সর্বশেষ সংবাদ-
তালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র রমজান মাসের প্রথম রোজায় পথচারী রোজাদারদের মাঝে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে।

৩ এপ্রিল প্রথম রমজানে রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষ ইফতার সামগ্রি বিতরণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড়, আমতলা মোড়, কাটিয়া টাউন বাজার ও ফাড়ির সামনে দোকানদার, ভ্যান চালক সহ রাস্তায় অবস্থানরত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায়  ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার গাজীরহাটে গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলামের ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করেন।
উক্ত দোকানে মেয়াদ উর্ত্তীর্ন ঔষধ রাখায় জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উক্ত গ্রাম্য চিকিৎসক মনিরুল ইসলাম দীর্ঘদিন গ্রাম্য চিকিৎসক হওয়ায় তার গাজীরহাটস্থ নিজস্ব ঔষধের দোকানের মাধ্যমে ঔষধ বিক্রয় করেন।
তিনি মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রয় করছেন এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দিকী তার দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময় তার দোকান থেকে বিভিন্ন প্রকারের মেয়াদ উত্তীর্ন ঔষধ পাওয়া যায়। এমনকি ২০১০ সালে মেয়াদ শেষ হওয়া ঔষধও পাওয়া যায়। এ অভিযোগে ইউএনও মনিরুল ইসলাম, পিতা- মুজিবর রহমান, গ্রাম- চাঁদপুর, দেবহাটা, সাতক্ষীরাকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় স্থানীয়রা ২০১০ সালের ঔষধ পাওয়া যাওয়ায় অবাক হন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় স্ত্রী দায়েরকৃত মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি ঃ ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামী পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ আদেশ দেন।

আসামী রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা সদরের হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে ও বরগুনা জেলার তালতলি থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে কর্মরত।
মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের ঠিকাদার মৃত আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সাথে ২০১৩ সালের ২২ মার্চ কালিগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিন লাখ টাকা কাবিনে বিয়ে হয় ঝিনাইদহ সদরের হলিধানী গ্রামের রফিকুল ইসলামের। বিয়ে আগে ৫ লাখ ও বিয়ের পর ১৩ লাখ টাকা যৌতুক হিসেবে নেয় রফিকুল। এরপরও ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে ঢাকার উত্তরার বাসা থেকে মারপিট করে ২০২০ সালের ১০ ডিসেম্বর তাড়িয়ে দেয় রফিকুল ও তার পরিবারের সদস্যরা। ওই বছরের ২৫ ডিসেম্বর মীমাংসার নামে কালিগঞ্জের পূর্ব নারায়নপুর গ্রামে এসে স্ত্রীকে দোতলায় ডেকে নিয়ে সেখানে কেই না থাকার সুযোগে মারপিট করে চলে যায় রফিকুল। মারাত্মক জখম অবস্থায় তানিয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ২০২১ সালের ১০ জানুয়ারি তানিয়া তার স্বামী রফিকুল, শ্বাশুড়ি রাহেলা, দেবর সাইফুল ও সাইফুলের স্ত্রী নাহারের নামে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন ২৯/২১ মামলা দায়ের করেন। বিচারক এমজি আযম মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল মজিদ(২) এর সেরেস্তার অ্যাড. বসির আহম্মেদ। বিচারিক হাকিম ইয়াসমিন নাহার ছয় জনের সাক্ষী গ্রহণ করে রফিকুলের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের প্রাথমিক সত্যতা আছে মর্মে গত বছরের ২২ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম আসামী রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তানিয়া আরেফিনের অভিযোগ, বাদিপক্ষের আইনজীবী অ্যাড. বসির আহম্মেদ হলেও আসামীপক্ষের আইনজীবী হিসেবে একই সেরেস্তার আব্দুল মজিদ (২) হওয়ায় তিনি অবাক হয়ে যান। কারণ অ্যাড. আব্দুল মজিদের পরামর্শ অনুযায়ি তারই সেরেস্তায় মামলা করা হয়। একপর্যায়ে আসামী মীমাংসার নামে তিন বার জামিন নেন। বিপদ বুঝে তিনি আইনজীবী পরিবর্তণ করেন।

রবিবার আসামীপক্ষের আইনজীবী আসামী রফিকুলের স্থায়ী জামিনের(না: শিশু ৩৬৪/২১) আবেদন করেন। তার পক্ষের আইনজীবী বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু, অ্যাড. এসএম হায়দার, অ্যাড. তপন কুমার দাস জামিন বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক এমজি আযম আসামী রফিকুল ইসলামের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ(২) এর সাথে তার মোবাইল ফোনে যোগযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেল বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের জামিনাবেদন নাকচ করার বিষয়টি নিশ্চিত করেছেন।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কা‌লিগ‌ঞ্জে করোনা এক্সপার্ট টিমের অসহায় সদস‌্যকে সহায়তা প্রদান

কা‌লিগঞ্জ প্রতিনিধিঃ
কা‌লিগঞ্জ উপ‌জেলার চাম্পাফুল ইউ‌নিয়ন ক‌রোনা এক্সপার্ট টিমের অসুস্থ‌্য সদস‌্য অসহায়, হতদ‌রিদ্র সুব্রত বিশ্বাসকে স্বাবলম্বী কর‌তে সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে। র‌বিবার বেলা ১১টার প‌রিষদ চত্ত্বরে অানুষ্ঠ‌নিক ভা‌বে চা‌য়ের দোকানের সকল প্রকার মালামাল, গ্যাসের চুলা-সিলিন্ডারসহ নগদ ৫ হাজার টাকা মূলধন তু‌লে দেন করোনা এক্সপার্ট টিমের এডমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

উ‌ল্লেখ‌্য ক‌রোনা এক্সপার্ট টি‌মের সদস‌্য চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের রনজিৎ বিশ্বাস ওর‌ফে চাদু বিশ্বাসের একমাত্র ছেলে সুব্রত বিশ্বাস (৩৫) গ্যাংগ্রীণ জনিত রো‌গে অাক্রান্ত হ‌লে ক‌রোনা এক্সপার্ট টি‌মের সদস‌্য,

এলাকাবাসীসহ হৃদয় বান ব‌্যা‌ক্তি‌দের সহ‌যো‌গিতায় দীর্ঘ‌দিন চি‌কিৎসা শে‌ষে সুস্থ‌্য হ‌য়ে বা‌ড়ি‌তে ফি‌রে অা‌সে।

এসময় সুব্রত প‌রিবার প‌রিজন নি‌য়ে বিপা‌কে পড়ার খবর ক‌রোনা এক্সপার্ট টি‌মের এড‌মিন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সদস্যদের নজ‌রে অাস‌লে তা‌কে স্বাবলম্বী করতে আবারও সহায়তার উদ্যোগ নিয়ে চা‌য়ের দোকানের সা‌থে ভাঁজার দোকান বা‌নি‌য়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে রবিবার আনুষ্ঠানিকভাবে তার হাতে দোকান তৈরীর সকল প্রকার সরঞ্জাম ও নগদ মূলধন ৫ হাজার টাকা তুলে দেওয়া হ‌য়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ক‌রোনা এক্সপার্ট টি‌মের এডমিন-২ সেলিম শাহরিয়ার, মিডিয়া সমন্বয়ক আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, ইউ‌নিয়ন টিম লিডার আমিনুর রহমান, দেবাশীষ বিশ্বাস, মোমিনুর রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিচার বিভাগকে সহায়তা করা রাষ্ট্রের সকল বিভাগের সাংবিধানিক দায়িত্ব- সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিনিধি :
হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক গতকাল বিকালে সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে পুলিশ -ম্যাজিস্ট্রেসী কনফারেন্স।

উক্ত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন – “যে যেখানে অবস্থান করছেন, সেখান থেকেই দেশমাতৃকার সেবায় কাজ করতে হবে, মনে রাখতে হবে আমাদের টার্গেট গ্রুপ হলো সাধারণ বিচারপ্রার্থী জনগণ, তাঁরা যেন বিচারের অভাবে নীরবে নিভৃতে না কাঁদে সেই লক্ষ্যে সকল বিভাগের সমন্বয়ে কাজ করতে হবে। বিচার বিভাগকে সহায়তা করা রাষ্ট্রের সকল বিভাগের সাংবিধানিক দায়িত্ব”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাসঙ্গিক ও সময়োপযোগী বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার সম্মানিত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, পি পি এম বার , সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়াত জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজা রশীদ ।

উন্মুক্ত আলোচনা পর্ব, যেখানে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, ওসি ডিবি, পি বি আই, বিজ্ঞঃ অতিঃ পিপি, বিজ্ঞ পিপি, বিজ্ঞ বিচারকবৃন্দ সহ মোট ২০ জন অংশগ্রহণ করেন এবং মামলা পরিচালনাকালে ও বিচারকালে বিভিন্ন সমস্যা, সমাধান ও পরামর্শের বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর অত্র কনফারেন্সে আলোচিত সকল বিষয়ে ম্যাজিস্ট্রেটবৃন্দের ভূমিকা, ম্যাজিস্ট্রেসীর কার্যক্রমের পরিসংখ্যান ও বিচার প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যার উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিহীন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি ও ভূমিহীন সমিতির সহ-সভাপতি গোলাম রসুল রাসেল, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রনি ও মঈনুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে রোববার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।
সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, ইব্রাহিম ফকির, আরমান আলী, যুগ্ম সম্পাদক আদিত্য মল্লিক, ওয়ার্কার্স পার্টি নেতা মকবুল হোসেন, রহমত আলী সরদার, শাহাজান আলী ছোট বাবু,সাংগঠনিক সম্পাদক বদুজ্জামান বদু, অর্থ সম্পাদক আব্দুল আলিম, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, সদর উপজেলা সভাপতি মো: ইউসুফ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পৌর সভাপতি আশরাফুল ইসলাম গাজী, লাবসা ইউনিয়নের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নাহিদা আক্তার নিপা নামের এক নারী গোলাম রসুল রাসেল, রনি এবং মঈনুর রহমানের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। প্রকৃতপক্ষে ওই নিপার শ^শুরবাড়ী চিটাগাং। সাতক্ষীরায় বাপের বাড়ী। বর্তমানে কামালনগর গ্রামের অস্থায় বসবাসকারী জাহিদুর রহমানের স্ত্রী নাহিদা আক্তার নিপা।

বিগত ২০১৮ সালে গোলাম রসূলের অফিসে কর্মরত ছিলো নিপার ভাই টুটুল। সে সময় তাদের বাড়ির বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকা গ্রহণ করেন। পরববর্তীতে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে তালবাহানা করতে থাকে এবং নিপা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শণ করতে থাকে। একপর্যায়ে ৩০/৩/২২ তারিখে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় দায়ের করে। উক্ত মামলাটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক বানোয়াট। বক্তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্ত পূর্বক মিথ্যা মামলা দায়েরকারী ওই নিপার শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন, নাহিদা আক্তার নিপা পরিচয় গোপন রেখে বিভিন্ন নামে মানুষের সাথে প্রতারনা করে অর্থ হাতিয়ে নেয়। তার স্বামী একজন নাশকতা মামলার আসামী এবং মাদক ব্যবসায়ী। নিপা, তার ভাই মা একটি প্রতারক চক্র। প্রতারনার ফাঁদে ফেলে পুরুষ মানুষকে নি:শ^ করে অর্থ হাতিয়ে নেওয়া তাদের প্রধান পেশা।
প্রতিবাদ সমাবেশে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন এবং বিষয়টির সমাধানের লক্ষে ১৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : “হিংসা নয়, সম্প্রীতি ছড়ায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার সকল পিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়,জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে। বে সরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে ও পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় বার্ষিক পিস ক্লাব সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন এর শুভ উদ্বোধক করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ -জোহরা,এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাতেমা জোহরা প্রোগ্রাম অফিসার,

মহিলা বিষায়ক অধিদপ্তর, শেখ শহিদুর রহমান সমাজসেবা কর্মকতা,সঞ্জীব কুমার দাশ ,যুব উন্নয়ন কর্মকতা, মোঃজাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার,শেখ মোসফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি,সাতক্ষীরা সদর,

সাতক্ষীরা এবং শাহাদাত হোসেন বাচ্চু, পরিচালক পিস কনসোটিয়াম প্রকল্প রুপান্তর।বার্ষিক পিস ক্লাব সম্মেলন এর সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফাতেমা -তুজ-জোহরা উপজেলা নির্বাহী অফিসার বলেন “তরুণ দের কে বেশি বেশি বই পড়ার মাধ্যমে ঙ্গান চর্চা করতে হবে, দেশীয় সাংস্কৃতির চর্চা করতে হবে তাহলে সমাজ থেকে উগ্রতা দূর করে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে”।যুবরা পারে না এমন কোন কাজ নাই,যুবদের সহনশীল হতে হবে।সহনশীলতার মাধ্যমে শান্তির বাণী প্রচার করতে হবে দেশ থেকে দেশান্তর।সদরের ১৫টি পিস ক্লাবের মধ্য থেকে ৩টা পিস ক্লাব আলিপুর,বল্লী ও শীবপুর ইউনিয়ন পিসকে সম্মানন স্মারক প্রদান করা হয়।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সালাউদ্দীন রানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে তুচ্ছ ঘটনায় গৃহবধু কে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
ধুলিহরে তুচ্ছ ঘটনায় এক গৃহবধু কে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর গৃহবধুর শ^শুর প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ৩১ মার্চ সদর উপজেলার গোয়ালপোতা এলাকায় এঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে,৩১ মার্চ বেলা ১২ টার দিকে গোয়ালপোতা গ্রামের রঞ্জন বেশের পুত্র বধু চন্দনা বেশে রাস্তা দিয়ে গরু নিয়ে বিলের দিকে যাচ্ছিলেন। গরু নিয়ে একই এলাকার অশোক বেশের দোকানে সামনে পৌছানো মাত্রই অশোক ও স্ত্রী কভোনা অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং চন্দনাকে মারপিট করতে উদ্যাত হয়।

এর প্রতিবাদ করলে কভোনা এবং তার স্বামী অশোক ইট দিয়ে চন্দনাকে আঘাত করে। এছাড়া চন্দনাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তার পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এসময় চন্দনার ডান চিৎকারে স্থানীয়রা ছুটে এসে চন্দনাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী চন্দনা বেশের শ^শুর বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest