সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান: অভিযোগ সাতক্ষীরার সেই মাহবুবের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক : খুলনা জেলার প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের বিরুদ্ধে দরপত্র ছাড়াই জেলা পরিষদ ভবন ইজারা নিয়ে বাণিজ্যিক পাখি পালন ও খেয়াঘাট ইজারা না দিয়ে টোল আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

সোমবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় দুদক সমন্বিত জেলা কার্যালয় ও খুলনার সহকারী পরিচালক বিজন কুমার রায় মো. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আসাদুজ্জামান বলেন, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় সপরিবারে বসবাস করেন।

তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতায় থাকা খেয়া ঘাট বিধি মেনে ইজারা দেওয়া হয়। নয়টি ডাকবাংলো মেরামতের কাজ করা হয়েছে। পরে রূপসা এলাকায় গিয়ে দেখা যায়, এক হাজার আসনের অডিটোরিয়ামের নির্মাণ কাজ চলছে। জরুরি ভিত্তিতে কিছু কাজ টেন্ডার ছাড়াই করা হয়েছে।

দুদক জানায়, সুরক্ষা সামগ্রী ক্রয়, অডিটোরিয়াম টেন্ডার, ডাকবাংলো মেরামত, খেয়াঘাটের ইজারা ও মাহবুবুল রহমানের পাখি পালন ও সরকারি ভবনে বসবাস সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় হামলাকারীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক: লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার মামলায় হামলাকারীর যাবজ্জীবন এবং আরও একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে চারজনকে।

সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু এ তথ্য জানিয়েছেন।

যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ফয়জুল হাসান। আর চার বছরের কারাদণ্ড পেয়েছেন তার বন্ধু সোহাগ মিয়া।
খালাস পেয়েছেন ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।

রায়ের আগে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।

২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান।

এ ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতেই সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন।

ওই বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিবিয়া উপকূলে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশির যোগাযোগ করা গেছে বলে জানা গেছে।

শনিবার (২৩ এপ্রিল) দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রথমে লিবিয়ার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

এস এম শামীম উজ জামান বলেন, লিবিয়ার মিসরাতা সৈকত দিয়ে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীরা। সে সময় তাদের আটক করে ত্রিপোলির নিরাপত্তাকর্মীরা। লিবিয়ার পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সেখান থেকে মোট ৫৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে দূতাবাসের পক্ষ থেকে রোববার যোগাযোগ করে তাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদের সঙ্গে যোগাযোগের পর জানা যাবে, সেখানে মোট কতজন বাংলাদেশি আছেন।

অন্যদিকে, সোমবার (২৫ এপ্রিল) লিবিয়া উপকূলে একটি নৌকাডুবিতে নয়জন ব্যক্তি মারা গেছেন। তারা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার হাতে হারিকেন নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান!

বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো এই ঈদেও দর্শক-শ্রোতাদের গান শোনাতে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। একটি গানে দেখা যাবে তাকে হারিকেন হাতে পারফর্ম করতে। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠানটি। এতে থাকছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে তাপদাহ থাকবে আরও কয়েকদিন

দেশের খবর: দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে চলেছে তাপদাহ। এতে ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। বিশেষ করে রমজানে তীব্র গরমে অস্বস্তিতে পড়েছে মানুষেরা। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সাধারণত ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা হলে সেটা তীব্র তাপদাহের পর্যায়ে পড়ে। সেই হিসেবে চার জেলায় বইছে তীব্র তাপদাহ। চার জেলা হলো- রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল- সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নীলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে। তবে আগামী দু-তিন তাপমাত্রা কমার কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বর্তমানে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এর চেয়ে অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আবার আগামী দু-তিন দিন তাপপ্রবাহ কমারও সম্ভাবনা নেই। এখন যে মৌসুম তাতে গরম থাকবেই। আবার বৃষ্টিও হবে, তখন তাপমাত্রা কিছুটা কমবে। সপ্তাহের শেষ নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ’

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও একই ধরনের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় কাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা চার দিন চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। দুদিন ধরে ৪১ ডিগ্রি তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায়। এ অবস্থায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। সকাল ১০টার পর থেকে তীব্র তাপে বাইরে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই অবস্থা ছিল সারা দিন। সন্ধ্যার পর থেকে প্রায় সারা রাত থাকছে গরম অনুভূতি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত শুক্র, শনি ও রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সোমবারও ছিল তীব্র গরম ও দাবদাহ। রবি ও সোমবার তীব্র দাবদাহ বয়ে গেছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে।

সোমবার বিকেল ৫টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর আকাশ পরিষ্কার রয়েছে। ফলে কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কলেজ ছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করায় ছাত্রলীগ নেতা আকীব বহিস্কার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় কলেজ ছাত্রকে পিটিয়ে মাথা ন্যাড়া করা সেই ছাত্রলীগ নেতাকে সৈয়দ আকীবকে বহিস্কার করা হয়েছে। ২৫ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত একপত্রে তাকে সাময়িক বহিস্কার করা হয় এবং স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় সংসদ বরাবর সুপারিশ করা হয়।

সৈয়দ আকীব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রসঙ্গত: ছাত্রলীগের নেতা আকিবের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।

সম্প্রতি আকিবের সাথে সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে সম্পর্ক গড়ে উঠে তন্ময়ের সাথে। তন্ময়ের ওপর প্রতিশোধ নিতে আকিব তাকে নাহিদের মাধ্যমে ডেকে এনে মারপিট ও মাথা টাক করে দেয়।

রোববার বিকেলে তালা সরকারি কলেজ ছাত্রাবাসে এঘটনা ঘটে। এঘটনায় সোমবার তালা থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষে নলতায় ইফতার বিতরণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষে কালিগঞ্জের হিজলা মাদ্রাসায় এতিম ও হাফেজ শিশুদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
২৫ এপ্রিল ২৩ রমজানে কালিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের শিশু হাফেজদের মধ্যে জেলা সভাপতির পক্ষে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,

নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন , নলতা এ এম আর কলেজ ছাত্রলীগের সভাপতি ইউছুপ আহছান, ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহস গাজি, সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আনজুম শোভন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

২৫.০৪.২০২২

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অপরিপক্ক আমে কীটনাশক স্প্রে : ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে করে আম পাকানোর অভিযোগে আম ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলার শিমুলবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এসময় জব্দকৃত ৫২৫ কেজি আম আম বিনষ্টের জন্য সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।
আম ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৫) আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের রমজান আলীর ছেলে।

সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান জানান, সকাল থেকেই গাছের অপরিপক্ক গোবিন্দভোগ আম ভাঙছিলেন আম ব্যবসায়ী ইদ্রিস আলী। আম ভাঙার পর গাছতলায় বসে কীটনাশক স্প্রে করছিলেন। এই বিষ স্প্রে করলে আম পেকে যায়। পরে পরিপক্ক পাকা আম বলে বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেন তারা। গোপনে খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫২৫ কেজি আম।

তিনি জানান, এই আম মে মাসের ১০ তারিখে বাজারে আসার কথা। কিন্তু অধিক মুনাফার আশায় ইথিওফিন নামক কীটনাশক প্রয়োগ করে আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাতক্ষীরা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সর্তক করা হয়েছে। জব্দকৃত আমগুলো বিনষ্ট করার জন্য সাতক্ষীরা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানকালে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমনা আইরিন, সদর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, সদর থানার এএসআই গাজী সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest