সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

কলারোয়ায় ওয়াস উদ্যোক্তাদের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি বিষয়ক প্রদর্শনী সভা

প্রেস বিজ্ঞপ্তি : হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে।
এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে বিগত ৩১ মে মঙ্গলবার মুরারীকাটি এলাকা, কলারোয়াতে ওয়াস উদ্যোক্তাদের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি বিষয়ক প্রদর্শণী সভার আয়োজন করা হয়।

সভার উদ্বোধন করেন সংস্থার টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার ও সভা পরিচালনা করেন মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত।
সভায় সেশন পরিচালনা করেন স্যানিটারি ব্যবসায়ী তাসিলিমা খাতুন, গৃহ বর্জ্য ব্যবস্থাপনা ব্যবসায়ী রাহুল বাসফোড় ও স্যানিটারি ন্যাপকিন ব্যবসায়ী সালমা খাতুন।

ব্যবসায়ীরা তাদের নিজ নিজ পণ্যের বৈশিষ্ট্য, গুনাগুণ ও সুযোগ সুবিধা তুলে ধরেন। কমিউনিটি থেকে উপস্থিত সদস্যরা বিভিন্ন সেবা সম্পর্কে প্রশ্ন করেন ও পণ্যের গুনাগুণ সম্পর্কে ধারনা লাভ করেন এবং বর্ণিত সভার মাধ্যমে কমিউনিটির মানুষের সাথে ওয়াস ব্যবসায়ীদের সরাসরি সংযোগ স্থাপন হয় এবং উপস্থিত সদস্যরা অনুষ্ঠান থেকে ওয়াস পণ্যের সুযোগ গ্রহণ করেন যার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে উন্নত ওয়াস সেবা নিশ্চিত হবে বলে বিশ^াস করা হয় ।

পরবর্তীতে ব্যবসায়ীরা শহরের অন্যান্য এলাকায় একই ধরনের সেশন নিজেরা পরিচালনা করবেন বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিকদের সাথে ভোমরা সিএন্ডএফ’র নব নির্বাচিত কমিটির মতবিনিময় 
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ’র) নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান।
মতবিনিময় সভায় সেখানে উপস্থিত ছিলেন, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আমির হামজা, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা,
 কার্যকরী সদস্য শাহানুর ইসলাম শাহিনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সভায় সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ছাড়াও আরো উপস্থিত ছিলেন, কার্য নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম,
এসএম রেজাউল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, ফয়জুল হক বাবু, এসকে কামরুল হাসান, এসএম আকরামুল ইসলাম, খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
সিএন্ডএফ নেতৃবৃন্দ বলেন, ভোমরা স্থলবন্দর একটি সম্ভাবনাময়ী বন্দর। এ বন্দরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তারা আরো বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। আর এ পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের অন্যান্য বন্দরের চেয়ে ভোমরা স্থল বন্দরের গুরুত্ব অনেক বাড়বে বলে তারা এ সময় আশাবাদ ব্যক্ত করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ বাংলাদেশীসহ চারটি ভারতীয় গরু আটক

নিজস্ব প্রতিনিধি ॥
বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী সুন্দরবনের কালিন্দি নদী থেকে মঙ্গলবার সকালে রিভারাইন বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযানে চারটি ভারতীয় গরু ও দুটি নৌকাসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে। অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় এসব বাংলাদেশীকে ও ভারত থেকে নিয়ে আসার সময় গরুগুলো আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরকিদের শ্যামনগর থানায় ও নৌকাসহ গরুগুলোকে বসন্তপুর কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। এঘটনায় রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের পক্ষ থেকে শ্যামনগর পৃথক দুটি মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন,শ্যামনগর উপজেলার সাহেবখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তানভীর হোসেন(২৪), বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আজমত শেখের ছেলে আজিম শেখ (৩০), আজিমের স্ত্রী মোছাঃ হালিমা (২৫), কেসমতছড়া গ্রামের মৃত মজিদ শেখের রাশিদা বেগম (৭০), কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের মৃত খানজাহান সিকদারের স্ত্রী তুলি বেগম (৬০), ছেলে এনামুল সিকদার (১৯) ও আলআমিন সিকদার (৩০), আলআমিনের স্ত্রী আছিয়া বেগম (২২)। এসময় তাদের সাথে থাকা অপর চার শিশুকে পিতা-মাতার সাথে আটক করা হয়।

রিভারাইন বিজিবি’র নায়েক সুবেদার কাওছার কাজী জানান, মঙ্গলবার সকালে কালিন্দি নদী থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তবর্তী নদী থেকে চার শিশুসহ ১২ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে মঙ্গলবার ভোররাত চারটার দিকে হাবিলদার এনামুল হকের নেতৃত্বে অপর অভিযানে ভারতীয় চার গরু জব্দ করে কৈখালী রিভারাইন বিজিবি সদ্যসরা। এসময় চোরাচালানচক্রের সদস্যরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় চারটি গরুসহ ২ নৌকা জব্দ করে মঙ্গলবার দুপুরে বসন্তপুর কাষ্টমসে জমা দেয়া হয়। এসব ঘটনায় শ্যামনগর থানায় বিজিবির পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, বিজিবির মামলার পর আটক বাংলাদেশীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি :
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে খাদ্য বিতরণ করা হয়েছে। ৩০ মে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের হাটের মোড়ে জেলা বিএনপির আহবায়়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আলীম চেয়়ারম্যানের সঞ্চালনায় দোয়়া মাহফিল ও ০৫ (পাঁচ) শতাধিক দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির য়ুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি,

সদর উপজেলা বিএনপির সদস্য-সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা য়ুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা য়ুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এজিএম সেলিম, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার,

জেলা য়ুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সদর উপজেলা য়ুবদলের আহবায়়ক নজরুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ য়ুগ্ম-আহ্বায়়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন পৌর বিএনপি’র য়ুগ্ম আহ্বায়়ক য়থাক্রমে ্ ইয়াসিন আলি,

আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিব, পৌর ছাত্রদলের আহয়়ক আইয়়ুব হোসেনসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহয়োগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লী মুজিবুর রহমান হাইস্কুলের শিক্ষক অরূপ সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরূপ সাহার বিরুদ্ধে।

এঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক অরূপ সাহা নিয়মিত কোচিং করান। ফলে ছাত্রীরা তার কোচিংয়ে পড়তে আসে। এ সুযোগে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, পিঠে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করে। এমনকি কয়েকজন ছাত্রীদের কাছে সরাসরি শারিরীক সম্পর্কে প্রস্তাবও দিয়েছেন অরূপ সাহা।

এঘটনায় ভুক্তভোগী একাধিক ছাত্রী বিদ্যালয়ের একজন শিক্ষিকাদের কাছে মৌখিক এবং লিখিত জবানবন্দিও দিয়েছেন।

এদিকে, ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অরূপ সাহা স্থানীয় একটি স্বার্থন্বেষী মহলের সহযোগিতায় চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগী ছাত্রীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। এমনকি বিদ্যালয়ের অন্য শিক্ষকদেরও ফাঁসানো পায়তারা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, ২৯ মে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীসহ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক অরূপ সাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবতাবুজ্জামান লাল্টু, গোলাম কবির, বিদ্যুৎসাহী সদস্য সাহিদুল ইসলাম বলেন, শিক্ষক অরূপ সাহা বিদ্যালয়ের যোগদানের পর থেকে প্রায় ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে।

এছাড়া তার বিরুদ্ধে শিক্ষক সমিতির অর্থ আত্মসাত, চাকুরির প্রলোভনে অর্থআত্মসাত সহ নানা অভিযোগ রয়েছে। এ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা। এসব ঘটনায় জেল হাজতও খেটেছেন অরূপ সাহা।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুকান্ত, আশরাফুল, মাসুদুল আলমসহ অনেকেই বলেন, এধরনের চরিত্রহীণ শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।

আমরা প্রতিষ্ঠানে পড়াশোনা করাকালিন সময়েও এধরনের অভিযোগ করেও কোন বিচার পাওয়া যায়নি। অবিলম্বে ওই শিক্ষককে বিদ্যালয়ের অপসারণের দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান, এঘটনায় একাধিক ছাত্রী ও অভিভাবকদের কাছ লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে জরুরী ভিত্তিতে মিটিং করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে। অপর এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ইতোপূর্বেও অরূপ সাহার বিরুদ্ধে ছাত্রীরা একাধিক অভিযোগ করেছিল। কোন ব্যক্তির অপকর্মের দায় প্রতিষ্ঠান বহন করবে না। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, এধরনের একটি অভিযোগের বিষয় শুনেছি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ওই শিক্ষকের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ দিতে এবং তদন্ত কমিটি গঠন করতে বলেছি।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক অরূপ কুমার সাহা ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ছাত্র-ছাত্রীদের আলাদা করেছি এবং তাদের মধ্যকার চিঠি চালাচালি বন্ধ করেছি। এছাড়া স্কুল ড্রেস পরে না আসায় একজন ছাত্রীকে বকা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

৩০.০৫.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশনে এস এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা

দেবহাটা ব্যুরো:
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশনে এস এস সি ২০২২ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকাল ১০টায় দেবহাটা বি বি এম পি ইনস্টিটিউশন স্কুল চত্বরে এস এস সি ২০২২ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম.খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন,দেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মোঃ শফিকুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার, সকল সহকারী শিক্ষক,অভিভাবক কর্মচারী,বিদায়ী শিক্ষার্থী ও সকল শ্রেণির ছাত্র ছাত্রী বৃন্দ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সির বিরুদ্ধে নিজের পুকুর খননে পাড়ে থাকা সরকারি ৫০ টি মেহগনি গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে সোমবার দুপুরে কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে গেলে সবেজান বিবি, কামরুই ইসলাম, ছুন্নত আলীসহ কয়েকজন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন রায়পুর থেকে নিজদেবপুর কার্পেটিং সড়কের পাশে স্থানীয়রা মেহগনি গাছ লাগায় তিন থেকে চার বছর আগে। ওই রাস্তার পাশে নরিম আলী মুন্সির পুকুর পাড়ে প্রায় ৫০টি মেহগনি গাছ লাগানো হয়। নিজের পুকুর খননের জন্য নরিম আলী মুন্সি সরকার দলীয় নেতা হওয়ায় প্রভাব খাটিয়ে সোমবার সকালে ওই গাছগুলো কেটে ফেলেন। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, রাস্তার পাশে গাছ যে কেউ লাগাতে পারেন। কিন্তু কাটতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগে। তাই মাষ্টার নরিম আলী কারো অনমুতি ছাড়াই যেভাবে গাছ কেটেছেন তা সম্পূর্ণ বেআইনি।
এ ব্যাপারে মাষ্টার নরিম আলী মুন্সি বলেন, তিনি নিজেই সরকারি রাস্তার পাশে গুছগুলো লাগিয়েছিলেন। নিজেদের প্রয়োজনে ওই গাছ কেটে ফেলেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কালিগঞ্জ শাখার প্রকৌশলী জাকির হোসেন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি সাতক্ষীরায় একটি মিটিং এ আছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলা

শ্যামনগর প্রতিনিধি:
দাতা সংস্থা অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল -২০২১ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী -২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০মে) দিনব্যাপী আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ প্রদর্শনীতে সিবিও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনকৃত পণ্যের মধ্যে ছিল মিষ্টির প্যাকেট, শপিং ব্যাগ, স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ব্যাগ, পার্কিং টাইলস, পরিবেশ বান্ধব ইট, রিং, স্লাব, পিলার, কাঁকড়া, বিভিন্ন রকম সবজি, ডেমো হিসাবে প্রদর্শন করা হয় ডিস্যালাইনেশন প্লান্ট, পিএসএফ, পারিবারিক ল্যাট্রিন, ব্লক বাটিক, পুঁথি ব্যাগ সহ বিভিন্ন রকম হস্তশিল্প। নারী উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণের জন্য উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে সিবিও সদস্যরা অংশগ্রহণ করেন।

নারী উদ্যোক্তা পণ্য প্রদর্শনী স্টল পরিদর্শন করেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ। পরিদর্শনকালে নারী এন্টারপ্রাইজ গুলোকে টেকসই এবং স্থায়িত্বশীল করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, যেহেতু আমাদের এলাকার নারীরা বিভিন্ন হস্তশিল্প ও ব্যবসায়িক কাজের সাথে সম্পৃক্ত হয়ে পারিবারিক আয় বৃদ্ধি করছে এবং পরিবারের স্বচ্ছলতা আনতে সক্ষম হচ্ছে, সেহেতু আমরা সবসময় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য সবসময় সহযোগিতা করব। বাজার কমিটির সভাপতি আবু সালেহ বাবু বলেন, আমি বাজারের সকল দোকানদারকে পণ্যসমূহ কেনার জন্য উৎসাহ যোগাবো এবং তাদের বাজার সম্প্রসারণে সর্বদা সহযোগিতা করবো। সিবিও নারী উদ্যোক্তারা তাদের পণ্য সমূহ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন ও তাদের পণ্যের গুণগত মান সম্পর্কে সকলকে জানান এবং তাদের উৎপাদন ক্ষেত্র পরিদর্শনের জন্য ইউপি চেয়ারম্যান কে আমন্ত্রণ জানান। দিনব্যাপী প্রদর্শনীটিতে অত্র অঞ্চলের বিভিন্ন লোকজন, ব্যবসায়ী, এনজিও প্রতিনীধি, সাংবাদিক, অংশগ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest