনি।

ইআরডির সচিব করোনায় আক্রান্ত হওয়ায় ভার্চুয়ালি এ ঋণচুক্তি সই অনুষ্ঠান সম্পন্ন হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউএস ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

অর্থনীতির খবর: ডলারের বিপরীতে আরও ৫০ পয়সা দর হারিয়েছে টাকা। মঙ্গলবার (২৮ জুন) আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলার বিক্রি হয় ৯৩ টাকা ৪৫ পয়সায়। এর আগে গতকাল সোমবার প্রতি ডলার বিক্রি হয় ৯২ টাকা ৯৫ পয়সা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৩০ জুন আন্তঃব্যাংকে প্রতি এক ডলারের জন্য ব্যাংকগুলোকে ৮৪ টাকা খরচ করতে হয়েছিল। আজ (২৮ জুন) তা ৯৩ টাকা ৪৫ পয়সা হয়েছে। সে হিসাবে এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১০ দশমিক ২০ শতাংশ। সবশেষ এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে ৫ শতাংশ কমেছে টাকার মান। আর চলতি বছরে ডলারের বিপরীতে অন্তত ১৩ বার মান হারিয়েছে টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, আন্তঃব্যাংক রেট ৯৩ টাকা ৪৫ পয়সায় বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তবে আমদানি-রপ্তানির ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের নির্ধারিত রেটই কার্যক্রম হবে সেসব ব্যাংকে। অর্থাৎ বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্ব-স্ব ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করে বিক্রি করতে পারবে। আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে ৯৩ টাকা ৪৫ পয়সা দরে চার কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছে।

তবে এদিন খোলাবাজারে ডলারের দাম ১০০ টাকার ওপরে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলো বিক্রি করেছে ৯৩ থেকে ৯৫ টাকার মধ্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার খলনায়কের ভূমিকায় আফজাল হোসেন

বিনোদন ডেস্ক: বহু বছর পর নতুন ছবি নিয়ে আসছেন ‘ঘুড্ডি’ খ্যাত খ্যাতিমান নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী। এ ছবিতে আফজাল হোসেন অভিনয় করেছেন খলনায়কের ভূমিকায়।

সৈয়দ সালাহউদ্দীন জাকীর নতুন ছবির নাম ‘ক্রান্তিকাল’। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন ২০২০ সালে। সেসময় ছবিটি নিয়ে তিনি সংবাদ জানিয়েছিলেন, ‘ঘুড্ডি’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এটা নির্মাণ করতে চান। আশির দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ‘ক্রান্তিকাল’ সিনেমায় ধরতে চান। এ কারণে সময়টাকে কেন্দ্র করেই সিনেমার নাম ‘ক্রান্তিকাল’ রাখার কথাও জানান এই গুণী নির্মাতা।

নির্মাতা জানান, ছবিতে আফজাল হোসেনকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। তিনি বলেন, আমার নতুন ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন শরীফ সিরাজ ও সামিরা খান মাহি। তারা কেমন করলো, সেটা দেখে দর্শকই বলতে পারবেন! এ সিনেমায় অন্যতম চমক বলা যায় আফজাল হোসেন, তাকে দর্শক নেতিবাচক চরিত্রে দেখতে পারবেন।

সম্প্রতি সম্পন্ন হয়েছে সিনেমার গান রেকর্ডিং। রেজওয়ানা চৌধুরী বন্যা, নন্দীতা ইয়াসমিনের কণ্ঠে রবীন্দ্র সংগীত ছাড়াও ‘ক্রান্তিকাল’ সিনেমায় থাকছে ‘ঘুড্ডি’ সিনেমার বিখ্যাত গান ‘আবার এলো যে সন্ধ্যা’। এছাড়াও ছবির গল্পের সাথে প্রাসঙ্গিক রেখে নিজেই দুটি গান লিখেছেন জাকী।

এ বিষয়ে সালাহউদ্দীন জাকী বলেন, ছবির প্রয়োজনে দুটি গানের কথাও আমি লিখেছি। ‘আমি কার কাছে রেখে যাবো আমার ঠিকানা/পদ্মা মেঘনা যমুনা।’- এমন কথার গানটি মূলত পুরো ছবির থিম সং। এটাতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও রেহান রসুল। অন্য আরেকটি গান লিখেছি, যেটা পলিটিক্যাল ব্যঙ্গ। গানের কথা এরকম, ‘বেল পাকিলে কাউয়ার আশা কী!’ এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন কোনাল, সঙ্গে আছেন লীনু বিল্লাহ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মাদার নদীতে মাছ ধরতে যেয়ে ১ জেলে নিঁখোজ
নিজস্ব প্রতিনিধি:
শ্যামনগর মাদার নদীতে মাছ ধরতে যেয়ে এক জেলে নিঁখোজ হয়েছে। নিঁখোজ জেলে কৈখালী ইউনিয়নের বৈশখালী মৃত মুনছুর গাজীর ছেলে কেরামত গাজী (৪০)।
পারিবারিক ভাবে জানা যায়, সকাল ৭টার দিকে নিজ  স্ত্রীকে নিয়ে মাদার নদীতে দন বরশি দিয়ে মাছ ধরতে গিলে নদীতে বরশি বেধে যায়। বরশি ছাড়াতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, তাকে খুঁজে বের করার জন্যে ফায়ার সার্ভিস টিমকে খবর দেওয়া হয়েছে।এছাড়া এ স্থানীয় মানুষের উদ্ধার অভিযান অব্যহত আছে তাকে খুঁজে বের কারার জন্যে।
কৈখালী ইউপি চেয়াম্যান আব্দুর রহিম নিখোঁজের বিষয় নিশ্চিত করে বলেন, তার নাকি মৃগির রোগ ছিল জানা যাচ্ছে । সকালে তার বৌ কে নিয়ে মাদার নদীতে মাছ ধরতে  যাওয়ার পর দন বড়শি নৌকার কাছির সাথে বেধে যায়।সে বড়শি ছাড়তে গিয়ে সে নিঁখোজ হয়।
স্থানীয় মানুষ সহ ফায়ার সার্ভিসের টিম এসেছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest