সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ১শ ৫২ পাউন্ড কেক কেটে স্বাধীনতা দিবস উদযাপন

ফয়জুল হক বাবু : স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ১শ ৫২ পাউন্ড কেক কেটে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে।
শনিবার সকালে সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলার সর্ববৃহৎ এই কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়াম্যন আসাদুজ্জামান বাবু। পরে বীর মুক্তিযোদ্ধা সম. শহিদুল ইসলামের সভাপাতিত্বে মহান স্বাধীনতা দিবসের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপ-জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্রমন্ডল, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলীপ কুমার মল্লীক।

এসময় উপস্থিত ছিলেন ডি.বি. ইউনইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মুকুল রহমা, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য শেখ আব্দুল আহাদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রশিদ সরদার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশসহ বিদ্যলয়ের সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।

পরে মহান মুক্তিযোদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মর শান্তি ও বঙ্গবন্ধুর পরিবারে সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোহসিন উদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতা দিবসে সাতক্ষীরায় জেলা বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি

২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, সদস্য-সচিব তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী,

সাতক্ষীরা সদর উপজেলা সদস্য-সচিব নূরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ডাক্তার শফিকুল আলম বাবু,

জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো,

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী শাহিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিঃ যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম,

জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ্ ইয়াসিন আলি, আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিবসহ সকল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায়  মহান  স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দেবহাটা ব্যুরো : দেবহাটায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৭ টা ৩০ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন। পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা,দেবহাটা উপজেলা আওয়ামীলীগ,দেবহাটা রিপোর্টাস ক্লাব দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন।

পরে সকাল ৮ টায় দেবহাটা ফুটবল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া অনুষ্ঠান ও পরে সকাল ১১ টায় দেবহাটা মুক্তমঞ্চ চত্বরে এক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শেখ আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী,

বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু , প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছিলেন একই ভাবে শেখ হাসিনার ডাকে উন্নত দেশ গড়তে হবে… ডাঃ রুহুল হক এমপি

মোস্তাফিজুর রহমান, আশাশুনি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যে ভাবে দেশ স্বাধীন করেছিলেন একই ভাবে তার কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে। বঙ্গবন্ধু যে সময়ে স্বাধীন বাংলাদেশের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন সে সময়ে এদেশরই একদল তার বিরুধীতা করে ছিলেন। তারা কিন্তু বর্তমান সময়েও বসে নেই।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ঠিক সে সময়ে তারা বা তাদের উত্তরসূরীরাই দেশকে পিছিয়ে নেয়ার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। এমনকি বঙ্গবন্ধুর মত তাকেও প্রাণে মেরে ফেলার জন্য একাধিক বার চেষ্টা চালিয়েছে।

আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৬ শে মার্চ বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

এসময় ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বীর মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান আখ্যায়িত করে আরও বলেন, আমরা সৌভাগ্যবান কারন মুক্তিযোদ্ধাদের আমরা সরাসরি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম শুধু বীর মুক্তিযোদ্ধাদের গল্প শুনতে পারবে দেখতে নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর পরিচালনায় এসময় এমপি ডাঃ রুহুল হক এর সফর সঙ্গী, বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী,

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম মুন্সী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, দিপংকর সরকার দ্বীপ, সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলু, এসএম হোসেনুজ্জামান হোসেন, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, এসএম ওমর সাকি পলাশ, আলহাজ্ব আবু দাউত, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহেব আলী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদসহ কালিগঞ্জ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে ডাঃ রুহুল হক এমপি নলতায় বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে সহস্রাধিক মটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো, পিকআপ ও ট্রাক যোগে স্বাধীনতা দিবসে সুবর্ণজয়ন্তীতে
উন্নয়নের ৫০ বছর উপলক্ষ্যে বাদ্যযন্ত্র ও উন্নয়নের ডিজিটাল ডিসপ্লে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুনসহ ৩০ কিলোমিটার ব্যাপী উন্নয়ন র্যালী কালিগঞ্জ থেকে আশাশুনিতে আসলে আরও সহস্রাধিক শোভাযাত্রায় সংযুক্ত হয়ে দেবহাটা উপজেলার উপর দিয়ে নলতা গিয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
 দেবহাটা ব্যুরো: দেবহাটায় আন্তর্জাতিক মানসম্মত একমাত্র টাই ল্যাংগুয়াল (বাংলা, ইংরেজি ও আরবি ভাষা ভিত্তিক) শিক্ষা প্রতিষ্ঠান ব্লিচ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থীরা। বেলা ১১ টায় অবিভাবকদের উপস্থতিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ব্লিচ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান, পরিচালক কবির হোসাইন, প্রিন্সিপাল নুর আলম সিপন, ভাইস প্রিন্সিপাল নাহিদ আল ফারুক, শিক্ষক মাহফুজুর রহমান, এসকে মাহবুব এলাহী, মো. নূর হোসেন, তানজিনা কবির, ফারিয়া সুলতানা, জান্নাতুন্নেছা, সোনালী খাতুন, আশরাফি, মোহাম্মদ মনিরুজ্জামান, মো. হেদায়েতুল্লা আল মামুনসহ সকল শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি গার্লস হাইস্কুলে বিনম্র শ্রদ্ধায় গৌরবদীপ্ত মহান স্বাধীনতা দিবস পালন
প্রেসবিজ্ঞপ্তিঃ বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। বিনম্র শ্রদ্ধা জানানো হয় মহান স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা,
নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি। সরকারি নির্দেশনা অনুযায়ী পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সম্প্রচার, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রার্থনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজুল ইসলাম, কনক চন্দ্র ঘোষ, আজহারুল ইসলাম, খালেদা খাতুন, গীতা রানী সাহা, মৃনাল কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, হারুন অর রশিদ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে মাহিরা আফরিন, তামান্না খাতুন, ফারিহা আফরিন, তন্বী খাতুন, রুকাইয়া খাতুনসহ অনেকই।
‘মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেবো না’-প্রতিপাদ্যে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে  অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।###
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বিচার বিভাগের আয়োজনে  স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশেষ সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিচার বিভাগ, সাতক্ষীরার আয়োজনে বিশেষ সেমিনার “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারজন আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, এ্যাড. মোঃ মোসলেম উদ্দিন, এ্যাড. জহুরুল হুদা ও এ্যাড. মোঃ ইউনুছ আলী।
বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) এম জি আজম , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল , বিচার বিভাগ, সাতক্ষীরার বিচারকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, সাংবাদিক ও উভয় আদালতের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের প্রারম্ভে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, “বাংলাদেশ শুধু টিকে থাকার জন্য জন্মগ্রহণ করে নি বরং বাংলাদেশ বিশ্ব জয় করার জন্য জন্মগ্রহণ করেছে”।

তিনি আরো বলেন – “আমাদের হাতে ট্রাম্প কার্ড হলো বঙ্গবন্ধুর জীবন ও জীবনাদর্শ, তাঁর জীবনাদর্শ হতে যদি শিখতে পারি তবেই তাঁর প্রতি অসীন ঋণের কিয়দংশ হলেও শোধ করা সম্ভব হবে।”

এছাড়া অতিথি মুক্তিযোদ্ধাবৃন্দ তাঁদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন যা উপস্থিত সুধীজনের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া বক্তব্য প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) এম জি আজম , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর , অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল ,বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ রাখিবুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, বিজ্ঞ সহকারী জজ মোঃ এলিয়াম হোসেন,বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী, জেলা জজ আদালতের জারিকারক মোঃ দ্বীন ইসলাম।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের কবিতা “কোথা হতে এসেছে স্বাধীনত” আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ও সহকারী জজ জেবুন্নেছা।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের পূর্বে স্বাধীনতা দিবসের দিনের শুরুতে সিনিয়র জেলা ও দায়রা জজ সস্ত্রীক, বিজ্ঞ বিচারক, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের ফেস্টুন উত্তোলন করেন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেন ও কুচকাওয়াজ পরিদর্শক করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে..ডা. রুহুল হক এমপি

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২২ উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষের কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল ও নলতা প্রি-ক্যাডেট স্কুলের পরিবেশনায় সংঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণে নৃত্য পরিবেশনা, নলতা কলেজ ও নলতা হাইস্কুলের রোভার ও স্কাউট সদস্য কর্তৃক অতিথিকে গার্ড অফ অনার প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ সহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।

অনুষ্ঠানে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ,নলতা মাধ্যমিক বিদ্যালয়,নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,নলতার আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসা, নলতা আইএইচটি ও ম্যাটস্, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলতার কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল,ইন্দ্রনগর হুসাইনাবাদ ফাজিল মাদ্রাসা,কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়,খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাঘুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুল, নলতা প্রি-ক্যাডেট স্কুল,ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল, কার্ডিফ মডেল স্কুল, কে বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল সহ ইউনিয়নের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, আয়োজক নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী তথা নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো.আনিছুজ্জামান খোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো.এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.আবুল হোসেন পাড়, সিনিয়র সহ-সভাপতি মো.তারিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যের প্রথমে কষ্ট শিকার করে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানে কোমলমতি হাজার হাজার শিক্ষার্থী সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে ২৫ মার্চ কালোরাত্রি ও ২৬ মার্চ পাক হানাদার বাহিনীর বুলেটে নির্মমভাবে নিহত বীর শহীদদের প্রতি।
কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখ ফজিলাতুন্নেছা মুজিব,শেখ জামাল, শেখ কামাল,ছোট্ট শিশু শেখ রাসেল সহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে কুচক্রী মহলের ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত তার পরিবারের সকল শহীদদের প্রতি।

তিনি আরো বলেন- একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। সেসব মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন, সামনে ষাটার্ধ্বো সকল নাগরিককে ভাতার আওতায় আনা সহ মধ্যম আয়ের দেশ থেকে ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকল স্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest