সর্বশেষ সংবাদ-
ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে চায় আশাশুনির মাছ ব্যবসায়ী জুলফিকরদেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু খালে অবমুক্তপ্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসকের অসৌজন্যমুলক আচরণ:প্রতিবাদে প্রেস ব্রিফিং বর্জনআট বছর পর সাতক্ষীরা জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি রায়হান: সম্পাদক অর্ঘ্যWarum das Cleobetra Casino bei erfahrenen Spielern so beliebt istআশাশুনি উপজেলায় জলাবদ্ধতা সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ  সাতক্ষীরায় আইসক্রিম কারখানায় র‍্যাবের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানাসাংবাদিক জিন্নাহ’র মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোকলেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসীর বাড়িতে চলছে শোকের মাতমWie Slots-Boni Ihnen helfen können, Ihre Spielziele zu erreichen

দেবহাটায় গরুর খামারের চাল থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : নির্মাণাধীন গরুর খামারের চাল থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম আবু জাকের (৫৫)।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের দাইপাড়ার আব্দুল আজিজের ছেলে।
মাগুরা দাইপাড়া গ্রামের আবু তালেব জানান,

তার ভাই আবু জাকের বিনেরপোতা বিসিক শিল্পনগরীর শেখ বসির আহম্মেদ মামুনের মালিকানাধীন চিংড়ি বাংলা হ্যাচারীর একজন শ্রমিক। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাকের ওই প্রতিষ্ঠানের মালিকের দেবহাটার বহেরা বাজারে গরুর খামারের চাল তৈরি করার সময় অসাবধানতাবশত নীচে পড়ে যান। এতে তিনি মারাত্মক জখম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহষ্পতিবার সকালে জাকেরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
দেবহাটা থানার উপপরিদর্শক আইনুদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন । তবে মৃত্যুর খবরটা জানেন না।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় সমাবেশ

আসাদুজ্জামান : দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৪ টায় শহরের তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথির ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম,

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আলী আকবর চুন্নু  , জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা অ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জনগণের নাভিশ^াস উঠেছে। তেল, গ্যাস, চাল, ডালসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্যপণ্যের দাম। অথচ সরকার সাধারণ জনগণকে বাঁচাতে কোন পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আরো বলেন, কল্যাণমুলক রাস্ট্রের ধারণা হলো, ভর্তূকি দিয়ে হলেও নিত্যপণ্যকে জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। এখন উল্টো সরকার বড় ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে সরকারকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি এ সময় অতি দ্রুত বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তির দাবী জানান। সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস পালিত

আসাদুজ্জামান ঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই স্লোগানে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় র‌্যালী, বেলুন উড়ানো ও নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন,

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে অনলাইনে নতুন নিবন্ধনকৃত ভোটারদের ভোটার তালিকায় নাম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা নির্বাচন অফিসার শেখ সরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি প্রমুখ।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কাকীর দেওয়া মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ধুলিহরে ধর্ষন চেষ্টা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতলেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ধুলিহর ইউনিয়নের রুদ্রুপুর গ্রামের হারাপদ তরফদারের পুত্র শিব পদ তরফদার। লিখিত বক্তব্যে তিনি বলেন,

আমার কাকা মধু সুধন তরফদারের স্ত্রী শিবানী তরফদারের একই এলাকার করিম সরদারের সাথে পরোকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে। গত ১০ ফেব্রুয়ারী ২০২২ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তার ধারে একটি ঝোপের মধ্যে শিবানী তরফদার তার প্রেমিকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি আমার ছোট ভাই রনজিত দেখে ফেলে। এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিকার শালিসী বৈঠক ডাকা হলেও কাকী শিবানী তরফদার এবং কাকা হাজির হয়নি। পরবর্তীতে আমার কাকী সাবেক মেম্বর বিপ্লব মন্ডলের ইন্ধনে ও কুপরামর্শে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু করে।

একপর্যায়ে কাকী শিবানী ধুলিহর ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করে। চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বসাবাসির দিন ধার্য্য করলে তারা হাজির না হয়ে গত ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সাতক্ষীরা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা দায়ের করে। উক্ত মামলায় যাদের কে স্বাক্ষী করা হয়েছে তাদের মধ্যে ১নং স্বাক্ষী করিম সরদারের সাথে আমার কাকীর অবৈধ সম্পর্ক রয়েছে।

পরবর্তীতে চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাদের পরিষদে ডেকে আনেন। সেখানে বিষয়টি মিমাংসার প্রস্তাব দেন চেয়ারম্যান। কিন্তু কাকা মধু সুধন তরফদার এবং কাকী শিবানী তরফদার দ্রুত পরিষদ থেকে চলে যান। সেখানে তাদের কেউ মারপিট বা নির্যাতন করেনি বা মামলা তুলে নিতেও চাপ প্রয়োগ করেনি। অথচ এঘটনায় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা,

ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিজের অপকর্ম ঢাকতে জঘন্য মিথ্যাচার করে ভাইপোর বিরুদ্ধে মিথ্যা ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেছেন শিবানী তরফদার। বর্তমানে মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে আমার ভাই পালিয়ে বেড়াচ্ছে।

তিনি কাকীর দেওয়ার মিথ্যা ধর্ষন চেষ্টা মামলার দায় হতে ভাইয়ের অব্যহতি পাওয়ার দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পরকীয়ার জের ধরে স্বামীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ^াসরোঁধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে বুধবার ভোররাতে এঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম গোলাম মোড়ল (৪০)। তিনি নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও ছেলেকে আটক করেছে। আটককৃতরা হলেন, স্ত্রী রেহেনা খাতুন (৩৫),ছেলে সাগর হোসেন (১৮) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পত্তির ২ ছেলে সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)। আত্মীয়তার সম্পর্ক ধরে যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বির (৩০) সাথে রেহেনা খাতুনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন রয়েছে। বুধবার রাতে গোলাম রসুলদের বাড়িতে আত্মীয়তার সুবাদে গোলাম রাব্বি ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা ধারণা করছেন,গোলাম মোড়লের গলায় দড়ি পেঁচিয়ে শ^াসরোঁধ করে হত্যা করা হয়েছে। রেহেনা খাতুনের সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে গোলাম মোড়লকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান,খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে পৌছে গোলাম রসুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পরে মারা যাওয়ার কারণ জানা যাবে। তবে তার গলায় মোটা দড়ি পেচানো দাগ রয়েছে। এঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রান্তিক জনগোষ্ঠীকেও সর্বোচ্চ সেবা দিতে হবে …সাতক্ষীরায় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক মাকছুদা খাতুন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় অনিবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা সঞ্চয় অফিস/ব্যুরো সাতক্ষীরার আয়োজনে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক কাজী হাসান উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোছা: মাকছুদা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সঞ্চয় অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো: রেজানুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাশ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জনতা ব্যাংক সাতক্ষীরার সাবেক ব্যবস্থাপক শেখ আজিজুর রহমান প্রমুখ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকার মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব মোছা: মাকছুদা খাতুন বলেন, সবার আগে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। বর্তমান সরকারের উদ্দেশ্যে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। শুধুমাত্র চাকুরিজীবীদের না, সঞ্চয় ব্যুরোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকেও সর্বোচ্চ সেবা দিতে হবে। সরকারের কিছু খাত রয়েছে সেগুলোতে লোকসান হয়। তারপরও জনগণকে সেবার জন্যই সরকার লোকসানের ভাগ নেয়।

এসময় সঞ্চয় অফিসসমূহের অগ্রানোগ্রাম বদলে বিভাগীয় অফিসে পরিচালক এবং জেলা অফিসে উপপরিচালক পদমর্যাদায় কর্মকর্তার পদ সৃষ্টি করার পরামর্শ দেন উপস্থিত গ্রাহকরা।

এর আগে মহাপরিচালক ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সাতক্ষীরা জেলা অফিসের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউক্রেনে রুশ হামলায় ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত: জাতিসংঘ

বিদেশের খবর: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ১৩টি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

তবে, ইউক্রেনে রুশ হামলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল।

থ্রোসেল জানান, কামানের ভারী গোলাবর্ষণ, বিমান হামলা এবং অন্যান্য ব্যাপক শক্তিশালী বিস্ফোরকের কারণে বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪০০ জন আহত হয়েছে।

তবে, ইউক্রেন সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে, যুদ্ধে ৩৫২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং এক হাজার ৩৫২ জন আহত হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শিক্ষা ডেস্ক : দ্বিতীয় দফায় প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার (২ মার্চ) থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশ শুরু হলো।

প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে। তবে ক্লাশ দুই শিফটে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার অধিদপ্তরের (ডিজি) মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ায় এখন প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাশ হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাশ করতে পারে, সেজন্য দুইটি শিফটে ক্লাশ চলবে।

তবে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরা এখনই হচ্ছে না জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি বলেন, করোনা পরিস্থিতি দুই সপ্তাহ পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest