সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

নলতা হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষক মমিন এর বিদায় সংবর্ধনা

দেবহাটা সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ও অত্র বিদ্যালয় থেকে নিবন্ধনের মাধ্যমে আগরদাঁড়ি আমিনীয়া কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে সুযোগ পেয়ে চলে যাওয়া সহকারী শিক্ষক আব্দুল মমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে বক্তব্য রাখেন স্থানীয় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক।

৩০ মে সোমবার বেলা ১০ টা হতে বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্জ ডা: মো. আকছেদুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সহকারী অধ্যাপক স. ম মমতাজুর রহমান, এড.আব্দুল জব্বার, মো.গোলাম মোস্তফা, উম্মে ফারওয়া, প্রভাষক ও সংবাদকর্মী মো. মনিরুজ্জামান (মহসিন), বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুঈদ, সিনিয়র শিক্ষক আবু হাসান, রমজান আলী, মো. হাবিবুল্যাহ, আহছান কবীর টুটুল, মো.মাহাবুর রহমান, অবকাশ চন্দ্র খাঁ, মাওলানা আব্দুস সাত্তার, সংবর্ধিত সহকারী শিক্ষক আব্দুল মমিন, সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম,আবুল কালাম বিন আকবর, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মিজানুর রহমান, ঝর্ণা খাতুন, তুহিনা পারভীন সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ, এস এস সি ২০২২ এর ৩৩৭ জন বিদায়ী পরীক্ষার্থী তথা ৬ষ্ঠ থেকে বিভিন্ন শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থীবৃন্দ।  পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজিতে শুভেচ্ছা বক্তব্য রাখে সিগমা হামিদ।
অশ্রুসিক্ত বেদনাপুঞ্জি পাঠ করে পরীক্ষার্থী আনিকা কবীর।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের উপহার সামগ্রী প্রদানের পাশাপাশি কিছু কিছু শিক্ষার্থী ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সহকারী শিক্ষক আব্দুল মমিন কে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৯ জুন ২০২২ তারিখ থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান আসন্ন এসএসসি পরীক্ষার নলতা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. আব্দুল মোনায়েম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিদ্যুতের তারে জড়িয়ে দোকান কর্মচারির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে বিদ্যুতের তারে জড়িয়ে এক দোকান কর্মচারির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রেজাউল ইসলাম (৪৪)। তিনি সাতক্ষীরা শহরতলীর গড়েরকান্দা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
গড়েরকান্দার রফিকুল ইসলাম জানান, ত্যার শ্যালক রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে জামানের মাংশ বিক্রির দোকানে কাজ করতেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মটরের উপর পড়ে যান।
এ সময় মোটরের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রেজাউল ইসলাম।

স্থাণীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক জলিলের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিলের উপর মাদক চোরাচালানীদের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।

বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোজাফফর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, এশিয়ান টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন।

মানববন্ধন পরিচালনা করেন, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপরে হামলা হয় কিন্তু বিচার হয় না। যে কারনে মাদক ও চোরাকারবারিরা সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে। সাংবাদিকদের নিজেদের মধ্যে বিভেদের কারনেই চোরাকারবারী, মাদক ব্যবসায়ীরা এধরনের উর্দ্ধত্য দেখাতে পারে। স্বার্থন্বেষীরা সুযোগ পাচ্ছে সুযোগ নিচ্ছে। এই মুহুর্তে সাতক্ষীরায় সাংবাদিকদের ঐক্য জরুরী। যারা ব্যক্তি স্বার্থে সাংবাদিকদের মধ্যে ঐক্য নষ্ট করছেন তারা নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধ হোন।

সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দিয়ে বক্তারা অবিলম্বে সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর সাব রেজিস্টারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সাব-রেজিস্টার মশিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেজিস্টার আব্দুল হাফিজ,

সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন,কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্টার মোস্তাাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তানজিল্লুর রহমান তার বক্তব্যে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইনের খুটিনাটি বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি জেলা রেজিস্টার আব্দুল হাফিজ জাতীয় শুদ্ধাচার কৌশল,পরিকল্পনা ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে বলেন,জমি ক্রেতা-বিক্রেতারা যাতে রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার না হন,

সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারিসহ দলিল লেখকদের আন্তরিক হতে হবে।
বিশেষ অতিথি সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন নামজারিসহ ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ও এসংক্রান্ত বিধি-বিধান নিয়ে আলোচনায় বলেন,নামজারিসহ ভূমি অফিসের সকল কার্যক্রম এখন অনলাইনে সম্পাদন হচ্ছে। সুতরাং সেবা পেতে আসা লোকজন সহজেই ভূমি অফিসের সেবা পাচ্ছে।

কালিগঞ্জ উপজেলার উপজেলার সাব-রেজিস্টার মোস্তাাফিজুর রহমান পাওয়ার অব এ্যাটর্নি বিধি-বিধান নিয়ে আলোচনা করেন।
এছাড়া সদর উপজেলার সাব-রেজিস্টার মশিউর রহমান বিভিন্ন প্রকার দলিলের প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করেন।
তিনঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি পরিমল চন্দ্র বিশ^াসসহ শতাধিক দলিল লেখক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন নাহার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৫তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতায় সাতক্ষীরার সাহস’র অংশগ্রহণ

সাতক্ষীরার সন্তান সরদার ফাহিমউদ্দিন আহম্মেদ (সাহস) এক সাহসী কিশোর। শিশুকাল থেকেই তার ছিল খেলনা পিস্তল, বন্দুক অথবা ইয়ারগান থেকে নিশানায় গুলি ছোড়ার শখ। যে কোন মেলায় ইয়ারগান থেকে গুলি ছুড়ে বেলুন ফুটানোই ছিল তার নেশা। স্বভাবে সে আর পাঁচজন শিশু-কিশোরের চেয়ে বেশ খানিকটা ব্যতিক্রম। যে কোন পরিবেশে সে নিজকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। ধার্মিক ও নম্র। পড়াশুনায়ও সে বেশ ভালো।
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে কেজি শ্রেণীতে প্রথম তার স্কুলে পদার্পণ। অতঃপর যথক্রমে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সিলভার জুবিলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনীতে অংশগ্রহন ও জিপিএ ফাইভ পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল ও কলেজে ভর্তি হয়ে আরো উন্নত শিক্ষালয়ে ভর্তির অদম্য আগ্রহে যথাক্রমে ক্যাডেট ও বিকেএসপিতে ভর্তি যুদ্ধে অংশগ্রহন এবং অবশেষে ২০২১ সালে সুযোগ পেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে (ক্যাডেট নং শ্যুঃ-১৯০ প্রাপ্ত হয়ে) ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়।
সাতক্ষীরাতে অধ্যয়নকালে সে সহশিক্ষার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী-সাতক্ষীরা, বাংলাদেশ রাইফেলস ক্লাব-সাতক্ষীরা, রেপাটরী নাট্য দল, বিজয়া থিযেটার, প্রাণকেন্দ্র, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ইত্যাদি শৈপ্লিক সংগঠনে অভিনয়-আবৃত্তি-ক্রীড়া-সাহিত্য-সংস্কৃতির অনুশীলন শুরু করে। ওস্তাদ সিরাজুল ইসলাম মহোদয়ের তত্থাবাধনে পরিচালিত সাতক্ষীরা রাইফেলস ক্লাবে শ্যুটিং অনুশীলনে সে তার দক্ষতার প্রমান দেয়। এ সময়গুলোতে সে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করে সম্মাননা সনদসহ পুরুস্কৃত হয়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে শিক্ষা গ্রহনকালে সে অল্প সময়ে নানা অনুষ্ঠানে কবিতা আবৃত্তিতে চারটি প্রতিযোগিতায় অংশগ্রহন করে তিনটিতে যথাক্রমে তৃতীয়, প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে। এছাড়া অন্যান্য সহশিক্ষায় পারদর্শিতার জন্য সিনিয়র ভাই-বোন ও শিক্ষকমন্ডলীর ¯েœহভাজন হয়ে উঠে। বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়। বর্তমানে সপ্তম শ্রেণিতে সে ক্যাপ্টেন নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব প্রদান করছে।
তার বাবা সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ ও মা ফাতেমা আমজাদ উভয়ই উন্নয়নকর্মী।

বাবা অভিনয়-আবৃত্তি-শিল্প-সাহিত্য-সংস্কৃতি প্রতিষ্ঠান ও কার্যক্রমের সাথে সংপৃক্ত। তারা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। সন্তানের ভবিষ্যৎ গঠন ও কর্মের সুবাদে তারা সাতক্ষীরা শহরেই দীর্ঘদিন বসবাস করছেন।

সরদার ফাহিমউদ্দিন আহম্মেদ সাহস ২০০৯ সালে জন্মগ্রহনকারী তাঁদের একমাত্র পুত্রসন্তান। ছেলেকে প্রতিষ্ঠিত করার জন্য তাঁদের অদম্য ইচ্ছা ও পরিশ্রমের অন্ত নেই।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে শ্যুটিং রাইফেল বিভাগে অনুশীলনে সে অতি অল্প দিনে প্রশিক্ষকবৃন্দের সুনজরে আসে। তার নৈপূর্ণতা সবাইকে মুগ্ধ করে দেয়। ইতিমধ্যে সে একবার শ্যুটিং ‘ফান গেম’-এ অংশগ্রহনের সুযোগ লাভ করেছে। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত ২৫তম আন্তঃক্লাব শ্যুটিং প্রতিযোগিতা২০২২-এ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরদার ফাহিমউদ্দিন আহম্মেদ (সাহস) দীর্ঘ অনুশীলনের মাধ্যমে অন্যান্যের মধ্যে প্রতিযোগী হিসাবে চুড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।

সে উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত শ্যুটিং ক্লাবসমূহ থেকে আগত অংশগ্রহনকারী প্রতিযোগীবৃন্দের সাথে ০১-০৪ জুন২০২২ তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য চারদিন ব্যাপি শ্যুটিং প্রতিযোগিতায় “বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ইকঝচ)”এর পক্ষে প্রতিযোগী হিসাবে প্রতিদ্বন্ধীতাকারী বারো জনের দলে অন্যতম হিসাবে অন্তরভূক্ত হয়েছে।
আল্লাহর রহমত, অক্লান্ত পরিশ্রম, সাহসিকতা ও সকলের দোয়া তার পাথেয় বলে সে মনে করে। সে সকলের দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি ঃ নবম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার রাত ৮টার দিকে তাকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রেজোয়ান হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মন্টু সরদারের ছেলে।

সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের এক কৃষক জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়াশুনা করে। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়া আসার পথে রেজোয়ান তাকে গত ২৩ মে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে খলিলনগরের সাবেক এমপি আব্দুল খালেক মোড়লের বাড়ির মোড় থেকে তার মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে করে অপহরণ করে রেজোয়ান ও তার কয়েকজন সহযোগী।

খবর পেয়ে পুলিশের সহযোগিতায় সদরের আলীপুর হাটখোলা নাম স্থান থেকে মেয়েকে উদ্ধার করা হলেও পালিয়ে যায় অপহরণকারিরা। এ ঘটনায় তিনি রেজোয়ানের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। সে অনুযায়ি গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক অর্পনা রায় রেজোয়ানকে রবিবার রাত ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে বৈকারী বাজার থেকে গ্রেপ্তার করেন। সোমবার রেজোয়ান সৌদে আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, রেজোয়ান বহু নারী কেলেঙ্কারীর নায়ক। তার কারণে দু’ বছর আগে বৈাকারীর মিজানুর মোল্লার মেয়ে গাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক অর্পণা রায় জানান, গ্রেপ্তারকৃত রেজোয়ানকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিস্তলসহ স্বামী পরিত্যক্তা নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : পুলিশ একটি পিস্তলসহ ফরিদা খাতুন নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে গ্রেপ্তার করেছে। সোমবার ভোর তিনটার দিকে সাতক্ষীরা সদরের আবাদের হাটখোলা নামকস্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরিদা খাতুন (৪২) সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটের ফজর আলী মিস্ত্রীর মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা তার ছেলে ফারুককে নিয়ে আবাদের হাটখোলায় ভাই মুনসুরের হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে ফরিদার ভাই বাঘ মোস্তফা ২০১৩-১৪ সালে জামায়াতের রাজনীতি করার কারণে অস্ত্র ব্যবহার করতো। পরবর্তীতে সে নিজেকে বাঁচাতে ক্ষমতাসীন দলের পক্ষ নিয়ে ২০১৬ সালে এলাকায় তান্ডব চালায়। বর্তমানে সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, বসতঘরের খাটের নীচে মাটিতে অস্ত্র পুতে রাখা আছে এমন খবরের ভিত্তিতে সোমবার ভোর তিনটার দিকে উপপরিদর্শক আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবাদের হাটখোলায় ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের ঘরের খাটের নীচে মাটির মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ফরিদাকে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফরিদা খাতুন জানায় যে, তার ঘর থেকে উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘ মোস্তফা তার খাটের নীচে মাটির মধ্যে পলিথিন মুড়িয়ে রেখে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, অস্ত্রসহ ফরিদা খাতুনকে গ্রেপ্তারের ঘটনায় উপপরিদর্শক আরিফ হোসেন বাদি হয়ে সোমবার অস্ত্র আইনে মামলা দায়ের করবেন। ফরিদাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিভিন্ন দেশে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে বাড়ছে খাদ্য সংকট

বিদেশের খবর: অভ্যন্তরীণ চাহিদা ও অস্থিরতার কথা মাথায় রেখে এশিয়ার বেশ কয়েকটি দেশের মতো ভারত ও মালয়েশিয়া গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। এতে বিশ্বজুড়ে খাদ্য সংকট ত্বরান্বিত হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য সংকটের সূচনা হয়।

নিজেদের সুরক্ষার জন্য ভারত এরই মধ্যে গমের রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশটি এখন পূর্ব সতর্কতা হিসেবে চিনি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করতে পারে। গত বছর ব্রাজিলের পরই সবচেয়ে বেশি চিনি রপ্তানি করে ভারত। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দুবাই হচ্ছে ভারতীয় চিনির অন্যতম ক্রেতা।

সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় খাবার চিকেন রাইস। কিন্তু মালয়েশিয়া রপ্তানি সীমাবদ্ধ করার পরে এর দাম বাড়তে চলেছে। যদি দেশগুলো রক্ষণবাদী আচরণ করে তাহলে সবার জন্য উদ্বেগ বাড়বে বলে জানান ওভারসি-চাইনিজ ব্যাংকিং কর্পোরেশনের ট্রেজারি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান সেলিনা লিং।

থাই চিনি, মুরগির মাংস ও চালের উৎপাদনকারীরা লাভবান হবে বলে মনে হচ্ছে। কারণ এই বছর দেশটিতে ভালো ফলন হয়েছে। অন্যদিকে ব্রাজিলের মানুষ মহামারির কারণে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। দেখা দিয়েছে ক্ষুধা ও দরিদ্র।

যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি সত্ত্বেও ভোক্তাদের ব্যয় সন্তোষজনক হারে বাড়ছে। এদিকে কঠোর বিধিনিষেধের কারণে চীনের অর্থনীতি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

ব্লুমবার্গের নতুন গবেষণা দেখা গেছে, বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ক্ষেত্রে করোনার পর ইউক্রেন যুদ্ধ বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব এখন দ্বিমুখী সমস্যার সম্মুখীন।

পাকিস্তান, ঘানা, ইসরায়েল, নাইজেরিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও গুয়াতেমালার কেন্দ্রীয় ব্যাংক এই সপ্তাহে সুদের হার বাড়িয়েছে। রাশিয়ার নীতিনির্ধারকরা অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াসে সুদরে হার কমিয়েছে।

চীনে এখনো অব্যাহত রয়েছে লকডাউন কার্যক্রম। যার কারণে দেশটির অর্থনীতি এখনো নিম্নমুখী। বন্ধ হয়নি করোনার নতুন ধরন ওমিক্রনের চোখ রাঙানি।

ব্রাজিলে খাদ্য ও পরিবহন খরচ পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। দেশটিতে সুদের হার আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এদিকে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলছে। লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যসহ সব জিনিসের দাম। এমন পরিস্থিতিতে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ইউরোপের দেশগুলোতেও একই অবস্থা বিরাজ করছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest