সর্বশেষ সংবাদ-
তালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে

শ্যামনগরে লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

শ্যামনগর প্রতিনিধি :

বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ এর সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগরে মাঠ দিবস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসন এর সভাপতিত্বে ৪ এপ্রিল সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরা কতৃক আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা ধান ১০ এর উদ্ভাবক বৈজ্ঞানিক বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল ডিএই এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক, সাতক্ষীরার ডিএই উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের ইনচার্জ ড. মো : বাবুল আকতার , শ্যামনগর কৃষি উপসহকারী প্রকৌশলী জামাল হোসেন।

বিনা ধানের মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আমি আমার দেশকে ভালোবেসে দেশের মানুষের কথা ভেবে এই উচ্চফলনশীল এবং লবণ সহিষ্ণু বিনাধান -১০ উদ্ভাবিত করেছি। আপনারা বিনা ১০ ধান লোনা পানির এলাকায় সহজেই চাষ করতে পারবেন এবং এই ধান উচ্চফলনশীল হবে। তিনি আরও বলেন, যদি কৃষক বাঁচে, তাহলে বাঁচবে দেশ।

চাষী অশোক কুমার বলেন, আমরা লোনা পানির জন্য ১০ বছরেও কোন দিন ভালো ফসল ফলাতে পারিনি কিন্তু এবছর আমি জানতে পারি যে, লবণ সহিষ্ণু ধান আবিষ্কার হয়েছে।আমি তখন কৃষি অফিসে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে ধান নিয়ে আমি চাষ করি এবং ভালো ফসল পেয়েছি। আমাদের কৃষকদের ইচ্ছা ছিলো এই ধান আবিষ্কার করা ভগবানকে একবার দেখার, আমরা তাকে দেখে অনেক খুশি হয়েছি।

মাঠ দিবসের অনুষ্ঠান শেষে বিনা মহাপরিচালক বৈজ্ঞানিক ড. মির্জা মোফাজ্জল ইসলাম সহ সকলে ধান কেটে ধান কাটার শুভ সূচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রামে উৎপাদিত পণ্যের দাম ঢাকায় এসে ছয় গুণ বেড়ে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দেশের খবর: দূর গ্রামে উৎপাদিত পণ্যের দাম ঢাকায় এসে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (৪ এপ্রিল) দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

টিপু মুনশি বলেন, গত সপ্তাহে রংপুরে ১০ টাকা দরে যে বেগুন বিক্রি হচ্ছে ঢাকায় সেটি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। একই অবস্থা অন্যান্য শাকসবজির ক্ষেত্রে। এ পরিস্থিতি দূর করতে সরবরাহ ব্যবস্থা উন্নত করার দরকার।

তিনি বলেন, বর্তমানে রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর মোট চাহিদার ৩০ শতাংশ টিসিবির হাতে রয়েছে। তবে বিশ্ববাজারে কোনো পণ্যের দাম বাড়লে সে বিষয়ে সে বিষয়ে কিছু করার থাকে না।

অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের বিভিন্ন দপ্তর পুরোপুরি লেগে রয়েছে। ভোজ্যতেলে সরবরাহ আদেশ (এসও) বাস্তবায়নের একটি সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না নিলে এসও বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, ইতোমধ্যে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ভ্যাট তুলে নেওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। পাইকারি পর্যায়ে ১৫৮ বা ১৫৯ টাকায় ভোজ্যতেল ভোজ্যতেল বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়েও দাম কমেছে। দেশে লাখ লাখ দোকানে ভোজ্যতেল বিক্রি হয়। দুয়েক জায়গায় ব্যতিক্রম থাকতে পারে।

তিনি বলেন, ২৬ মার্চ পর্যন্ত ৫ শতাংশ ভ্যাট দিয়ে ৭৫ হাজার টন ভোজ্যতেল দেশে আমদানি হয়েছে। এরপর ৭ বা ৮ দিনে আরও ১৫ হাজার টন তেল দেশে এসেছে।

বাজারে বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজি বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। টাস্কফোর্সের সভায় এফবিসিসিআইয়ের সহ সভাপতিও বিষয়টি তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ খোলা, সপ্তাহে ছুটি দুদিন

শিক্ষা ডেস্ক: আগামী ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এর মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রমজানের ছুটি বাড়ানো হলো। এ ছাড়া রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নজরুল ইসলামের সই করা অফিস আদেশ আগামী ২৬ এপ্রিল পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার কথা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায়, ঈদের পর ঘোষণা

দেশের খবর: নতুন এমপিওভুক্তির জন্য সারাদেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদন করা হয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার ৫০০ প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী সব শর্ত পূরণ করেছে। ঈদের আগে এ তালিকা চূড়ান্ত করতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে মে মাসের মধ্যে নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সংক্রান্ত এক সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রী কমিটির কাছে খসড়া তালিকা দেখতে চান। এ তালিকায় যুক্ত করা কোন প্রতিষ্ঠানের কী অবস্থা তা জানতে চান।

তালিকা দেখার পর সভায় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে যেন কোনো ধরনের অনিয়ম না হয়। নীতিমালা অনুযায়ী যারা শর্ত পূরণ করবে তাদের নাম যুক্ত করতে নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই শেষ করে খসড়া তালিকা মন্ত্রীর কাছে তুলে দিতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সাধারণ স্কুল-কলেজ থেকে প্রায় সাড়ে ৪ হাজার আর কারিগরি ও মাদরাসা থেকে প্রায় তিন হাজার আবেদন আসে। সেখান থেকে শর্ত পূরণ ও যাচাই-বাছাইয়ে সঠিক তথ্য পাওয়া গেছে এমন আড়াই হাজার প্রতিষ্ঠানের নাম যুক্ত করছে কমিটির সদস্যরা। তালিকায় যুক্ত কিছু প্রতিষ্ঠান আবারও যাচাই করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সব ঠিক হলে আগামী দুই সপ্তাহের মধ্যে আবারও সভা করে শিক্ষামন্ত্রী তালিকায় স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। সেখান থেকে অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের তালিকা তৈরির কাজ শেষ পর্যায়ে। ঈদের আগে খসড়া চূড়ান্ত হতে পারে। কবে তালিকা প্রকাশ করা হবে তা শিক্ষামন্ত্রী জানাবেন।

তিনি বলেন, এমপিওভুক্তির নীতিমালা অনুযায়ী যারা কাম্য শর্ত পূরণ করেছেন ও প্রাপ্ত তথ্য মাঠ কর্মকর্তারা সঠিক বলে নিশ্চিত করেছেন সেসব প্রতিষ্ঠানের নাম যুক্ত করা হয়েছে। ভুল যাতে না হয় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আগামী এক থেকে দুই সপ্তাহ পর আবারও একটি সভা করা হতে পারে। সেখানে শিক্ষামন্ত্রী খসড়া তালিকা চূড়ান্ত করলে তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে সেগুলো সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে, আমরা নিজেরা যাচাই-বাছাই করেছি। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে তথ্য আনা হয়েছে। যাদের শর্ত পূরণ করেছে ও যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। এটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। বরাদ্দ অর্থ অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের সংখ্যা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ইফতার করালেন এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৪ এপ্রিল) ২ রমজান বিকাল সাড়ে ৫টায় পুরাতন
সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ যান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং সেখানে এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি
এমপি সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল
হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা
অফিসার মো. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন
সেলিম যাদু, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক)’র উপ-তত্বাবধায়ক আয়েশা খাতুন ও জেলা ছাত্ররীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

এসময় ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ ও ১৫-ই আগস্ট
জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত
কামনার পাশা পাশি দেশের সমৃদ্ধি অগ্রগতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা মুসলীম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর ধর্মীয় শিক্ষক হাফেজ ইউনুছ আলী। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও শিশু পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ভ্যান চালক দুস্থ্য, ভিক্ষুক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় স্কুল ছাত্রী সেজুতি হত্যার ৭দিন পর ঘাতক প্রেমিক গ্রেপ্তার

আসাদুজ্জামান : সাতক্ষীরা কলারোয়ায় অষ্টম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী সানচিতা হোসেন সেজুতি হত্যার সাত দিন পর নিহতের প্রেমিক ঘাতক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে কলারোয়া পৌরসভার আফজালের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে সেজুতির মরদেহ উপজেলার জালালাবাদ মাষ্টার পাড়া গ্রামের আলাউদ্দিন সরদারের কুল বাগানের ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত সেজুতির মা লায়লা পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ঘাতক আব্দুর রহমান কলারেয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও হাবিবুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, সানচিতা হোসেন সেজুতির সাথে তার প্রেমিক প্রতিবেশী আব্দুর রহমানের সাথে দীর্ঘদিনের গভীর প্রেমের সম্পর্ক ছিল। গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান তার জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে বলেছে, সেজুতির সাথে তার গভীর প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি সে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

বিষয়টি মানতে পারেনি প্রেমিক আব্দুর রহমান। এমতাবস্থায় আব্দুর রহমান তার প্রেমিকা সেজুতিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এক পর্যায়ে গত ২৭ মার্চ সোমবার রাতে আব্দুর রহমান তার প্রেমিকা সেজুতিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোন একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহমান তার প্রেমিকা সেজুতিকে ধাক্কা দিলে সে পার্শ্ববর্তী বড়ির দেওয়ালে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।

তাৎক্ষণিক জ্ঞান না ফেরায় ঘটনাটি ধামাচাপা দিতে আব্দুর রহমান তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার মরদেহ প্রতিবেশী আলাউদ্দিন সরদারের কৃষি ক্ষেতের কুল বাগানের ড্রেনে ফেলে রাখে।

ওসি আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘাতক আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুর রহমানকে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি প্রদানের জন্য আনা হয়েছে। জবানবন্দী প্রদান শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার অমুক্তিযোদ্ধা আব্দুল করিমের গেজেট বাতিল

নিজস্ব প্রতিনিধি :
অবশেষে বাতিল হয়েছে সাতক্ষীরার অমুক্তিযোদ্ধা আব্দুল করিমের গেজেট। গত ২৪ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) এর ৭৮ তম সভার সিদ্ধান্ত মোতাবেক ৮১ জন অ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়।

উল্লেখিত ৮১ জনের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদ গ্রামের মৃত. হাজের সরদারের পুত্র আব্দুল করিমের নাম রয়েছে। আব্দুল করিমের বেসরকারী গেজেট নং ২৮৪, মুক্তিবার্তা নং – ৪০৪০১০৩৭৩। জামুকার ৭৮ তম সভায় সাতক্ষীরার একজনের গেজেট বাতিল হয়েছে। সেটি অমুক্তিযোদ্ধা করিম।

জানা গেছে, অমুক্তিযোদ্ধা আব্দুল কমির ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও বিভিন্ন কৌশলে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হন এবং মুক্তিযোদ্ধাদের যাবতীয় সুবিধা ভোগ করে আসছিলেন। সম্প্রতি সাতক্ষীরার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর এর অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়।

তদন্তে আব্দুর করিম অমুক্তিযোদ্ধা প্রমানিত হওয়ায় জামুকা তার গেজেট বাতিল করেন। এবিষয়ে অমুক্তিযোদ্ধা আব্দুল করিমের সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর বলেন, আব্দুল করিম অমুক্তিযোদ্ধা প্রমানিত হয়েছে। সুতরাং আব্দুল করিমের সাথে মুক্তিযোদ্ধা সংক্রান্ত কোন কার্যক্রম না করার জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাদের সম্পর্কের সেতু গড়তে হবে, সম্পর্কের দেয়াল নয় … সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর

ডেস্ক রিপোর্ট:
৩ এপ্রিল সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর বিচার বিভাগ, সাতক্ষীরাতে যোগদানের ৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলনে তিনি।
তিনি আরো বলেন, উপস্থিত সকলে বলেছেন, আমি ৩ বছরে অনেক কিছু করেছি। কিন্তু আমি মনে করি আমার অনেক কিছু করার ছিলো এবং আছে যা আমি করতে পারি নি। আমি মনে করি ভালো কাজে যদি কেউ নাও থাকে তবুও রবীন্দ্রনাথের ভাষায় – যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিচার বিভাগ হলো অন্ধকারে ভোরের সূর্যোদয়, সেই সূর্যের আলোকে আমাদেরই ধরে রাখতে হবে।”

এর আগে বিচার বিভাগ, সাতক্ষীরার সকল বিচারক, কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সিনিয়র জেলা ও দায়রা জজ।
বিচার বিভাগ, সাতক্ষীরার পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এম জি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, সিনিয়র সহকারী জজ নাসির উদ্দিন ফরাজী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার হারাধন কুমার রায়চৌধুরী, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ কামরুজ্জামান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest