সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

দেবহাটায় জাকাতের অর্থ বিতরন করলেন ইউএনও

দেবহাটা ব্যুরো।। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলার বিভিন্ন মানুষদের মধ্যে জাকাতের অর্থ বিতরন করেছেন।

রবিবার ২৯মে, ২২ ইং সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০২০-২০২২ অর্থবছরের সাতক্ষীরা জেলা কার্য্যালয়ে আদায়কৃত যাকাতের টাকা বিভিন্ন গরীব ও অসহায়দের মধ্যে বিতরণ করেন। এসময় ইসলামী ফাউন্ডেশনের দেবহাটা শাখার কর্মকর্তাবৃন্দ ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

জাকাত বিতরনকালে মোট ১৮ জন হতদরিদ্র মানুষদের মধ্যে জাকাতের অর্থ বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য বিধি ‌দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ২০৩০ সালে “মাসিক” কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিনত করতে আমরা প্রতিঞ্গাবদ্ধ এই স্লোগানে সাতক্ষীরায় মাসিক স্বাস্থ্য বিধি দিবস ঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৯ শে মে সকাল ১১ টায় সাতক্ষীরা পলাশপোল আর্দশ বিদ্যালয় হল রুমে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ব্রাক ওয়াশ কর্মসূচি, সাতক্ষীরার সদরের আয়োজনে মাসিক স্বাস্থ্য বিধি দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ সাইফুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাতক্ষীরা পৌর সভার ৮ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ শফিকুর রহমান বাবু ও মোঃ শফিউদ্দোলা সাগর, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মন্টু সরদার, ব্রাক কর্মকর্তা এসকে আশরাফুল মাশরুদ, মোঃ হাফিজুর রহমান, আব্দুর রহমান, মোঃ হাসিনুর রহমান, মোঃ জহুরুল আলম,মোঃ মাহবুব হোসেন সহ স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ব্রাকের কর্মকর্তা গন ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক সুরাইয়া পারভীন ও ইসরাইল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধহাটায় গ্রাম ডাক্তারদের কনফারেন্স অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় গ্রাম ডাক্তারদের নিয়ে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বুধহাটা ইউনিয়ন পরিষদে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহযোগিতায় একমি ফার্মাসিটিক্যাল এ
কনফারেন্সের আয়োজন করেন।
গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বুধহাটা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আবু হেনা ও আবু জাহামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিডিএমএএর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রচার সম্পাদক গ্রাম ডাঃ রফিক আহমেদ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, সিনিয়র সদস্য গোলাম মোস্তফা, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির বুধহাটা ইউনিয়নের উপদেষ্টা অচিন্ত ঘোষ, মোক্তার হোসেন, অরবিন্দ কুমার অরুণ, সহ-সভাপতি রেজাউল করিম, বিমল দত্ত,

সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ চক্রবর্তী, কোষাধক্ষ্য শিব চক্রবর্তী, গ্রাম ডাঃ রেজাউল্লাহ, কবির হোসেন, মৃণাল ব্যানার্জি, বাবুল হোসেন, লেলিন পাড়, তাহাজ্জাত হোসেন তাঁজ, তরুন কমার মন্ডল, পরিতোষ কুমার, সুজন হোসেন, প্রবীর মন্ডল, মিলন হোসেন সহ বুধহাটা ইউনিয়নের ৬০ জন গ্রাম ডাক্তার কনফারেন্সে অংশ গ্রহণ করেন। কনফারেন্স পরিচালনা করেন একমি ফার্মাসিউটিক্যাল সাতক্ষীরা জেলা ম্যানেজার স্বপন কুমার রায়,সিনিয়র এমপিও আরাফাত হোসেন, মাসুম বিল্লাহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে বুধহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুকে বুধহাটা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রাম ডাক্তারদের মধ্যে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় গ্রাম ডাক্তার আব্দুর রবকে সম্মাননা স্মারক তুলে দেন বুধহাটা ইউনিয়নের গ্রাম ডাক্তার নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলিপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিকদের পুশ মাছ বিরোধী মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১২৭৫) ও ট্রান্সপোট মালিক যৌথ উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টার সময় আলিপুর ফিলিং স্টেশন সামনে অত্র শ্রমিক ইউনিয়ন কার্য্যলয়ে জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম রক্ষাতে পুশ মাছ বিরোধী ও প্রশাসন কর্তৃক ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন।
বক্তারা বলেন , ট্রাক শ্রমিকরা সব সময় সরকারের সহযোগিতা করে আসে। অথচ ট্রাক শ্রমিকরা কোনো মুল্যায়ন পায় না। তেমনি সরকারের কোনো সহযোগিতা পায় না। শ্রমিকরা নিম্ন আয়ে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে থাকে। অন্যাদিকে বিভিন্ন জেলায় কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা গোপনে পুশ মাছ কসসিটের ভিতরে দিযে তারা ট্রাকে আনলোড করে দেয়। এতে করে সড়কের বিভিন্ন স্থানে ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকরা প্রশাসনের কর্তৃক নানা ভাবে হয়রানি শিকার হচ্ছে। সেইসাথে ভ্রামমান আদালতের মাধ্যমে ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিককে অর্থদন্ড গুনতে হচ্ছে। তাই পুশ মাছ ট্রাকে থাকলে কোনো ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকরা দায়ভার নেবে না। কোনো ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদেরকে হয়রানি না করার জন্য প্রশাসনকে আহবান জানান নেতৃবৃন্দরা। তাছাড়া পুশ মাছ কর্তৃকদেরকে সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান নেতৃবৃন্দ।
পুশ মাছ কর্তৃকদের কারনে সাতক্ষীরা জেলার চিংড়ি চাষি খ্যাতে সুনাম নষ্ট হয়ে যাচ্ছে । তাই পুশ মাছ কর্তৃকদেরকে আইনের আওতায় আনাসহ ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদের হয়রানি না করার জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃকপক্ষ সহ সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান মতবিনিময় সভায় ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকরা।
মতবিনিময় সভায় অন্যনাদের মধ্যে ট্রান্সপোট মালিকরা বক্তব্য রাখেন, মেসার্স সাব্বির ট্রান্সপোট, মেসার্স জনতা ফিস কেবি ট্রান্সপোট, আমিনিয়া ট্রার্সপোর্ট, শ্যামনগর ট্রার্সপোর্ট, বিসমিল্লাহ ট্রার্সপোর্ট, আঁখি ট্রার্সপোর্ট, সততা ট্রার্সপোর্ট, বিএসটি ট্রার্সপোর্ট, ইউএসডি ট্রান্সপোট, ডি বি এস ট্রান্সপোট, জাহাঙ্গীর ট্রান্সপোট, মামুন ট্রান্সপোট, পিয়া ট্রান্সপোট, রবিন ট্রান্সপোটসহ অত্র শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিআরডিবি’র দরিদ্র মহিলাদের তিনদিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় দরিদ্র মহিলাদের তিনদিন ব্যাপি মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাতক্ষীরা সদর বিআরডিবি কার্যালয়ে তিন দিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো: রাশিদুল ইসলাম।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো ২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের উন্নত মৎস্য প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়র মো: রাশেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা(ইরেসপো) মৃদুল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এ প্রকল্প হাতে নিয়েছেন। পল্লীঅঞ্চলের নারীরা উন্নত মৎস্য চাষ প্রশিক্ষণ পেলে তারা আর্থিকভাবে সাম্বলম্বী হতে পারবে।

এছাড়া গত ২১ মে বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের দুটি হাইস্কুল মোট ২০০ জন কিশোরীদের প্রকল্পভুক্ত হয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০টাকা জমা দিলে বছর শেষে প্রত্যেক শিক্ষার্থীর হিসাবে ৭২০০ টাকা জমা হবে। বাকী টাকা সরকার দিবে। শিক্ষা জীবন শেষে একটি মোটা অঙ্কের টাকা পাবে। যাতে করে সে পরবর্তীতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিকে অভিযান: ১০ ক্লিনিক বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সাতক্ষীরা প্রশাসন।

রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনেই দশটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে।

শুরুতেই সাতক্ষীরা শহরের আল আকসা হাসপাতালে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের দলটি। হাসপাতালটির নিবন্ধন না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানের কার্যক্রম বন্ধ ঘোষনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট সজীব তালুকদার।
এরপর বিসমিল্লাহ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করে নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৩ হাজার টাকা জরিমানাসহ সেটির কার্যক্রমও বন্ধ ঘোষনা করা হয়।
খুলনা রোড মোড় এলাকার কৃস্টাল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালকে নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষনা করেন। এরপর সোনালী ডায়াগনস্টিক সেন্টারও ৫ হজার টাকা জরিমানা করে সেটিও বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজীব তালুকদার ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার প্রমুখ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। আজ অভিযান চালিয়ে ১০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জরিমানাসহ বন্ধ ঘোষনা করা হয়েছে। আজকের মত অভিযান বন্ধ ঘোষনা করা হয়েছে আগামীকাল আবার সকাল থেকে অভিযান চালানো হবে।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সাতক্ষীরায় ২৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে সিবি হাসপাতাল, কেয়ার ক্লিনিক, ডিজিটাল ল্যাবের তিনটি প্রতিষ্ঠান, কেয়ার ল্যাব ও শ্যামনগরের ডক্টরস ডোর এই সাতটি প্রতিষ্ঠানের চলতি বছর পর্যন্ত নিবন্ধন রয়েছে। বাকি সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো নিবন্ধন নবায়ন নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুকুরে সাঁতারকাটতে গিয়ে প্রাণ হারালেন পুলিশের এসআই

নিজস্ব প্রতিনিধি : পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের এসআই রশেদুল ইসলাম (৪০) মারা গেছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এঘটনা ঘটে।
এস আই রশেদুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম জানান,সকাল নয়টা ৫০মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশও কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় এস আই রশেদুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিক চিকিৎসাও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়,তিনি পানিতে সাতার কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালের সকল কার্যক্রম শেষে মরদেহটি কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তকরা হয়েছে।
কলারোয়া ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স এরস্টেশন অফিসার মোঃ ওবায়দুল্লাহবলেন, এস আই রাশেদ গোসল করার সময় পানিতে ডুবে গেলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা এমন সংবাদে তার নেতৃত্বে এক টি চৌকসটিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুইমিনিটের মধ্যেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কলারোয়া থানা অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দীনমৃধা বলেন, রাশেদুল ইসলাম গতদেড় মাসআগে কলারোয়া থানায় পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন। সকালে থানা পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট এ্যাটাক করেপুকুরের পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক কলারোয়া ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সস্টেশনের লিডার ওবায়দুল্লাহ’র নেতৃত্বে ফায়ার ফাইটার সাখাওয়াত হোসেন, আব্দুস সালাম ও ইমরান হোসেন পুকুর থেকে অচেতন অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালও ময়না তদন্তশেষে বাদ যোহর সাতক্ষীরা পুলিশ লাইনে মরহুমের জানাজা শেষে মৃত দেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বজ্রপাতে ২ জনের মৃত্যু: আহত ৪

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরে এবং দেবহাটায় বজ্রপাতে ২জন নিহত ও ইস্কেভেটর চালকসহ ৪জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ঘেরে সদরের খেজুরডাঙ্গী এলাকায় মাটি কাটার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহতরা হলেন, খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫),মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ(৪০),জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও ইস্কেভটর চালক ঢাকার হুমায়ুন কবির।
সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ জানান, খেজুরডাঙ্গা বিলে আমাদের মাছের ঘেরে ইস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাড়িয়েছিলাম। এসময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এছাড়া আমরা ৪জন আহত হই।
লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান,মাছের ঘেরে মাটি কাটার সময়ে বজ্রপাতে ফারুক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুকের মরদেহ তার খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।
এদিকে, শনিবার সন্ধ্যায় দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামের আবদুল লতিফ (৫২) সন্ধ্যায় বজ্রাঘাতে মৃত্যু বরণ করেন। আবদুল লতিফ নারিকেলি গ্রামের পিয়ার আলি গাজীর পুত্র। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি থেকে বাড়ির পাশে পাতার বিলের ঘেরে এসে নামাজ আদায় করে বাসায় বসে ছিলো। তখনই শুরু হয় প্রবল বৃষ্টি ও প্রচন্ড শব্দে মুহুরমুহ বজ্রপাত।

একপর্যায়ে লতিফ এর উপর পড়ে বজ্রপাত ঘটে এবং তাতেই তার মৃত্যু হয়। তাকে ফোনে না পেয়ে তার বৃদ্ধ পিতা পিয়ার আলি গাজী তাকে খোঁজ করতে এসে দেখে ঘেরের বাসার পাশে লতিফের নিথর দেহ পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ব্রজপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest