সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশাবাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন: সভাপতি খলিলুর -সম্পাদক নূর মোহাম্মদ

আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়ায় ও শ্রীউলা ইউনিয়নের পুইজালায় প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার ওয়াবদার বাঁধ সংস্কার কাজের ভার্চুয়ালী উদ্বোধন করেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

শনিবার বেলা ১১টার সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক এমপি।

ঝুকিপূর্ণ বেড়িবাঁধ গুলো মেরামত করার জন্য আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়াতে জরুরি ভিত্তিতে তিনটি প্যাকেজের মাধ্যমে সর্বমোট ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার বেড়ীবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড অনুমোদন দিয়েছেন ও শ্রীউলা ইউনিয়নে পুইজালা মহাশ্মশান থেকে দক্ষিণে দক্ষিণ পুইজালা স্লুইসগেট পর্যন্ত ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে ২ কিলোমিটার বাঁধ সংস্কার কাজের অনুমোদন দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  তোষিকে কাইফু, উপজেলা তাতীলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল,

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর সেকশন অফিসার গোলাম রাব্বি হাসান,স্থানীয় ইউপি সদস্য মঙ্গল সরকার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিল পলাশ, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন কালু, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাওন,গনমাধ্যম কর্মী আরিফুল ও মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে চিংড়ি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

আশাশুনি ব্যুরো: আশাশুনির শ্রীউলায় রাস্তার পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ছালাম সরদার(৬০) নামে এক চিংড়ি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ইউনিয়নের শ্রীউলা গ্রামের সরকার পুকুরের পাশে।
ছালাম সরদার শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে তাকে রাস্তার পাশের শিশু গাছে ডালে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখতে পায়। তবে তার পা মাটিতে লাগানো এবং গাছের কাছাকাছি তার দেহটি ছিল। ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

নিহত ছালাম সরদারের ভাই বাবু জানান, তার ভাই রাতে দোকানে থাকতো এজন্য আমরা বলতে পারছি না সে কখন শ্রীউলা এসেছিলো।
জানাগেছে, ছালাম সরদার প্রায় ৩০ বছর পূর্বে শ্রীউলা বাড়ি থেকে চলে গিয়ে ১কিলোমিটার দুরের কালিগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে থাকে।

বাগদা চিংড়ি ব্যবসার সাথে জড়িত থাকায় পাওনা টাকার তাগেদায় সে মাঝে মধ্যে তার পুরানো বাড়ি থেকে আধা কিঃ মিটার দুরে সরকার পুকুর এলাকায় আসতো।

এদিকে চিংড়ি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুতে শ্রীউলা ও ইউছুপপুর গ্রামসহ পাশ্ববর্তী এলাকার মানুষের মধ্যে মৃত্যুর রহস্য নিয়ে গুনজন শুরু হয়েছে। খবর পেয়েই সকালে থানা থেকে ফোর্স পাঠানোর হয়েছে বলে জানান আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা  
দেবহাটা ব্যুরো:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)দেবহাটা, সাতক্ষীরা এর আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ,কর্মশালা অনুষ্ঠিত।
 ২৫/০৫/২০২২ ইং সকাল ১১টার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরিদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ দেবহাটা উপজেলার সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ দেবহাটা উপজেলার সাধারন সম্পাদক জনাব মনিরুজ্জামান মনি,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম মোর্শেদ প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীবৃন্দ।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় খোবড়াখালী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন

তালা অফিস : সাতক্ষীরার তালায় খোবড়াখালী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় বুধবার সকালে তালা উপজেলার খোবড়াখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, খুলনা বিভাগীয় উপ প্রকল্প- পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি,

খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন,সলিডারিডাড নেটওয়ার্ক এচিশার প্রোগ্রাম অফিসার গৌতুম কুমার ঘোষ প্রমূখ। এসময় স্থানীয় সুশীল সমাজের সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন বর্ষা মৌসূমে জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন কার্যক্রম দ্রুতই সম্পন্ন হবে বলে জানান অতিথিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা অফিস : সাতক্ষীরা তালার বীর মুক্তিযোদ্ধা মো. অজিয়ার রহমান গোলদার (৮২) আর নেই। মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অজিয়ার রহমান গোলদারের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান জানান,

তার বাবা মঙ্গলবার রাতে খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা ক্যাম্পে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন।

অজিয়ার রহমান গোলদার ১৯৪০ সালে তালা উপজেলার হরিহরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ১০ নম্বর খেশরা ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,

উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দুটি মোটরসাইকেল, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তালা অফিস : সাতক্ষীরার তালায় চেতনানাশক ঔষধ ব্যবহার করে একটি বাড়ি থেকে দুটি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) রাত তিনটার দিকে উপজেলার জেঠুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জেঠুয়া গ্রামের মৃত গৌরপদ ঘোষের ছেলে আশিষ কুমার ঘোষ (৩০) ও দেবাশীষ কুমার ঘোষ (২৭) জানান, আমরা মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আমাদের মা ঘরের বারান্দায় ঘুমায়।

গভীর রাতে চোরেরা বাড়ির পাঁচালী টপকে বাড়ির মধ্যে প্রবেশ করে তারপর পাঁচালির গেইট ভেঙ্গে ফেলে। এরপর বারান্দার গেটের তালা ভেঙ্গে আমাদের ঘরের ছিটকিনি ভেঙ্গে দুই ঘরের মধ্যে থাকা ২টি মোটরসাইকেল, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৫ হাজার নগদ টাকা নিয়ে গেছে। শরীরে চেতনা নাশক ঔষধ দেয়ার কারণে আমরা কিছুই বুঝতে পারিনি। ভোর রাতে জেগে দেখি চোরেরা সবকিছু নিয়ে গেছে। এসময় আমাদের হাকডাকে প্রতিবেশীরা ছুটে আসেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আম চুরির প্রতিবাদ করায় ঘরে আগুন

নিজস্ব প্রতিনিধি ঃ গাছ থেকে আম পেড়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় এক ব্যবসায়ির রান্না ঘর, কাঠঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাছিয়াড়া গ্রামের মৃত রঞ্জন কুমার ঘোষের ছেলে ব্যবসায়ি সুমন ঘোষ জানান, একই গ্রামের কালিকৃষ্ণ ঘোষের ছেলে সুখেন্দু ঘোষের কাছ থেকে ২০২০ সালের ৮ অক্টোবর ২০৯৫ দাগের ২০ শতক বাস্তু জমি কেনেন। ওই জমিতে মাটি ভরাট করে তিন দিকে সীমানা প্রাচীর দিয়ে গাছগাছালি লাগিয়ে নামপত্তন ও খাজনা দিয়ে তিনি শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছেন।

কালিকৃষ্ণ ঘোষ ২০৯৫ দাগের সাড়ে ১৯ শতক জমিসহ আরো কয়েকটি দাগের জমি বায়নাপত্র করে দিলেও দলিল করে না দেওয়ায় রামকৃষ্ণ ঘোষ ওই জমি ১৯৮৮ সালে আদালতের মাধ্যমে লিখে নেন। রামকৃষ্ণ ঘোষ মারা যাওয়ার পর তার দুই ছেলে বাসুদেব ঘোষ ও শ্যাম সুন্দর ঘোষ ২০৯৫ দাগে ৫ শতক জমি রেকর্ড পেয়ে তার(সুমন) জমির মধ্য থেকে সাড়ে সাত শতক জমি সাত মাস আগে দাবি করা শুরু করে। একপর্যায়ে তিনি ওই জমির এক পাশে বাকি থাকা সীমানা পিলার বসিয়ে ঘেরা দিতে গেলে বাসুদেব ও শ্যামসুন্দর বাধা দেয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেন। এ নিয়ে থানায় বসাবসি করে সিদ্ধান্ত না হলেও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বিষয়টি নিয়ে বসাবসি করেন। দলিলের নকশা অনুযায়ি তিনি (সুমন) জমি ভোগ করছেন কিনা তা জানতে দাতা সুখেন্দু ঘোষকে ডাকার কথা হলে প্রতিপক্ষরা মানতে রাজি হয়নি।
সুমন ঘোষ অভিযোগ করে বলেন,

সাতক্ষীরা শহরের বুশরা হাসাপাতালে চিকিৎসাধীন তার ভাগ্নিকে মঙ্গলবার দুপুরে দেখতে যান তার মা কল্পনা ঘোষ। বিকেলে মা বাড়ি ফিরে জানতে পারেন যে বাসুদেব ঘোষ ও শ্যামসুন্দর ঘোষসহ কয়েকজন তাদের গাছ থেকে আনুমানিক তিন মণ আম পেড়ে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের রান্না ঘর, কাঠঘর ও গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয় বাসুদেব ও শ্যামসুন্দর। প্রতিবেশি জয়ন্ত ঘোষের বাড়িতে কালিপুজা দেখতে আসা লোকজন ছুঁটে এসে ওই আগুন নিভিয়ে ফেলে।

খবর পেয়ে খলিলনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপপরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থলে আসেন।
সরেজমিনে মঙ্গলবার দুপুরে মাছিয়াড়া গ্রামে গেলে নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বাসুদেব ঘোষ এক সময় পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। পার্টির মধ্যে আভ্যন্তরীন কোন্দলকে ঘিরে তার এক পা পিটিয়ে ভেঙে দেয় সহকর্মীরা। এরপরও সে ছিল বেপরোয়া। অরবিন্দ ঘোষ, সুকুমার ঘোষ ও জয়ন্ত ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা রয়েছে বাসুদেব ও শ্যামসুন্দরের বিরুদ্ধে। আদালতে বারবার হেরে গেলেও আপিল করে জমির দখল ফিরিয়ে দেয়নি বাসু ও শ্যাম। একইভাবে একজন বড় মাপের জনপ্রতিনিধি তাদের আত্মীয় হওয়ার সুবাদে সুমন ঘোষের ন্যয্য জমির কিঠু অংশ গায়ের জোরে দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আম পেড়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় রাতে সুমনের তিনটি ঘরে আগুন দেওয়ার পর সীমানা পিলার তুলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাসুদেব ঘোষ তার বিরুদ্ধে আম পাড়া ও ঘরে আগুন দেওয়াসহ অনীত সকল অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তার বাবার আমল থেকেই দলিল মূলে তারা ওই জমির একাংশের মালিক। সুমন ঘোষ গায়ের জোরে তারে ন্যয্য অধিকার থেকে বঞ্চিত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান সাংবাদিকদের বলেন, গাছ থেকে আম পেড়ে নিয়ে যাওয়া ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় সুমন ঘোষ বাদি হয়ে বুধবার দুপুরে বাসুদেব ঘোষ ও শ্যামসুন্দর ঘোষসহ অজ্ঞাতনামা চার জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বুধবার সকাল ১১টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ,

শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত রিফারি তৈয়ব হাসান বাবু, আইসিটি বিভাগের শিক্ষক আকরাম হোসেন। অনুষ্ঠানে নজরুল সংগীত এবং কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest