সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদসাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরা জেলা আ’লীগের কর্মসূচি

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে ২৩ জুন সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সকাল ১০টায় বঙ্গবন্ধুর মূর‌্যালে পুস্পমাল্য দান। বিকাল ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি।

রাত ৮টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত কর্মসূচিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার :  ইউএনও’র নির্দেশ উপেক্ষার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি :
কলারোয়ার নাকিলা পশ্চিমপাড়ায় ইটের সোলিং এর রাস্তায় নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বাধা দিলেও ঠিকাদার কর্ণপাত না করায় উপায়ন্তর হয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। ইউএনও নি¤œমানের ইট পরিবর্তনের নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেরালকাতা ইউনিয়নের নাকিলা পশ্চিমপাড়া বাবুর আলির মোড় হতে বলিয়ানপুর রাস্তাটি দীর্ঘদিন কাঁচা থাকায় অত্র এলাকার মানুষের চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি রাস্তাটি ডাবল ইটের সোলিং করার জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু রাস্তাটির ঠিকাদার ১নং ইটের পরিবর্তে নি¤œমানের (৩নং) ইট দিয়ে সোলিং করে যাচ্ছে। এতে এলাকাবাসী বাধা দিলেও কোন বাধা মানেনি ঠিকাদার। এছাড়া রাস্তাটি রুলার দেওয়ার কথা থাকলেও ঠিকাদার সেটি করছেন না। উপায়ন্তর হয়ে এলাকাবাসী কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করে নি¤œমানের ইট ব্যবহারের সত্যতা পেয়ে ওই ইট পরিবর্তন করে ১নং ইট ব্যবহারের জন্য ঠিকাদারকে নির্দেশ দেন। কিন্তু ঠিকাদার উপজেলা নির্বাহী অফিসারের সে নির্দেশ উপেক্ষা করে নি¤œমানের ইট দিয়ে রাস্তার কাজ করে যাচ্ছেন। রাস্তা থেকে নি¤œমানের ইট পরিবর্তন করা না হলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং অত্র এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হবে। অন্যদিকে সরকারের অর্থ তছরুপ হবে।

 

লাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আমজাদ হোসেন বলেন, গ্রামবাসী অভিযোগ করার কারনে ইউএনও গত ২১-০৬-২০২২ তারিখ সকালে রাস্তাটি পরিদর্শনে এসে ঘটনার সত্যতা প্রমান পেয়ে এলাকাবাসীর সামনে ঠিকাদারকে বলেছিলেন যে সমস্ত খারাপ ইট উঠিয়ে তার পর কাজ করতে কিন্তু ঠিকাদার কোন কথা না মেনে কাজ চালিয়ে যাচ্ছেন, যে কারনে এলাকাবাসী আজকে আবারো অভিযোগ করেন।

এবিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান বলেন, আমি কলারোয়া উপজেলা চেয়ারম্যানের ভাটা থেকে ১নং ইট ক্রয় করে রাস্তায় কাজে লাগিয়েছি। আমার কাছে মেমোও রয়েছে। কিছু মানুষ শত্রুতা মূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন।
এবিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ওই ইট পরিবর্তন করতে বলেছি। ইতোমধ্যে ওই ইট পরিবর্তন করে ১নং ইট দিয়ে কাজ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌর মেয়র চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২২ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন দ্বৈত বেঞ্চ এ
আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং শুনানীতে
সহায়তা করেন এড. আব্দুল্লাহ আবু সাঈদ ও মোঃ তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোঃ রাসেল চৌধুরী।

জানা যায়, গত ১৫ জুন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক
বরখাস্ত করে চিঠি দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বরখাস্তের আদেশে মেয়রের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৪টি কারণ উল্লেখ করা হয়। ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন মেয়র তাজকিন আহমেদ চিশতী।

রীটে স্থানীয় সরকার সচিবসহ ৫ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। বুধবার (২২ জুন ২০২২) রীটের প্রাথমিক শুনানী অন্তে আদালত সাতক্ষীরার মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না এবং সাথে সাথে তার বিরুদ্ধে করা
তদন্ত রিপোর্ট কেন অবৈধ হবে না, সে মর্মে ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানো পূর্বক বিবাদীদের প্রতি রুল নিশি জারি করেন এবং পাশাপাশি বিগত ১৫ জুন ২০২২ তারিখের সাময়িক বরখাস্ত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিন নিয়ে খুন জখমসহ মৎস্যঘেরে বিষ প্রয়োগের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ধুলিহরের যুগিপোতায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা মামলার আসামীরা জামিন নিয়ে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, খুন জখমসহ মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন,

যুগিপোতা গ্রামের তফেল উদ্দীন সরদারের পুত্র নুর ইসলাম সরদার।
লিখিত অভিযোগে তিনি বলেন, আমরা অত্র এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আলাউদ্দীনের পুত্র হাফিজুল সরদার, ইব্রাহিম সরদার, আক্কেল আলীর পুত্র শওকত সরদার, সামাদ সরদারেরপুত্র সাদেক আলী সরদার,গফফারের পুত্র জসিম,শওকত সরদারের পুত্র আরিফুল ইসলাম বাবু, গোবিন্দপুর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র রবিউল ইসলাম, মতি গাইনের পুত্র জাকির গাইন, মকবুল গাইন, বিল্লাল গাইন, আলী হোসেন গাইন,

আ: খালেকের পুত্র নাইম, মৃত. হারান সরদারের পুত্র সাইদুল ইসলামসহ কতিপয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গত ৯/০৫/২২ তারিখে আমার বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী ছামেদা খাতুন, আমার পুত্র ইউনুচ, ইমরান, আমার চাচাতো ভাই ইবাদুল সরদার,ইউসুফ সরদার, ভাইবৌ সুলতকানা বেগম, রাফিজা বেগম, ছকিনা খাতুন, পুত্রবধু ফরিদা খাতুনকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের হামলায় আমার পরিবারের সদস্যরা এত গুরুতর আহত হয় যে, সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃক পক্ষ আমার স্ত্রী ছামেদা খাতুন, পুত্র ইউনুচ ও ইবাদুল কে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।

তারা এখনো সুস্থ হতে পারেনি। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করি। মামলায় ৪ জন আসামী আটক হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আবারে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাচ্ছে।

প্রকাশ্যে অস্ত্রে নিয়ে মহড়া দিচ্ছে। আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখম করবে, আমাদের মৎস্যঘের বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা জীবনের চরম নিরাপত্তাহীতনায় ভুগছে। মামলা তুলে না নিলে পুরো পরিবারসহ কুপিয়ে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে।

এমনকি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করাসহ নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তিনি জীবনের নিরাপত্তা পেতে এবং আমাদের কুপিয়ে জখমের মামলার আসামীদের গ্রেফতার পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীকে ছাড়িয়ে নেওয়ায় ক্ষোভে শ্বশুর আজগার আলীকে (৫৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে জামাতা সালাউদ্দীনের বিরুদ্ধে। বুধবার(২২ জুন) ভোর রাত একটার দিকে উপজেলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দেবহাটার মাটিকুমড়া গ্রামের আক্তার হোসেন সরদার জানান, তার বড় ভাই আজগার আলীর ছোট মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সালাহউদ্দিনের দু’ বছর আগে বিয়ে হয়। সালাহউদ্দিন বেকার হওয়ায় বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শিল্পীকে প্রায়ই নির্যাতন করতো। নির্যাতন সইতে না পেরে ১০ দিন আগে শিল্পীকে বাড়িতে নিয়ে এসে তালাকনামা পাঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সালাহউদ্দিন।

বুধবার ভোর রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় মশারির উপর দিয়ে আজগার আলীকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে চলে যায় জামাত সালাউদ্দীন। ভাইয়ের চিৎকারে তিনিসহ স্থানীয়রা ছুঁটে এসে আজগার আলীকে উদ্ধার করে রাত সোয়া দুইটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ভর্তি না নেওয়ায় বুধবার ভোর সোয়া চারটার দিকে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগে চিকিৎসা চলাকালিন ভোর ৫টার দিকে আজগার আলী মারা যান।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্ণোগ্রাফি আইনে গ্রেপ্তারকৃত সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ পিয়ালের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি ঃ প্রেমিকা অনেতিক সম্পর্ক গড়তে রাজী না হওয়ায় বিবাহের পূর্বের অন্তরঙ্গ ছবি ফেইসবুকে ও স্বামীর মোবাইলে পাঠিয়ে দেওয়ার অভিযোগে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ইকবাল মাহমুদ পিয়ালকে পর্ণোগ্রাফি আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে তাকে সাতক্ষীরা শহরের শহিদ আলাউদ্দিন চত্বর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল মাহমুদ সোমবার বিকেলে সাতক্ষীরার বিচারিক হাকিম সালাহউদ্দিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।
মামলার বিবরনে জানা যায়, যশোর জেলার কোতোয়ালি থানাধীন চাঁচড়া ডাল মিল এলাকার ও বর্তমানে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের বাসিন্দা এক দন্ত চিকিৎসক নারীর সঙ্গে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার(আমতলা) কামালউদ্দিনের ছেলে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ইকবাল মাহমুদ পিয়ালের সঙ্গে কয়েক বছর আগে প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের জের ধরে ডাঃ ইকবাল মাহমুদ পিয়াল ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করে রাখে।

ওই নারী ও তার পরিবারের পক্ষ থেকে ইকবাল মাহমুদকে বিয়ে করতে বলায় তিনি রাজী হননি। একপর্যায়ে ওই নারীকে পরিবারের পক্ষ থেকে নারায়ানগঞ্জ জেলা সদরের অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী রোডের বাসিন্দা এক চিকিৎসকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এর আগে ইকবাল মাহমুদ এক ডাক্তারকে বিয়ে করেন যিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে কর্মরত রয়েছেন।
মামলার বিবরনে আরো জানা যায়, পেশাগত কারণে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে অবস্থান করার কারণে ডাঃ ইকবাল মাহমুদ পূর্বের প্রেমিকা দন্ত চিকিৎসককে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য চাপ সৃষ্টি করতেন।

প্রস্তাবে রাজী না হওয়ায় বিয়ের পূর্বেকার তার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়া ও তার স্বামীর কাছে দেওয়ার হুমকি দেন ডাঃ ইকবাল মাহমুদ। এরই ধারাবাহিকতকায় ডাঃ ইকবাল মাহমুদ তার নিজ মোবাইল ফোন থেকে ওই দন্ত চিকিৎসক নারীর সঙ্গে বিয়ের পূর্বের তার অন্তরঙ্গ মুহুর্তের ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তার স্বামীর হোয়াটএ্যাপ এ পাঠিয়ে দেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার খবর পেয়ে রবিবার ওই নারী বাদি হয়ে ডাঃ ইকবাল মাহমুদের নাম উল্লেখ করে ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনের ৮(১),৮(২) ও ৮(৩) ধারায় সদর থানায় একটি মামলা (জিআর-৪৭৩/২২) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক পিন্টু লাল দাস সোমবার সকালে দিকে শহরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে বিকেলে তাকে আদালতে পাঠান।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক পিন্টুলাল দাস জানান, গ্রেপ্তারকৃত ডাঃ ইকবাল মাহমুদ সোমবার আদালতে বিচারিক হাকিম সালাউদ্দিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদ হোসেন জানান, মঙ্গলবার ডাঃ ইকবাল মাহমুদের পক্ষে তার আইনজীবী আলমগীর হোসেন বাপ্পি জামিন আবেদন করলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম তার জামিন আবেদন না’মঞ্জুর করেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে ফায়ার সার্ভিস’র অগ্নি-নির্বাপণ মহড়া

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির ফকরাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে জনসচেতনতা মূলক অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। (২১ জুন) বুধবার সকালে ফকরাবাদ পল্লী বিদ্যুত উপকেন্দ্রে এ অগ্নি-নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার পূর্বে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ ও তার প্রতিকারের বিভিন্ন উপায় উল্লেখ করে বক্তব্য রাখেন, আশাশুনি ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল। এসময় আশাশুনি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম লিটন কুমার মন্ডল,

লাইন টেকনিশিয়ান মৃণাল কান্তি সাহা, লাইনম্যান জালাল হোসেন, আবু সাঈদ, ইমরান হোসেন, ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ফকরবাদ গার্লস স্কুলের শিক্ষক বৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মহড়ায় গ্যাস সিলিন্ডার ও পল্লী বিদ্যুৎ থেকে সৃষ্ট অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে প্রাথমিকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বিতর্কিত ফলাফলে শোভনালী বালক জয়ী

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষার্থীদের মধ্যকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে বিতর্কিত ফলাফলে শোভনালী ইউনিয়নের কামালকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালক দল জয়ী হয়েছে। বড়দল ইউনিয়নের জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়- বালক দল টাইব্রেকারে ৫কিকের প্রথম ৩টি গোল দিয়ে অপর দিকে কামালকাটির পরপর ৩টি গোল ঠেকিয়ে জয়ী ঘোষিত হওয়ার পরেও হেরে চলে যেতে বাধ্য হয়।

জামালনগর প্রাথমিক বিদ্যালয়ের বালকের রেজাল্ট সিটে প্রথম গোলের যায়গায় ১কেটে ০ করে তাদেরকে পরাজিত করার কথা শিকার করেছেন মাঠ পরিচালক চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিরোক চন্দ্র মন্ডল। তিনি আরও বলেন, আমি একা এ কাজ করিনি আমার সাথে সবাই ছিলো।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গাজী ছাইফুল ইসলাম জানান, আমি এখানে শুধু দর্শক। উপজেলা নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইয়ানুর রহমান বলেন, বিষয়টি আমি আগামি কাল সকালে দেখবো।

মাঠের অধিকাংশ দর্শকের বক্তব্য এই ম্যাচের রেজাল্ট পরিবর্তন করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে মাঠে উপস্থিত সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন বলেন, টাইব্রেকার চলাকালীন সময়ে এক পর্যায়ে জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়-বালক দলকে বিজয়ী ঘোষনা করা হয়েছিলো।
আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পর্যায়ের অনুষ্ঠিত খেলায় আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুধহাটা ইউনিয়নের বুধহাটা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। একই মাঠে বুধবার সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest