সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা আসছে, উদ্বিগ্ন ঢাকা

অনলাইন ডেস্ক : ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের চলে আসায় উদ্বিগ্ন ঢাকা। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ মে) বিকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া-দাওয়া পাবে।’

রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভারতকে বলবো যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

এ পর্যন্ত কতজন এসেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু এসেছে। এরমধ্যে আমরা ১৮ জনকে ধরেছি এবং প্রায়ই ধরছি কিছু কিছু করে।’

রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে—যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলাদেশে কিছু রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তারা কেন বাংলাদেশে আসছে—এটা জানতে চাইলে তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। এজন্য তারা বাংলাদেশে চলে আসছে বলে জানান আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন মেসার্স আরএস এন্টারপ্রাইজ ও সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৪৬০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ মে) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুল হোসেন বলেন, ‘সাতক্ষীরার পিটিআই মাঠ সংলগ্ন আরএস এন্টারপ্রাইজে ভোজ্যতেল মজুদ রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রতিষ্ঠানটি থেকে আগের দামের ১২৬০ লিটার বোতলজাত ভোজ্য তেল জব্দ করা হয়। পরে তা আগামী ২০ মের মধ্যে প্রান্তিক পর্যায়ের দোকানীদের মধ্যে সরবরাহ পূর্বক কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনার পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক রিয়াজুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দিত্বীয়ধাপে সুলতানপুর বড়বাজারের মেসার্স নুরানী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ২০০ লিটার বোতলজাত ভোজ্য তেল জব্দ করা হয়। এসময় সমস্ত তেল গায়ের রেট অনুযায়ী ভোক্তাদের কাছে বিক্রি করে তেলের মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এর আগেও গত বুধবার (১১ মে) বড়বাজারের মেসার্স নুরানী স্টোরে অভিযান পরিচালনা করে ২৭০ লিটার তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওইসময় স্টোরের মালিক মুরাদ হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ তম বর্ষে পদার্পণে সাতক্ষীরায় র‌্যালি ও সমাবেশ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ তম বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রিমু চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি শিব পদ গাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নির্মল সরকার, আদিত্য মল্লিক, পাল সুভাশীষ, মকবুল হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালণা করেন, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর।

সমাবেশে বক্তারা বলেন, সমাজতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িতক জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের খেটে খাওয়া শসিত শ্রমিক, কৃষক, ভূমিহীণ সর্বহারা শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করে সমাজতন্ত্রের সংগ্রামকে জোরদার করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় বিধবা চাচীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়ায় ভাসুরপুত্র জিয়ারুল কর্তৃক বিধবা চাচীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কলারোয়া উপজেলার খোর্দ্দ গ্রামের মৃত মোজাম সরদারের স্ত্রী ভুক্তভোগী নাছিমা খাতুন।  তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৩ বছর আগে আমার স্বামীর অকাল মৃত্যু হয়।

খোর্দ্দ মৌজায় স্বামীর রেখে যাওয়া দখলীয় সম্পত্তি জে এল ১০৩, খতিয়ান
নং- ৩৬, দাগ নং ৯৪৬ এর ১০ শতক সম্পত্তির মধ্যে ৭.৭০ সম্পত্তি যুগ যুগ ধরে আমরা ভোগদখল করে আসিতেছি। স্বামীর মৃত্যুর পরে আমার ভাসুর নাজেম সরদারের পুত্র জিয়ারুল ইসলাম গংসহ স্থানীয় জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা
ওই ৭.৭০ শতক সম্পত্তি গত ০৫/০৪/২০২২ তারিখ আনুমানিক সকাল ৮টার দিকে জোরপূর্বক দখলের উদ্দেশ্যে মাটি কেটে গর্ত করেন। আমি বাধা দিতে গেলে খুন জখমের উদ্দেশ্যে দা লাঠি, শাবল রড নিয়ে আমার উপর তারা ঝাপিয়ে পড়েন। ওই দিন এ ঘটনায় আমি কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাজ করতে নিষেধ করেন। পুলিশ চলে আসার পর
পুলিশের নির্দেশ অমান্য করে তারা আবারো সেখানে কাজ শুরু করলে আমি সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি ১৪৫ ধারায় আবেদন করি। আদালত আমার আবেদনের প্রেক্ষিতে সেখানে শান্তি শৃঙ্খলা বজায়
রাখতে বলা হলেও আদালত এবং পুলিশের নির্দেশ অমান্য করে উল্লেখিত জিয়ারুল গং স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেখানে কাজ অব্যাহত রাখেন।
তিনি আরো বলেন, উল্লেখিত জিয়ারুল আমার ভাসুর পুত্র এবং পাশাপাশি বাড়ি হওয়ায় বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে তিনিসহ স্থানীয়  জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা আমাদের হুমকি ধামকিসহ নানাভাবে হয়রানি করে থাকেন। এছাড়া আমার স্বামীর প্রাপ্য অংশে ঘেরা বেড়া দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করলেও আমার স্বামী মারা যাওয়ার সুযোগে উল্লেখিত জিয়ারুল অবৈধ লোভ ও লাভের বশবর্তী হয়ে আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্তে লিপ্ত রয়েছেন। আমরা বর্তমানে জিয়ারুল ও তার সন্ত্রাসী বাহিনীর দাপটে দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত জিয়ারুল গংয়ের কবল থেকে তার স্বামীর সম্পত্তি রক্ষা এবং তিনিসহ তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বার কাউন্সিল নির্বাচনে জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিত সভা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে মঙ্গলবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, এড.সৈয়দ ইফতেখার আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ জাতীয়বাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী এড.এজে মোহাম্মাদ আলী,ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন খোকন(সাবেক এমপি),

এড. জয়নুল আবেদীন, এড. মোহাম্মদ আব্দুল মাতিন, এড. জসিম উদ্দীন সরকার, ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, এড. কাজী এনায়েত হোসেন বাচ্চু।
স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখেন, এড. আব্দুল মুজিদ। সঞ্চালনায় ছিলেন, এড. আশরাফুল আলম।
বক্তারা আগামী ২৫ মে ২০২২ অনুষ্ঠিতব্য বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে আইনজীবীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার জন্য ভোট প্রদানের আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয়সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে ২০২২ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস আক্তার।

প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

গ্রামীণ জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সহজ ও দোড় গোড়ায় আইন সেবা নিশ্চিত করনে গ্রাম আদালত কে কার্যকরী করণে‘ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের’কার্যক্রম পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক সমন্বয়সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, রবিউল হাসান। সভায় গ্রাম আদালতের অগ্রগতি উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্প, ঢাকার কনসালটেন্ট এস, এম, রাজু জবেদ।
সভায় প্রধান অতিথি বলেন, গ্রামে অনেক ছোট খাটো ঘটনা ঘটলেও এখনও কিছু মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন যাতে অনেক সময়ও অর্থ ব্যয় হয় এবং এতে করে তারা আরো সমস্যায় জড়িয়ে পড়েন। এ জাতীয় ছোট-খাটো সমস্যা স্বল্পসময়ে, অল্প খরচে গ্রাম আদালতেই নিষ্পত্তি করা যায়। বর্তমান সরকার গ্রাম আদালত কার্যকরী করতে অঙ্গীকারবদ্ধ ও সক্রিয়। সচিবদের সক্রিয় ভাবে কাজ করতে হবে এবং আসুন আমরা সবাই মিলে গ্রাম আদালতকে কার্যকরী করে তুলি।

“উচ্চতর আদালতের মামলার জট কমাতে গ্রাম আদালত কার্যকরী করণের বিকল্পনাই। ইউপি সচিবদের আরো কার্যকরী ভুমিকা নিতে হবে এবং এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে কার্যকরি সহায়তা দিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মাশরুবা ফেরদৌস আরো উল্লেখ করেন যে গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা ইউপিতে আসলে তা গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করতে হবে।
বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত এ সভায় সদর, তালা, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ইউএনও, ইউনিয়ন পরিষদ সচিব, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অধিকাংশ ইউপি সচিব দাবি করেন, গ্রাম আদালত কে কার্যকরী করতে হলে ইউপিতে হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করতে। বিশেষত: নথি ব্যবস্থাপনার জন্য হিসাব সহকারি নিয়োগ জরুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বেতনা ও মরিচ্চাপ নদীর প্রাণ ফেরাতে টিআরএম বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ নদীর অববাহিকায় জলাবদ্ধতা দুরীকরণ ও নদী পুনজীর্বনীর জন্য টিআরএম পদ্ধতির বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

১৭ মে ২০২২ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ-সভাপতি আব্দুস সামাদ, আবু সুফিয়ান সজল, শেখ শওকত আলী, আব্দুর রব পলাশ,সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো: হাফিজুর রহমান, শেখ মারুক হোসেন, শেখ রিয়াজুল ইসলাম, শেখ ইকবাল হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করেছেন, অবৈদ দখল ও দুষণের কারনে সাতক্ষীরার বেতনা, কপোতাক্ষ, মরিচ্চাসহ নদীগুলো মৃত প্রায়। এসব নদীগুলোর প্রাণ ফিরিয়ে দিতে দ্রুত টিআরএম পদ্ধতি বা জোয়ারাধার প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ইতোমধ্যে কপোতাক্ষ অববাহিকার তালাল পাখিমারা বিলে টিআরএম পদ্ধতি বাস্তবায়িত হয়েছে।

সেটি প্রমাণ করে এ পদ্ধতি চালু করলে নদী প্রাণ ফিরে পাবে।
এছাড়া বিভিন্ন দাবি জানিয়েছেন সংগঠনটি। দাবিসমূহ হচ্ছে. ১৯৬২ সালের মাঠ জরিপ অনুযাী নদী ও খালের সীমানা সংরক্ষন করতে হবে এবং নদী ও খালের বর্তমান প্রবাহের স্থান সংযুক্ত করে খনন করতে হবে।

নদী খালের ভেড়ির ভিতরে অবস্থিত ব্যক্তিমালিকানাধীন রেকর্ডীয় জমি ১নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত করে ব্যক্তির দখল নির্মূল করতে হবে। নদী খাল খনন করে প্রত্যেক নদী, খাল, পাশ খালের সঙ্গে সংযুক্ত করে জোয়ার ভাটার ব্যবস্থা করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দ্রুত নদী ও খালের সীমানায় অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। বেতনা নদীর ধার দিয়ে ইট ভাটার অবৈধ দখলকৃত চর পুনরুদ্ধার করে স্থায়ীভাবে নদীর সীমানায় ইট নির্মানের চাতাল নিষিদ্ধ করতে হবে। অবৈধ উচ্ছেদের পূর্বে অসহায় ভূমিহীনদের পুনর্বাসন করতে হবে। নদীর নাব্যতা ঠিক রাখতে টিআরএম ব্যবস্থা চালু করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ওয়ার্ড আ’লীগের সম্পাদক সহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ ৫ জনের নামে মামলা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন ইটাগাছা পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রশিদ, নুরুল ইসলামের ছেলে আসাদুজ্জামান লাভলু, মৃত হায়াত আলীর ছেলে মোহাম্মদ আলী ও মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস। চাঁদাবাজি ও শ্লীলতাহানি’র অভিযোগ তুলে সাতক্ষীরা আমলি আদালত-১ এ মামলা দায়ের করেছেন ইটাগাছা এলাকার আনারুল ইসলাম এতিম। মামলার বিবরণে জানা যায়,

জাহানাবাজ গ্রামের ননি গোপাল সাধনের কন্যা বিধবা নিলিমা সরদারের সহিত কর্ম সুত্রে পরিচয় ঘটে ইটাগাছা এলাকার আনারুল ইসলাম এতিমের সম্পর্কের এক পর্যায়ে ২০২১ সালের ১৬ আগস্ট নিলিমা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে শেফালি খাতুন নাম গ্রহন করে আনারুল ইসলাম এতিম কে বিয়ের প্রস্তাব দিলে উভয়ের সম্মতিতে সাতক্ষীরা কোট থেকে এফিডেভিট’র মাধ্যমে ১৮ আগস্ট মৌলভীর মাধ্যামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কোট থেকে রেজিস্টার করে ১০৮২/২১ নং হলফ নামা সম্পাদন করে। ইটাগাছা বিহারির পুকুরধারে ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।

৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আব্দুর রশিদ, লাভলু, মোহাম্মদ আলী, সুব্রত বিশ্বাস ২০২২ সালের ১ মে রাত্র ১০ টার সময় ভাড়া বাড়িতে গিয়ে বৈবাহিক সমস্ত কাগজপত্র ভুয়া বলে এবং হিন্দু বিধবা নিয়ে ঘর সংসার করতে হলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে না হলে পত্র-পত্রিকায় নিউজ ছাপিয়ে সম্মানহানি করা হবে বলে শাসিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে আসে, আর বাকি ৩০ হাজার টাকা না দিলে ভয়ংকর পরিণতি হবে বলে শাসিয়ে আসে।

এসময় তারা শেফালি খাতুনের শ্লীলতাহানি ঘটায় এবং আনারুল ইসলাম এতিম ও শেফালি খাতুনকে কিল ঘুষি মেরে ১২ আনা ওজনের স্বণের চেইন ছিড়িয়া নিয়ে তার স্পর্শকাতর অংঙ্গে হাত দেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন। গত ৯ মে ২০২২ চাঁদার বাকি ৩০ হাজার টাকা চাইতে গেলে বাদি এতিম আর কোন টাকা দিতে পারবে না বলে জানালে ১১ মে ২০২২ স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ‘ইটাগাছায় স্বামী স্ত্রী পরিচয়ে লিভ টুগেদার সামাজিক অবক্ষয়ের আশংকা’ শিরোনামে আব্দুর রশিদ সংবাদ প্রকাশ করে। বাদিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে বলে আদালতে আর্জিতে বলেন।

এব্যাপারে মামলার বাদির সাথে প্রতিবেদকের কথা হলে সে বলে আমি ধর্মীয় ও সামাজিক রীতি নীতি মেনে বিবাহ করেছি, আসামিরা আমাকে ভয়ভীতি মারধর ও সম্মানহানি করে চলেছে। আমি নিরিহ মানুষ আদালতের দারস্থ্য হয়েছি আদালত যে বিচার করবে আমি মেনে নিব আমার সম্মান তো আর ফিরে পাবো না। আর কারো যেনো আমার মতো অপদস্থ করতে না পারে।

সাক্ষীদের সাথে কথা বললে তারা জানান, আমরা যা জানি আদালতে তাই-ই বলবো। ১৬ মে ২০২২ আমলি আদালত-১, মামলা নং সিআর ৫০৩/২২। আদালত মামলাটি আগামী ৫ আগস্ট ২০২২ তারিখের মধ্যে সাতক্ষীরা পিবিআইকে তদন্ত করে আদালতে রিপোর্ট পেশ করার আদেশ দেন।
এব্যাপারে ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা মামলা. আশা করি ঘটনার সঠিক তদন্ত হবে। আমি আইনের প্রতি আস্থাশীল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest