সর্বশেষ সংবাদ-
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহততালায় খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যুদেবহাটার সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের মৃত্যুসাতক্ষীরা কম্পিউটার সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনাসাতক্ষীরায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্যদেবহাটায় দুর্বিষহ জীবন যাপন করছেন পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনসাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যু

বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছিলেন একই ভাবে শেখ হাসিনার ডাকে উন্নত দেশ গড়তে হবে… ডাঃ রুহুল হক এমপি

মোস্তাফিজুর রহমান, আশাশুনি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যে ভাবে দেশ স্বাধীন করেছিলেন একই ভাবে তার কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হবে। বঙ্গবন্ধু যে সময়ে স্বাধীন বাংলাদেশের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন সে সময়ে এদেশরই একদল তার বিরুধীতা করে ছিলেন। তারা কিন্তু বর্তমান সময়েও বসে নেই।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এ দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ঠিক সে সময়ে তারা বা তাদের উত্তরসূরীরাই দেশকে পিছিয়ে নেয়ার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। এমনকি বঙ্গবন্ধুর মত তাকেও প্রাণে মেরে ফেলার জন্য একাধিক বার চেষ্টা চালিয়েছে।

আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ২৬ শে মার্চ বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনির বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

এসময় ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বীর মুক্তিযোদ্ধাদের সূর্য সন্তান আখ্যায়িত করে আরও বলেন, আমরা সৌভাগ্যবান কারন মুক্তিযোদ্ধাদের আমরা সরাসরি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম শুধু বীর মুক্তিযোদ্ধাদের গল্প শুনতে পারবে দেখতে নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল।
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর পরিচালনায় এসময় এমপি ডাঃ রুহুল হক এর সফর সঙ্গী, বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী,

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম মুন্সী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, দিপংকর সরকার দ্বীপ, সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলু, এসএম হোসেনুজ্জামান হোসেন, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, এসএম ওমর সাকি পলাশ, আলহাজ্ব আবু দাউত, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আব্দুল আলিম মোল্যা, আব্দুল বাছেদ আল হারুন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহেব আলী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদসহ কালিগঞ্জ, আশাশুনি উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে ডাঃ রুহুল হক এমপি নলতায় বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে সহস্রাধিক মটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রো, পিকআপ ও ট্রাক যোগে স্বাধীনতা দিবসে সুবর্ণজয়ন্তীতে
উন্নয়নের ৫০ বছর উপলক্ষ্যে বাদ্যযন্ত্র ও উন্নয়নের ডিজিটাল ডিসপ্লে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুনসহ ৩০ কিলোমিটার ব্যাপী উন্নয়ন র্যালী কালিগঞ্জ থেকে আশাশুনিতে আসলে আরও সহস্রাধিক শোভাযাত্রায় সংযুক্ত হয়ে দেবহাটা উপজেলার উপর দিয়ে নলতা গিয়ে শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
 দেবহাটা ব্যুরো: দেবহাটায় আন্তর্জাতিক মানসম্মত একমাত্র টাই ল্যাংগুয়াল (বাংলা, ইংরেজি ও আরবি ভাষা ভিত্তিক) শিক্ষা প্রতিষ্ঠান ব্লিচ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিতে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রতিষ্ঠানটিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কোমলমতি শিক্ষার্থীরা। বেলা ১১ টায় অবিভাবকদের উপস্থতিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ব্লিচ ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান, পরিচালক কবির হোসাইন, প্রিন্সিপাল নুর আলম সিপন, ভাইস প্রিন্সিপাল নাহিদ আল ফারুক, শিক্ষক মাহফুজুর রহমান, এসকে মাহবুব এলাহী, মো. নূর হোসেন, তানজিনা কবির, ফারিয়া সুলতানা, জান্নাতুন্নেছা, সোনালী খাতুন, আশরাফি, মোহাম্মদ মনিরুজ্জামান, মো. হেদায়েতুল্লা আল মামুনসহ সকল শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিবি গার্লস হাইস্কুলে বিনম্র শ্রদ্ধায় গৌরবদীপ্ত মহান স্বাধীনতা দিবস পালন
প্রেসবিজ্ঞপ্তিঃ বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। বিনম্র শ্রদ্ধা জানানো হয় মহান স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা,
নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি। সরকারি নির্দেশনা অনুযায়ী পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সম্প্রচার, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রার্থনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজুল ইসলাম, কনক চন্দ্র ঘোষ, আজহারুল ইসলাম, খালেদা খাতুন, গীতা রানী সাহা, মৃনাল কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, হারুন অর রশিদ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করে মাহিরা আফরিন, তামান্না খাতুন, ফারিহা আফরিন, তন্বী খাতুন, রুকাইয়া খাতুনসহ অনেকই।
‘মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে যেতে দেবো না’-প্রতিপাদ্যে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে  অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।###
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বিচার বিভাগের আয়োজনে  স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিশেষ সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিচার বিভাগ, সাতক্ষীরার আয়োজনে বিশেষ সেমিনার “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারজন আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম, এ্যাড. মোঃ মোসলেম উদ্দিন, এ্যাড. জহুরুল হুদা ও এ্যাড. মোঃ ইউনুছ আলী।
বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) এম জি আজম , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল , বিচার বিভাগ, সাতক্ষীরার বিচারকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, সাংবাদিক ও উভয় আদালতের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের প্রারম্ভে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, “বাংলাদেশ শুধু টিকে থাকার জন্য জন্মগ্রহণ করে নি বরং বাংলাদেশ বিশ্ব জয় করার জন্য জন্মগ্রহণ করেছে”।

তিনি আরো বলেন – “আমাদের হাতে ট্রাম্প কার্ড হলো বঙ্গবন্ধুর জীবন ও জীবনাদর্শ, তাঁর জীবনাদর্শ হতে যদি শিখতে পারি তবেই তাঁর প্রতি অসীন ঋণের কিয়দংশ হলেও শোধ করা সম্ভব হবে।”

এছাড়া অতিথি মুক্তিযোদ্ধাবৃন্দ তাঁদের মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন যা উপস্থিত সুধীজনের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়া বক্তব্য প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ( জেলা ও দায়রা জজ) এম জি আজম , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর , অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল ,বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ রাখিবুল ইসলাম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, বিজ্ঞ সহকারী জজ মোঃ এলিয়াম হোসেন,বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ, বিজ্ঞ সরকারী কৌসুলি এ্যাড. শম্ভুনাথ সিংহ, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী, জেলা জজ আদালতের জারিকারক মোঃ দ্বীন ইসলাম।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের কবিতা “কোথা হতে এসেছে স্বাধীনত” আবৃত্তি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার ও সহকারী জজ জেবুন্নেছা।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের পূর্বে স্বাধীনতা দিবসের দিনের শুরুতে সিনিয়র জেলা ও দায়রা জজ সস্ত্রীক, বিজ্ঞ বিচারক, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের ফেস্টুন উত্তোলন করেন, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেন ও কুচকাওয়াজ পরিদর্শক করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে..ডা. রুহুল হক এমপি

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২২ উদযাপন উপলক্ষে হাজার হাজার মানুষের কন্ঠে জাতীয় সংঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল ও নলতা প্রি-ক্যাডেট স্কুলের পরিবেশনায় সংঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণে নৃত্য পরিবেশনা, নলতা কলেজ ও নলতা হাইস্কুলের রোভার ও স্কাউট সদস্য কর্তৃক অতিথিকে গার্ড অফ অনার প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ সহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।

অনুষ্ঠানে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ,নলতা মাধ্যমিক বিদ্যালয়,নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,নলতার আহ্ছানিয়া দারুল-উলুম ফাজিল মাদ্রাসা, নলতা আইএইচটি ও ম্যাটস্, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলতার কে বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল,ইন্দ্রনগর হুসাইনাবাদ ফাজিল মাদ্রাসা,কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়,খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাঘুরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম জে এফ বিশেষ প্রতিবন্ধী স্কুল, নলতা প্রি-ক্যাডেট স্কুল,ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, আহ্ছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুল, কার্ডিফ মডেল স্কুল, কে বি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল সহ ইউনিয়নের ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, আয়োজক নলতা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী তথা নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মো.আনিছুজ্জামান খোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মো.এনামুল হোসেন ছোট, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.আবুল হোসেন পাড়, সিনিয়র সহ-সভাপতি মো.তারিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যের প্রথমে কষ্ট শিকার করে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তত্ত্বাবধানে কোমলমতি হাজার হাজার শিক্ষার্থী সহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে ২৫ মার্চ কালোরাত্রি ও ২৬ মার্চ পাক হানাদার বাহিনীর বুলেটে নির্মমভাবে নিহত বীর শহীদদের প্রতি।
কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,শেখ ফজিলাতুন্নেছা মুজিব,শেখ জামাল, শেখ কামাল,ছোট্ট শিশু শেখ রাসেল সহ ১৫ আগস্ট ১৯৭৫ সালে কুচক্রী মহলের ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত তার পরিবারের সকল শহীদদের প্রতি।

তিনি আরো বলেন- একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। সেসব মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন, সামনে ষাটার্ধ্বো সকল নাগরিককে ভাতার আওতায় আনা সহ মধ্যম আয়ের দেশ থেকে ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকল স্তর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আসাদুজ্জামান :
যথাযোগ্য মর্যাদা, বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে শনিবার ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

এরপর সকাল ৭টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি,

সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু সহ প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে পুলিশ, আনছার,

বিএনসিসিসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট, শরীরচর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, সাঁতার প্রতিযোগিতা, মহানমুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, পুরষ্কার বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করা হয়। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান স্বাধীনতা দিবসে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২৬ মার্চ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের খুলনারোডমোড়স্থ বঙ্গবন্ধুর ম্যূরালে এ শ্রদ্ধা নিবেদন করেন, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির মো: নাসির উদ্দীন,

সহ-সভাপতি ওলিউন নাসির, আজিজুর রহমান, প্রাণ কৃষ্ণ মল্লিক, রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মল্লিক সাদিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ, দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ সোহান আহম্মেদ, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মো: আমানুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাম কৃষ্ণ মন্ডল, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক মো: জামাত আলী,

ক্রীড়া সম্পাদক আব্দুল জব্বার, ব্যাংক ও পরিকল্পনা সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য অর্জুন কুমার, শেখ রবিউল আযমসহ স্বাধীনতা অফিসার পরিষদের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাতক্ষীরা এরিয়া অফিসের সিবিএ’র কার্যকারি সভাপতি ও বিভাগীয় কমিটির খুলনার সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গণি, সাতক্ষীরা এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ এরিয়া কমিটির সিবিএ নেতৃবৃন্দ।  প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গণহত্যা দিবস’ স্মরণে দেশজুড়ে প্রতীকী ব্ল্যাকআউট

দেশের খবর: ‘গণহত্যা দিবস’ স্মরণে দেশব্যাপী প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) সরকারি আদেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে দেশবাসী। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। তবে জরুরি স্থাপনাগুলো এই ব্ল্যাকআউটের বাইরে ছিল।

এর মাধ্যমে কিছুক্ষণের জন্য জাতির সামনে ফুটে উঠেছিল ১৯৭১ সালের ভয়াবহ সেই রাতের চিত্র। রাতের আঁধারে নির্বিচারে হত্যা করা হয় দেশের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবেই এই ‘ব্ল্যাক আউট’ পালন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা দেয় সরকার। সেই রাতকে স্মরণ করতে ওই বছর থেকেই ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest