সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

সাতক্ষীরার কলেজছাত্র তারিক ইসলামের নতুন দুটি বই প্রকাশিত

শেখ শাকিল হোসেন :

সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তারিক ইসলামের কৃষি বিষয়ক নতুন দুটি বই ‘পুকুরে মুক্তা চাষ’ এবং ‘আধুনিক পদ্ধতিতে মৌমাছি চাষ’ প্র‍কাশিত হয়েছে।

বই দুটি প্র‍কাশ করেছে রাজধানীর আদিত্য অনিক প্র‍কাশনী। বই দুটি অনলাইনে রকমারিতেও পাওয়া যাচ্ছে।

তারিক ইসলাম জানান, বাংলাদেশের অর্থনীতির প্র‍ধান ভিত্তি হল কৃষি। তাই কৃষির আধুনিকায়ন সময়ের দাবি। আমার লেখা বই দুটি নবীন কৃষি উদ্যোক্তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করবে।

তিনি আরো বলেন, আমার পিতা একজন কৃষক। মা, মাটি, মানুষ ও দেশের প্র‍তি ভালবাসা থেকেই কৃষি ভিত্তিক বংলাদেশের মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য আমার এই ক্ষুদ্র‍ প্র‍চেষ্টা।বইটি যদি কৃষি প্র‍ধান বাংলাদেশের মানুষের উপকারে আসে তাহলে আমার শ্র‍ম স্বার্থক হবে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্র‍ামের মো. জামসেদ আলী ও মমতাজ বেগম দম্পতির সন্তান তারিক ইসলাম। দুই ভাইবোনের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। জগৎ জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন পরিবেশ, সংগ্র‍াম ও ব্যার্থতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর।

বই, ব্যক্তি অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্র‍হ করে তার লেখার উপকরণ। সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়েই পথচলা শুরু। সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবন বোধের রচনা।

এই দুটি বইসহ তারিক ইসলামের সর্বোমোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৪টি। তার লেখা অনান্য দুটি বই হলো ‘দৃষ্টিভঙ্গি: ইতিবাচক চিন্তা-চেতনা’ এবং ‘চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে’। দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্যে পড়তে আগ্রহ বোধ করেন তরুণ কবি ও লেখক খ্যাত এই তরুণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা যুবদলের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা যুবদলের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) ২৫ শে রমজান বিকাল ৫ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড, সৈয়দ ইফতেখার অলী, সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সহ-সভাপতি নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সফিকুল আলম বাবু।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, পৌর যুবদলের আহবায়ক আলি শাহিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, তালা উপজেলার আহবায়ক মির্জা আতিয়ার রহমান, কলারোয়া উপজেলার আহবায়ক এমএ হাকিম সবুজ, শ্যামনগর উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম দুলু, কালিগঞ্জ যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল,

দেবহাটা উপজেলার আহবায়ক কামরুজ্জামান কামরুল, আশাশুনি আহবায়ক শরিফুজ্জামান টোকনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ।
ইফতার অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস¦াস্থ্য কামনায় দেশ ও জাতীর জন্য দোয়া অনুষ্ঠিত হয়

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছুটির দিনের মনের প্রশান্তি দিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমির নাম রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। প্রকৃতির অকৃপণ রূপ-লাবণ্যে ঘেরা এই পর্যটন এনে দিতে পারে অপার সম্ভাবনা। এই অঞ্চলটি যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা। যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে।

এখানকার প্রাকৃতিক শোভা অতি সহজে মুগ্ধ করে যে কাউকে।
দেবহাটা উপজেলার একটি অন্যতম দর্শনীয় স্থান রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ। এখানে নানা প্রজাতির পাখির নির্বিঘ্ন বিচরণ চোখে পড়ে।

এ ছাড়া ইছামতী নদীর তীরে ঘুরে বেড়ানো লাল কাঁকড়ার দলও প্রায়ই তৈরি করে দেখার মতো এক দৃশ্য।
বনাঞ্চলটির ইছামতী নদীর ও পারে ভারত আর এই পারে বাংলাদেশ সীমান্ত মোহনায় গড়ে উঠেছে রুপসী দেবহাটা পর্যটন কেন্দ্র। প্রাকৃতিকভাবে সৃষ্ট এ বন নানান গাছ-গাছালিতে সমৃদ্ধ। এ ছাড়া বনে দেখা মেলে জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এছাড়া হরেক রকমের পাখ-পাখালির কলকাকলিতে মুখর চারপাশ।

বনের ভেতর বন আর নদীর বিশাল জলরাশি দর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে ফুট ট্রেইল। এই ফুট ট্রেইল নির্মাণের কারণে বনের ভেতর এঁকেবেঁকে চলা উঁচু পিলারের ওপর পায়ে হেঁটে প্রকৃতিপ্রেমী মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বনের প্রকৃতি দর্শনের সুযোগ পাচ্ছেন। ইছামতি নদীর কোল ঘেঁষা রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের ভেতর নির্মাণাধীন ফুট ট্রেইল (বনের ভেতর পায়ে চলা সেতু আকৃতির পথ)দর্শনার্থীদের নিসর্গ মায়ায় টানছে। ফুট ট্রেইল নির্মাণের ফলে রুপসী পর্যটন কেন্দ্র আকর্ষণীয় পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ ছাড়াও বনের ভেতর রেস্ট হাউজ ও গোলঘর নির্মাণ করা হয়েছে।
সুন্দরবনের আদলে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই বনে কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। একদিকে বিস্তীর্ণ ইছামতি নদীর হাতছানি, অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যেন দর্শনার্থীদের মুগ্ধ করে। রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের আঁচলে ঢাকা রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র বনাঞ্চল। প্রকৃতির এই লীলায় সাজানো রুপসী পর্যটক কেন্দ্রে কর্মব্যস্ত মানুষেরা পরিবার-পরিজন নিয়ে একটু বিনোদনের জন্য ছুটে আসেন পর্যটক কেন্দ্রে।
রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতোমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ট্রেইল নির্মান ও দীঘিতে প্যাডেল বোর্ড দেওয়া, পাকা বেঞ্চ নির্মান, গাড়ী গ্যারেজ, উপজেলা সদর থেকে রুপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচের রাস্তা নির্মান সহ বিভিন্ন কাজ করা হয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শিবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় রুপসী ম্যানেগ্রাভ পর্যটক কেন্দ্র। পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছে শিশুরাও। পর্যটকরা বলছেন, এখানে প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করছে।
পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, এখানে সব ধরণের দর্শণার্থীদের ব্যাপক সমাগম ঘটে। বর্তমানে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহনের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে ইতোমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এ ছাড়া এই রুপসী ম্যানগ্রোভকে আরো নান্দনিক করতে অনেক কাজ চলমান রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় এইচবিবি করণ প্রকল্প কাজের উদ্বোধন 
দেবহাটা ব্যুরোঃ দেবহাটা উপজেলার বুধবার সকালে।  পারুলিয়া ইউনিয়নের ঘড়িয়াডাঙ্গা সামাদের বাড়ী হইতে দক্ষিণ কোমরপুর অভিমুখী ১ কি.মি. রাস্তার এইচবিবি করণ প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, দেবহাটা উপজেলার  নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী,
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবু ।
      আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম ফারুক, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন হিরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মোহাম্মদ হোসেন মিলনায়তনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফলক উন্মোচন করে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে ব্রহ্মরাজপুর ইউনিয়নের দীর্ঘ ৪৫ বছরের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের নামে মোহাম্মদ হোসেন মিলনায়তন এর

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক
উন্মোচন করে মোহাম্মদ হোসেন মিলনায়তনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর  রশিদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসায়ী সদস্য শেখ আব্দুল আহাদ, সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. সামছুর রহমান সোনা প্রমুখ। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় বিয়ে করলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়েছেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম তাহমিনা আক্তার মিনা (২২)। সে মৌতলা ইউনিয়নের মাজেদের মেয়ে।

গত কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সাঈদ মেহেদীর দিত্বীয় বিয়ের একটি ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তার বিয়ের ভিডিও ভাইরাল হলেও বিষয়টি এখনও ধোঁয়াশার ভিতরে রেখেছেন তিনি।

বর্তমানে উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারে তার দ্বিতীয় স্ত্রী অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছেন।
তবে দিত্বীয় বিয়ে করায় তার প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে বিরোধ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কোয়ার্টারের আশে পাশে বসবাসরত অনেকে জানান, গত কয়েক মাস যাবত উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারের ভিতরে দিনরাত এক যুবতী মেয়েকে দেখতে পাওয়া যায়। তবে মাঝে মধ্যে কোয়ার্টারের ভিতর থেকে মারপিট এর শব্দ শোনা যায়। প্রতিদিন সাহরীর সময় চেয়ারম্যান কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাথে সাথে প্রচন্ড মারপিটেরও এর শব্দ শোনা যায় বলে জানান তারা। তবে তার সাথে থাকা ওই যুবতীকে মারধর ও গালিগালাজ করতে পারেন বলে ধারণা তাদের। এছাড়া তার সাথে কোয়ার্টারে থাকা মেয়েটি তার সর্ম্পকে কি সেটা বলতে পারেনি স্থানীয়রা।

উল্লেখ্য এর আগে ২০১৩ সালে আবাসিক হোটেলে লাবনী নামে সপ্তম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, মৌতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান থাকাকালীন বর্তমান উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী তার দিত্বীয় স্ত্রী মিনার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গত কয়েক বছর আগে তিনি ওই মেয়েকে বিয়ে করেন। বহুদিন চেয়ারম্যানের দিত্বীয় বিয়ের কথা শোনা গেলেও বিষয়টি অস্বীকার করতেন তিনি।

দিত্বীয় বিয়ের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রথমে ষ বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে বিয়ে করেছেন বলে স্বীকার করেন। তার কোয়ার্টারে তার দ্বিতীয় স্ত্রী তাহমিনা বর্তমানে অবস্থান করছেন। তাকে ৪ বছর আগে তিনি বিয়ে করেছেন বলে নিশ্চিত করেন।

কোয়ার্টারে মারপিট ও গালিগালাজ এর বিষয় জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান বলেন আমার পারিবারিক বিষয় নিয়েও আপনার সাথে বলতে হবে নাকি বলে ফোনের লাইন কেটে দেন।

উপজেলা চেয়ারম্যানের প্রথম স্ত্রী লাভলী পারভীন জানান তার স্বামীকে ট্রাপে ফেলে বিয়ে করেছে তাহমিনা। এখন সে উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টারে অবস্থান করছে বলে জানান তিনি।
এবিষয়ে দিত্বীয় স্ত্রী তাহমিনা আক্তার মিনার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলার ইফতার

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ইফতার অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ রমজান সাতক্ষীরায় বিসিডিএস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলাহাজ্ব দীন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দিন,

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মনিরুল ইসলাম পলাশ, সিদ্দিকুর রহমানসহ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাতক্ষীরা জেলা, সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উপকূলবর্তী গ্রাম পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী

নিজস্ব প্রতিনিধি :
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন নির্ধারিত কয়েকটি কর্মসূচি শেষ করে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় মধ্যাহৃভোজের জন্য বরষা রিসোর্টে এসেছেন। দুপুর দেড়টার দিকে তিনি কুলতী গ্রামে জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির সাথে কথা বলেছেন।

এর আগে বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন। সেখান থেকে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জ থেকে তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতী গ্রামে যান।
সূত্র জানায়, বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে রাজকুমারী মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টার থেকে অবতরণ করেন।

 

সেখান থেকে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জ থেকে তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতী গ্রামে গেছেন।
তিনি বেশ কিছুক্ষণ উপকূলবর্তী গ্রামে হেটেছেন।

তিনি জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে দেখছেন। পরে তিনি জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টর ও বেড়িবাঁধও পরিদর্শন করেছেন রাজকুমারী। কর্মসূচি অনুযায়ী তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেছেন। মধ্যাহৃ ভোজ শেষে তিনি বিশে^র বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।

উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে ১দিনের সফরে সাতক্ষীরার উপকূলবর্তী অঞ্চলে এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন
পররাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ও জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে তার সফর সম্পন্ন হচ্ছে। তার নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে এসএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন। তার নিরাপত্তাকে নির্বিঘœ করতে সাংবাদিকসহ সাধারণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest