সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

তালায় দলিল লেখকগণের প্রশিক্ষণ কর্মশালা

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় ইসলামকাটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকগণের স্বচ্ছাতা, জবাবদিহিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াস,সাতক্ষীরা সদর সাব- রেজিস্ট্রার মো.মশিউর রহমান ও ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক।

এসময় অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী,দলিল লেখকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এ কর্মশালায় দলিল লেখায় আরো কিভাবে দক্ষতাবৃদ্ধিসহ স্বচ্ছতার সাথে লেখা যায়, সেসব বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ভূয়া সেনা সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে এক ভূয়া সেনাবাহিনীর সদস্য আটক হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৫০ মিনিটের সময় সাতক্ষীরা কলারোয়া থানাধীন হেলাতলা ইউনিয়নের দমদম বাজার এলাকা থেকে আসামীকে আটক করা হয়।

আটকৃত আসামি হলেন আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত সহিদুল সরদার এর ছেলে মো: আব্দুর রহমান (২৬)।
র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পহন চাকমা জানান, সাতক্ষীরার কলারোয়া থানার হেলাতলার দামুদাদকাঠী দমদম বাজারের উত্তর পার্শ্বে শ্মশান ঘাট সংলগ্ন শান্ত নীড় বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামীকে আটক করা হয়।

এ সময় আসামীর কাছ থেকে ০১ টি ভুয়া সেনাবাহিনীর আইডি কার্ড, সেনাবাহিনীর ১ টি ফুল শার্ট ও ১টি প্যান্ট, মোঃ আব্দুর রহমান নামীয় ১টি নেইম প্লেট, ফরমেশন সাইব ১টি, সেনাবাহিনী লেখা নেইম প্লেট ১টি, সোল্ডারব্যাচ ২টি, সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনাকার্ড ১টি, পুরাতন সোল্ডার ব্যাগ ১টি, ১ টি মোবাইল ফোন ও ০২ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।

জিজ্ঞাসাবাদে আসামী তার কৃতকমের্র কথা স্বীকার করে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে আরও জানানো হয়, জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হবে আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচনে ৭৭টি মনোনয়ন পত্র সংগ্রহ

প্রেস বিজ্ঞপ্তি : ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১জুন নির্বাচনকে
সামনে রেখে গত ২৫ জুন মনোনয়ন পত্র সংগ্রহের দিনে ১৩টি পদে ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ৪১টি মনোনয়ন বিক্রি হয়েছে এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ১৩টি পদে ৩৬টি মনোনয়ন বিক্রি হয়েছে। দুটি সংগঠনের ১৩টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, সহকারী নির্বাচন কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু ও সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শেখ তামিম আহমেদ সোহাগ ও সহকারী
নির্বাচন কমিশনার শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন জানান,

আগামী ১১জুন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২২ ইং পরিচালনার দায়িত্ব পাওয়ায় নির্বাচনটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন
কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন
১১৫৫ ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৯
ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচনী তফশীল ঘোষণাসহ নির্বাচনের সকল
প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছি। নির্বাচনী তফশীলে খসড়া ভোটার
তালিকা অনুযায়ী ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোটার সংখ্যা ১২৫৩ এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন
রেজিঃ নং-১১৫৫ এর ভোটার সংখ্যা ১১৯৮ জন। আগামী ২৭/০৫/২০২২ তারিখ মনোনয়ন পত্র দাখিল, আগামী ২৮/০৫/২০২২ তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ, আপিল ও আবেদন ২৯/০৫/২০২২, মনোনয়ন পত্র
প্রত্যাহারের শেষ তারিখ ৩০/০৫/২০২২, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ৩১/০৫/২০২২, আগামী ০২/০৬/২০২২ প্রতীক বরাদ্দ, ভোট গ্রহণের তারিখ ১১/০৬/২০২২। আগামী ১১ জুন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোমরায় শ্রমিকদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরা ইউপি নির্বাচনে অনিয়মের মামলা পূণঃগণনায় বিএনপি নেতার ভোট কমেছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চারটি বুথে বিগত ইউপি নির্বাচনে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগে দায়েরকৃত মামলায় পূণঃগননা শুরু হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর দু’টোয় সাতক্ষীরার নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক নাসিরউদ্দিন ফরাজীর নির্দেশে তার বিচারকক্ষে এ গণনা শুরু হয়। গণনা শেষে মাসুদুল আলমের ভোট কমেছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত জিএম শফিউল আযম লেনিন,

বিএনপি নেতা জিএম মাসুদুল আলমসহ আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাসুদুল আলম ৫৫৩ ভোটে জয়লাভ করেন। গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, চাঁদনীমুখা পিজে আলীম মাদ্রাসা, সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনে দায়িত্ব পালনকারি প্রিজাইডিং অফিসাররা অনিয়ম করেছেন রিটার্ণিং অফিসারে কাছে এমন অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী জিএম শফিউল আযম লেনিন সাতক্ষীরা নির্বাচন ট্রাইব্যুনালে ১০/২২ নং মামলা করেন। মামলায় জিএম মাসুদুল আলমসহ ১৪জনরকে বিবাদী করা হয়। আদলত বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শাণোর নোটিশ জারির নির্দেশ দেন। গত ২১ এপ্রিল মাসুদুল আলম আদালতে জবাব দাখিল করেন। উভয়পক্ষের শুনানী শেষে পরে আদেশ জানানো হবে বলা হলেও গত ৫ মে তারা জানতে পারেন যে ২৬ মে পূর্ণগণনার দিন ধার্য করা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধে মাসুদুল আলম আপিল ট্রাইব্যুনালে আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা জজ -২য় আদালতের বিচারক ফারুক ইকবাল তা গ্রহণ করেননি।

একপর্যায়ে মাসুদুল আলম আপিল আবেদন গ্রহণ না করার বিরুদ্ধে নিয়ম অনুযায়ি গত ২২ মে সেরেস্তাদারের কাছে রিভিশনের(১৯/২২) আবেদন জমা দেন। পরদিন আদালতে উভয়পক্ষের শুনানী হলেও কাগজে কলমে ২৪ মে শুনানী দেখিয়ে রিভিশন খারিজাদেশ দেওয়া হয়। এ আদেশের বিরুদ্ধে মাসুদুর রহমান গত ২৫ মে মহামান্য হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমানের আদালতে সিভিল রিভিশনের জন্য আবেদন করেন, যার টিণ্ডার নং ২৬৮৭/২২। ওই রিভিশন শুনানীর অপেক্ষায় রয়েছে মমে মাসুদুল আলমের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আতিকুর রহমান তার প্যাডে লিখে দেন।
মাসুদুল আলমের আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান ও অ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বৃহষ্পতিবার তারা আতিকুর রহমানের আইনজীবী সার্টিফিকেটসহ ভোট গণনা করার জন্য সময়ের আবেদন করলে বিচারক নাসিরউদ্দিন ফরাজি তা না’মঞ্জুর করেন। এরপরপরই গত ২১ এপ্রিলের আদেশটি উভয়পক্ষের আইনজীবীকে অবহিত করার নির্দেশ থাকলেও তা না করা ও বিবাদী পক্ষ পূণঃ গণনার শুনানীর জন্য প্রস্তুত নেই এমন কথা উল্লেখ করে আদালতে আরো একটি সময়ের আবেদন করেন। এ নিয়ে শুনানীর একপর্যায়ে আদালত ১০ মিনিটের জন্য মুলতুবি করা হলো এমন কথা বলে বিচারক তার খাস কামরায় চলে যান। পরবতী কয়েক মিনিটের মধ্যে বিচারক সেরেস্তাদার শহীদুল ইসলামকে তার খাস কামরায় ডেকে মাসুদুল আলমের দ্বিতীয় সময়ের আবেদনটি ফেরৎ দেন। দুপুর দু’টোর দিকে উভয়পক্ষের আইনজীবী, মামলার বাদি জিএম শফিউল আযম লেনিন ও মাসুদুল আলমের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।
আদালত সূত্রে জানা গেছে বৃহষ্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে গণনা শেষে দেখা গেছে চারটি কেন্দ্রে নৌকা প্রার্থী জিএম শফিউল আযম লেনিন পেয়েছেন ৮৫৪ ভোট ও টেবিল ফ্যান প্রার্থী জিএম মাসুদুল আলম পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট। ২৬ ডিসেম্বর নির্বাচনী ফলাফলে ওই চার কেন্দ্রে টেবিল ফ্যান পায় তিন হাজার ১০০ ভোট ও নৌকা পায় ৬৬৭ ভোট। তবে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন বিল্ডিং হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে) নৌকা প্রার্থী ২৩৯ ভোট পেলেও পূণঃগণনায় তিনি ৩০ ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে দুইটি বাণ্ডিল (প্রতিটি ১০০ টি করে) পাওয়া যায়নি। চাঁদনিমুখা পিজে আলীম মাদ্রাসা কেন্দ্রে নৌকা প্রার্থীর ১৯৫ ও ১৭৩ নং সোরা সরকরি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৪ ভোট বেড়েছে। সেক্ষেত্রে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (পুরাতন বিল্ডিং ও হাফিজিয়া মাদ্রাসা ) কেন্দ্রে দুটি বাণ্ডিল নৌকার পক্ষে গেলেও চারটি কেন্দ্রে নৌকার ভোট বাড়ছে ৩৮৭টি। ৫৫৩ ভোট থেকে ৩৮৭ ভোট কমে গেলেও মাসুদুল আলম ১৬৬ ভোটে এগিয়ে থাকবেন।
মামলার বাদি জিএম শফিউল আযম লেনিনের আইনজীবী অ্যাড. পঙ্কজ কুমার মল্লিক বলেন, পূণঃগণনায় নৌকার ভোট বেড়েছে। তবে তবে ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন বিল্ডিং হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে) নৌকা প্রার্থী ২৩৯ ভোট পেলেও পূণঃগণনায় তিনি ৩০ ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে দুইটি বাণ্ডিল (প্রতিটি ১০০ টি করে) পাওয়া যায়নি। আদালত এ গণনা শেষে সাক্ষীর জন্য দিন ধার্য করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর ছাত্রী আত্মহত্যা

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ওড়নার সাহায্য গলায় ফাঁস দিয়ে মোহাসিনা মারিয়া (১৫) নামে এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভূগাল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মহাসিন কবির এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভীনের মেয়ে। কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোহাসিনা মারিয়া।

নিহতর পরিবার সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়িতে সবাই একসাথে নাস্তা করেন। এরপর মহাসিন কবির কলেজে এবং রেহানা পারভীন দুই মেয়েকে নিয়ে স্কুলে চলে যান। এসময় মারিয়া ও তার দাদী বাড়িতে অবস্থান করছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে মারিয়া’র ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান তার দাদী।
অনেকবার ডাকার পরও সাড়া মিলছিল না তার। পরবর্তীতে প্রতিবেশীরা দ্বিতল ভবনের কক্ষের পিছন দিকের একটি জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে মোহাসিনা মারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী সিপিপি’র ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া

কাশিমাড়ী প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন সিপিপি’র উদ্যোগে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী প্রস্তুতি সম্পর্কে গণ সতর্কমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬মে) বিকালে গোবিন্দপুর কলেজ মাঠে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা ব্র্যাক’র দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় এ মাঠ মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ মহড়ার অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রন্জন মন্ডল, কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ
সরদার আব্দুল হান্নান, গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান মুকুল, কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সিপিপি বিভিন্ন টিম লিডারবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও রূপায়ণে ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর শ্যামনগরের সিনিয়র সহকারী পরিচালক মুনসী নুর মোহাম্মদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রনজিৎ বর্মন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ওয়াশ অবকাঠামো তালিকা স্থানীয় সরকারের নিকট হস্তান্তর সভা  
নিজস্ব প্রতিনিধি:
দাতা সংস্থা অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে ওয়াশ অবকাঠামো গুলোকে স্থানীয় সরকারের নিকট হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। এসময় উক্ত প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলের মাঝে উপস্থাপন করেন।
একই সাথে তিনি এ পর্যন্ত প্রকল্প হতে বাস্তবায়িত ওয়াশ অবকাঠামো গুলোর তথ্য সকলের মাঝে উপস্থাপন করেন। প্রকল্পের মেয়াদ শেষ হলে ওয়াশ অবকাঠামোগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে এবং রক্ষণাবেক্ষণ পরিকল্পনা কেমন হবে সে বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের নিকট হতে মতামত চাওয়া হয।
উপস্থিত সিবিও প্রতিনিধিরা জানান, প্রকল্পের মেয়াদ শেষ হলে তারা যেকোন উপায়ে অবকাঠামোগুলো চলমান রাখবে। সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে ওয়াশ অবকাঠামোগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রত্যেক জায়গায় একটি করে কমিটি দায়িত্ব পালন করবে কোন প্রকার সমস্যা সৃষ্টি হলে কমিটির সদস্যরা তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যানকে অবহিত করবে। আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, আমার ইউনিয়নে যে সকল ওয়াশ অবকাঠামো আছে সেগুলো আমি রক্ষণাবেক্ষণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকব এবং নিয়মিত কমিটির সদস্যদের সাথে যোগাযোগ রাখব।
  উক্ত অনুষ্ঠানের সভাপতি হাজী নজরুল ইসলাম বলেন, যেহেতু আমি নবনির্বাচিত জনপ্রতিনিধি। সকল ওয়াশ অবকাঠামোগুলো তালিকা আমার কাছে যেহেতু প্রণয়ন করা হয়েছে আমি অবকাঠামোগুলো নিজে ভিজিট করবো এবং এর কমিটিগুলো কার্যকর করার জন্য সর্বদা সচেষ্ট থাকব। সভা শেষে প্রত্যেক অবকাঠামোর জন্য আলাদা আলাদা কমিটি প্রণয়ন করা হয় এবং কমিটির সদস্যদের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য বৃন্দ, রিকল-২০২১ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান ঃ ভবন নির্মাণে পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রাণি করার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

শহরের রাজার বাগান পূর্বপাড়া এলাকার স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, সহ-সভাপতি মফিজুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, স্থানীয় এলাকাবাসী শফিকুল ইসলাম, ভুমিহীন নেতা আব্দুল আলিম, আব্দুল গফ্ফার প্রমূখ।

বক্তরা অভিযোগ করে বলেন, শহরের রাজার বাগান পূর্বপাড়ার নতুন বাসিন্দা ইমাদুল সরদার পৌর আইন লঙ্ঘন করে বাড়ি নির্মাণের সময় শফিকুল ইসলাসের জমির উপর ছাদের কার্ণিশ বাড়িয়ে কাজ শুরু করেন।

এতে বাধা দিলে ইমাদুল সরদার প্রভাব খাটিয়ে শফিকুলসহ তার পরিবারের ৫ জনের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। অথচ ওই মিথ্যা মামলায় পুলশ শফিকুলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠাান।

বক্তরা এসময় এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং মানববন্ধন থেকে ইমাদুল কর্তৃক মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি প্রদান পূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধন শেষে পরে তারা সাতক্ষীরা প্রেসক্লাবে এ ঘটনায় একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest