সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

সংকট কাটাতে ভোটে যাবে বিএনপি

দেশের খবর: দলের সংকট কাটাতে ভোটে যাবে বিএনপি। গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভিতরে তোলপাড় চলছে। দলটির আগামীর রাজনীতি নিয়েও চিন্তিত কর্মী-সমর্থকদের বড় অংশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কারাগারে। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। সিনিয়র অনেক নেতার মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। এ অবস্থার উত্তরণে বিএনপি নীতিনির্ধারকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। এর মধ্যে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোটের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানও ভোটের পক্ষে।

জানা গেছে, আসনভিত্তিক প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলছে দলের ভিতরে। এর মধ্যে প্রার্থী তালিকার খসড়া তৈরি করে তা যাচাই-বাছাই করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তালিকা পাঠানো হচ্ছে লন্ডনে। সেখান থেকে যাদের সবুজ সংকেত দেওয়া হচ্ছে তারা এর মধ্যে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। শতাধিক আসনে চূড়ান্ত হয়েছে প্রার্থী। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বিএনপির প্রার্থীরা মাঠে চলে যাবেন। সেভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। একইভাবে জোট ও ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আসন চূড়ান্ত করতে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা সমঝোতা বৈঠকগুলোতে মিলিত হচ্ছেন। তারা ড. কামাল হোসেনকে গুরুত্ব দিচ্ছেন বিশেষভাবে। একই সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ ঐক্যের সঙ্গে জড়িত নেতাদের সঙ্গে। বিকল্প ধারার সঙ্গে কথা বলা হচ্ছে আলাদা করে। তবে মাহী বি. চৌধুরীকে নিয়ে বিএনপির ভিতরে বিশেষ সতর্কতা রয়েছে। বিএনপির পক্ষ থেকে আলাদা করে যোগাযোগ রক্ষা করা হচ্ছে কর্নেল অলি আহমদ (অব.), রেদোয়ান আহমেদসহ অন্য নেতাদের সঙ্গেও। কোনো রকম সাড়া না পেলেও বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গেও তারা যোগাযোগ রাখছেন। বিএনপি চায় সবাইকে নিয়ে তাদের অবস্থান সংহত করে ভোটের দিকে এগিয়ে যেতে। নেতা-কর্মীদের মনোবল ফিরিয়ে আনতে। এর মধ্যে জামায়াত ইস্যু নিয়েও আলোচনা চলছে। জামায়াতকে আলাদাভাবে ছাড় দেওয়া হতে পারে। তবে দৃশ্যমান ঐক্যে জামায়াতের সঙ্গে দেখাবে না বিএনপি।

বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, বর্তমান বাস্তবতায় ভোটের কোনো বিকল্প নেই। এতদিন যারা ভোটের বিপক্ষে ছিলেন তারাও এখন নির্বাচনে অংশ নিয়ে দলকে পুনরায় সংগঠিত করার পক্ষে। ভোট নিয়ে দলে অগোছালো অবস্থান থাকলেও এর বিকল্প নেতারা খুঁজে পাচ্ছেন না।

ফলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভিতরে ভিতরে জোরেশোরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ইতিমধ্যেই প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। খসড়া তালিকায় সংসদের ৩০০ আসনে প্রতিটি আসনের বিপরীতে দুই বা তিন স্তরের প্রার্থী ঠিক করার পর সেখান থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। বিগত ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের প্রার্থী হিসেবে যারা অংশ নিয়েছিলেন, তাদের মধ্য থেকে কমপক্ষে ১০০ প্রার্থীর মনোনয়ন অপরিবর্তিত থাকছে। দলের স্থায়ী কমিটি ও পার্লামেন্টারি বোর্ডের নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব থাকাকালে তারেক রহমান যেভাবে এলাকায় জরিপ, যাচাই-বাছাইসহ প্রার্থী নির্বাচন করেছিলেন, আগামী নির্বাচনের জন্যও তিনি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে একই প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করছেন। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। একমাত্র নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব বলে বিএনপি বিশ্বাস করে। এ জন্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময়ই রয়েছে। সারা দেশে ৩০০ আসনের বিপরীতে আমাদের ৯০০-এরও বেশি যোগ্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্য থেকেই পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবে। বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি প্রদানসহ নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে। তৈরি করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। জাতীয় নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টি হলে বিএনপি অবশ্যই এতে অংশ নেবে এবং শতভাগ প্রস্তুতিও রয়েছে। এমনকি নির্বাচনে প্রার্থীদের নামের ‘লিস্ট’ও প্রস্তুত হয়ে আছে। তবে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তাছাড়া নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ সৃষ্টি করতে হবে।

দলের অপর নীতিনির্ধারক আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিএনপি আন্দোলন করছে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও রয়েছে। নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিতে হবে। নিরপেক্ষ সরকার গঠনসহ সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতির কোনো অভাব নেই বিএনপির। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে এবং সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার পর এক দিনের ভিতরে নির্বাচন দিলেও সে নির্বাচনে বিএনপি অংশ নেবে। আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশা আল্লাহ।
জানা গেছে, ২০০১ সালের সংসদ নির্বাচনে চার দলীয় জোটের শরিকদের সর্বমোট ৫২টি আসনে ছাড় দিলেও এবার ২০ দলীয় জোটের শরিকসহ (জাতীয় ঐক্যের অন্তর্ভুক্ত) বাইরের দলগুলোর জন্য সব মিলিয়ে প্রায় ১০০ আসন খালি রাখা হচ্ছে। এ লক্ষ্যেই জোটসহ বৃহত্তর জাতীয় ঐক্য তৈরির আপ্রাণ চেষ্টা করছে দলটি। গতকাল জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টসহ পাঁচটি দলের নেতাদের সঙ্গে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠক করেছেন বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ এতে অংশ নেন। বৃহত্তর এই জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোসহ সর্বস্তরের পেশাজীবীদের মধ্য থেকেও প্রতিনিধি অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপির এই নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার মেলানিয়া ট্রাম্প!

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৪৮)। সম্প্রতি তিনি এক চাঞ্চল্যকর মন্তব্য করে আবারও আলোড়ন সৃষ্টি করেছেন। চলতি মাসে তিনি আফ্রিকা সফরকালে এবিসি চ্যানেলকে এক সাক্ষাৎকার দেন। সেখানে সাইবার বুলিং বা অনলাইনে উত্ত্যক্ত করা নিয়ে এক প্রশ্নের জবাবে মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনিই সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার কোনো নারী। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করেছে চ্যানেলটি।
আফ্রিকার কয়েকটি দেশে গত সপ্তাহে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথমবার একক সফরে করেন মেলানিয়া। তার নিজের ‘বি বেস্ট’ ক্যাম্পেইন এবং নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করতেই এ সফর বলে জানিয়েছিলেন তিনি। এ সময় মেলানিয়া বলেন, ‘আমি বলতে পারি, বিশ্বে আমিই সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার।’ এ সময় মেলানিয়ার কাছে জানতে চান, ‘সত্যি আপনি পৃথিবীর সবচেয়ে বেশি উত্ত্যক্তের শিকার? উত্তরে মেলানিয়া বলেন, ‘যদি আপনি সত্যিকারার্থে দেখেন লোকজন আমার সম্পর্কে কী বলে, তাহলেই সব বুঝতে পারবেন।’
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি মার্কিন ফার্স্ট লেডি।
সূত্র: এএফপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভৌতিক রহস্যে ঘেরা ‘দেবী’র ট্রেলার

বিনোদনের খবর: টিজার, গান ও পোস্টারের পর এবার প্রকাশ করা হলো চঞ্চল চৌধুরী ও জয়া আহসান অভিনীত ছবি ‘দেবী’র ট্রেলার। বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বহুল প্রতীক্ষিত এ ছবির ট্রেলার। ১ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ছবির মূল চরিত্রগুলোর দেখা মিলেছে। গল্পের রূপরেখা ফুটে না উঠলেও ছবির ধরন বোঝা গেছে ট্রেলারে।
ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো ভৌতিক রহস্য। যা উদঘাটনে ব্যস্ত মিসির আলি চরিত্রের চঞ্চল চৌধুরী। পুরো ট্রেলারে রানু চরিত্রে অভিনয় করা জয়া ছিলেন রহস্যময়ী। আর স্ত্রীর সমস্যা সমাধানের জন্য মিসির আলির কাছে ধর্ণা দেন রানুর স্বামী আনিস। ‘দেবী’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর।
নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে। এতে রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। এছাড়া ইরেশ যাকের ও শবনম ফারিয়া সিনেমাটির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
https://youtu.be/_v9eIPXXBig

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবদুর রবের বাসায় নেতাদের বৈঠক, বাইরে আ’লীগের মিছিল

অনলাইন ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের বৈঠক চলাকালে বাইরে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বেলা সাড়ে তিনটা থেকে ওই বাসায় বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের নেতারা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে সরকারি দলের ৩০-৪০ জন নেতাকর্মী রবের বাড়ির সামনে দফায় দফায় মিছিল করেন।
মিছিলটি উত্তরা রাজলক্ষ্মীর দিক থেকে এসে ৪ নম্বর সড়কের প্রায় শেষ মাথা পর্যন্ত গিয়ে ফিরে আসে। তিনবার আ স ম আবদুর রবের বাসার সামনে দিয়ে মিছিলটি প্রদক্ষিণ করে। শেষবার বাসার সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। মিছিলের শব্দ শুনে আবদুর রবের বাসায় নিরাপত্তাকর্মী বাসার ফটকে দ্রুত তালা লাগিয়ে দেন। রবের বাসার দুই তলায় চলা বৈঠক থেকে বের হয়ে একাধিক নেতা মিছিলটি পর্যবেক্ষণ করেন।
জানা যায়, উত্তরার স্থানীয় আওয়ামী লীগের দুটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন। পরে তারা মিছিল নিয়ে রাজলক্ষ্মীর দিকে চলে যায়। মিছিল থেকে তারা ‘একাত্তরের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না’, অ্যাকশন, অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন’, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। সূত্র: ইত্তেফাক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুম্বাইতে ‘অবৈধ বাংলাদেশি ‘খোঁজার হিড়িক

অনলাইন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবি উঠছে প্রকাশ্যে।
বিজেপির ভাইস-প্রেসিডেন্ট ও এমপি বিনয় সহস্রবুদ্ধের অভিযোগ, বাংলাদেশ থেকে অসংখ্য লোকজন অবৈধভাবে ভারতে ঢুকে ভায়ান্দারে পাড়ি দিচ্ছে। মুম্বাইয়ের আশেপাশে টিলা-জঙ্গলগুলো দখল করে তারা গড়ে তুলছে বসতি, চালাচ্ছে নানা বেআইনি ধান্দা। এমন কী পুলিশ হানা দিতে গেলেও তাদের পাথর ছুঁড়ে তাড়িয়ে দিচ্ছে তারা।
বিজেপির এই দাপুটে নেতার হুঁশিয়ারি, অবৈধ বাংলাদেশীর সমস্যা শুধু আসামের নয় – মুম্বাই-সহ গোটা দেশেই তা ‘টাইম বোমার মতো টিক-টিক’ করছে।
তার দলের সভাপতি অমিত শাহ তো আরো একধাপ এগিয়ে ভারতে থাকা বাংলাদেশিদের কখনও ‘ঘুষপেটিয়া’ (অনুপ্রবেশকারী), কখনও ‘দীমক’ (উইপোকা) বলেও গালাগাল করছেন।
তবে ‘বাংলাদেশ বস্তি’তে খোঁজখবর করতে গিয়ে পাওয়া গেছে চমকের পর চমক। বস্তির বাসিন্দা ঊষা, মুকেশরা জানাচ্ছেন তাদের কলোনির নাম বাংলাদেশের নামে হলেও সেখানে একঘর বাঙালি পর্যন্ত নেই। বরং বাইরের একটা দেশের নামে কেন তাদের কলোনির নাম, সেটাই তাদের এতদিন ভাবিয়ে এসেছে।
ভায়ান্দারের এই বাংলাদেশ বস্তি থেকে কয়েক মাইল দূরেই বিশাল গ্রাম জুড়ে আরএসএস-এর থিঙ্কট্যাঙ্ক তথা এনজিও ‘রামভাউ মহালগি প্রবোধিনী’র সদর দফতর।
অবৈধ বাংলাদেশীরা মুম্বাইয়ের অর্থনীতিতে কী ধরনের বিরূপ প্রভাব ফেলছে তা নিয়ে বিশদ গবেষণার জন্য একটি ফেলোশিপও চালু করছেন তারা।
ওই প্রতিষ্ঠানের মহাপরিচালক রবীন্দ্র সাঠে মনে বলেন, “আমরা ধর্মের ভিত্তিতে মানুষের সঙ্গে বৈষম্য করতে চাই না। কিন্তু অবৈধ বাংলাদেশীদের প্রশ্নটা জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, আর সেটাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বেই রাখা উচিত।”

“আসামের সাবেক রাজ্যপাল এস কে সিনহা তার এক রিপোর্টে বলেছিলেন, নিম্ন আসামের পাঁচটি জেলায় যেভাবে বাংলাদেশি মুসলিমরা ঢুকেছে তাতে তারা একদিন বাংলাদেশের সঙ্গে সংযুক্তিরও দাবি জানাতে পারে। ফলে আমাদের সতর্ক হতে হবে এখনই।”
মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত বাঙালিদের একজন, কবি-সাংবাদিক-চিত্রনির্মাতা ও শিবসেনার সাবেক এমপি প্রীতীশ নন্দী সটান জানিয়েছেন, “আসলে ভোটের জন্য মাঝে মাঝে কিছু কিছু পার্টি চেঁচামেচি করে এই ইস্যুটা নিয়ে। কারণ তারা জানে, যদি ঘৃণা ছড়ানো যায় তাহলে সেটা রাগের জন্ম দেবে – আর সেই রাগটা নাগরিকদের ভোটিং প্যাটার্ন বদলে দেবে।”
“দুর্ভাগ্যজনক বিষয় হল, এই রাগটাই কিন্তু এখনকার এই সময়ে সবচেয়ে ডমিন্যান্ট মেটাফোর! আইডিয়াটা হল সবাই যেন রেগে যেতে চাইছে, একটা লড়াই করার বাহানা খুঁজছে!”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৮ জন দগ্ধ

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তারায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
শনিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে উত্তরা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছুটে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। বাসায় থাকা আহত ৮ জন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
আহতরা হলেন- ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০), সাগর (১৪) ও আজিজুল (৩০)। তাদের মধ্যে ৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
উত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেপারিপাড়ার তিনতলা বাড়ির নীচ তলায় শনিবার (১৩ অক্টোবর) ভোরে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। চুলার গ্যাস লাইনের লিকেজ থাকায় সকালে চুলা জ্বালাতে গেলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। দ্রুত আগুন নীচতলায় বাসায় ছড়িয়ে পড়ে।
শফিকুল ইসলাম জানান, ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের সারা শরীর ঝলসে গেছে। দ্রুত পদক্ষেপের ফলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পানি বিশুদ্ধ করার কয়েকটি উপায়

অনলাইন ডেস্ক: পানির ওপর নাম জীবন হলেও যদি সেটা দূষিত হয় তাহলে পানিই হতে পারে নানা রোগের কারণ। ঢাকায় প্রতিদিন যে পরিমাণ পানির চাহিদা থাকে, তার প্রায় পুরোটাই সরবরাহ করে থাকে ওয়াসা।
ভূগর্ভস্থ পানি বা নদী থেকে যে পানি আহরণ করা হয় সেটা দুই দফায় পরিশোধনের মাধ্যমে পুরোপুরি দুষণমুক্ত করা হয় ঠিকই তারপরও ঢাকার বাড়িগুলোয় এই বিশুদ্ধ পানি সরবরাহ করা যায় না।
তার কারণ যে পাইপ লাইনের মাধ্যমে এই পানি মানুষের বাসাবাড়িতে সরবরাহ করা হয় সেখানে লিকেজ বা পুরানো পাইপের কারণে পানি দুষিত হয়ে পড়ে। এছাড়া বাড়ির ট্যাংকগুলো নিয়মিত পরিষ্কার না করাও পানি দুষিত হয়ে পড়ার আরেকটি কারণ।
ঢাকাসহ সারাদেশের সরবরাহকৃত পানির মান নিয়ে সম্প্রতি এক জরিপ চালায় বিশ্বব্যাংক।
তাদের প্রতিবেদন থেকে জানায় যায়, বাসাবাড়িতে যে পানি সরবরাহ হয় সেখানে এই ব্যাকটেরিয়ার পরিমাণ প্রায় ৮২ শতাংশ। তবে এই পানিকে চাইলে ৭টি উপায়ে শতভাগ বিশুদ্ধ করা সম্ভব।

১. ফুটিয়ে
পানি বিশুদ্ধ করার সবচেয়ে পুরানো ও কার্যকর পদ্ধতির একটি হল সেটা ফুটিয়ে নেয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, পানি ৬০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রায় ৫ থেকে ২৫ মিনিট ধরে ফোটানো হলে এরমধ্যে থাকা জীবাণু, লার্ভাসহ সবই ধ্বংস হয়ে যায়।

তারপর সেই পানি ঠাণ্ডা করে ছাকনি দিয়ে ছেকে পরিষ্কার পাত্রে ঢেকে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন ওয়াটার এইডের পলিসি ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান আবদুল্লাহ আল মুঈদ।

পানি সংরক্ষণের ক্ষেত্রে প্লাস্টিকের পাত্রের পরিবর্তে কাচ অথবা স্টিলের পাত্র ব্যাবহার করার কথাও জানান তিনি।

সেইসঙ্গে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেইসব পাত্র বা যে গ্লাসে পানি খাওয়া হচ্ছে সেটি যথাযথভাবে পরিষ্কার করা হয়েছে কিনা।

মিস্টার মুইদ জানান সেদ্ধ করা পানি বেশিদিন রেখে দিলে তাতে আবারও জীবাণুর আক্রমণের আশঙ্কা থাকে। এ কারণে তিনি ফোটানো পানি দুইদিনের বেশি না খাওয়ার পরামর্শ দেন।

২. ফিল্টার
পানি ফোটানোর মাধ্যমেই ক্ষতিকর জীবাণু দূর করা সম্ভব হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত থাকতে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা যেতে পারে। তাছাড়া যাদের গ্যাসের সংকট রয়েছে তাদের ক্ষেত্রে ফিল্টারে পানি বিশুদ্ধ করাই সবচেয়ে সহজ পদ্ধতি।

বাজারে বিভিন্ন ধরণের ফিল্টার পাওয়া যায়। যার মধ্যে অনেকগুলো জীবাণুর পাশাপাশি পানির দুর্গন্ধ পুরোপুরি দূর করতে সক্ষম।

বাজারে মূলত দুই ধরণের ফিল্টার পাওয়া যায়। যার একটি সিরামিক ফিল্টার এবং দ্বিতীয়টি সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত রিভার অসমোসিস ফিল্টার। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিরামিক ফিল্টার ব্যবহার করে থাকে।

তবে আবদুল্লাহ আল মুঈদের মতে, এই ফিল্টার থেকে আপনি কতোটুকু বিশুদ্ধ পানি পাবেন সেটা নির্ভর করে ফিল্টারটি নিয়মিত পরিষ্কার করা হয় কিনা, তার ওপরে।

৩. ক্লোরিন ট্যাবলেট বা ব্লিচিং
পানির জীবাণু ধ্বংস করতে ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। যদি পানি ফোটানো বা ফিল্টার করার ব্যবস্থা না থাকে তাহলে পানি বিশুদ্ধিকরণ ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি পরিশোধন করা যেতে পারে।

সাধারণত দুর্গম কোথাও ভ্রমণে গেলে অথবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বা জরুরি কোন অবস্থায় ট্যাবলেটের মাধ্যমে পানি শোধন করা যেতে পারে।

সাধারণত প্রতি তিন লিটার পানিতে একটি ট্যাবলেট বা ১০ লিটার পানিতে ব্লিচিং গুলিয়ে রেখে দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়।

এভাবে পরিশোধিত পানিতে কিছুটা গন্ধ থাকলেও সেটা পরিষ্কার স্থানে খোলা রাখলে বা পরিচ্ছন্ন কোন কাঠি দিয়ে নাড়াচাড়া করলে গন্ধটি বাতাসে মিশে যায় বলে জানান আবদুল্লাহ আল মুঈদ।

৪. পটাশ বা ফিটকিরি
এক কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিলে পানির ভেতরে থাকা ময়লাগুলো তলানিতে স্তর হয়ে জমে।

এক্ষেত্রে পাত্রের উপর থেকে শোধিত পানি সংগ্রহ করে তলানির পানি ফেলে দিতে হবে। অথবা পানি ছেকে নিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন মিস্টার মুঈদ।

৫. সৌর পদ্ধতি
যেসব প্রত্যন্ত স্থানে পরিশোধিত পানির অন্য কোনও উপায় নেই সেখানে প্রাথমিক অবস্থায় সৌর পদ্ধতিতে পানি বিশুদ্ধ করা যেতে পারে। এ পদ্ধতিতে দুষিত পানিকে জীবাণুমুক্ত করতে কয়েকঘণ্টা তীব্র সূর্যের আলো ও তাপে রেখে দিতে হবে।এতে করে পানির সব ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়।

৬. আল্ট্রাভায়োলেট রশ্মি
পরিষ্কার ও স্বচ্ছ পানি জীবাণু মুক্ত করার জন্য অতিবেগুনি বিকিরণ কার্যকরী একটা পদ্ধতি।

এতে করে পানির সব ধরণের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়।

বাজারের বেশ কয়েকটি আধুনিক ফিল্টারে এই আল্ট্রাভায়োলেট পিউরিফিকেশন প্রযুক্তি রয়েছে।

তবে ঘোলা পানিতে বা রাসায়নিক-যুক্ত পানিতে এই পদ্ধতিটি খুব একটা কার্যকর নয়। তাছাড়া এই উপায়টি কিছুটা ব্যয়বহুলও।

৭. আয়োডিন
এক লিটার পানিতে দুই শতাংশ আয়োডিনের দ্রবণ মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই পানি বিশুদ্ধ হয়ে যায়।

তবে এই কাজটি শুধুমাত্র দক্ষ কারও মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন মিস্টার মুঈদ। কেননা পানি ও আয়োডিনের মাত্রা ঠিক না থাকলে সেই পানি শরীরের ক্ষতি করতে পারে।-বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণ ইস্যুতে বিপাকে রোনালদো, আইনি ব্যবস্থা রিয়ালের

অনলাইন ডেস্ক: ধর্ষণ ইস্যুতে বিপাকে পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ ক্রমশ জটিল হচ্ছে। মার্কিনি মডেল ক্যাথরিন মায়োরগা বলেছিলেন, ২০০৯ সালের ১৩ জুন লাস ভেগাসের হোটেলে রোনালদো তাঁকে ধর্ষণ করেছিলেন। পর্তুগিজ মহাতারকা এ অভিযোগ অস্বীকার করলেও পরে জানা গেছে, ২০১০ সালে মুখ না খোলার শর্তে ক্যাথরিনকে মোটা অর্থ দেওয়া হয়েছিল।

বিভিন্ন সূত্রের দাবি, ওই অর্থ দিয়েছিলেন রোনালদো নিজেই। পর্তুগালের একটি সংবাদপত্র ‘‌কোরেইও দা মানহা’‌ দাবি করেছে, আদালতের বাইরে অর্থের বিনিময়ে ব্যাপারটা মিটমাট করে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদই চাপ তৈরি করেছিল রোনালদোর ওপর। কারণ, ওই সময়ে রোনালদো রিয়ালে যোগ দিয়েছেন এবং এই ঘটনা জানাজানি হলে রিয়ালের ভাবমূর্তি নাকি ক্ষতিগ্রস্ত হত।

এই খবরে ব্যাপক চটেছেন রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। তারা ‘‌কোরেইও দা মানহা’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, সম্পূর্ণ ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর ফলে ক্লাবের ভাবমূর্তি খুবই খারাপ হতে পারে। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ওই ঘটনার কিছুই জানে না রিয়াল মাদ্রিদ। ফলে ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রোনালদো–ক্যাথরিন কাণ্ড প্রথম প্রকাশ করেছিল জার্মানির একটি সাপ্তাহিক ম্যাগাজিন। তারা কিছু তথ্য প্রকাশ করেছিল, যা পুরোপুরি ভিত্তিহীন, বানানো বলে উড়িয়ে দিয়েছেন রোনালদোর আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন। যার প্রেক্ষিতে ওই জার্মান ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছেন, সব দিক খতিয়ে দেখেই তাঁরা রোনালদো–ক্যাথরিন কাণ্ড প্রকাশ্যে এনেছেন। বিভিন্ন সূত্র মারফত পাওয়া প্রচুর তথ্য তাদের হাতে রয়েছে বলে দাবি ওই ম্যাগাজিনের। ‌‌

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest