সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

আশাশুনিতে খেলার মাঠের সাইনবোর্ড বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা

আশাশুনি ব্যুরো / বড়দল প্রতিনিধি : আশাশুনিতে জোর পূর্বক সম্পত্তি জবর দখল করে খেলার মাঠের নামে সাইনবোর্ড বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের  মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতী মৌজার জেএল ৯৬, খতিয়ান ১/১১৯ ও দাগ নং ৩৬৭ এবং ৩৮৩ এর ১ একর ৩২ শতক জমি নিয়ে জামাল নগর গ্রামের মোতালেব সরদারের পুত্র আজাহারুল সরদারের সাথে খেড়ুয়ার ডাংগা গ্রামের ছামছুর ফকিরের পুত্র কবিরুল ফকির, জাফর আলী ফকিরের পুত্র ফরিদ ফকির, মৃত : লেয়াকত ফবিরের পুত্র বিল্লাল ফকির ও বি এন পি নেতা শুশিল কুমার শীলের পুত্র পয়তাল শীলের সাথে বিবাদ চলে আসছিলো।

আজাহারুল সরদার জানান, বিবাদী গং এর সাথে উক্ত সম্পতি নিয়ে কোটে মামলা চলছে। ১৯৯৩ সাল থেকে একসনা ডিসিয়ারের মালিব হওয়ায় আমি সরকারের পক্ষ নিয়ে মামলা চালিয়ে আসছি। ইতমধ্যে সরকারের পক্ষে আমি কিনটি ডিগ্রিও পেয়েছি। বিবাদীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে লোকজন নিয়ে জমি জবর দখলে ব্যর্থ হয়ে সর্বশেষ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বুধহাটা, আশাশুনি, তোয়াড়ডাংগা ও বেয়ারগাতী থেকে শতাধিক ভাড়াটিয়া মাস্তান নিয়ে এসে আমার জমিতে মাঠের নামে সাইনবোর্ড বসানোর চেষ্টা করে। এসময় আমি তাদেরকে বাধাদিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে। বিবাদী কবিরুল ফকির জানান, আমারা মাঠের জন্য ঐ জায়গা টা নির্ধারন করেছি। আজকে আমাদের সাইনবোর্ডের ছবি কেন্দ্রিক কিছু সমস্যা ছিলো  আগামি কাল প্রথান মন্ত্রীর ছবিসহ সাইবোর্ড নিয়ে আমরা আবারও সেখানে যাব এবং সাইনবোর্ড বসিয়ে আসবো। বিষয়টি নিয়ে বড়দল ভুমি অফিসসের ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা  রনজিৎ মন্ডলের।দ সাথে কথা বললে তিনি জানান, ইচ্ছে করলেই তো আর সরকারি সম্পত্তিতে জন সাধারনের জন্য খেলার মাঠের সাইনবোর্ড লাগানো যায় না। এর জন্যও কিছু নিয়ম নীতির প্রয়োজন আছে। আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব দেব নাথ জানান, ঘটনা জানার পর সেখানে এস আই প্রদীপ কুমারকে পাঠানো হয়েছে। সেখানকার পরিবেশ পরিস্থিতি এখন শান্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। সাধারণ সম্পাদক মনজুর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স ম তাজমিনুর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েলসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছিলো। বঙ্গবন্ধু কে হত্যা করে তারা বাংলাদেশকে আবারো পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন সাধারণ মানুষের হৃদয়ে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। ওই স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় যেতে না পেরে সে কারণে আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গণহত্যার দায়ে মিয়ানমার সেনাপ্রধানের বিচার চায় জাতিসংঘ তদন্ত কমিটি

দেশের খবর: জাতিসংঘের তদন্তকারীরা সোমবার দেশটির রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাপ্রধান এবং পাঁচজন শীর্ষ সামরিক কমান্ডারের আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের আহ্বান জানিয়েছে।

গত বছর আগস্টে প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী মিয়ানমারের সেনাবাহিনী এবং সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ, খুনসহ বর্বর নির্যাতনের শিকার হয়ে রাখাইন রাজ্যের প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়।

তবে বরাবরই মিয়ানমার জাতিগত নির্মূলের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা বলছে যে, রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাব দিতে এটি করা হয়েছিল।

তবে এই ঘটনায় জাতিসংঘের তদন্তকারি কমিটি বলেছে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে দেশটির সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাইংসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের গণহত্যার জন্য অবশ্যই তদন্ত ও বিচার হতে হবে।

তারা বলেছে, রাখাইন, কাচিন ও শান রাজ্যে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের জন্যও তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য অভিযুক্ত করা উচিত।

২০১৭ সালের মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত এই তদন্ত কমিটি তাদের রিপোর্টেও উপসংহারে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, তাতমাদু (মায়ানমার সেনাবাহিনী)-র চেইন অব কমান্ডের মধ্যেই জ্যেষ্ঠ কর্মকর্তাদের অপরাধ সংক্রান্ত তদন্ত ও বিচারের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে অপরাধ, এবং যে পদ্ধতিতে তারা নিপীড়ন চালিয়েছিল তার গতি প্রকৃতি ও গভীরতা অন্যান্য গণহত্যার মতই।

তদন্তকারীরা মিন আহং হ্লাইং এবং পাঁচজন শীর্ষ সামরিক কমান্ডারের নাম উল্লেখ করে বলেন, কোনও দক্ষ ও বিশ্বাসযোগ্য সংস্থা আন্তর্জাতিক নীতিমালা ও মানদন্ড অনুসরণ করে নামের আরো দীর্ঘ তালিকা তাদের সঙ্গে বিনিময় করতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া প্রিমিয়ার ছাত্রসংঘ’র সম্পাদক প্রান্ত’র জানাজা সম্পন্ন

কলারোয়া ডেস্ক: সদ্য প্রয়াত কলারোয়া প্রিমিয়ার ছাত্রসংঘ’র জনপ্রিয় সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত (২২) এর জানাজা নামাজ সোমবার দুপুর ২টার সময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ওফাপুর ঈদগা ময়দানে অনুষ্ঠিত জানাজা নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, প্রান্ত’র পিতা প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক ইবাদুল হক, কলারোয়া প্রিমিয়ার ছাত্রসংঘ’র উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডা. আমানুল্লাহ আমান, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ খান, সহ-সভাপতি নিয়াজ মোর্শদ লাল্টুসহ প্রিমিয়ার ছাত্রসংঘ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক মুসুল্লিগণ। জানাজা নামাজ শেষে সদ্য প্রয়াত তরুণ এই সমাজকর্মীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কেেরন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, প্রিমিয়ার ছাত্রসংঘ’র পক্ষে ছাত্রসংঘ’র উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডা: আমানুল্লাহ আমান, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদ খান, সহ-সভাপতি নিয়াজ মোর্শদ লাল্টু প্রমুখ। জানাজা নামাজ শেষে ওফাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে পুত্রশোকে কাতর প্রধান শিক্ষক আমিরুল ইসলামসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে ছুটে যান সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ও তাঁর সহধর্মিণী শিক্ষিকা নাসরিন খান লিপি।
উল্লেখ্য, সকলকে শোক সাগরে ভাসিয়ে আত্মহনের পথ বেছে নিয়ে না ফেরার দেশে চলে গেলো কলারোয়া প্রিমিয়ার ছাত্রসংঘ’র জনপ্রিয় সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত (২২)। রোববার সন্ধ্যায় উপজেলার ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত তালার সরুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক কলারোয়ার ওফাপুর গ্রামের আমিরুল ইসলামের ছোট ছেলে। সে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। পারিবারিক সুত্র জানায়- ঈদের ছুটিতে প্রান্ত’র পিতা-মাতা নানার বাড়ি উপজেলার হিজলদী গ্রামে যায় এবং সে সময় প্রান্ত’র বড় ভাই ওফাপুর মোড়ে কোমল পানীয় আনতে যায়। এ সুযোগে প্রন্ত নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানে ওড়না বেধে গলায় পেচিয়ে আত্মহত্যা করে। সে কলারোয়ার আলোচিত প্রিমিয়ার ছাত্রসংঘ’র সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছে বলে জানা যায়। তরুণ এ সমাজকর্মী মানবসেবায় তার সবটুকু উজাড় করে দিয়ে ইতোমধ্যে সবার নজর কাড়তে সক্ষম হয়। অসহায়দের সাহার্য্যে কলারোয়ার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তার সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ছুটে গিয়েছিলো কলারোয়ায় চোখের জ্যোতি হারাতে বসা রাসেলের পাশে। আবার দেশের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে সাহায্য উঠিয়ে ছুটে গিয়েছিলো সুদূর কুড়িগ্রামের রাজিবপুরে। মানুষের জন্য যে প্রাণে ছিলো এত মায়া-মমতা আর ভালোবাসা, সেই প্রাণ কীভাবে আত্মঘাতীতে শেষ হলো সেটির হিসেব মিলছেনা অনেকের কাছে। কী জন্য সে আত্মহত্যা করছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ জানান, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের কথা বিবেচনা করে পুলিশ সুপার সাজ্জাদ হোসেনের নির্দেশনায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে সোমবার সকালে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিভিন্ন অভিযোগে এক মহিলাসহ ১১ জন গ্রেফতার

তালা ডেস্ক: সাতক্ষীরা জেলার তালা থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জামায়াত শিবিরের পলাতক কর্মীসহ বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করেছে।

তালা থানা সূত্রে জানা যায় যে, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পুলিশ বিভিন্ন মামলায় অভিযুক্ত জামায়াতের সদস্য, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ওয়ারেন্টভুক্ত পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ও এক মহিলাসহ এগারো জনকে গ্রেফতার করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল গ্রেফতার এর বিষটি নিশ্চিত করেছেন তিনি আরও জানান এদেরকে খুব দ্রুতই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গরু জবাইয়ের জন্যই কেরালায় বন্যা : বিজেপি নেতার বয়ান

বিদেশের খবর: গরু জবাইয়ের জন্যই কেরালায় বন্যা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কর্নাটকের বিজেপি থেকে নির্বাচিত রাজ্যসভা সদস্য বাসানগৌদা পাতিল ইয়াতনাল। গত শুক্রবার কর্নাটকের বিজয়পুরায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, কেরালায় মানুষ খোলাখুলি গরু জবাই করে। তো কি হলো অবশেষে? এক বছরের মধ্যেই এরকম একটি পরিস্থিতির (বন্যা) মুখোমুখি হয়েছে। যারাই হিন্দু ধর্মীয় বিশ্বাসকে আঘাত করছে তাদেরকেই এই ধরনের অবস্থার মুখোমুখি হয়েছে।

গত বছর কেরালায় একদল মানুষ খোলা জায়গায় গরু জবাই দিয়েছিল বলে সেই কথাটি ধরে এই মন্তব্যটি করেন এই বিজেপি নেতা।

ইয়ানতাল আরও বলেন, হিন্দুদের ধর্মীয় অনুভূতি গরুর সঙ্গে জড়িত এবং অন্যের ধর্মীয় বিশ্বাসকে আঘাত হানার অধিকার কারোরই নেই। কর্নাটকে এবার বিজেপি ক্ষমতায় এসেছে, গরু জবাই বন্ধ করার ব্যবস্থা করা হবে।

সম্প্রতি বিজেপির এই নেতা বিতর্কিত মন্তব্যের জন্য বেশ আলোচিত। গত মাসে তিনি বলেছিলেন, তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে বুদ্ধিজীবীদের মাথায় গুলি করে মারতেন কারণ তারা সন্ত্রাসীদের মানবাধিকার নিয়ে কাজ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় ৫৭ জন আটক

নিজস্ব প্রিতবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে কলারোয়া উপজেলা যুবদল সভাপতি শেখ আঃ কাদের বাচ্চু ও মাদক মামলায় চারজন ব্যবসায়ীসহ ৫৭ জনকে আটক করা হয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ৪৫ বোতল ফেন্সিডিল,২০ পিচ ইয়াবাসহ বেশকিছু মাদক দ্রব্য। তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতদের মধ্যে,সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন,কলারোয়া থানা থেকে ৬ জন,তালা থানা ৮ জন,কালিগঞ্জ থানা থেকে ৫ জন,শ্যামনগর থানা থেকে ১১ জন,আশাশুনি থানা থেকে ৬ জন,দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার মাসিক রাজস্ব সভায় সরকারি কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে এমনটি হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাছনীম, এনডিসি দেওয়ান আকরামুল হক, আরডিসি মো. আক্তার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, স্বজন মোল্ল্যা, আসফিয়া সিরাত প্রমুখ।
সভায় জেলার সকল উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের বকেয়া আবেদনপত্রগুলো দ্রুত সমাধান এবং ডিজিটাল কার্যক্রমের গতি অব্যাহত রাখতে প্রতিটি সেক্টরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সেবা প্রদান করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে মহিলা স্টাফদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, দ্রুত মহিলা স্টাফদের জন্য আলাদা ওয়াশরুমসহ নাগরিক সেবা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন, ডিজিটাল সেবা প্রদান এবং সরকারি সেবা পেতে যেন নাগরিকরা হয়রানী বা দালালের খপ্পরে না পড়েন। এজন্য সরকারি কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মকর্তারা কোন প্রকার অনিয়ম-দুর্নীতি করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের রাজস্ব আদায়ে সকল কর্মকর্তাকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest