সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের পুরাতন ভবন অপসারনের আবেদন

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সদরের শতবছরের বেশী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী বিবিএমপি হাইস্কুলের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। অতি দ্রুত ভেঙ্গে ফেলার দাবী জানিয়েছেন স্থানীয়রাসহ স্কুলটির ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীবৃন্দরা। কারন দ্রæত ঐ পরিত্যক্ত ভবনটি না ভেঙ্গে ফেললে দূর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে বর্তমানে স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরাতন ভবন অপসারনে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা গেছে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০১৯, ২০২০ ও ২০২১ ইং সালে ঐ ভবনটিকে পরিত্যক্ত দেখানো হয়েছে। এছাড়া সর্বশেষ আম্ফান ঝড়ে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে আরো ঝুকিতে রয়েছে। যার কারনে গত ২৫/০৯/২০২১ ইং তারিখে স্কুলটির একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে প্রধান শিক্ষককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।

স্কুলটির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়টির উত্তর পাশে পূর্ব- পশ্চিম বিস্তৃত বিদ্যালয়ের নিজস্ব অর্থে ৪০-৫০ বছর আগে ভবনটি নির্মিত হয়। উক্ত ভবনের তৃতীয় তলাটি গত আনুমানিক ১০ বছর আগে থেকেই ক্ষতিগ্রস্থ ও ছাদের নীচে রড বেরিয়ে গিয়েছিল। সর্বশেষ প্রলংয়ঙ্করী আম্ফান ঝড়ে ভবনটির তৃতীয় তলার দেওয়াল, ছাদ, সিড়ির ঘর মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুকিপূর্ণ অবস্থায় আছে

যেকোন মুহুর্তে তৃতীয় তলাটি ধ্বসে পড়ে শিক্ষক-শিক্ষার্থীর জীবননাশ ঘটতে পারে। দৈনন্দিন সমাবেশকালে ঐ ভবনের নীচে দাড়াতে হয়। পরিত্যক্ত ঝুকিপূর্ণ ভবনের তৃতীয়তলা/ভবনটি দ্রæত যাতে অপসারিত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রæত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান,

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় ছাত্র সমাজের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাতীয় ছাত্র সমাজের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের কাটিয়া আমতলা এলাকায় জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলার আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
কেক কাটা ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রসমাজ সভাপতি আশরাফুজ্জামান রকি,

সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর সদস্য সচিব মনোয়ার হোসেন রুমি, ১নং ওয়ার্ড ছাত্রসমাজ সভাপতি শরিফুল ইসলাম, ২নং ওয়ার্ডের সদস্য সচিব সাকিবুজ্জামান দিপ্ত, বৈকারী ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি আল আমিন হোসেন, সাধারন সম্পাদক তৌফিক বিল্লাহ,

ব্রহ্মরাজপুর ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, শেখ তানভীর হোসেন পল্লব, ময়না, শিপন, বাপ্পি, সজিব, সৈকত, তামিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে আ. লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যা: শুটার গ্রেফতার

দেশের খবর: রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় একজন শুটারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে একটি ডিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যা মামলার সর্বশেষ আপডেট নিয়ে ব্রিফিং ডাকা হয়েছে। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী কলেজশিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়। এরপর শুক্রবার নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা নাম্বার ১৮(৩)২২। অভিযোগে তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতানামা আসামি হিসেবে অভিযোগ করেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানাধীন ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনস্থ বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি করেন।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন নিশ্চিত করেছেন। আর প্রীতি রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।

রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজাখস্তানের নাগরিক খুন

দেশের খবর: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় একই দেশের অপর এক নাগরিক আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন বেলারুশীয় নাগরিককে আটক করেছে।

নিহত ভালাদিমির শভেটস (৫২) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘নিকিম’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গতকাল শনিবার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটি আবাসিক প্রকল্পের ৬ নম্বর ভবনে এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় নিহত হন কাজাখস্তানের নাগরিক ভালাদিমির।

পুলিশ বলছে, কাজাখস্তানের আহত নাগরিককে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরের সঙ্গে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনের পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ হামলা

বিদেশের খবর: ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে। যদিও ক্রমাগত গোলাগুলার কারণে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে বার্তাসংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

কিয়েভ ইন্ডিপেনডেন্ট বলছে, খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে নতুন করে রাশিয়ান সেনারা হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও সেখানকার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি।

যদিও ঝুঁকিপূর্ণ, তবে এখন পর্যন্ত হামলার অংশ থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রকাশ ঘটেনি।

এদিকে ইউক্রেনের একজন রাজনীতিবিদ সতর্ক করে বলেছেন, গোলাগুলির কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে এটি বড় পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। যা বিরাট ধরনের ঝুঁকি তৈরি করবে।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমাবর্ষণের ধারাবাহিকতা আশেপাশের অঞ্চলগুলিকে দূষিত করবে। একইসাথে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

এর আগে শনিবার ইউক্রেনের কিয়েভ অঞ্চলের চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহরের দখল এবং শহরের মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ার সামরিক বাহিনী। এই ঘটনার প্রতিবাদে সেখানে ইউক্রেনীয়রা বিক্ষোভ-প্রতিবাদ শুরু করছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেছে, ‌‘রাশিয়ান দখলদাররা স্লাভ্যুটিচ শহরে আক্রমণ এবং পৌর হাসপাতাল দখলে নিয়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকায় ছুরিকাঘাতে ‘গরিবের চিকিৎসক’ নিহত

দেশের খবর: রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন (৩৪) নামে এক দন্ত চিকিৎসকের নিহত হয়েছেন। তিনি মগবাজার এলাকায় ‘গরিবের চিকিৎসক’ নামে পরিচিত।

রোববার (২৭ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসক বুলবুল আজ সকাল পৌনে ৬টার দিকে তার শেওড়াপাড়ার বাসা থেকে নোয়াখালী যাওয়ার জন্য বের হন। এসময় তিনি তার সহকারীকে ফোন দেন। হয়ত সহকারী দেরিতে আসায় তিনি একাই রিকশা বা কোনো বাহনে রওনা হয়েছিলেন। পথে শেওড়াপাড়ায় মেট্রোরেল স্টেশনের কাছে তার পথ রোধ করে হত্যাকারী। এসময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, তবে এ ঘটনায় তার কাছ থেকে কিছু নেয়া হয়নি। পরে তাকে উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নেয়। তার উরুতে আঘাত করা হয়েছিল। তবে রক্তক্ষরণে মারা যান।

মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর তার সহকারী এসেছিল এবং সেই চিকিৎসকের কাছে টাকা পয়সা ছিল। কিন্তু সেগুলো নেয়নি। এ থেকে সন্দেহ হচ্ছে। এটি ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখবে পুলিশ।

জানা যায়, ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। শুধু স্বাবলম্বীদের কাছ থেকে ফি নিতেন। এজন্য তাকে গরিবের চিকিৎসক বলা হতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের স্বার্থ সংরক্ষনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি : স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের স্বার্থ সংরক্ষনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
২৬ মার্চ বেলা ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সারা বিশে^ বাংলাদেশ এক উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের যে ভিশন ঘোষণা করেছেন এভাবে এগুতে থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হবে। স্বাধীনতা পরবর্তীতে সময়ে সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীরা নির্বাচিত হয়েছিল। ফলে কোন উন্নয়ন হয়নি। কিন্তু সাতক্ষীরা এখন অনেক উন্নত। সাংবাদিকদের সহযোগিতা থাকলে সাতক্ষীরা আরো উন্নত হবে। অনেক ভালো ভালো কাজ করা সম্ভব হবে। এধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সাংবাদিকদের ঐক্য বদ্ধ থাকতে হবে। গুটিকতক ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না।

চক্রান্তকারীরা অতীতেও ছিলো বর্তমানেও রয়েছে। ভবিষ্যতেও থাকবে। তাদের রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। দেশের স্বার্থে, সাতক্ষীরার স্বার্থে এবং প্রেসক্লাবের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতেই হবে।
সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, যুদ্ধকালীন প্রশিক্ষক ও অস্ত্র প্রশিক্ষক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, দৈনিক দৃষ্টিপাত সম্পাদ জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক আমিনুর রশিদ, কাজী শওকত হোসেন ময়না, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জাহাঙ্গীর আলম কবির, এস এম রেজাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যনার্জি, হাফিজুর রহমান মাসুম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, আাসদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য মাসুদুর জামান সুমন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, ফয়জুল হক বাবু, শাকিলা ইসলাম জুঁই, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আককাজ, মো. আইয়ুব হোসেন রানা, শহীদুল ইসলাম, স.ম তাজমিনুর রহমান টুটুল, আব্দুল আলিম, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী, এস.কে কামরুল হাসান, মীর আবু বক্কার, এম. বেলাল হোসাইন প্রমুখ। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ২৬ মার্চ এর অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণকারী সাংবাদিক আসাদুল ইসলামের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান স্বাধীনতা দিবসে উপজেলা চেয়ারম্যান বাবু’র উদ্যোগে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) মাগরিব নামাজের পর ইউনিয়নের মাছখোলা বাজার জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, ব্রহ্মরাজপুরের ইউপি চেয়ারম্যান আলাউদ্দীনসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিসহ সরকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest