সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

‘তিতলি’ শেষ, আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ শেষ, আসছে গাজা। তবে তিতলি উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তিতলির প্রভাবে এখনও সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। এরআগে ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্ধ্রপ্রদেশে অন্তত ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড় তিতলি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্রপ্রদেশের পার্শ্ববর্তী উড়িষ্যায় আঘাত হানে তিতলি। এ সময় ঘণ্টায় ১২৫ কিলোমিটারের বেশি বেগে বাতাসের পাশাপাশি ভারি বৃষ্টিপাত হয়।তিতলির প্রভাবে বাংলাদেশের পটুয়াখলীসহ উপকূলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
ঘূর্ণিঝড় তিতলি ছাড়াও এই একই সময়ে বিশ্বে আরও দু’টি ঘূর্ণিঝড় সক্রিয় অবস্থায় রয়েছে। এরমধ্যে ঘূর্ণিঝড় মাইকেল যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে। আর কঠিন রূপ ধারণের অপেক্ষায় রয়েছে ঘূর্ণিঝড় লুবান। এটিও আঘাত হানতে পারে ভারতে।
বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আট দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান।

এসব দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়। যেমন তিতলির নামকরণ করেছে পাকিস্তান। তিতলি শব্দের অর্থ প্রজাপতি। এরপরের ঝড়টির নাম হবে গাজা। এ নামটি প্রস্তাব করেছিল থাইল্যান্ড।

এ ছাড়া এ অঞ্চলের জন্য আরও ৯টি ঘূর্ণিঝড়ের নাম ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। যেগুলো থেকে পর্যায়ক্রমে একেকটি ঝড়ের নামকরণ করা হবে।

গাজার পর আসবে ফেতাই। এ নামটি শ্রীলঙ্কার দেয়া। এরপরের ঝড়ের নামগুলো হবে- ফানি (বাংলাদেশ), ভায়ু (ভারত), হিকা (মালদ্বীপ), কিয়ার (মিয়ানমার), মহা (ওমান), বুলবুল (পাকিস্তান), পাবান (থাইল্যান্ড), আম্ফান (শ্রীলঙ্কা)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারী ক্রিকেটের প্রথম টি-২০ র‍্যাংকিংয়ে নবম বাংলাদেশ

খেলার খবর: এর আগে নারী দলগুলোর জন্য ওয়ানডে র‍্যাংকিং প্রকাশিত হলেও এবারই প্রথমবার টি-টোয়েন্টি র‍্যাংকিং প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো প্রকাশিত এই র‍্যাংকিংয়ে সালমা-রুমানাদের অবস্থান নবম। ওয়ানডেতেও একই অবস্থানে আছে বাংলাদেশ।
শুক্রবার (১২ অক্টবর) দুপুরে এক বিবৃতির মাধ্যমে ৪৬ দলের একটি তালিকা প্রকাশ করে আইসিসি। চলতি বছরের জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ফরম্যাটের র‌্যাংকিংয়ের আবির্ভাব ঘটল।
প্রথম প্রকাশিত র‌্যাংকিংয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। ২৮০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে তারা। ওয়ানডেতেও সবার উপরে আছে এই দল। মাত্র তিন পয়েন্ট কম নিয়ে (২৭৭) দুই নম্বরে আছে নিউজিল্যান্ড।
২৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। এছাড়া প্রথম দশের অন্য দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ ২০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ জায়গা পাননি। তবে বোলার র‌্যাংকিংয়ের ১০ জনের মধ্যে বাংলাদেশের দুই জন জায়গা পেয়েছেন। এরা হলেন রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বর। এছাড়া অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি আরবের বিপক্ষে ২-০ তে জয় পেল ব্রাজিল

খেলার খবর: অসংখ্য আক্রমণের মাত্র দুটি খুঁজে পেল ঠিকানা। সৌদি আরবের রক্ষণ ভেঙে গাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো পেলেন জালের দেখা। তাদের নৈপুণ্যে প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল।
সৌদি আরবে স্বাগতিকদের শুক্রবার রাতে ২-০ গোলে হারিয়েছে তিতের দল। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড জেসুস প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে জাল খুঁজে নেন ইউভেন্তুস ডিফেন্ডার সান্দ্রো।
দ্বাদশ মিনিটে লক্ষ্য প্রথম শট নেন নেইমার। তার সেই চেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক।
২৬তম মিনিটে নেইমারের ক্রসে জেসুসের হেড ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ছয় মিনিট পর শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।
৪৩তম মিনিটে গোলের অপেক্ষার অবসান ঘটান জেসুস। নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস মউরাকে হতাশ করেন সৌদি গোলরক্ষক। এরপর সময় যত গড়িয়েছে অতিথিদের হতাশা তত বাড়িয়েছেন তিনি। আক্রমণগুলো সব যেন খেই হারাচ্ছিল সৌদি আরবের রক্ষণে গিয়ে।
৮৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সৌদি আরবের মোহামেদ আল ওয়াইজ। এক জন কমার সুযোগ কাজে লাগায় ব্রাজিল। স্বাগতিকদের চেপে ধরে তিতের শিষ্যরা।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি নেইমার। ষষ্ঠ মিনিটে নেইমারের কর্নার থেকে ইউভেন্তুসের লেফট ব্যাক সান্দ্রোর দারুণ হেড জড়ায় জালে। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর এনিয়ে টানা তিনটি প্রীতি ম্যাচে জিতল ব্রাজিল। এর আগে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারানোর পর এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আড়ালে একের পর এক শিকার করতেন আন্নু: সোনা

বলিউডে পুরোদমে চলছে #মিটু আন্দোলন। যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলছেন বলিউডের একের পর এক অভিনেত্রী।

সম্প্রতি বাঙালি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের এক অভিযোগের পরপরই নড়েচড়ে বসেছে বলিউড মহল।

#মিটু-ঝড়ে ইতিমধ্যে নাম জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক থেকে শুরু করে পরিচালক কিংবা অভিনেতারা।

এবার তাদের সঙ্গে যোগ হল ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পীর নাম। #মিটু-ঝড়ের কবলে পড়লেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার আন্নু মালিক।

মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন হালের আরেক জনপ্রিয় গায়িকা সোনা মোহাপাত্র।

আন্নু মালিক প্রসঙ্গে সোনার বক্তব্য, ওঁৎ পেতে একের পর এক সুন্দরী শিকার করতেন আন্নু।

সোনা মোহাপাত্রের অভিযোগ, ‘আন্নু মালিক এমন একজন মানুষ, যিনি মানুষকে প্রায় সবসময় হেনস্তা করেন।’

এদিকে গায়িকা সোনা মোহাপাত্রের এসব অভিযোগ একতরফা অস্বীকার করেন আন্নু মালিক।

তার বিরুদ্ধে এসব কুরুচীপূর্ণ অভিযোগ এমন কেউ করল যাকে তিনি চিনেন না, এমনকি তার সঙ্গে কখনও কোনো কাজ করেননি বলে দাবি করেন মালিক।

#মিটু-ঝড়ে কেন তাকে টানা হচ্ছে, সে বিষয়ে উল্টো প্রশ্ন করেন মালিক।

একেবারেই মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়ে দেন এ ভারতীয় সুরকার আন্নু মালিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: ইসরায়েলের বন্দরে আমেরিকা একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস রস ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশদোদ বন্দরে ভিড়েছে।

এর আগে আমেরিকা যেসব যুদ্ধাজাহাজ পাঠিয়েছে তা সাধারণত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরগুলোতে ভিড়তো কিন্তু এবার ভিড়েছে দক্ষিণের বন্দরে। একে অস্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক।

ইসরায়েলের বন্দরে ড্রেস্ট্রয়ারটি নোঙর করার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে বন্দরে উপস্থিত হয়ে মার্কিন নাবিকদের স্বাগত জানান এবং তিনি সেখানে বক্তব্য রাখেন।

নেতানিয়াহু বলেন, ইউএসএস রসের সফরের মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার বন্ধত্ব অন্য মাত্রায় গিয়ে ঠেকেছে।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন এবং ডেস্ট্রয়ার পাঠানোর মধ্যদিয়ে সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে।

মার্কিন ৬ষ্ঠ নৌবহরের কমান্ডারের মুখপাত্র কাইলি রাইনেস রয়টার্সকে বলেছেন, ইউএসএস রস মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে মার্কিন সেনারা কোথা থেকে কী ধরনের হুমকির মুখে রয়েছে তা পরিষ্কার করেন নি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত

দেশের খবর: আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ১৭৮ ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়।
মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে আগামী ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দায়িত্ব পালন করবে।
শেষবারের মতো বাংলাদেশ ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিল।
জাতিসংঘেরও সদস্য থেকে ৪৭টি দেশ নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। এ সকল দেশ নির্বাচনের মাধ্যমে কাউন্সিলের সদস্য হয়ে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাড়ি নয়, যেন বিলাসবহুল হোটেলের রুম

ভিন্ন স্বাদের খবর: কে কত আধুনিক গাড়ি নির্মাণ করতে পারে, তা নিয়ে বিশ্বব্যাপী চলছে প্রতিযোগিতা। এর থেকে পিছিয়ে নেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘রেনাল্ট’।
এই প্রতিষ্ঠানটি এবার সেলফ-ড্রাইভিং গাড়ি আনতে যাচ্ছে। গাড়ির একটি মডেল ইতিমধ্যেই তৈরি করেছে তারা। এ বছর প্যারিস মোটরশোতে গাড়িটির প্রদর্শনী হয়।
নাম দেওয়া হয়েছে এজ-আল্টিমো রোবো। যা ৫.৬ মিটার দীর্ঘ। গাড়িটি পুরোপুরি স্বয়ংচালিত। বৈদ্যুতিক শক্তিতে চলে এটি। চালকের বসার কোনও জায়গাই নেই গাড়িতে। শুধু তিনজনের মতো বসার জায়গা রয়েছে। এই বসার জায়গাটি নিয়েই হচ্ছে কথা।
কারণ গাড়ির ভেতরটা এমনভাবে সাজানো যা দেখলে মনে হবে কোনো বিলাসবহুল হোটেলের একটি রুম। চরলেই মনে হবে যেন গাড়িতে নয়, ওই রুমে বসে আছেন।
গাড়ির ভেতরে থাকছে মার্বেলের তৈরি টেবিল। দামি চামড়া দিয়ে মোড়ানো হয়েছে ভেতরটি। গাড়ির ফুটবোর্ড তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠবাদাম গাছের কাঠ। আছে বিলাসবহুল চেয়ার। বাইরের অংশে ৬০০টি হিরের আকৃতির ওয়ান-ওয়ে মিরর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। ফলে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের বাইরে থেকে কেউ দেখতে পারবে না। কিন্তু যাত্রীরা ভিতর থেকে বাইরের সব কিছুই দেখতে পাবে। তবে কবে বাজারে আসবে গাড়িটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি রেনাল্ট।
রেনাল্ট গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লরেন্স ভ্যান ড্যান অ্যাকার বলেন, বিশ্বব্যাপী যাত্রীরা তাদের সেবাকে উপভোগ করতে চায়। আর এ কথা মাথায় রেখে বিলাসবহুল অভিজ্ঞতা দেওয়ার জন্য এজ-আল্টিমো বানানো হয়েছে। স্বয়ংচালিত ব্যবস্থাটি যাত্রীদের উত্তেজনাপূর্ণ মুহূর্তের অনুভূতি দেবে। সূত্র: ডিক্সসিগনার

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুর জন্মদিনে শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: জেলা ছাত্রলীগের ৩ বারের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুর জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ শাহবাজ খান, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আমিনুর রহমান, শেখ ইমরান হাসান বিপ্লব, সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মাসুম বিল্লাল শাওন, শেখ আইয়াজ জ্যোতি, রাজ, রাহা সাবেক সহসম্পাদক জাওয়াত, ছাত্রলীগকর্মী বর্ষণ, সোহান ফাহাদ, আলামিনসহ প্রমূখ ৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest