সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বুধবার সকাল ১১টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ,

শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত রিফারি তৈয়ব হাসান বাবু, আইসিটি বিভাগের শিক্ষক আকরাম হোসেন। অনুষ্ঠানে নজরুল সংগীত এবং কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : কলারোয়ায় প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উল্টো সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন, কলারোয়া উপজেলার গদখালী গ্রামের আ: আজিজের পুত্র মনিরুজ্জামান।

লিখিত অভিযোগে মনিরুজ্জামান বলেন, আমি কলারোয়া সরকারি জি কে এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রব একজন মামলাবাজ ও প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী। তার কথায় টাকা না দিলে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা হয়রানিমূলক মামলা ও ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় মারপিট করে। ২৩ ফেব্রুয়ারি ২০২১ সালে স্কুল জাতীয়করণের জন্য প্রধান শিক্ষক আব্দুর রব সকল শিক্ষকদের কাছে টাকা দাবি করাকে কেন্দ্র করে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও ক্রীড়া শিক্ষক মাহফুজা খাতুনকে বেধড়ক মারপিট করে এবং একপর্যায়ে মাহফুজা খাতুনকে শ্লীলতাহানী করে।

এ বিষয়ে মাহফুজা বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-৪ কলারোয়া আদালতে একটি মামলা দায়ের করে। যার নং ৫৯/২১, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২১। বিগত সময়ে আমার চাকুরী জাতীয়করনের জন্য ৩ কিস্তিতে ২লক্ষ টাকা নগদে গ্রহণ করে। পরবর্তীতে আমার কাছে আরো ৫০ হাজার টাকা দাবী করলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে খুনজখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় আমি কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নং- ৯৯৬। আমার পাওনা টাকা ফেরত না দেওয়ার উদ্দেশ্যে প্রধান শিক্ষক আব্দুর রব আমাকে হয়রানি করতে কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।

এছাড়া আমাকে দমিয়ে রাখতে তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে বিভিন্ন সময়ে আমাকে খুন জখমসহ একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিধামকি প্রদর্শন করে যাচ্ছে। গত ১৩ এপ্রিল ২২ তারিখে আবারো ১লক্ষ টাকা দাবি করলে আমি অস্বীকার করায় জান ও মালের হুমকি ধামকি প্রদর্শণ করে। একপর্যায়ের ১৬ এপ্রিল ২২ তারিখে রাত ১০ টার দিকে আমার গ্রামের বাড়ী হতে ফেরার পথে প্রধান শিক্ষক আব্দুর রব সহ আরো ৪/৫ জন আমার উপর হামলা করে তাদের হাতে থাকা দা, হাতুড়ি, লোহার রড, কুড়াল দিয়ে আমাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমার কাছ থেকে জোরপূর্বক চাঁদা টাকা আদায় করায় আমি বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে ১ মার্চ ২১ তারিখে একটি মামলা দায়ের করি। যার নং-৬৪/২১। প্রধান শিক্ষক আব্দুর রব ১৬ বছরে মেয়েকে বিয়ে করেছিলেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারসহ উচ্চপদস্থ কর্মকতাবৃন্দ স্কুলে উপস্থিত হয়ে আপোষ মিমাংসা করে দিলেও প্রধান শিক্ষক আব্দুর রব কোন কিছুর তোয়াক্কা না করে প্রতিহিংসা পরায়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি ওই মামলাবাজ প্রধান শিক্ষক আব্দুর রবের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খাল কাটায় অনিয়ম ও উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি :
খাল কাটায় অনিয়ম ও অবৈধ বিক্রিয়ের প্রতিবাদসহ উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ভূমিহীন ঐক্য সমিতির আয়োজনে বুধবার বিকাল ৫টায় বাঁকাল ইসলামপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম।

বক্তব্য রাখেন, ইসলামপুর ভূমিহীন ঐক্য সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, জেলার নেতা কওছার আলী, ইউসুফ আলী, সামসুর আলী, মোহাম্মাদ আলী, গফুর, ফজর আলী প্রমুখ।

বক্তারা বলেন, খালের ধারে বসবাসকারী ভূমিহীনদের পরিকল্পিতভাবে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে। অথচ ফাঁকা জায়গায় সঠিকভাবে কাটা হচ্ছে না। এছাড়া খালের মাটি অবৈধভাবে বিক্রয় করা হচ্ছে। এতে বাধা দেওয়ায় গভীর রাতে ভূমিহীনদের বাড়ি বাড়ি গিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করা হচ্ছে। বক্তারা অবিলম্বে ভূমিহীনদের পূর্নবাসনসহ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরআশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিষ্ঠাচার বহির্ভূতও অবান্তকর বক্তব্য প্রদানের প্রতিবাদের সাতক্ষীরা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৫শে মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সুমন হোসেন’ নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে মিলিত হয়ে।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান, কলরোয়া ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তানভির হোসেন জুয়েল, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম প্রমুখ।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী সাইফ মাহমুদ জুয়েল’র কুশপুত্তলিকা দাহ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে পুত্রবধুকে ধর্ষনের মামলায় শ্বশুর আটক

শ্যামনগর প্রতিনিধি ঃ শ্যামনগরে পুত্রবধু ধর্ষনের মামলায় শ্বশুর লিয়াকত (৪৫) কে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। নরপশু লম্পট লিয়াকত উপজেলার চুনা পানখালী গ্রামের ছফেদ গাজীর ছেলে।

এলাকাবাসী জানায়, লিয়াকত একজন দু-চরিত্র, লম্পট। বিগত রমজান মাসে লিয়াকত এর স্ত্রী পাশের এক বাড়িতে তারাবির নামরজ পড়তে যেত। আর লিয়াকতের ছেলে মুন্সিগঞ্জ বাস ষ্ট্যান্ডে দোকানদারী করত।

এ সুযোগে লিয়াকত তার পুত্রবধুকে ৭ দিন ধরে ধর্ষন করে। এক পর্যায়ে লিয়াকত তার পুত্রবধুর সাথে মোবাইলে কথা বলায় পুত্রবধু মোবাইলে উক্ত কথা রেকর্ড করে। এর পর উহা জানাজানি হলে লিয়াকত গা ঢাকা দেয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার দিবাগত রাত্রে শ্যামনগর থানার এস আই আবু বকর তাকে গ্রেপ্তার করে।

পুত্রবধুর পিতা ইছা গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় ধর্ষনের মামলা করে। যার মামলা নং-৪০, তারিখ ২৪ মে ২০২২। লিয়াকত এলাকার একজন সুদখোর। সে পলাতক থাকা অবস্থায় এলাকার মাতবরদের পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রাস্তা সংস্কারের দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কেন্দ্রীয় পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত ছাত্র জনতা সাতক্ষীরা পৌরসভার আয়োজনে বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, সম্মিলিত ছাত্র জনতার আহবায়ক ফাহিমুল হক কিসলু।

সম্মিলিত ছাত্র জনতার সদস্য শেখ আমিনুর রহমান কাজল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথমআলো স্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নাগরিক নেতা এজাজ আহম্মেদ স্বপন, সম্মিলিত ছাত্র জনতার সদস্য সচিব শেখ ফারুকুজ্জামান ডেভিড, আহছানুল কাদির স্বপন,

বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পোস্ট অফিসের সামনে থেকে সরকারি কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা রাস্তা, শহিদ রীমু সরণি থেকে সরকারি কলেজ রোড, হোস্টেল রোড, রথখোলার রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করতে হবে।

অবিলম্বে এই বর্ষা মৌসুমের আগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন যদি না হয় তাহলে আগামীতে বৃহত্তর কর্মসূচির গ্রহণের হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

জাহাঙ্গীর আলম লিটন কলারোয়া : কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও রুলী বিশ্বাস এঁর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস কলারোয়ার সকল উন্নয়ন ও সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।

সাংবাদিকদের লেখনিতে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভবনার বিষয়ে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, উপজেলা দুপ্রক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আ.রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,

দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সদস্য মাস্টার সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, রাজু রায়হান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, ফারুক হোসেন, গোলাম রসুল,

পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামান, সাংবাদিক ও ক্রীড়া প্রতিবেদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী এম এ মান্নান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কবরস্থানের জমি দখল করে মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা কাজী বাড়ির পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

পারিবারিক কবরস্থানের ভিতরে সম্পত্তি দখল করে মাদ্রাসার ভবন নির্মাণ কাজে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা জানান, বাঁশদহায় কাজী বাড়ির মৃত কাজী শামসুজ্জামানের ছেলে কাজী গোলাম দাস্তগির (উপ-সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়), কাজী ওলিউল ইসলাম (আমেরিকা প্রবাসী), কাজী হাফিজ (লন্ডন প্রবাসী)

এলাকায় না থাকায় তাদের তাদের পারিবারিক কবরস্থানের জমি দখল করে কাজী পাড়া নুরানী মাদ্রাসার শিক্ষক ক্বারী ইমরান হোসেনের নেতৃত্বে মরহুম কাজী আজাদুল ইসলামের কবরস্থানের উপর এ নির্মাণ কাজ চলমান রেখেছে। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest