সর্বশেষ সংবাদ-
সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলনআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তারদেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী-স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষাসাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াচক্রের ৩ সদস্য গ্রেপ্তার : ৬টি মোবাইল জব্দদেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আসাদুজ্জামান :
যথাযোগ্য মর্যাদা, বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সকাল ৭টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি,

সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সহ প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ, আনছার,

বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সাঁতার প্রতিযোগিতা, মহানমুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান স্বাধীনতা দিবসে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২৬ মার্চ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোডমোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে এ শ্রদ্ধা নিবেদন করেন, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির মো: নাসির উদ্দীন,

সহ-সভাপতি ওলিউন নাসির, আজিজুর রহমান, প্রাণ কৃষ্ণ মল্লিক, রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহম্মেদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মো: আমানুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাম কৃষ্ণ মন্ডল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মো: জামাত আলী,

ক্রীড়া সম্পাদক আব্দুল জব্বার, ব্যাংক ও পরিকল্পনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য অর্জুন কুমার, শেখ রবিউল আযমসহ স্বাধীনতা অফিসার পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের সিবিএ’র কার্যকারি সভাপতি ও বিভাগীয় কমিটির খুলনার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গণি, সাতক্ষীরা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ এরিয়া কমিটির সিবিএ নেতৃবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গণহত্যা দিবস’ স্মরণে দেশজুড়ে প্রতীকী ব্ল্যাকআউট

দেশের খবর: ‘গণহত্যা দিবস’ স্মরণে দেশব্যাপী প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) সরকারি আদেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে দেশবাসী। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। তবে জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউটের বাইরে ছিল।

এর মাধ্যমে কিছুক্ষণের জন্য জাতির সামনে ফুটে উঠেছিল ১৯৭১ সালের ভয়াবহ সেই রাতের চিত্র। রাতের আঁধারে নির্বিচারে হত্যা করা হয় দেশের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবেই এই ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা দেয় সরকার। সেই রাতকে স্মরণ করতে ওই বছর থেকেই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে খাসজমি দখলের অভিযোগ: বাতিল হচ্ছে দলিল

দেশ ডেস্ক: চাঁদপুরে শিক্ষামন্ত্রী দীপু মনির বড় ভাই আওয়ামী লীগ নেতা জাওয়াদুর রহিম ওয়াদুদ ওরফে টিপুর বিরুদ্ধে খাসজমি দখলের যে অভিযোগ উঠেছে, সে ঘটনায় ছয়টি দলিল বাতিল করছে ভূমি মন্ত্রণালয়।

এছাড়া অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি আইন ও বিচার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মঈনউল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সোনাপুর, তাজপুর (প্রকাশ্যে বাহেরচর) মৌজাটি সিএস জরিপ চলাকালে নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে এ চরটি পুনরায় জেগে উঠলেও তা জরিপ করা হয়নি। তবে, সরকারি স্বত্ব-দখল বজায় রাখার সুবিধার্থে ০৭/৭৭-৭৮ নম্বর রিসেটেলমেন্ট মোকদ্দমার মাধ্যমে দখল অনুযায়ী বিভিন্ন ব্যক্তির নামে অস্থায়ী জমাবন্দি তৈরি করা হয়।

জরিপ না হওয়ায় প্লটগুলোতে কোনো দাগ-খতিয়ান নম্বর পড়েনি এবং দখলদারদের সঙ্গে কোনোরূপ কবুলিয়ত সম্পাদিত হয়নি উল্লেখ করে চিঠিতে বলা হয়, এসব জমিতে কোনো ব্যক্তি বা চাষির স্বত্ব বা মালিকানা তৈরি হয়নি। বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পরও ২০১৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০১৯ সালের ১৮ জুলাই মেয়াদে পাঁচটি সাফ কবলা দলিল (নম্বর-৩২৫, ৩২৬, ৩৮১, ৪১৫ ও ৬৮১) ও একটি দানপত্র দলিল (নম্বর-৫৪০/৩০.০৫.২০১৯) নিবন্ধনের মাধ্যমে ৫৬ দশমিক ৫২৫ একর সরকারি খাসজমি বেহাত হয়েছে। তৎকালীন সাব-রেজিস্ট্রার অসীম-কল্লোল এ অনিয়মের সঙ্গে জড়িত থাকতে পারেন মর্মে ধারণা করা হচ্ছে।

চিঠিতে আরো বলা হয়, দলিলগুলো বাতিলের জন্য যথাযথ নির্দেশনা প্রদান এবং উল্লিখিত অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষামন্ত্রী দীপু মনির বড় ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ ওরফে টিপু বিপুল পরিমাণ খাসজমি নিজের কবজায় নিয়ে মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজিবাগান তৈরি করেছেন। কেবল সরকারি জমির ওপরই নিয়ন্ত্রণ নেননি, তিনি ওই এলাকার নাম বদলে নিজের নামে রেখেছেন।

প্রতিবেদনে বলা হয়, এই খাসজমি প্রতি শতাংশ দলিল করা হয়েছে মাত্র ৪৬৫ টাকা দরে। মোট ৪৮ দশমিক ৫২ একর (৪ হাজার ৮৫২ শতাংশ) জমি শিক্ষামন্ত্রীর বড় ভাই জাওয়াদুর ও তাঁর সহযোগীদের নামে দলিল করে নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত

তালা অফিস :
তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পার কুমিরা বধ্যভূমিতে ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে তালা উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়্ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, বাকশিসের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।

এদিকে জালালপুর ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধ ও বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন মহান মুক্তিযুদ্ধ ও বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদের সভাপতিত্বে এ সভা অুনষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রংকন, রচনা প্রতিযোগিতা, গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শহিদদের স্বরণে বিশেষ মোনাজাত ও রাত ৯টায় প্রতীকি ব্লাক আউট কর্মসূচী পালিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকল ধর্মের সাধকদের নিয়ে তালায় ৯১তম সাধু সম্মেলন শুরু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় চারদিন ব্যাপী ৯১তম ধর্মীয় অনুষ্ঠাণ সাধু সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২ টায় তালার শিবপুর প্রয়াত আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের বাসভবন চত্বরে সাধু সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সাধকপুত্র উপজেলা জাপার সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, ওসি তদন্ত আবুল কালাম আজাদ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন।

উদ্বোধনকালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সাধকপুত্র সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, স্রষ্ট্রার উপাসনা আর সৃষ্টির সেবা। মানব সেবা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম। নামাজ রোজা করে মানুষের ক্ষতি কামনা করবো এই নামাজ আল্লাহ্’র কাছে কবুল হবে না। কেয়ামতের দিনে ওই নামাজ নাযাতের ওসিলা হবে না।

তিনি বলেন, মানবের কল্যাণে সকল ধর্মের সাধকদের নিয়ে প্রতি বছরই আয়োজন করা হয় এই সাধু সম্মেলনের। আমার প্রায়াত বাবা ৯১ বছর আগে থেকে এটি শুরু করেন। মৃত্যুর পরও সেটি অব্যাহত রয়েছে। চার তরিকার সাধকরা নবী ও রাসূল (সাঃ) জীবনী নিয়ে আলোচনা করবেন। সমাজের নানা অসঙ্গতি পরিহার করে বিভেদ ভুলে সকলের জন্য দোয়া করবেন।

আগত অতিথিরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন। আগামী ২৯ মার্চ (মঙ্গলবার) সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৯১তম সাধু সম্মেলন সমাপ্ত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরের বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ : পুষ্পস্থাবক অর্পণ

আসাদুজ্জামান : স্বাধীনতার ৫০ বছর পর গণহত্যা দিবসে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন বধ্যভূমিতে অস্থায়ী স্মৃতি সৌধ নির্মান ও পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় নবনির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটি।

এরপর সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মশিউর রহমান মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস প্রমুখ।

বক্তারা এ সময় ১৯৭১ এর গণহত্যা দিবসের ৫০ বছর পার হলেও অস্থায়ী স্মৃতিসৌধ নির্মিত করতে পেরে আনন্দ প্রকাশ করেন।
তবে জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো আবেদনটি পেলেই নির্ধারিত নকশা অনুযায়ি দীনেশ কর্মকারের বাড়ি সংলগ্ন জমিতে নির্ধারিত বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিস্থম্ভ নির্মাণ করা হবে।
এদিকে দিবসটি উপলক্ষে শু সন্ধ্যায় সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষন ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে অস্থায়ী এই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ (৫০) মারা গেছেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি বাঘের হামলায় নিহত হন।

পরে তাকে উদ্ধার করে তার সহকর্মী মৌয়ালরা। তার মরদেহ লোকালয়ে আনা হচ্ছে বলে বনবিভাগ জানিয়েছে।
সোলাইমান উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান,মৌয়ালদের সূত্রে জানতে পেরেছি, সোলাইমান বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তার উদ্ধারকারী সহকর্মীরা লোকালয়ে ফিরে না আসলে বিস্তারিত বলতে পারছিনা।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, সপ্তাহখানেক পূর্বে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মধু সংগ্রহের অনুমতি বনের ভেতরে যায় সোলাইমান শেখ। শুক্রবার সকালে কাচিকাটা এলাকায় তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছে। তার মরদেহ লোকালয়ে না আনা পর্যন্ত কোন কম্পার্টমেন্টে মারা গেছেন বলতে পারছিনা। তবে যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন,বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপূরণ পাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest