সর্বশেষ সংবাদ-
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহততালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যু

আশাশুনির কল্যাণপুর বাজারে অগ্নিকান্ড : ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর বাজারে অগ্নিকান্ডে কৃষকলীগের অফিসসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনাটি ঘটে। চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
প্রতাপ নগর ইউনিয়নের সদস্য উজ্জ্বল হোসেন ঘরামি জানান, দুপুরে দোকান বন্ধ করে যে যার মতো বাড়িতে চলে যায়।

বৈদ্যুতিক শট সার্কিট অথবা চায়ের দোকানের চুলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে দারনা করা হচ্ছে। ঘণ্টা ব্যাপী চলা এ অগ্নিকান্ডে কল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের হার্ডওয়ারের দোকান,
আসলাম হোসেনের শাড়ির দোকান, মৃত্যুঞ্জয়ের কসমেটিকের দোকান, আব্দুল আজিজের মিষ্টির দোকান, ইউনিয়ন কৃষকলীগের অফিস, আজুর চায়ের দোকান, শহিদুল্লাহর চায়ের দোকান, আজহারুল ইসলামের চায়ের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।

পার্শ্ববর্তী কোন জলাশয় বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি।
শাড়ির দোকানের মালিক আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা বাড়ি থেকে দোকানে চলে আসি। কিন্তু পাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভানো যায়নি। ঘন্টা খানেকের মধে ্যআমার ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। এক জায়গায় ৭টি দোকান ও অফিস থাকায় পর পর তা সব পুড়ে গেছে।

পরে আগুন নিভে গেছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ জানান,আমি কল্যাণপুর বাজারে গিয়েছিলাম। ভস্মীভূত দোকানের মধ্য থেকে দোকানীরা কিছু কিছু মালামাল সরিয়ে নিয়েছে। তবে অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, কল্যাণপুর বাজারে আগুন লাগানোর ঘটনায় আমাদের কেউ অবহিত করেনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সাধারণ পরিষদের সিদ্ধান্তে ৩ জনের সদস্য বাতিল : রাজীব স্থায়ী বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় সভায়  সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পত্রিকা না থাকায় সদস্য পদ হারানো ডি এম কামরুল ইসলাম, রবিউল ইসলাম এবং ফারুক রহমানের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুমোদনের বিষয় নিয়ে
আলোচনা হয়। উপস্থিত সাধারণ পরিষদের সিদ্ধান্ত মতে সর্বসম্মতিক্রমে উক্ত তিনজনের সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়।

এছাড়া সভা চলাকালে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নেতৃবৃন্দের উপর চড়াও হওয়ায় যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিবের সদস্য পদ সর্বসম্মক্রমে স্থায়ীভাবে বাতিল করা হয়।

প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের লক্ষে প্রেসক্লাবের সদস্য আব্দুল গফুর সরদারকে প্রধান নির্বাচন কমিশনার করে প্রেসক্লাব সদস্য মো: জাকির হোসেন
লস্কর শেলী ও খন্দকার আনিসুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়।
নির্বাচনী তফশীল অনুযায়ী আগামী ৯ ও ১০ এপ্রিল মনোনয়ন পত্র সংগ্রহ, ১১ এপ্রিল মনোয়নপত্র দাখিল, ১৩ এপ্রিল যাচাই-বাছাই, ১৪ এপ্রিল আপত্তি গ্রহণ
ও শুনানী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল- ২০২২ সন্ধা ৭ টা হতে রাত্র ৮ টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ এপ্রিল- ২০২২ রাত্র ৯টা। আগামী ২১ এপ্রিল ২০২২ সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি : সারাদেশের ন্যায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় স্মারক লিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব মো. আব্দুল আলীমের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের এ স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন,

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক মো. শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন,

জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইয়াসিন আলি, আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিবসহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির গুনাকরকাটি হাইস্কুলে বিশেষ ক্লাস 
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস নিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। সোমবার সকাল সাড়ে ১০ টায় স্কুল হল রুমে এ ক্লাস পরিচালনা করেন তিনি।
স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনকালে ওসি মমিনুল ইসলাম বলেন, সাহস আর বিশ্বাসের ঘাটতির কারণে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভাল করতে পারেনা।
অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ২% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন,
বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। সন্তান পুষ্ট হয়না। এজন্য তিনি সকলকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। তিনি আরও বলেন, অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। এসময় তিনি কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে থানাকে অবহিত করার আহবান জানান।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর নুরনগর জুয়েলার্স সমিতির সভাপতি অশোক – সম্পাদক কৃষ্ণপদ

কে এম রেজাউল করিম : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নুরনগর বাজারস্থ সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে পাত্র জুয়েলার্সের স্বত্বাধিকারী অশোক পাত্র এবং সাধারন সম্পাদক হিসেবে শ্রীকৃষ্ণ জুয়েলার্সের স্বত্বাধিকারী কৃষ্ণপদ কর্মকার ও চাঁদেরকনা জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল ছাত্তার গাজী সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়।
এছাড়া সমিতির বিশ্বনাথ কর্মকার সহ সভাপতি, গোপাল দেবনাথ সহ- সাধারন সম্পাদক এবং দেবদাস গাইন কোষাধক্ষ মনোনীত হয়।
গতকাল বিকাল ৪টায় নুরনগর জুয়েলার্স সমিতির সভাপতি অশোক পত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর জুয়েলার্স সমিতির সভাপতি উজ্বল দত্ত। বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল,

সহ-সভাপতি সমিরন দে, সহ- সাধারণ সম্পাদক উত্তম কুমার দে, যুগ্ন- সাধারণ সম্পাদক হাসান তালুকদার,

কালিগঞ্জ জুয়েলার্স সমিতির সভাপতি পরিতোষ দে, সাধারণ সম্পাদক ভৈরব দত্ত।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নুরনগর জুয়েলার্সের সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ কর্মকার ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বিশেষ সভায় মানববন্ধন ঘোষনা 

প্রেসবিজ্ঞপ্তি :  নদী বাঁচাও, অবৈধ দখল উচ্ছেদ ও ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষে সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে লাবসা ইউনিয়নের তালতলা এলাকায় জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক।

সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলি, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সামাদ, আব্দুর রব পলাশ, শেখ শওকত আলী, আবু সুফিয়ান সজল, সেলিম হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউছুফ আলী, দপ্তর সম্পাদক  শেখ হাফিজুর রহমান, সদস্য মো: আলিমুজ্জামান আলিম,

ইকবাল হোসেন, সুখপদ ব্যানার্জী সহ নেতৃবৃন্দ প্রমুখ। বিশেষ সভায় নৌ-খাল দখলকৃত উচ্ছেদ, বেতনানদী খননের সিডিউল সাইনবোর্ড টাঙানোর দাবিতে ও একটি মহলকর্তৃক বেতনা খননের মাটি বিক্রির পায়তারা ও টিসিবি পন্য তালিকা অনিয়মের প্রতিবাদে আগামী ২৩ মার্চ বিকাল ৩ টায় বিনেরপোতায় মানববন্ধন ও ২৭ মার্চ বিকাল ৩ টায় বাবুলিয়া বাজারস্থ মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং  জেলা প্রশাসক মহোদয় ও পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্মকর্তার সাথে মতবিনিময় করার সিন্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দুগ্ধ কারখানা ও এলাকার সমবায়ীদের সাথে মত বিনিময়

ফয়জুল হক বাবু : “আপনারাই এই কোম্পানির মালিক, আপনাদের সকল সুযোগ-সুবিধাসহ বিনা সুদে গাভী ঋণ দেওয়া হবে” এমনটিই বললেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ ও মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।

এসময় তিনি আরও বলেন, আপনারা রমজানে মিল্কভিটাকে পর্যাপ্ত দুধ সরবরাহ করেন আমি কথা দিচ্ছি রমজানের পরে আপনাদের দুধের মূল্য বাড়িয়ে ৫০ টাকা করে দিব।

এছাড়া দুগ্ধ খামারিদের বিদ্যুৎ বিল বানিজ্যিক থেকে কৃষির আওতায় আনারও আশ^াস দেন তিনি। সোমবার বিকালে বিনেরপোতার বিসিক শিল্প নগরীতে সাতক্ষীরা দুগ্ধ কারখানা ও এলাকার সমবায়ীদের সাথে মত বিনিময় সভা ও গাভী ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ এর খুলনা বিভাগের সভাপতি তপন কুমার ঘোষের সভাপতিত্বে ও সাতক্ষীরা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি তরুণ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

গোপালগঞ্জ মধুমতি সমবায় সমিতির লিঃ ও গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ মাসুদুর রহমান, ইছামতি কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির লিঃ এর সভাপতি শেখ ফকরুল আলম প্রমুখ।
পরে ২৫টি প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারি সমিতির সদস্যদের মাঝে গাভী ক্রয়ের জন্য ৯৭ লক্ষ টাকার গভী ঋণের চেক প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুকের পদত্যাগ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি এ্যাড. ফারুক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
২১ মার্চ ২০২২ ইং তারিখে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড: ফারুক হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন,

১৪ জুন ২০১৯ জুলাই তারিখ হতে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। একান্ত ব্যক্তিগত সমস্যার কারনে উক্ত পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest