সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষ অফিসার এস.এম. খালিদ সাইফুল্লাহ, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী, কিরন ময় সরকার, ইয়াছিন আরাফাত, আব্দুল আলীম, আনিসুর রহমান, বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন আম চাষী, আম ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা।

সভায় সকলের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে গোবিন্দ ভোগ গোপাল ভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম এবং ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন তারিখে আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশ দেওয়া হয়। এ সময়ের আগে যদি কোন ব্যবসায়ী বা চাষী অপরিপক্ক আম পাড়ে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নজরুল ইসলামই সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন

অনলাইন ডেস্ক :

সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
সে হিসেবে সদ্য বিদায়ী সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা রাজাসাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামই হতে যাচ্ছেন সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান।

এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের ইফতার

ভারতের স্বনামধন্য ক্যান্সার হসপিটাল এইচ,সি,জি ইকো ক্যান্সার সেন্টারের আয়োজনে এবং এম,এস কম্পিউটারের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল সন্ধ্যায় সাতক্ষীরা মাওয়া চাইনিজের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এইচ,সি,জি ইকো ক্যান্সার সেন্টারের বাংলাদেশ রিজনের মার্কেটিং ম্যানেজার বিপুল বিশ^াস।

ব্যবস্থাপনায় ছিলেন এম,এস কম্পিউটারের পরিচালক মীর শাহারিয়ার (অপু), সহযোগিতায় মীর বায়েজীদ হোসেন, ইব্রাহীম হোসেন, অভিক রহমার হযরত। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিশিষ্টি ব্যবসায়ী সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোকাম সাতক্ষীরা জোনের ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি ঃ
মোকাম সাতক্ষীরা জোনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার মোকামের সকল কর্মকর্তা ও রিটেইলারদের নিয়ে মঙ্গলবার (২৬ মার্চ) সাতক্ষীরা চায়না বাংলা কিচেন এন্ড ফাস্টফুডে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোকাম খুলনা জোনের টেরিটোরি সেলস ম্যানেজার নাজমুস সাকিব, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি, পৌর কাউন্সিলর মোঃ শফিকুল আলম বাবু,

মোকাম এর সাতক্ষীরার পার্টনার সুপারভাইজার সজিব সাহরিয়ার ও জালাল উদ্দিন, সোসিং এ্যাসোসিয়েট রবিউল ইসলাম, ক্যাশ অফিসার আসিফ সহ মোকামের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মোকাম সাতক্ষীরা জোনের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় মোকামের টেরিটোরি সেলস ম্যানেজার নাজমুস সাকিব বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ের মুদি দোকানগুলোর ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধিতে মোকাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাজারের কৃত্রিম সংকটময় অবস্থাতেও মোকাম যথাযথ মূল্যে দেশের প্রতিটি জনপদে পণ্য সরবরাহ করে আসছে।

তিনি আরও জানান দেশজুড়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৫ লাখেরও বেশি মুদি দোকানে বাংলাদেশে খুচরা বাজারের প্রায় ৯৮ শতাংশ কেনা-বেচা হয়ে থাকে। একাধিক সাপ্লাইয়ার, ডিস্ট্রিবিউটর এবং পাইকারদের কাছ থেকে পণ্য সংগ্রহের সময়ে এই দোকানগুলো প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়। পণ্যের স্বল্পতা, মূল্যমানের অনিশ্চয়তা এবং পূর্ণাঙ্গ ডেলিভারি সহায়তার অভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রতিনিয়ত ব্যাহত হয় থাকে । এই মৌলিক সমস্যাগুলো বাধা হয়ে দাঁড়ায় ক্ষুদ্র ব্যবসার পথচলায়। এইসব সমস্যার সমাধানে খুচরা বিক্রেতাদের জন্য সকল প্রকার পণ্য নিয়ে ডিসেম্বর ২০১৯-এ যাত্রা শুরু করে দেশের সর্ববৃহৎ বিটুবি ই-কমার্স প্লাটফর্ম মোকাম ।
বর্তমানে দেশের ৬০টির বেশি জেলায় নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করছে মোকাম। যেকোন প্রাকৃতিক দূর্যোগ কিংবা লকডাউনেও মোকাম নিশ্চিত করে দোকানীর দোরগোড়ায় কাক্ষিত পণ্যের নিশ্চয়তা। আর এরই স্বীকৃতি স্বরুপ অতি সম্প্রতি, দেশের সেরা বিটুবি ই-কমার্স প্লাটফর্মের সম্মাননা অর্জন করে মোকাম। এছাড়া, গ্লোবাল ইকোনমিক্স থেকে সবচেয়ে দ্রুত বর্ধমান বিটুবি ই-কমার্স প্লাটফর্মের স্বীকৃতিও লাভ করে মোকাম। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ট্যাপা মাছ খেয়ে একজনের মৃত্যু : একই পরিবারের ৫ জন অসুস্থ্য

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে ট্যাপা মাছ খেয়ে বিষক্রিয়ায় একজনের মৃত্যু সহ একই পরিবারের ৫ জন গুরুতর অসুস্থ্য হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের কর্তা মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মারা যান। পরিবারের অপর ৪জন বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
মৃত্যুবরণকারী মতিউর রহমান (৫২) শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। গুরুতর অসুস্থ্য পরিবারের অন্য সদস্যরা হলেন,মতিউর রহমানের স্ত্রী মমতাজ বেগম (৪৫), ছেলে সাগর হোসেন (২৫),সাগরের স্ত্রী সিলমি বেগম (২২) ও তাদের ছেলে মাহীর হোসেন (০৪)।

মতিউর রহমানের মামাতো ভাই আব্দুল হান্নান জানান,মধ্যাহৃভোজে ট্যাপা মাছ দিয়ে আহার সেরেছিলেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা। আহার সারার পর-পরই তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি দে জানান, বিকেলের দিকে তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থার অবনতিতে মতিউর রহমানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পথে কুলিয়া এলাকায় তিনি মারা যান। পরিবারের বাকী ৪জন সদস্যেও অবস্থা আশঙ্কামুক্ত নন বলে তাদেরকেও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।
বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পওে লক্ষণ সম্পর্কে ডা. বিপ্লব কান্তি দে বলেন,সমস্ত শরীর ঝিমঝিম করাসহ খিচুনি ও বমি হওয়ায় ছিল তাদেও লক্ষণ।

ঈশ^রীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান,ট্যাপা মাছ খেয়ে কৃষিজীবী মতিউর রহমানের মৃত্যু ও পরিবারের অপর ৪জনের গুরুতর অসুস্থ্য হওয়ার খবর শুনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ীতে তরমুজ চাষে সফলতা : পানি সেচ নিয়ে দুশ্চিন্তা!

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খুটিকাটা বিলে প্রতিবারের ন্যায় এবারও তরমুজ চাষে সফলতার মুখ দেখছেন চাষীরা। তবে লবনাক্ত এলাকা হওয়ায় মিস্টি পানির সেচ নিয়ে দুশ্চিন্তা কাটছেনা কৃষকদের। মিঠাপানির অভাবে এবং চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় এই এলাকায় চাষাবাদে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। চলতি মৌসুমে মোট কৃষি জমির সামান্য কিছু অংশ চাষাবাদ হলেও মিঠাপানির অভাবে সিংহভাগই চাষযোগ্য জমি পতিত থাকে।

এলাকার হাতেগোনা কয়েকটি পুকুর ও ডোবা থেকে মিঠা পানি নিয়ে সামান্য কিছু অংশে চলতি মৌসুমে ধান ও তরমুজ চাষ করে তাতে আশার আলো জ্বেলেছেন অত্র এলাকার কৃষকরা। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর শ্যামনগর এর তথ্যমতে এবছর কাশিমাড়ী ইউনিয়নে তরমুজ চাষ হয়েছে ১৫ হেক্টরের মত। যেখানে গতবছর ছিল প্রায় এর দ্বিগুণেরও বেশি। লবনাক্ত এলাকা হওয়ায় শুধুমাত্র সেচ পানির অভাবে এ এলাকায় চলতি মৌসুমে কয়েক শত হেক্টর চাষযোগ্য জমি পতিত রয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, তরমুজে ভরে রয়েছে এ এলাকার চাষীদের ক্ষেত। একটু দেরিতে তরমুজ চাষ করাই বর্তমানে তরমুজ বাজারজাত করন শুরু করেছে চাষীরা। বিগটপ, জাম্বু গ্লোরি ও ড্রাগন জাতের তরমুজ চাষ করেছে কৃষকরা।

তরমুজ চাষী নীলকণ্ঠ মন্ডল, কামাল হোসেন, পলাশ মন্ডল ও মুজিবর রহমান জানান, গতবারের তুলনায় এবার তরমুজের ফলন অনেক বেশি। বৃষ্টির কারনে একটু দেরিতে জমি প্রস্তুত করাই তরমুজ চাষ এবছর একটু দেরিতে করা হয়েছে। এজন্য প্রথমদিকে আমরা ক্ষেত থেকে তরমুজ উঠাতে পারিনি। বর্তমানে তরমুজ উঠাতে শুরু করেছি। বাজারে এখন তরমুজের দাম বেশ ভাল। তবে আরও আগে উঠাতে পারলে দাম আরও বেশি পেতাম এবং লাভ ও বেশি হত। তরমুজ চাষাবাদের কাজে শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কে সার্বক্ষণিক তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন। বিঘাপ্রতি আমাদের খরচ হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকার মত। আর মৌসুমের শেষ পর্যন্ত বিক্রয় করে লাভ দাঁড়াবে বিঘাপ্রতি ৬০ থেকে ৭০ হাজার টাকার মত।

তবে আমাদের এখানে কৃষিকাজে সব চেয়ে বড় সমস্যা হল সেচ দেওয়ার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করা। যদি মিষ্টি পানির ব্যবস্থা করা যায় তবে আগামীতে এ এলাকায় পতিত শত শত বিঘা জমিতে নানা মুখী কৃষি কাজ করা সম্ভব হবে। তাই আমরা সরকার সহ বিভিন্ন এনজিও সংস্থার নিকট ভূগর্ভস্থ পানি উত্তোলনের ব্যবস্থা করা কিংবা এ এলাকায় খাল ও পুকুর খননের মাধ্যমে মিস্টি পানির ব্যবস্থা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা (গোবিন্দপুর ব্লক) শামসুর রহমান বলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর শ্যামনগর সর্বদা তরমুজ চাষীদের সাথে আছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হল মিস্টি পানির সমস্যা। যদি মিস্টি পানির সরবরাহ করা যায় তবে তরমুজের আবাদ আরও বৃদ্ধি পাবে। তরমুজ চাষের প্রথমদিকে বৃষ্টি হওয়ার কারনে চাষ নাবী (দেরি) হয়ে গেছে আবার বর্তমানে বৃষ্টি না হওয়ার কারনে ফলগুলো শুকিয়ে যাচ্ছে। এখানে প্রধান সমস্যা হল মিস্টি পানির ব্যবস্থা করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুজিববর্ষের উপহার গৃহ পেলেন ৫জন অসহায় পরিবার

দেবহাটা ব্যুরো।। দেবহাটায় মুজিববর্ষের উপহার গৃহ পেলেন ৫জন অসহায় পরিবার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সকাল ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃুহ হস্তান্তর উদ্বোধন করার পরপরই দেবহাটার বসন্তপুর গ্রামে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের স্থানে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গৃহগুলো হস্তান্তর করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ। এসময় পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে অসহায় ৫জনকে জমির দলিল, নাম পত্তন, জমির খাজনাসহ সকল কাগজপত্র হস্তান্তর করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে ২৪ রমজান মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের খুলনারোড মোড়ে সংগঠনের কার্যালয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক রাশেদুজ্জামান রাশি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ মাসুদ আলী, ৫নং ওয়ার্ডের সভাপতি হারুন উর রশিদ, আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হোসেন খোকন ।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতা মোস্তফা, মনজুরুল, তৈবুর, মেহেদী, আফসার, আলম, আলমগীর, মুজিবর, সোহেল, বাবু, রাজু।

এদিকে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হতদরিদ্র অসহায় নারী ও পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গী ও পাঞ্জাবী বিতরণ করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest