সর্বশেষ সংবাদ-
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহততালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যু

প্রতাপনগরে বারসিকের পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রেস বিজ্ঞপ্তি :
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে এবং দাতা সংস্থা নেটস্ বাংলাদেশের অর্থায়নে বাস্তবায়নাধীন পরিবেশ প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

অবহিতকরণ সভায় প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু দাউদ ঢালির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য আয়ুব আলী, রায়ানুজ্জামান, উজ্জল হোসেন, রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, মো, সোহরাব, শাহিদুজ্জামান, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, মুনজুর হোসেন, আছিয়া খাতুন, খাদিজা খাতুন, প্রতাপনগর হাই স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, সমাজকর্মী কারিমুজ্জামান, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী রীমা, বারসিকের শিউলি রানী, আল-আমিন হোসেন, নাছিমা পারভিন প্রমুখ।

‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ)’ প্রকল্পের আওয়াতায় আশাশুনি উপজেলার সদর, শ্রীউলা, খাজরা এবং প্রতাপনগর ইউনিয়নের তিন বছর মেয়াদে জলবায়ুু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠি জলবায়ুু-সহিষ্ণু জীবিকা গড়ে তুলতে সহায়তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় স্থানীয় সুশীল সমাজ শক্তিশালী করণ, জলবায়ুু পরিবর্তন প্রভাব বিষয়ক প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষিচর্চা, দর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ুু ঝুঁকি প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ, দুুুুর্যোগ ত্রাণকর্মী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং নিয়মিত সভা, দুর্যোগ সহিষ্ণু এবং জলবায়ু-প্রতিরোধী আবাসন এবং গবাদি পশুর আবাসন বিষয়ক প্রশিক্ষণ এবং পরামর্শ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র ফোরাম প্রতিষ্ঠা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রস্তাবিত বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন ও বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২২ উপলক্ষে ৮দফা দাবি সম্বলিত প্রস্তাবিত বর্ণ বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন ও বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ, সদস্য মন্টু কুমার দাশ,

বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি সুমন দাশ, সহ-সভাপতি প্রভাতি দাশ, সাতক্ষীরা জেলা ভূমিহীন উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো: বাবলু হাসান, সাধারণ সম্পাদক আবু সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল আলিম, দলিত নেত্রী শিখা রানী প্রমুখ।

দাবি সমূহ হচ্ছে জাত পাত ও পেশাভিত্তিক, বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারী ২০২১এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
বক্তারা অবিলম্বে দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান ও অফিস সহায়ক মামুন’র মৃত্যুতে -“সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে স্মরণসভা 
 দেবহাটা ব্যুরো:
 সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরের ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো.মইনুদ্দিন খান (৫৮) ও অফিস সহায়ক মো. মামুন ইসলাম মাওলা (৪৭) এর আকস্মিক মৃত্যুর কারণে কলেজের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ সোমবার বেলা সাড়ে ১১ টা হতে কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
শিক্ষক মো. আবু তালেব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্জ মো.আব্দুল মজিদ এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও দেবহাটা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ এ কে এম আনিসুজ্জামান (কালাম)।
কলেজের শিক্ষকদের মধ্য থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো.আকবর আলী, ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক  মো.শাহানুর রহমান, রসায়ন বিষয়ের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো.মনিরুজ্জামান (মহসিন), শরীর চর্চা শিক্ষক মো. শামছুল হুদা কবির খোকন ও প্রয়াত শিক্ষক মো.মইনুদ্দিন খান’র ভাই মো. ফারুক হোসেন।
কলেজের রোভার স্কাউট সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র প্রভাষক আলহাজ্জ মো. আকবর আলী এবং গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
সবশেষে সদ্য প্রয়াত শিক্ষক মইনুদ্দিন খান, অফিস সহায়ক মামুন ইসলাম, অবসরপ্রাপ্ত অফিস সহকারী মরহুম ওয়াজেদ আলী সহ সকল মৃত ব্যক্তির মাগফিরাত কামনা ও কলেজের প্রাণিবিদ্যা বিষয়ের বিভাগীয় প্রধান শচীন্দ্র নাথ মন্ডল ও অফিস সহকারী নূর মোহাম্মদ খুব অসুস্থ থাকায় তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ শেখ হাবিবুল্লাহ।
 স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস এম নাজিম উদ্দীন, মো.কামিদুল হোসেন ও মো. আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মো.আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মো.শহীদুল ইসলাম, মরহুম মইনুদ্দিন খানের সহধর্মিণী ও দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু,ছোট ভাই সিরাজুল ইসলাম,সন্তান শাহরিয়ার মাহমুদ সাগর সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, মামুন ইসলাম মাওলার স্ত্রী ও দেবহাটা কলেজের অায়া সুফিয়া খাতুন সহ ছোট ২ সন্তান, কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য  শিক্ষক কর্মকর্তা-কর্মচারী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সহ বক্তাগণ- কর্মবীর ও হাস্যোজ্জল ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান ও কর্মচঞ্চল প্রয়াস অফিস সহায়ক মামুন ইসলাম মাওলার নানা গুণ, নানা বিষয় স্মৃতিচারণ করেন। কলেজে তাদের অবদানের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।
 অনেক বক্তা তাদের অবদানের কথা বলতে যেয়ে নিজেরা যেমন কাঁদেন। তেমনি শোকাহত ২ টি পরিবারের সদস্য ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদেরকেও কাঁদান।
 আফসোস করেন এত পরিশ্রমের পর কলেজ সরকারিকরণের একেবারে শেষ সময়ে এসে তাদের আকস্মিক মৃত্যুতে।
এছাড়া শোকাহত ২ টি পরিবারের সন্তানদের চাকরি সহ যে কোনো বিষয়ে কখনও যদি কোনো উপকারে আসার সুযোগ সৃষ্টি হয় সে ব্যাপারে সকলের সহযোগিতায় আপ্রাণ চেষ্টার কথা ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানায় জিআর ওয়ারেন্ট ভূক্ত ২ আসামী গ্রেফতার,
দেবহাটা ব্যুরো :
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে  সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল)  এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে।  দেবহাটা থানার  অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা,
গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২১/০৩/২০২১ তারিখ, এএসআই (নিঃ) শামীম হোসেন, এএসআই (নিঃ) শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানা এলাকা হইতে আসামী ১. মোঃ আরিফুল ইসলাম(২৫), পিতা-মোঃ আঃ ছাত্তার গাজী ,
গ্রাম- পারুলিয়া ঘাসপাড়া, ২. মোঃ কামরুল ইসলাম(৫০),
পিতা- দাউদ আলী গাজী, সাং- উত্তর কোমরপুর, উভয়থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করিয়া ইং-২১/০৩/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উপকুলীয় অঞ্চলে টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় পানির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান : সুপেয় পানি, টেকসই বেড়ীবাঁধ, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বেসরকারী সংগঠন (জলবায়ু অধিপরামর্শ ফোরাম) আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে ও জেলা গণফোরামের আহবায়ক আমিনুল খান বাবলু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ,

জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক অ্যাড. ফাহিমূল হক কিসলু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধকে পুঁজিকরে কিছু সরকারি কর্মতকা ও জনপ্রতিনিধিদের ভাগ্য বদলেছে কিন্তু উপকুলীয় অঞ্চলের মানুষের ভাগ্য বদল হয়নি। এমনকি বেড়িবাঁধ যেমন ছিলো তেমনি রয়ে গেছে। উপকূলীয় এলাকার মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তাদের একটাই দাবী টেকসই বেড়ীবাঁধ ও সুপেয় খাবার পানি।

বক্তারা এ সময় সুপেয় পানি, টেকসই বেড়ীবাঁধ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষণা ও আগামী জাতীয় বাজেটে উপকূলী অঞ্চলে বিশেষ বরাদ্দের জোর দাবী জানান। মানববন্ধন শেষে তারা সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরা শ্যামনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
সুমাইয়ার বাবা ইসমাইল গাজী জানান, সকালের দিকে নানার বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার রিতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওমরা পালনের জন্য সাতক্ষীরা ছেড়েছেন নজরুল ইসলাম

পবিত্র ওমরা পালনের জন্য আকস্মিকভাবে সাতক্ষীরা ছেড়েছেন জননন্দিত নেতা, গণ মানুষের শেষ আশ্রয়স্থল সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
২০ মার্চ সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ২১ মার্চ তিনি সৌদী আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি আগামী ২ এপ্রিল ২০২২ সাতক্ষীরায় ফিরবেন।
আকস্মিকভাবে ওমরা পালনের সিদ্ধান্তের গ্রহণ করায় তিনি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী, শুভাকাঙ্খি,

শুভানুধ্যায়ীসহ আতœীয় স্বজনদের জানাতে পারায় দু:খ প্রকাশ করেছেন। তিনি যাতে সুস্থ্যভাবে পবিত্র ওমরা পালন শেষে আবারো সাতক্ষীরাবাসী মাঝে ফিরতে আসতে পারেন এবং ওমরা হজ্বের যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে পারেন সে বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী,

শুভাকাঙ্খি, শুভানুধ্যায়ীসহ আতœীয় স্বজনদের কাছে দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

২০.০৩.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে চ্যাম্পিয়ন সদর উপজেলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর ফাইনালে চ্যাম্পিয়ন সদর উপজেলা

রবিবার (২০ মার্চ) বিকাল তিনটায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে দেবহাটা উপজেলার ফুটবল দল বনাম সদর উপজেলা ফুটবল দলের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ভাগ্য নির্ধারীত পেনাল্টি শুট আউটের প্রথম শর্ট নিতে আসে সদরের সামসি। সামসি দেবহাটা গোলরক্ষক কাবিজকে বুকা বানিয়ে গোল দিলে সদর এগিয়ে যায়। দেবহাটার হয়ে কুসনেফ শর্ট নিতে আসে এবং যথারীতি গোল করে ১-১ সমতায় ফেরে। দেবহাটা হয়ে অন্য দুটি গোল করেন ওসমান ও মোস্তফা। দেবহাটার খেলোয়াড় মহানন্দের চতুর্থ শর্ট সদর উপজেলা ফুটবল দলের গোলরক্ষক মেহেদী ঠেকিয়ে দিলে জয়ের দারপ্রান্তে পৌঁছে যায় সদর।

পরে সদরের হয়ে পাঁচ নাম্বার শর্ট নিতে আসে শাহিন। শাহিন গোল করলে জয়ের উল্লাসে মেতে উঠে গোটা সাতক্ষীরা স্টেডিয়ামে আগত দর্শকরা। ফলে সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল দল পেনাল্টি শুট আউটে ৫-৩ গোলে দেবহাটা উপজেলা ফুটবল দলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এরআগে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনালের প্রথমার্ধের প্রথম মিনিটেই প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে সদরের ৮ নাম্বার জার্সিধারী সামসির জুরালো শর্টে বল গোলবারের পাশ দিয়ে চলে যায়। পরমূহুর্তে দেবহাটার পাল্টা আক্রমণে ৮ নাম্বার জার্সিধারী উজবেকস্থানের কুসনেফের অসাধারণ ফ্রীকিক গোলবারের উপরের পাশ দিয়ে ঢুকার পুর্ব মূহুর্তে গোলকিপার মেহেদীর হাতের আলতু ছোয়ায় বল বাহিরে চলে যায়। এভাবে খেলা আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে। খেলার ২০ মিনিটের মাথায় দেবহাটা উপজেলার মিশরীয় খেলোয়াড় মোস্তফা মাঝ মাঠ থেকে লম্বা শর্টে বল সদরের ডি-বক্সের ভিতরে থাকা ৯ নাম্বার জার্সিধারী সাব্বিরের কাছে দেয়। সাব্বির ছোট শর্টে ১১ নাম্বার জার্সি পরিহিত সুজনের কাছে দেয়। দ্বিতীয়বারে দাঁড়িয়ে থাকা সুজন সুযোগ পেয়েই গোলবারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ১-০ গোলে এগিয়ে যায় দেবহাটা উপজেলা ফুটবল দল। খেলার ফলাফল দেবহাটা উপজেলা ফুটবল দল ১-০ সদর উপজেলা ফুটবল দল। খেলায় সারা স্টেডিয়ামের দর্শকদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মতো।

উভয় দলের সমর্থন কারী দর্শকদের উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়ামের প্রতিটা গ্যালারী। খেলায় সদর উপজেলা ফুটবল দল মরিয়া হয়ে উঠে গোল শোধ করার জন্য আর দেবহাটা উপজেলা দল আক্রমণে যায় গোলের সংখ্যা যোগ করতে। এভাবে খেলা চলতে থাকে। প্রথমার্ধের শেষ মিনিটের মাথায় সদরের ১০ নাম্বার জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় বেলালের ডি-বক্সের মধ্যে দেবহাটার গোলকিপার কাবিজকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়। খেলায় দেবহাটা উপজেলা ফুটবল দল ১-০ গেলে এগিয়ে থেকে বিরতীতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের তিনমিনিটের মাথায় সদরের ১৯ নাম্বার জার্সিধারী সুমনকে ডি-বক্সের মধ্যে অবৈধভাবে বাধাদেয় দেবহাটার রক্ষণভাগের খেলোয়াড় রায়হান। রেফারি বাঁশি বাজিয়ে খেলায় পেনাল্টি শুট আউটের নির্দেশ দেয়। সদর উপজেলা ফুটবল দলের সামসি সরাসরি পেনাল্টি শুটে গোল করে দলকে ১-১ সমতায় ফেরে। খেলার ফলাফল সদর ১-১ দেবহাটা উপজেলা ফুটবল দল। সমতার মাধ্যমে খেলা আবারও জমে উঠে।খেলা চলে আক্রমণ পাল্টা আক্রমণে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় সদরের সামসির আবারও অসাধারণ আক্রমণ রুকেদেয় দেবহাটার ডিফেন্ডার তোতন। আবারও আক্রমণে সদর উপজেলা ফুটবল দল। পাল্টা আক্রমণে দেবহাটা উপজেলা ফুটবল দল। উভয় দল গোল সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে খেলতে থাকে। খেলার ৭০ মিনিটের মাথায় দেবহাটার খেলোয়াড় কুসনেফের ফ্রী কীক সরাসরি গোলকিপার মেহেদী হাতে চলে যায়। ফলে খেলায় আর কোন অঘটন না ঘটায় ফল দেবহাটা উপজেলা ফুটবল দল ১-১ সদর উপজেলা ফুটবল দল। খেলায় উভয় দলের আর কোন গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। খেলায় কোন ফলাফল নির্ধারিত না হওয়ায় রেফারি সরাসরি পেনাল্টি শুট আউটের নির্দেশ প্রদান করে।

ফাইনাল খেলায় রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন ইকবাল আলম বাবলু।সহকারী রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন মো. ফারুক হোসেন স্বপন ও জাহাঙ্গীর কবীর। ম্যাচ রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু।

এছাড়া ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল কাজী আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, সদস্য কাজী আকতার হোসেন, ইদ্রিস আলী বাবু, আ হ ম আক্তারুজ্জামান মুকুল, ফারহা দিবা খান সাথী, ইকবাল কবীর খান বাপ্পী,

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সদর উপজেলা ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় রাসেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest