সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

গাবুরায় অন্তস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ : স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরের গাবুরায় অন্তস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকার টেকেরহাটে এঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধু আশরাফুন্নেছা (৩০) একই এলাকার শফিকুল গাজীর স্ত্রী। তিনি ৬ মাসের অন্তস্বত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, স্বামী শফিকুল ইসলাম নির্যাতন করে তাকে হত্যা করেছে। তবে শফিকুলের পরিবার এটি কে আত্মহত্যা বলে প্রচার দিচ্ছেন। স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

গাবুরা ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মশিউর রহমান বলেন, স্বামী শফিকুল তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তারা বাঁচার জন্য আত্মহত্যার প্রচার দিচ্ছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্ত ছাড়া বলা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাইব্রীড আ’লীগ নেতা রফিকুলের ইন্ধনে মামা কর্তৃক ভাগ্নের সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হাইব্রীড আ’লীগ নেতা রফিকুলের ইন্ধনে মামা রতন বৈদ্য কর্তৃক ভাগ্নের সম্পত্তি অবৈধভাবে দখল করতে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বাসের পুত্র পরিতোষ বিশ্বাস। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি ইটভাটা শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করি।

আমার বসবাসের কোন জমি না থাকায় একই গ্রামের মৃত হামিজউদ্দীনের পুত্র মো: আবু সাঈদের রামদেবপুর মৌজায় জে এল নং ৯৬, ২৩৭২ নং খতিয়ানে ৪২৩৮ দাগে রেকর্ডীয় সম্পত্তিতে বসবাস করতাম। আমার অসহায়ত্বের কথা বিবেচনা করে আবু সাঈদ আমার কাছে ২ শতক সম্পত্তি বিক্রয় করেন। আমার ক্রয়কৃত ২শতক সম্পত্তির সামনে কিছুটা খাস সম্পত্তি রয়েছে।

আবু সাঈদ সম্পত্তি আমাকে লিখে দেওয়ার পর একই এলাকার গুটি খালেকের পুত্র রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে কেন লিখে দেওয়া হলো তা নিয়ে ষড়যন্ত্র করতে থাকে।

একপর্যায়ে আমার আপন মামা রতন বৈদ্যেকে অবৈধ লোভ ও লাভের আশ্বাস দিয়ে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে একের পর এক মিথ্যা অপপ্রচার চালাতে থাকে এবং আমার ওই ২শতক সম্পত্তির সামনে খাস সম্পত্তিটুকু দখল নেওয়ার পায়তারা করতে থাকে। এনিয়ে আবু সাঈদ, তার ভাই আবু সালেক এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান আমাকে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধেও পত্রপত্রিকায় একের পর এক মিথ্যা হয়রানির উদ্দেশ্যে মূলক অপপ্রচার করে।

এমনকি জনৈক ফাহিমা খাতুন ফুটায়াকে দিয়ে নাটক সাজিয়ে আবু সাঈদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা ধর্ষন মামলা দায়ের করে। ওই মামলার স্বাক্ষী রফিক ও রতন বৈদ্য। অথচ ফাহিমা খাতুনের সাথে আবু সাঈদের স্ত্রীর বিরোধ হয়েছিল। সাঈদের সাথে কোন কথায় হয়নি শুধু মাত্র তাকে হয়রানি করতে আবু সাঈদের আপন বড় ভাই আবু জাফর সরদার, রফিকুল এবং রতন বৈদ্যের ইন্ধনেই ওই মিথ্যা ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে। আবু সাঈদের সাথে তার বড় ভাই আবু জাফরের বিরোধ থাকায় ফাহিমা খাতুন ফুটুয়ার মামলার সকল খরচ আবু জাফরই বহন করছেন। আমার ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ শুরু করলে রফিকুলের নেতৃত্বে মামা রতন বৈদ্যসহ তাদের সহযোগিরা আমাকে প্রকাশ্যে হুমকি প্রদর্শণ করে বলে “এখানে তুই ঘর নির্মান করতে আসলে আগুন জ্বালিয়ে দেবো, মেরে ভারতে তাড়িয়ে দেবো।”এনিয়ে আমাকে সহযোগিতা করতে আসায় মিথ্যা মামলায় ফেঁসেছেন আবু সাঈদ ও তার ভাই আবু ছালেক। এতে পিছন থেকে ইন্ধন দিচ্ছেন তাদের বড় ভাই আবু জাফর। উল্লেখিত রফিকুল ইসলাম বিগত সময়ে জামায়াতের অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন। বর্তমানে ভোলপাল্টে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমার ক্রয়কৃত সম্পত্তিতে আদালতের ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে সেখানে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্ঠা করে। আমি ওই সাবেক শিবির নেতা রফিকুল, রতন বৈদ্যসহ সহযোগীদের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রত্যেক সহযোগী সংগঠনকে সু-সংগঠিত করে গড়ে তুলতে হবে—-ডাঃ রুহুল হক এমপি

আশাশুনি ব্যুরো: প্রত্যেক সহযোগী সংগঠনকে সু-সংগঠিত করে গড়ে তুলতে হবে। যে উদ্দেশ্যে বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারই সু্যোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা।

আর মাত্র কয়েক দিন পরে আমরা পদ্মা সেতু দিয়ে পায়ে হেঁটে পার হতে পারবো। এসকল অভুতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সহ সকল সংগঠন একত্রিত হয়ে কাজ করে যেতে হবে।

শত্রুপক্ষ আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। প্রতিটি সংগঠন যোগ্য নেতৃত্বের মাধ্যমে তৈরি করে আমাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দ্বিধাদ্বন্দ্ব ভুলে মিলেমিশে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন।

২৩ মে সোমবার বেলা ১১টায় আশাশুনি সরকারী এতিম খানা মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে সন্মানিয় অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাষক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের গুরুত্ব অপরিসীম। তাই সহযোগী সংগঠন গুলো গঠনের সময় আমাদেরকে বিষয়টি মাথায় রাখতে হবে। কে হলো নেতা এটা বড় কথা নয়, আমরা নেতাকে মেনে চলবো এটাই বড় কথা।

আমাদের উদ্দেশ্য হবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা। আর এ আদর্শ বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই করতে হবে।
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-কৃষি বিষয় সম্পাদক আফসারুর জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর হক ডাবলু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আয়েসা সিদ্দিকা,

শেখ এহসান হাবিব‌ নয়ন। সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলের সঞ্চালনায় এসময় ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, দিপংকর সরকার দ্বীপ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, ওমর সাকি পলাশসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনকে নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এটা ঢাকা কেন্দ্রিয় অফিস থেকে জানানো হবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : সরকারের ব্যাংক ঋণ কার্যক্রমকে সহজশর্তে উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ করতে সাতক্ষীরার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও নারী উদ্যোক্তাদের অংশ গ্রহনে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সাতক্ষীরা শহরের একটি রিসোর্টে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার আয়োজনে এ নারী উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপমহাব্যাবস্থাপক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ আলম সহ সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

কর্মশালায় সাতক্ষীরার ২৮টি ব্যাংকের কর্মকর্তা ও প্রায় শতধিক নারী উদ্দোক্তা অংশ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথি বলেন, আমরা চায় নারীদের এগিয়ে নিতে। বর্তমান সরকারও চান নারীদের এগিয়ে নিতে। তাদের স্বাবলম্বী করতে ব্যাংক গুলোকে এগিয়ে আসতে হবে। সহজশর্তে ঋণ দিয়ে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে। কোন ব্যক্তি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ঋণ দিয়ে অনাদায়ী থাকার থেকে এসব উদ্যোক্তানারীদের ছোট ছোট ঋণ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির বদলী

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবিরকে বদলী করা হয়েছে। তাকে আগামিকাল চট‍্রগ্রাম রেঞ্জে যোগদান করতে বলা হয়েছে।
এআইজি শাহাজাদ মো: আছাদুজ্জামান  স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলী করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরে দেয়াল চাপা পড়ে ইজিবাইক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : দেয়াল চাপা পড়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। সোমবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের নবজীবন ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইজিবাইক চালকের নাম ইয়াছিন আলী (২০)। সে সাতক্ষীরা শহরের পলাশপোলের ইমান আলী সরদারের ছেলে। আহতরা হলেন, পলাশপোলের মারুফ হোসেনের ছেলে রাজা, বাবলুর রহমানের ছেলে শাকিব হোসেন ও বেল্টু হোসেন।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বেল্টু হোসেন জানান, শাকিব, রাজা ও ইয়াছিনসহ তারা কয়েকজন নবজীবন ইনস্টিটিউটের পার্শ্ববর্তী গোলাপ গাজীর বাঁশবাগানের পাশে মোবাইলে গেম খেলছিল। এ সময় গোলাপ গাজীর প্লাস্তারবিহীন তিন ইঞ্চি গাথুনির দুর্বল প্রাচীর তাদের উপর ধ্বসে পড়ে। এতে তারা চারজন আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিন মারা যায়।

এ ব্যাপারে গোলাপ গাজীর ছেলে বকুল গাজী জানান, তাদের প্রাচীর পাঁচ বছর আগে নির্মিত। উঠতি বয়সী কিছু ছেলেরা ওই প্রাচীরের উপর উঠে বা পাশে বসে নেশা করে ও মোবাইলে গেম খেলে। এমন এক পরিস্থিতিতে দেয়াল পড়ে একজন মারা গেছে ও তিনজন আহত হয়েছে বলে তিনি জেনেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, পলাশপোলে দেওয়াল চাপা পড়ে এক যুবক মারা গেছে মর্মে তিনি জেনেছেন। লাশ সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ঃ আদালতে যাওয়ার পথে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিগত রাবেয়া খাতুন কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারি জাকির হোসেন জানান, রাবেয়া খাতুন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ধার্য দিনে ২৭১/২২ নং মামলায় বাদি পক্ষে হাজিরা দেওয়ার জন্য সোমবার সকালে বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে তিনি কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মোটর সাইকেল তাকে বহনকারি মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে রাবেয়া খাতুন মোটর সাইকেল থেকে পড়ে যায় মারাত্বক জখম হন। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যুর কথা নিশ্চিত করতে পারলেও লাশ কোথায় তা জানাতে পারেননি কালিগঞ্জ থানার উপপরিদর্শক খবিরউদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে রাতের আঁধারে ভূমিহীন নামধারী ভূমিদস্যু মোকছেদের নেতৃত্বে প্রবীন আ’লীগ নেতার সম্পত্তি দখল

নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগরে রাতের আঁধারে ভূমিহীন নামধারী ভূমিদস্যু মোকছেদের নেতৃত্বে প্রবীন আওয়ামীলীগ নেতার সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত. সামছুদ্দিন গাজীর পুত্র সুজা মাহমুদ। লিখিত অভিযোগে তিনি বলেন, শ্যামনগর মৌজায় বি আর এস খতিয়ান ১০৯০ ও বি আর এস খতিয়ান ৭৯০ খতিয়ানে ১ একর ৮৯ শতক সম্পত্তির মধ্যে ৭৯০ খতিয়ানের ৮৯ শতক সম্পত্তি ১৯৬৬ সাল থেকে এবং ১০৯০ খতিয়ানের সম্পত্তি ১৯৭৬ সাল থেকে ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি।

স্ব নামে নাম পত্তন করাসহ কর আদায়, খাজনা দাখিলার চেক কাটা আছে। কিন্তু সম্প্রতি শ্যামনগর উপজেলার কুখ্যাত ভূমিদস্যু মোকছেদ আলীর কু নজর পড়ে। বিভিন্ন সময়ে ১০ লক্ষ টাকা চাঁদার দাবিতে হুমকি ধামকি প্রদর্শণ করতে থাকে। চাঁদা না দেওয়ায় গত ২৯/০১/২০২২ তারিখে বি আর এস ১০৯১ খতিয়ানে ১ একর ৩৯ শতক সম্পত্তি ভূমিদস্যু মোকছেদ আলীর নেতৃত্বে ভূমিহীন নামধারী বারেক, সাদআলী, শফিকুল, ফারুক সহ তাদের বাহিনীর সদস্য দখল করে নেয়। উপায়ন্তর হয়ে ৫লক্ষ টাকা মোকছেদ আলীর পুত্র রহমত আলীসহ কয়েকজনের কাছে প্রদান করি। কিন্তু পরসম্পদলোভী মোকছেদ আলী ও তার পুত্র রহমত আলী গংকে আরো ৫লক্ষ চাঁদার টাকা না দেওয়ায় ভূমিদস্যু মোকছেদ আলী স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতাকর্মীদের অবৈধ সুবিধার আশ্বাস দেখিয়ে দখলের চক্রান্ত শুরু করে এবং বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। বিষয়টি আচ করতে পেরে ১৯/৫/২০২২ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় আবেদন করলে আদালত উক্ত সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করেন এবং পক্ষদ্বয়ের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এখবর পেরে ২০/৫/২০২২ তারিখ শুক্রবার গভীর রাতে ভূমিদস্যু মোকছেদ আলীর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী আমাদের উক্ত সম্পত্তিতে প্রবেশ করে বাঁশ খুটি দিয়ে ঘর নির্মান শুরু করে।

খবর পেয়ে আমি আমার দুইপুত্রসহ সেখানে গেলে উল্লেখিত ভূমিদস্যু মোকছেদ আলী, তার পুত্র রহমত আলীসহ তাদের ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা আমাদের উপর হামলা করে মারপিট করে গুরুতর আহত করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওই ভূমিদস্যু মোকছেদ নিজেকে ভূমিহীন দাবি করলেও আদৌ সে ভূমিহীন নন। তার উপজেলা সদরে পাকা টাইলস বিশিস্ট বাড়িঘর রয়েছে। এছাড়া মোকছেদ নিজেকে উপজেলা খাসজমি ব্যবস্থাপনা কমিটির সদস্য দাবি করে। আসলে মোকছেদ খাসজমি ব্যবস্থাপনা কমিটির কেউ নন। এছাড়া মোকছেদ নিজেকে ভূমিহীন দাবি করে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের রেকর্ডীয় সম্পত্তি দখল করায় তার কাজ। আমি সাতক্ষীরা ৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার সভাপতি -মরহুম আব্দুল কাদের সাধারণ সম্পাদক এর নেতৃত্বাধীন ২০০৪ সালের উপজেলা আওয়ামীলীগের কমিটির কার্যকরি কমিটির সদস্য ছিলাম। ভূমিদস্যু ভূমিহীন নাম নিয়ে আমার দীর্ঘ প্রায় ৬০ বছরের দখলীয় সম্পত্তি দখল করেছে। এবিষয়ে বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করেও কোন প্রতিকার পাইনি।

উল্টো আমাকেসহ আমার সন্তানদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এঘটনায় তিনি তার রেকর্ডীয় সম্পত্তি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest